Home Blog Page 2686

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ডমিনিক

0

যেমন ফাইনাল হওয়ার কথা ছিল, তেমনই ফাইনালের সাক্ষী থাকল ফ্লাশিং মেডো। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮/৬) সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। তাও কিনা প্রথম দুটি সেটে হেরে গিয়েছিলেন এবং পঞ্চম সেটেও পরাজয়ের মুখে দাঁড়িয়েছিলেন অস্ট্রিয়ান তারকা।

প্রথম গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন থিয়েম। কিন্তু রবিবার রাতে আর্থার অ্যাশ কোর্টে প্রথম দুটি সেটে তা কার্যত মনে হয়নি। চারটি এস এবং ১৬ টি উইনারের সৌজন্যে মাত্র ৩০ মিনিটেই প্রথম সেট জিতে নেন জার্মান তারকা। দ্বিতীয় সেটেও জেভেরেভের দৌড় অব্যাহত থাকে। সপ্তম গেমে দ্বিতীয় সেটের জন্য সার্ভ করেন। তিনটি সেট পয়েন্ট নষ্ট করলেও প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের আরও কাছে চলে আসেন জার্মান তারকা।

কিন্তু সেই সেট পয়েন্ট নষ্ট থেকেই খেলার গতিপ্রকৃতি পরিবর্তিত হতে থাকে। জেভেরেভের সেকেন্ডের দ্বিতীয় সার্ভের গতি কমতে শুরু করে। নিজের দুর্বলতা ফোরহ্যান্ডের ক্ষেত্রে ডিফেন্সিভ হয়ে পড়েন। সেখান থেকেই খেলা ধরে নেন থিয়েম। তৃতীয় সেটের জেভেরেভের সার্ভিস ভাঙেন তিনি। তারপর তৃতীয় এবং চতুর্থ সেট জিতে চূড়ান্ত সেটে ম্যাচ নিয়ে যান অস্ট্রিয়ান তারকা।

পঞ্চম সেটেও জেভেরেভের নাগালের মধ্যে চলে এসেছিল প্রথম গ্র্যান্ডস্ল্যাম। ৫-৩ গেমে এগিয়ে থাকা অবস্থায় সার্ভ করেন। ১৯৯৬ সালে এই নিউ ইয়র্কেই বরিস বেকারের পর দ্বিতীয় জার্মান পুরুষ হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সেখানে দুর্দান্ত ধৈর্যের পরিচয় দেন থিয়েম। জেভেরেভের সার্ভিস তো ভাঙেনই, ফ্লাশিং মেডোয় ইতিহাস রচনা করেন তিনি। ম্যাচ শেষে থিয়েম বলেন, ‘আজ যদি দু’জন জয়ী হত। আমার মতে আমরা দু’জন (এই জয়ের) যোগ্য।’

একনজরে ফাইনালের কয়েকটি নজরকাড়া তথ্য –

১) ওপেন যুগে এই প্রথমবার কোনও খেলোয়াড় প্রথম দুটি সেটে হেরেও চ্যাম্পিয়ন হলেন।

২) এটাই প্রথম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনাল। যা টাইব্রেকে গড়িয়েছে।

৩) তিনটি ফাইনালে হারের পর অবশেষে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন থিয়েম। এর আগে, চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১৮ ও ২০১৯ সালের ফরাসি ওপেনের ফাইনালে উঠেও মেজর জেতার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল অস্ট্রিয়ার তারকার।

৪) ২০১৪ সালে এই ফ্লাশিং মেডোয় মারিন চিলিচ চ্যাম্পিয়ন হওয়ার পর নয়া গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী পেল পুরুষ টেনিস দুনিয়া।

৫) ২০১৬ সালে স্ট্যান ওয়ারিঙ্কার যুক্তরাষ্ট্র ওপেন জয়ের পর নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার ছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতলেন থিয়েম।

সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

0

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয়টিতেও ওপেনিং ব্যাটিং দেখে এক সময় মনে হয়েছিল আজই সিরিজ নিশ্চিত করতে যাচ্ছে অজিরা। কিন্তু সেই সহজ জয়ের লক্ষ্যে হঠাৎই পথ হারায় তারা। দলীয় ১৪৪ থেকে ১৪৭ রানে যেতে ৪ উইকেট হারিয়ে বসে অজিরা। ফলে ২৩১ রানের পুঁজি নিয়েও ২৪ রানের জয় পায় ইংল্যান্ড। এই সুবাদে তিন ম্যাচের সিরিজে এখন ১-১-এ সমতা।

ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। এই মামুলি রান টপকাতে গিয়ে ৪৮.৪ ওভারে ২০৭ রানে থেমে যায় অজিদের ইনিংস।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১৪৪ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্নাস লাবুশেনের ব্যাটে ভর করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই নাটকীয় ধস নামে দলটির ইনিংসে। দলীয় ১৪৪ থেকে ১৪৭ এই চার রানের ব্যবধানে অজিদের চার চার উইকেট তুলে নেয় ক্রিস ওকস ও জোফরা আর্চার। ফলে ১৪৪/২ থেকে নিমিষেই ১৪৭/৬-এ পরিণত হয় অস্ট্রেলিয়া।

দলীয় ১৪৩ রানের মাথায় লাবুশেন ব্যক্তিগত ৪৮ রানে ক্রিস ওকসের এলবির শিকার হন। ১৪৫ রানে মিচেল মার্শ (১) বোল্ড আর্চারের বলে এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ ফেরেন ৭৩ রান তুলে। ১৪৭ রানের মাথায় ম্যাক্সওয়েল (১) ফেরেন ওকসের বলে বোল্ড হয়ে। ফলে শেষ ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে ২০৭ রানে গুটিয়ে যায় সফরকারী দল।

অজিদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই ওপেনার ১০৫ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। চারে নেমে মার্নাস লাবুশেন করেন ৪৮ রান। ক্যারির ব্যাট থেকে আসে ৩৬।

ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস, আর্চার ও স্যাম কারেন ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া ১ উইকেট নেন আদিল রশিদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রান খড়ায় ভুগছিল ইংল্যান্ড। দলটি ১৪৯ রান যোগ করতে হারিয়ে ফেলে ৮টি উইকেট। তবে আদিল রশিদ ও টম কারেনের দৃঢ়তায় দুইশ পেরোনো স্কোর গড়ে ইংলিশরা। নবম উইকেটে এই দুজন যোগ করেন ৭৬ রান। টম কারেন ৩৭ ও রশিদ অপরাজিত থাকেন ৩৫ রানে।

সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক ওয়েন মরগানের ব্যাট থেকে। জো রুটের ব্যাট থেকে আসে ৩৯ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

১০ ওভার বোলিংয়ে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন ক্রিস ওকস অপরদিকে ৩৪ রানের বিনিময়ে আর্চারের দখলেও ৩ উইকেট। কিন্তু ম্যাচসেরা পুরস্কার উঠেছে আর্চারের হাতে।

অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন

0

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর পাঁচটার দিকে মহিউদ্দিন বাহার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেতার বড় ছেলে মো. মঈন মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দীর্ঘ দিন ধরে এই অভিনেতা হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। আজ ভোরের দিকে দয়াগঞ্জের বাসায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ আসর নিজ এলাকায় জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন।

১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এরপর চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন।

প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে অভিনয় করেন মহিউদ্দিন বাহার। ইত্যাদিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মহিউদ্দিন বাহারের স্বভাবসুলভ সংলাপ হাসির খোরাক জোগাত।

দুঃসময়ে শাহরুখ-দীপিকা আমাকে সাহায্য করেছে: হানি সিং

0

ডিপ্রেশন বা অবসাদ দিনে দিনে বেড়েই চলেছে। মানুষ যত উন্নত হচ্ছে, কাজের চাপও বাড়ছে। আর সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে ডিপ্রেশন। বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিংও অবসাদের শিকার হয়েছিলেন।

খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ করে নিজেকে আড়ালে নিয়ে যান এই গায়ক। পরে নিজেই জানান, মানসিক অবসাদে ভুগছিলেন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। সেই দুঃসময়ে অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে পাশে পেয়েছিলেন তিনি।

হানি সিং বলেন, সবাই আমাকে জিজ্ঞেস করত, আড়াই বছর ধরে আমি কোথায় আছি। আমার মনে হয়েছিল, এ প্রসঙ্গে মুখ খোলা উচিত। আমি খারাপ অবস্থায় ছিলাম এবং সুস্থ হয়েছি। ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে সাহায্য করেছে। শাহরুখ খান ও দীপিকা আমাকে সাহায্য করেছে। যেহেতু দীপিকা একই রকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তিনি আমার পরিবারকে একজন চিকিৎসকের নম্বর দিয়েছিলেন। তারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমি সুস্থ হয়ে গেছি।

তিনি আরো বলেন, এটি ভয়ংকর একটি সময় ছিল। আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। অ্যালকোহলিক হয়ে পড়েছিলাম। আমি ঘুমাতাম না, এজন্য নানা রোগ দেখা দিয়েছিল। আমি অসুস্থ সেটি বুঝতেই ৩-৪ মাস লেগেছে। এটি ভয়ানক একটি সময় এবং সবাইকে অনুরোধ করব এটি লুকাবেন না।

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মুম্বাই ছাড়ছি : কঙ্গনা

0

শিবসেনাদের হুমকি উপেক্ষা করে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েই মুম্বাইয়ে এসেছিলেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কয়েকদিন পর আবারো মানালির বাড়ির পথে রওনা হলেন তিনি।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মুম্বাই ছাড়ছি। গত কয়েকদিন ধরে যেভাবে আমাকে ভীতি প্রদর্শন, হয়রানি, অফিসের পর আমার বাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, আমার চারপাশে ভারী অস্ত্র নিয়ে নিরাপত্তা কর্মীরা অবস্থান করেছে, তাতে বলতেই হয় মুম্বাইকে পাকিস্তান শাসিত কাশ্মিরের সঙ্গে তুলনা সঠিক ছিল।’

অন্য সময় মুম্বাইয়ে থাকলেও করোনা মহামারিকালে মানালির বাড়িতে আছেন কঙ্গনা। সম্প্রতি মুম্বাই শহরের সঙ্গে পাকিস্তান শাসিত কাশ্মিরের তুলনা করে শিবসেনাদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। টুইটারে শিবসেনা ও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান কঙ্গনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্যও করেন তিনি।

এছাড়া বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) সম্প্রতি কঙ্গনার অফিসের অবৈধ্য অংশ ভাঙার কাজ শুরু করে। যদিও পরবর্তী সময়ে আদালত এই ভাঙার কাজে স্থগিতাদেশ দেন।

এ বিষয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন কঙ্গনা। এ প্রসঙ্গে তিনি বরেন, ‘আমি গভর্নরের সঙ্গে দেখা করে আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা জানিয়েছি। আমি আশা করছি, আমার সঙ্গে ন্যায় বিচার হবে। কারণ সকল নাগরিকের এই সিস্টেমের প্রতি আস্থা আছে। আমার সৌভাগ্য গভর্নর মেয়ে মনে করে আমার কথা শুনেছেন।’

তুরস্কের সাথে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে দু’দেশের দ্বিপক্ষীয় সুবিধার জন্য তুরস্কের সাথে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।

তিনি বলেন, ‘পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দু’দেশের সম্পর্কের ইতিহাস, বিশ্বাস এবং ঐতিহ্যের গভীর ভিত্তি রয়েছে। বাংলাদেশ দু’দেশের দ্বিপক্ষীয় সুবিধার জন্য তুরস্কের সাথে তার সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।’

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট চাভু’র সাথে ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তুরস্কের সাথে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরু্ত্ব দেয় বলেও এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে ২০১২ সালের ১৩ এপ্রিল আঙ্কারা সফরের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, দুদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় ৫০ বছর আগে ১৯৭৪ সালে শুরু হয়েছিল।

সরকার এবং তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য সরকার ও তুরস্কের জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সমর্থনের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। এটি প্রায় তিন বছর হয়ে গেছে, আমি মনে করি রোহিঙ্গা জনগণকে তাদের নিজের দেশে ফিরে যেতে হবে। আমার মনে হয়, তুরস্ক এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’

করোনা মহামারি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে। এটি বিশ্বব্যাপী বেশিরভাগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিতে প্রভাব ফেলেছে।

‘বাংলাদেশে আমরা ভাইরাসটির বিস্তার সফলভাবে রোধ করতে সক্ষম হয়েছি। একই সাথে আমাদের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা ও প্রণোদনা প্যাকেজগুলো মারাত্মক রোগের বিপর্যয়কর প্রভাব হ্রাস করেছে,’ বলেন তিনি।

মেয়াদ শেষের ৩ মাসের মধ্যেই করতে হবে ‍সিটি নির্বাচন, মন্ত্রিসভায় বিল পাস

0

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধনী) বিল-২০২০ খসড়া অনুসারে মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের পরিবর্তে তিন মাসের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে সিটি নির্বাচনের আয়োজনের সময়সীমা কমিয়ে করা আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদিত দেয়া হয়েছে।

শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে এতে যুক্ত হয়েছিলেন।

বৈঠকে শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ছয় মাস বা ১৮০ দিন কার্যত অনেক দীর্ঘ সময়। শপথ নেয়ার পরেও তাদের (নির্বাচিত প্রতিনিধিদের) দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে। তাই, বিলটিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে তিন মাসের (৯০ দিনের) মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’

তিনি বলেন, খসড়া আইন অনুসারে শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। তাদেরকে (নবনির্বাচিত প্রতিনিধিদেরকে) শপথ নেয়ার ১৫ দিনের মধ্যে প্রথম সভার আয়োজন করতে হবে এবং এ সভার আয়োজনের মধ্যে দিয়ে আগের করেপোরেশন বিলুপ্ত হয়ে যাবে।

প্রস্তাবিত আইন অনুসারে, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা বিদ্যমান তিন মাসের পরিবর্তে এক মাসের বাৎসরিক ছুটি কাটাতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মেয়র ও কাউন্সিলরদের তিন মাসের বাৎসরিক ছুটি কমিয়ে এক মাস করা হয়েছে। মন্ত্রিসভা মনে করছে এটা (তিন মাস) খুব বেশি সময়। তারা জনপ্রতিনিধি হলেও তাদের কার্যনির্বাহী কার্যাবলী, নিয়মিত কার্যাবলী এবং আর্থিক কর্তৃত্বের দায়িত্ব পালন করতে হয়।’

মন্ত্রিসভার এ বৈঠকে বাংলাদেশ বিমান করপোরেশন (বাতিল) বিল-২০২০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ২০১১ সালে বাংলাদেশ বিমান সংস্থায় পরিণত হওয়ায় বিমান করপোরেশন অধ্যাদেশ-১৯৭৭ আর প্রয়োজন নেই।

অধ্যাদেশ বাতিল হলেও এতে বর্ণিত প্রাসঙ্গিক কাজগুলো সংস্থাকে প্রদান করা হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তির (পিটিএ) খসড়া অনুমোদন করেছে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রস-বর্ডার পেপারলেস বাণিজ্যের সুবিধার্থে ফ্রেমওয়ার্ক চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১০ সাল থেকে ভুটানের ১৮টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে, অন্যদিকে ৯০টি বাংলাদেশি পণ্য ভুটানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে। পরে বাংলাদেশের বাজারে আরও কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছিল ভুটান।

এছাড়াও, ৮ আগস্টকে রাষ্ট্রীয় পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন হিসেবে পালনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা এবং দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা প্রজ্ঞাপনের ক সিরিয়ালে (তালিকায়) অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত: খবরে কেজিতে বাড়ল ১০ টাকা

0

পূর্ব কোন ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে বিপাকে পড়েছেন পেঁয়াজ আমদানিকারকরা।

ভারতীয় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক মন্ডল জানান, সম্প্রতি ভারতে অতি বৃষ্টি ও বন্যা হওয়ায় পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ছে।

এ অবস্থায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে বাংলাদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। একই সঙ্গে পেঁয়াজ আমদানির জন্য যেসব এলসি খোলা রয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেগুলোর বিপরীতেও কোনও পেঁয়াজ রপ্তানি হবে না বলে জানানো হয়।

এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ খবরে কেজিতে বেড়ে গেছে ১০ টাকা করে। আমদানি বন্ধের খবরে আড়ৎগুলোতে পেঁয়াজের বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে যে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে ৩৮ থেকে ৪০ টাকা, সেই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজির দরে। মূলত খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা।

ভারতের সঙ্গে পেঁয়াজ রফতানির নিয়ে এলসি করা হয়েছে। এছাড়াও দেশটির অভ্যন্তরে রয়েছে ১শ’ উপরে পেঁয়াজ বোঝাই ট্রাক। এগুলো সময় মতো দেশে প্রবেশ না করলে ক্ষতি গুণতে হবে বলে জানান দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সকাল থেকে ভারত থেকে পেঁয়াজ বোঝাই কোন ট্রাক হিলি বন্দরে প্রবেশ করেনি। তবে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো চিঠি ভারতীয় সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়নি। আমরা সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখছি পেঁয়াজের রফতানি স্বাভাবিক রাখতে।

হিলি স্থলবন্দরের কয়েকজন পেঁয়াজ আমদানিকারক জানান, ‘কিছুক্ষণ আগে ভারতীয় রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট আমাদের জানিয়েছেন যে ভারত কোনো পেঁয়াজ রফতানি করবে না। এ বিষয়ে কোনো চিঠি না দিলেও ভারতীয় কাস্টমসের নিষেধ থাকায় সকাল থেকে পণ্যটি আমদানি বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, আমাদের অনেক আমদানিকারকের বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা রয়েছে। আমরা তো এখন বিপাকের মধ্যে পড়ে গেছি। আমরা তাদেরকে বলছি আমাদের যেসব এলসি খোলা রয়েছে সেগুলোর পেঁয়াজ রফতানির জন্য। আমাদের অনেক এলসির বিপরীতে অনেক ট্রাক মাল নিয়ে সড়কে দাঁড়িয়ে রয়েছে। এখন যদি তারা পেঁয়াজ না দেয় তাহলে আমাদের এই সব পেঁয়াজের কী অবস্থা হবে সেই চিন্তায় আছি।

এ বিষয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভারতীয় কাস্টমসের সাথে কথা হয়েছে সরকারি নির্দেশনা থাকায় পেঁয়াজ রফতানি বন্ধ রয়েছে। তবে পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে।

‘শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের’

0

কেন্দ্রীয়ভাবে নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেন্দ্রীয়ভাবে নয়, স্ব স্ব মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে অনলাইনে পাঠদান চলছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেই অপেক্ষায় শিক্ষার্থীরা। এরই মধ্যে পিইসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার চিন্তাভাবনা চলছে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে ছয়মাস আগে নির্বাচন করতে হতো। তখন শপথে অনেকদিন অপেক্ষা করতে হয়। আইনটি পাস হলে নির্বাচন ৩ মাস আগে হবে। শপথ নেওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব নেবে। সিটি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা বছরে তিন মাসের বদলে এক মাস ছুটি পাবেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেখা গেছে, বাস্তবে (সিটি করপোরেশন আইন অনুযায়ী) কাজ করতে গেলে কিছু অসুবিধা হয়। এখন নিয়ম রয়েছে, (মেয়াদ উত্তীর্ণের আগে) ৬ মাসের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করতে হবে। অন্যদিকে রয়েছে যেদিন তারা (মেয়র ও কাউন্সিলর) মিটিং করবে সেই থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের সময় থাকবে। দেখা গেছে, ৪-৫ মাস আগে যদি নির্বাচন হয়ে যায়, শপথ হলেও তারা দায়িত্ব নিতে পারতেছে না এই কন্ট্রাডিকশনের জন্য। (মেয়াদ পূর্ণ না হাওয়ায়) অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, নির্বাচন তো বটেই, শপথ নেওয়ার পরও তাদের অপেক্ষা করতে হয়। সেজন্য এটাকে একটু চেইঞ্জ করে নিয়ে আসা হয়েছে। (মেয়াদ শেষ হওয়ার আগে) তিন মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। যেদিন শপথ হবে এর ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর হয়ে যাবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ বিমান করপোরেশন আইন এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়াও ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমান এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিনোদনের জন্য (৫ কেজির নিচের ড্রোন) ও রাষ্ট্রীয় ও সামরিক কাজে ড্রোন ব্যবহারে অনুমোদন নিতে হবে না। তবে বাণিজ্যক কাজে ব্যবহারের জন্য ৫ কেজির ওপরে যে কোনো ড্রোন ব্যবহারের জন্য অনুমোদন নিতে হবে সিভিল এভিয়েশন ও কেপিআই কর্তৃপক্ষের।

ভারতে গেছে ইলিশ মাছের প্রথম চালান

0

প্রতিবেশী দেশ ভারতকে সীমিত আকারে পূজা স্পেশাল ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নয় ইলিশ রপ্তানিকারক মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে।

সেই পরিপেক্ষিতে আজ সোমবার বিকাল ৪ টার সময় ১২ টন ইলিশ মাছ বেনাপোল বন্দরে দিয়ে রপ্তানি হয়েছে। প্রথম দিনে খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১২ হাজার কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন।

প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রপ্তানি করা হচ্ছে ভারতে। মোট ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। এ বছর ভারতে মোট ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। বেনাপোল কাস্টমস থেকে মাছগুলো ছাড়িয়ে রপ্তানির দায়িত্বে নিযুক্ত রয়েছেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট ।

২০১৯ সালের ১০ ই অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে। এসব মাছ বেনাপোল বন্দর হয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে।