Home Blog Page 2689

সিনহা হত্যাকাণ্ড : তদন্তের তথ্য প্রকাশে নিষেধাজ্ঞার রিট বাদ

0

টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যা মামলার তদন্তে জড়িত কর্মকর্তারা এবং তদন্তে উঠে আসা তথ্যাদি গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আসান উল্লাহ ও সজল মাহমুদ রাসেল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত এসআই নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত মামলার তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। রিটে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। এছাড়া কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন এই মামলার তদন্ত ও ঘটনা সম্পর্কিত তথ্য গণমাধ্যমে প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট চারজনকে বিবাদী করা হয়। এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আজ ১৩ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালত। আজ শুনানি নিয়ে রিটটি তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।

মসজিদে বিস্ফোরণ: আলামত-কাগজপত্র সিআইডিকে হস্তান্তর

0

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে পুলিশের করা মামলার আলামত বুঝে পেয়েছে সিআইডি।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) মামলার আলামত ও কাগজপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।

পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের নয় দিন পর পুড়ে যাওয়া বিভিন্ন আসবাব আলামত হিসেবে জব্দ করে ফতুল্লা থানা পুলিশ। ঘটনার দশম দিন রবিবার দুপুরে এএসআই বারেকের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ মসজিদের ভেতরে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত ফ্যান, চেয়ার, দেয়াল ঘড়ি ও জুতা রাখার বাক্সসহ পুড়ে যাওয়া আসবাব সংগ্রহ করে।

আলামতগুলো থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কয়েকটি বস্তায় ভরা হয়।

মামলার বর্তমান তদন্তকারী সিআইডির পরিদর্শক বাবুল হোসেন জানান, আমরা আলামত দেখেছি এবং কাগজপত্র বুঝে পেয়েছি। পুলিশের মালখানায় আলামত রয়েছে। আমরা দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। আজও ঘটনাস্থলে তদন্ত করেছি। আশা করছি দ্রুতই ফলাফল দিতে পারব।

এর আগে রোববার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফিলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

এদিকে সকাল থেকে মসজিদের সামনের রাস্তায় তৃতীয় দিনের মতো মাটি ভরাটের কাজ করছেন তিতাসের কর্মীরা। বিস্ফোরণের পর তিতাস কর্তৃপক্ষ মসজিদের তিন পাশে গ্যাসের লাইনের অবস্থান ও ছিদ্র অনুসন্ধান করতে মাটি খোঁড়াখুঁড়ি করলে গর্তগুলো সৃষ্টি হয়। গর্তের মাটিগুলো মসজিদের সামনের রাস্তার বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হলে এলাকাবাসীর চলাচল বন্ধ হয়ে যায়। টানা চার দিন খোঁড়াখুঁড়ির করে গ্যাসের পাইপ লাইনে ছয়টি ছিদ্র পাওয়া যায়। তবে আর ছিদ্র পাওয়ার সম্ভাবনা না থাকায় রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করতে গত শুক্রবার থেকে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করে গর্তগুলো ভরাটের কাজ শুরু করে তিতাস কর্তৃপক্ষ।

৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৩৮ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন মৃত্যুবরণ করেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি পাঁচজনকে আইসিউতে রাখা হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি ও সিটি করপোরেশন থেকে পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেনি।

কক্সবাজারে প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

0

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে মিজানুর রহমান নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিহত মিজানুর রহমানের বোন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা নুর নাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জুলকারনাইন জিল্লু জানান, ভিকটিম মিজানুর রহমান মোবাইল ব্যাংকিং পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ এপ্রিল সকালে টেকনাফ উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং মিজানের পরিবার থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর প্রেক্ষিতে মিজানের পরিবার ধারকর্জ করে দুই লাখ টাকা দেয়। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রাত পৌনে বারোটার দিকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে মিজানুরকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় বিচার দাবি করেছেন নিহত মিজানুর রহমানের বোন নুরনাহার। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রিয়ার সঙ্গে মাদক নিয়ে বন্ধুর হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে

0

তিনি নাকি কখনওই মাদক নেননি। এর আগে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন রিয়া চক্রবর্তী। অথচ সিমন খাম্বাট্টার হোয়াটসঅ্যাপ কথোপকথন বলছে অন্য়কথা। সম্প্রতি মাদক মামালায় সারা আলি খান, রকুল প্রীত সিং ও সিমন খাম্বাট্টার নাম এনসিবি-কে জানিয়েছেন রিয়া চক্রবর্তী। তারই মাঝে সর্বভারতীয় সংবাদমাধ্যমের উঠে এল সিমন খাম্বাট্টার সঙ্গে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসা রিয়া সিমনের হোয়াটসঅ্যাপ চ্যাটটি গত ১৬ মার্চ, ২০২০। দেখা যাচ্ছে রিয়া সিমনকে জিজ্ঞাসা করেন, ”চিম তুমি কি ফিরেছ? ” সিমন রিয়াকে জানান, ” হ্যাঁ”। এর পরে রিয়া সিমনের কাছ থেকে কোনও অডিও ফাইল চেয়ে পাঠান। তবে সেটা কী জানা যায় নি। রিয়া বলে বলেন ”ডুড ভূবনেশ্বর ইজ সিন”। যদিও রিয়া এটার মাধ্যমে কী বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। সিমন জিজ্ঞাসা করেন, ”তুমি কি ভূবনেশ্বরে”? রিয়া বলেন, ”হ্যাঁ”। রিয়া বলেন, ”এখানে সেরা গাঁজা পাওয়া যায়।”

প্রসঙ্গত রিয়া চক্রবর্তী সিমন খাম্বাট্টা ছাড়াও সারা আলি খান ও রকুলপ্রীত সিংয়ের নাম করেছেন এনসিবি-র জেরায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রকুল প্রীত সিং গত ৯ সেপ্টেম্বর থেকেই নিজের ফ্ল্য়াটে নেই। তিনি কোথায় গিয়েছেন তা অবশ্য় জানা যায়নি। জানা যাচ্ছে, রকুল প্রীত যে ফ্ল্য়াটে থাকেন, সেটা সইফ আলি খান ও সারা আলি খানের বাড়ির ঠিক বিপরীতে। অর্থাৎ তাঁরা প্রতিবেশী। রকুলের বাড়িতে সারা মাঝে মধ্যে আসতেন বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এনসিবি-র জেরায় রিয়া দাবি করেছেন, ”সারা, রকুল প্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্য়েই একসঙ্গে বসে মাদকসেবন করতাম।” যদিও সারা আলি খান, রকুল প্রীত সিং এবিষয়ে এখনও মুখ খোলেননি।

সুশান্তের মৃত্যু : মাদককাণ্ডে ২৪ ঘন্টায় ৬ জন গ্রেফতার

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডের তদন্ত খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর এই মামলায় শনিবার মুম্বই ও গোয়ার একাধিক জায়গায় রেইড করল এনসিবি। এদিন মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছয়জনকে গ্রেফতার করেছে এনসিবি। শনিবার এনসিবির জালে আসে ২৩ বছরের করম জিত সিং আনন্দ ওরফে কেজে। বান্দ্রার এই মাদকচক্রীর কাছ থেকে মারিজুয়ানা এবং হাশিশ বাজেয়াপ্ত করেছে এনসিবি।

এনসিবি আধিকারিকদের মতে, বর্তমানে যে মাদকচক্রের তদন্ত চালাচ্ছে এনসিবি, তার অন্যতম পাণ্ডা এই কেজে। এনসিবির যৌথ ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে করম জিত সিং আনন্দের গ্রেফতারির নিশ্চিত করেছেন। তবে ঠিক কী পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে কেজের কাছ থেকে তা নিয়ে কিছু জানায়নি এনসিবি।

পরবর্তীতে এনসিবি আধিকারিকরা দাদার থেকে ৫০০ গ্রাম মারিজুয়ানা সহ গ্রেফতার করে ডোয়েন অ্যান্টনি ফার্নান্দেজ এবং আরও দু’জনকে। পোওয়াই থেকে এনসিবির হাতে গ্রেফতার হয় ২৯ বথরের অঙ্কুশ আরেনজা, এই অভিযুক্তর কাছে ৪২ গ্রাম হাশিস এবং নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কেন্দ্রীয় সংস্থার তরফে খবর, আরেনজা নিষিদ্ধ মাদক সংগ্রহ করত করম জিতের কাছ থেকে এবং সেটি সাপ্লাই করত আগেই এনসিবির হাতে গ্রেফতার অনুজ কেশওয়ানিকে।

‘গোয়া থেকে ক্রিস কোস্টা নামের একজনকে এই মামলায় গ্রেফতার করেছে এনসিবি, তদন্ত জারি রয়েছে’, জানিয়েছেন এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা।

শনিবার দিনভর বান্দ্রা, খার, লোখান্ডওয়ালা, পোওয়াইয়ের নানান জায়গায় চলে এনসিবির হানা।

এখনও পর্যন্ত সবমিলিয়ে সুশান্ত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্তের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্তসহ মাদক পাচারকারী জায়েদ ভিলেট্রা, আবদুল বাসিত পরিহার, কাইজান ইব্রাহিম, করন আরোরা, আব্বাস লাখানি এবং অনুজ কেশওয়ানিকে আগেই গ্রেফতার করেছে এনসিবি।

রিয়া, শৌভিক, মিরান্ডা, সাওয়ান্ত, ভিলেন্ট্রা, এবং পারিহার আপতত রয়েছে বিচার বিভাগীয় হেফাজতে, শুক্রবার এনডিপিএস আদালতে এই ছয় অভিযুক্তর জামিনের আবেদন না-মঞ্জুর হয়ে যায়। অন্যদিকে অরোরা, লাখানি এবং ইব্রাহিম জামিনে মুক্তি পেয়ে গিয়েছে। অনুজ কেশওয়ানি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে রয়েছে।

মাদকাসক্ত ভিকি থেকে দীপিকা-করণের পার্টির পুরনো ভিডিওর তদন্ত

0

এনসিবি-র কাছে কাদের নাম বলেছেন রিয়া চক্রবর্তী? বলিউডের কারা কারা মাদকাসক্ত? এনিয়ে চলছে তুমুল জল্পনা। বলিউডের তারকাদের সঙ্গে মাদক-যোগ নিয়ে জোরকদমে তদন্ত করছে এনসিবি। সূত্রের খবর, করণ জোহরের পার্টির একটি পুরনো ভিডিয়ো খতিয়ে দেখতে চলেছেন তদন্তকারীরা। ওই ভিডিয়োয় বেশ কয়েকজন বলিউউ তারকাকে মাদকাসক্ত অবস্থায় দেখা গেছে বলে তখনই ছড়িয়েছিল জল্পনা।

গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিওটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে তারা।

নামী পরিচালকই সুশান্তকে মাদকের নেশা ধরিয়েছিলেন, জানাল রিয়া

0

বলিউডের একজন খ্যাতনামা পরিচালকই সুশান্তকে প্রথম মাদকের নেশা ধরিয়েছিলেন। এনসিবি-কে জেরায় এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। আরও জানা যাচ্ছে ওই পরিচালক সুশান্তকে নিজের সঙ্গে বলিউডের পার্টিতে নিয়ে যেতেন। প্ররোচনায় পা দিয়ে পার্টিতে সুশান্ত কোকেন, এলএসডি, মারিজুয়ানা সেবন করতে পারেন বলে এনসিবি-কে জানিয়েছেন রিয়া।

আর এই তথ্য তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সুশান্ত জানিয়েছিলেন বলে দাবি করেছেন রিয়া। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ধৃত অভিনেত্রী দাবি করেছেন যে সুশান্তের লোনাভলা ফার্ম হাউসটি অভিনেতার বলিউডের বন্ধুরা মাদক পার্টির জন্য ব্যবহার করতেন। তবে ওই পার্টিতে রিয়া নিজে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। রিয়া দাবি করেন, বলিউডের দুজন ক্ষমতাবান ব্যক্তিত্ব, দুই বড় অভিনেতা সহ আরও কয়েকজন অভিনেতা সুশান্তকে এই নিষিদ্ধ মাদক দিতেন বলে জানিয়েছেন রিয়া।

এদিকে জানা যাচ্ছে এনসিবি-র জেরায় ২৫ জন মাদকাসক্ত বলি তারকার নাম করেছেন রিয়া চক্রবর্তী, যাদের মধ্যে সারা আলি খান, রকুল প্রীত সিং ছাড়াও রয়েছে আরও বড় বড় নাম। তবে কোন কোন বলি তারকার নাম রিয়া জানিয়েছেন এখনও জানা যায়নি।

গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধবন, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিয়োটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে এনসিবি।

অন্যদিকে এনসিবি-র পাশাপাশি লোনাভলা ফার্মাহাউস পার্টি রয়েছে সিবিআই-এর নজরেও। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুশান্তের ভাড়া নেওয়া লোনাভলা ফার্মহাউসটি মহারাষ্ট্রের এক রাজনীতিবিদের। লোনাভলা ফার্মহাউসের পার্টিতে কারা যেতেন, তা ধরে দিশা সালিয়ানের মৃত্যুর সূত্র খুঁজে পাওয়া যেতে পারে বলে মনে করছে সিবিআই।

সিঙ্গাপুরে নেওয়া হলো নায়ক ফারুককে

0

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

রক্তে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা নাজেহাল চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে অভিনেতাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।

ফারুকের ব্যক্তিগত সহকারী শিপন বলেন ‘আজ সকাল সাড়ে ৭টার কার্গো বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারুককে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। অভিনেতার সঙ্গে গেছেন তার স্ত্রী ফারহানা ফারুক।’

তরুণ বয়স থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন ফারুক। স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৬ সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় ৩৭টি মামলা দায়ের করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ফারুক ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেব নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

আহত-নিহত হইনি, কিছু মানুষ কেন আমাকে মারতে চায় বুঝি না : হিরো আলম

0

নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোচিত হিরো আলম নাকি আহত হয়েছেন, এমন খবর দু-একটি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে ক্ষোভ করেছেন হিরো আলম স্বয়ং।

কালের কণ্ঠকে হিরো আলম বলেন, নেত্রকোনায় আমি কীভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হবো। আমি তো এই মুহূর্তে ঢাকার কাকরাইলে। আমার ‘সাহসী হিরো আলম’ নামের যে ছবিটির কাজ শেষ করেছি এখন সেটা নিয়ে বাকি কাজ করছি। হল খুললেই ছবিটি মুক্তি দিতে হবে, মাথায় এই চিন্তা নিয়ে ঘুরছি, আমি নেত্রকোনায় কেন যাবো?

আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, আমার বিষয়ে নানা রকম গুজব ছড়ানো হয়। কিছুদিন আগেও একটা মেয়েকে জড়িয়ে নানা রকম গুজপব ছড়ানো হয়েছিল। পরে সেই মেয়ে লাইভে এসে সব কিছু স্বীকার করে। আসলে গুজব ছড়ানোটা কিছু মানুষের কাজ। জানি না এসব করে লোকে কী মজা পায়। হয়তো আমাকে মেরে ফেলতে চায়। কিছু মানুষে আমাকে কেন মেরে ফেলতে চায় আসলে বুঝি না।

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিও করে জপ্রিয় হয়ে ওঠেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজ জেলা বগুড়া থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েও তুমুল আলোচিত তিনি।

সাইফের মেয়ের ওপর নজর!

0

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের অনেক তারকার দিকে সন্দেহের চোখ পুলিশের। সম্প্রতি গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। এখন তিনি মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন। মাদক যোগের জন্য নারকোটিকস এনসিবি গ্রেপ্তার করেছে এ অভিনেত্রীকে। এবার এনসিবির নজরে বলিউডের আরো তিন অভিনেত্রী। এরমধ্যে রয়েছেন সারা আলি খান।

এছাড়াও পুলিশের নজর রয়েছে দু’জন অভিনেত্রী রাকুল প্রীত ও সিমন খামবাট্টার দিকে। ভারতের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রিয়া জানিয়েছেন সারা, রাকুল ও সিমন মাদক নিয়েছেন। এনসিবিকে দেওয়া ২০ পাতার বিবৃতিতে রিয়া এই তিন অভিনেত্রীর নাম বিশেষ করে উল্লেখ করেছেন।

বিগত সময়ে জানা গিয়েছিল যে, রিয়া বেশ কয়েকজন বলিউড অভিনেতাদের নাম উল্লেখ করেছেন জেরার মুখে। প্রায় ২৫ জন বলিউড তারকাকে আগামী কয়েকদিন এক এক করে এনসিবি তলব করবে বলে জানা যায়। এদের মধ্যে রয়েছেন পরিচালক, অভিনেতা, কাস্টিং ডিরেক্টর, প্রযোজকসহ অনেকে। জেরার মুখে যে সকল নাম বলেছেন রিয়া তাদের মধ্যে এই মুহূর্তে সারা আলী খান, রাকুল প্রীত ও সিমন খামবাট্টার ওপর নজর রয়েছে এনসিবির।

প্রসঙ্গত, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার করা হয় মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে। জানা যাচ্ছে, তিনি অবসাদে ভুগছিলেন। কিন্তু এই দাবি মানতে নারাজ অনেকেই। ঘটনা এই ক’দিনে বেশ কয়েকবার নতুন দিকে মোড় নিয়েছে। এই ঘটনায় মাদক যোগ বিশেষ ভূমিকা পালন করছে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলো।