Home Blog Page 2688

জাল এনআইডি : নির্বাচন কমিশনের ২ কর্মীকে অব্যাহতি

0

জাল এনআইডি বা জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প।

তারা হলেন- সবুজবাগ ও গুলশান থানা নির্বাচন অফিসে আউটসোর্স ডাটা অ্যান্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলাম।

রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ নুরুজ্জামান খান এই তথ্য জানিয়েছেন।

এছাড়া ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রকল্পের এই দুই ডাটা এন্ট্রি অপারেটরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।

এর আগে ভুয়া পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসির দুই কর্মীসহ ৫ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গোপন সংবাদে শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ইসির দুই কর্মী ছাড়া গ্রেপ্তার অপর তিনজন হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সুমন পারভেজ ও মো. মজিদ।

বাদপড়া ৮২ হাজার করোনা রোগীর তালিকা দিন: বিএনপিকে কাদের

0

বিএনপির দাবি অনুযায়ী বাদপড়া ৮২ হাজার করোনা রোগীর তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি একথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন মন্ত্রী।

এসময় অনলইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‘সরকার করোনা আক্রান্ত রোগীর ভুল পরিসংখ্যান দিচ্ছে’ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দাবি করেছে সরকার নাকি রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। এতে সরকারের কি লাভ আমি জানতে চাই। আমরা বলতে চাই আপনারা বাদ দেওয়া ৮২ হাজার রোগীর তালিকা দিন। অন্ধকারে ঢিল ছুঁড়ে কারো লাভ নেই।’

চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা, ষয়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। সামনে কোনো ইস্যু পাচ্ছেনা মিথ্যাচারের, তাই নিয়ে ননিস্যুকে তারা ইস্যু বানানোর অপপ্রয়াস চালায়।

তিনি বলেন, প্রযুক্তির এ যুগে যখন সবকিছু উন্মুক্ত তখন ৮২ হাজার রোগীর নাম গোপন করার উদ্ভট ও মনগড়া তথ্য বিএনপির দায়িত্বশীল দলের নেতারা কোথায় পান- আমরা তা জানতে চাই, জনগণ তা জানতে চায়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ অনেকেই বলেছিলো করোনায় দেশের লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে, রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে, খাবার পাবেনা, চিকিৎসা পাবে না। অথচ দেশে করোনা সংক্রমনের পাঁচ মাস অতিবাহিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও মানবিক নেতৃত্বে এবং আল্লাহর রহমতে এখনো তা হয়নি। তাই বিএনপি গা-জ্বালা করছে। দেশের এবং জনগণের কল্যাণ তাদের অভিধান এবং চর্চায় নেই। মিথ্যাচারই এখন তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা শেখ রেহেনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ৭৫ পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহেনা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার বাস্তবে সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জন্মদিনে শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আফগান সরকার-তালেবান শান্তি আলোচনা শুরু

0

তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার অন্যতম প্রধান চ্যালেঞ্জ স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের উপায় নিয়ে আফগান সরকার রবিবার ব্যস্ততম সময় পার করছে।

শনিবার কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনার শুরুতে আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রসহ মিত্ররা যুদ্ধবিরতির আহবান জানিয়েছে। তবে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগান সরকার ও মিত্রদের বিরুদ্ধে অব্যাহত গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয় তালেবানরা বৈঠকে উত্থাপন করেনি।

শান্তি প্রক্রিয়ায় আফগান সরকারের প্রধান এএফপিকে বলেছেন, তালেবানরা যুদ্ধের বিনিময়ে কারাবন্ধী আরো যোদ্ধাদের মুক্তির দাবি জানাতে পারে।

পুনর্মিলনের জন্য আফগান উচ্চ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, ‘এটি তাদের ধারণাগুলোর মধ্যে একটি অথবা দাবিগুলোর মধ্যে একটি হতে পারে।’ রক্তাক্ত সংঘাতে জড়িয়ে পড়া আফগানিস্তান নিয়ে শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিনিধিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আলোচনা কঠিন এবং অগোছালো হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধরত পক্ষগুলোকে শান্তির সুযোগ গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, “আমরা আগামী দিন, সপ্তাহ এবং মাসের আলোচনায় নি:সন্দেহে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবো।”

শান্তি আলোচনার উদ্বোধনী বক্তব্যে তালেবানের সহ প্রতিষ্ঠাতা আবদুল গনি বরদার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বারবার এই বার্তা দিয়েছেন যে, আফগানিস্তান ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হবে।

একটি বিস্তৃত শান্তি চুক্তি সম্পাদনে কয়েক বছর সময় নিতে পারে এবং এটি নির্ভর করবে ক্ষমতার ভাগাভাগিতে আফগান পক্ষগুলো কিভাবে সম্মত হবে তার ওপর। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার দেশটিতে পশ্চিমা সমর্থিত সাংবিধানিক প্রজাতন্ত্রের ধারাবাহিকতার স্থিতাবস্থা বজায় রাখতে এবং নারীদের জন্য বৃহত্তর স্বাধীনতাসহ অন্যান্য অধিকার সমুন্নত করতে চায়। কাবুল সরকারের পক্ষে আলোচনায় অংশ নেয়া ২১ জনের মধ্যে ৪ জন নারী সদস্য রয়েছেন।

তালেবানদের পক্ষে আলোচকদের মধ্যে কোন নারী সদস্য নেই, ১৯৯৬-২০০১ সালে তালেবান শাসনকালে নারীদের সকল মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। আফগান প্রেসিডেন্ট “বিগত ১৯ বছরের চেষ্টার সাফল্য হিসেবে” “একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ শান্তির” আহবান জানিয়েছেন।

আফগনিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার এবং তালেবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ১ হাজার আফগান সরকারী সেনার মুক্তির বিনিময়ে ৫ হাজার তালেবান যোদ্ধাকে মুক্তি দেয়া হয়েছে।

সাময়িক বন্ধের পর ফের অক্সফোর্ড টিকার ট্রায়াল শুরু

0

ঔষধ কোম্পানী অস্ট্রাজেনকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথভাবে তৈরি করোনা ভাইরাসের টিকার ট্রায়াল শনিবার আবার শুরু হয়েছে। একজন স্বেচ্ছাসেবকের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার পর এর পরীক্ষা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল।

অস্ট্রাজেনকা জানায়, পরীক্ষা সাময়িক বন্ধ রেখে তদন্ত করে দেখা হচ্ছিল ওই পার্শ্বপ্রতিক্রিয়া টিকার কারণে হয়েছিল কিনা। বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, তারা মনে করছে টিকার পরীক্ষা অব্যাহত রাখা নিরাপদ। তারা আরো বলেছে, ব্যাপক পরিসরে চালানো এ ধরণের পরীক্ষায় কিছু অংশগ্রহণকারী অসুস্থ হবে বলেই ধারণা করা হয়।

এ অবস্থায় ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা শনিবার নিরাপত্তা পর্যালোচনা শেষে পরীক্ষা শুরুর অনুমোদন দেয়। একে স্বাগত জানান বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, টিকার পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আমাদের কাছে নিরাপত্তার ইস্যুটিই গুরুত্বপূর্ণ।

অস্ট্রাজেনকা জানিয়েছে, আগামী সোমবার ব্রাজিলে টিকার পরীক্ষা ফের শুরু হচ্ছে। এছাড়া কোম্পানীটি বলছে, স্থগিতের পরও তারা আশা করছে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে তাদের এই ভ্যাকসিনটি বাজারে আসবে।

উল্লেখ্য, বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৫ লাখ মানুষ।

ক্ষমা চাইলেন বিশ্বভারতীর উপাচার্য

0

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বহিরাগত বলায় তুমুল সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে তাঁর দাবি, তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে।

গত মাসে বিশ্বভারতীর পৌষ মেলা মাঠে পাঁচিল তোলা নিয়ে বিবাদের মধ্যেই রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলেন বিদ্যুৎবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের জবাবে গত ২৩ অগাস্ট তিনি বলেন, ‘রবীন্দ্রনাথও বহিরাগতই ছিলেন। এখানে এসে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন।’

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘বহিরাগতদের জড়ো করে পৌষ মেলা প্রাঙ্গণে পাঁচিল তোলার চেষ্টা করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।’

নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করে বিদ্যুৎবাবু বলেছেন, ‘রবীন্দ্রনাথকে বহিরাগত বলায় কেউ আহত হয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া আমি আর কিছুই বলতে চাইনি।’

সঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু ঐতিহাসিক ও ভৌগলিক ঘটনাক্রমকে বিবৃত করার চেষ্টা করেছিলাম মাত্র। একবার রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে দাঁড়িয়ে বিশ্রাম নিয়েছিলেন। তার থেকেই শান্তিনিকেতনের উৎপত্তি।’

নিজের পুরনো মন্তব্যে অনড় থেকে উপাচার্য বলেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথও বহিরাহত ছিলেন। তবে এই স্থানের সঙ্গে তিনি সংযোগ খুঁজে না পেলে বিশ্বভারতী তৈরি হত না।’

রবীন্দ্রনাথ ঠাকুরকে বহিরাগত বলায় বিশ্বভারতীর উপাচার্যের অপসারণ নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন একাধিক বুদ্ধিজীবী।

হুথিদের আস্তানায় সৌদি জোটের বিমান হামলা

0

ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ব্যারাক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর জঙ্গি বিমান।

আল-অ্যারাবিয়াহর খবরে বলা হয়, রবিবার ভোররাতে এসব হামলা চালানো হয়। জোট বাহিনী সানার উত্তরে আল দেলমি বিমান ঘাঁটিতে হুথিদের চারটি ড্রোনও ধ্বংস করেছে।

আর বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, তাৎক্ষণিকভাবে জোট বাহিনীর পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়নি।

এই বাহিনীটি একদিন আগেও সানার দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছিল।

বৃহস্পতিবার হুথিরা দাবি করেছিল, তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যে হামলা চালিয়েছে।

তার পাল্টা পদক্ষেপ হিসেবেই সৌদি জোট সানায় হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াদে হামলা হওয়ার কথা নিশ্চিত করেনি জোট। শুধু বলেছে, বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-বোঝাই ড্রোনকে বাধা দিয়ে সেগুলো ধ্বংস করেছে তারা।

গত প্রায় এক বছর ধরে সানায় বোমাবর্ষণ করা থেকে অনেকটাই বিরত ছিল সৌদি জোট।

গত বছরের সেপ্টেম্বরে হুথিদের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করার পর থেকে এমন অবস্থান নিয়েছিল তারা। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপের করে যুদ্ধের প্রধান একটি পক্ষ হয়ে ওঠে সৌদি জোট।

ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত এক লাখ লোক নিহত হয়েছে এবং এ যুদ্ধ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংখট তৈরি করেছে বলে ভাষ্য জাতিসংঘের।

ফ্রান্সে একদিনে ১০ হাজারের বেশি সংক্রমণ

0

ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিদিন ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রথমবার ১০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হলো সেখানে।

ফ্রান্সে দৈনিক আক্রান্তের আগের রেকর্ড হয়েছিল বৃহস্পতিবার। ওই দিন ৯ হাজার ৮৪৩ জনের করোনা পজিটিভ হয়েছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) তা ছাড়িয়ে গেল।

নতুন সংক্রমণের ঢেউয়ে শুক্রবার থেকে বাড়তি বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রধানমন্ত্রী জ্য কাস্তে আরও বেশি বেশি করোনা পরীক্ষা করার ও উচ্চ সংক্রমিত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের আশ্বাস দিয়েছেন।

গত সপ্তাহজুড়ে কোভিড নিয়ে ২ হাজার ৪৩২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে ৪১৭ জন ভর্তির কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় ১৭ জন সহ এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১০ জনের। বেশির ভাগের মৃত্যুই হয়েছে হাসপাতাল ও নার্সিং হোমে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৯১১ জন।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

0

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এই আদেশ দেন।

আদালতে তিতাস গ্যাসের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এর আগে গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দিতে বলা হয়। সে সময় জেলা প্রশাসককে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ টাকা বিতরণ করতে বলা হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

তার ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়।

বাংলাদেশ-ভারত একে অপরের সহায়ক : সেতুমন্ত্রী

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সাথে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক। বাংলাদেশ-ভারত পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দু দেশ একে অপরের সহায়ক। তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

এসময় অনলইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস,সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দাবি করেছে সরকার নাকি করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা এই বাদ দেওয়া ৮২ হাজারের তালিকা দিন।

তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোঁড়ার আহ্বান জানিয়ে বলেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার ৬৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, ৭৫ পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহেনা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার বাস্তব সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন। শেখ রেহানা কখনো পাদপ্রদীপের আলোয় আসেন নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেহেনার ৬৫তম জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

করোনায় আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৭৬

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৩ জনে।

একই সময় নতুন করে ১ হাজার ৪৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনের।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৯৯টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৩৭২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪০ হাজার ৬৪৩ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৬৮৬ (৭৭ দশমিক ৮৮ শতাংশ) এবং নারী এক হাজার ৪৭ জন (২২ দশমিক শূন্য ১২ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, সিলেট দুইজন, রংপুর দুইজন এবং ময়মন‌সিং‌হে একজন রয়েছেন।