Home Blog Page 2694

সুশান্ত ইস্যুতে মৃত্যুর দিনের বিস্ফোরক হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন অনুরাগ

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আড়াই মাস ধরে চুপ থেকেছেন। এযাবৎকাল কোনওরকম মন্তব্য করতে শোনা যায়নি অনুরাগ কাশ্যপকে। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে বিতর্কের জল রাজনৈতিক মহলের দোরগোড়া ছুঁলেও ‘মৌনব্রত’ পালন করেছেন। তবে বিগত কয়েক দিন ধরে প্রয়াত অভিনেতার মৃত্যু তদন্তের মাঝে নেটদুনিয়া যেভাবে ‘মান আর হুঁশ’কে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, তাতে আর চুপ থাকতে পারলেন না বলিউড পরিচালক। ভঙ্গ করলেন ‘মৌনি মহারাজ’ ভূমিকা। সুশান্তের ম্যানেজারের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এনে স্পষ্ট জানিয়ে দিলেন যে, “একেবারে ব্যক্তিগত কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে চাইনি।”

সুশান্তের মৃত্যুর তিন সপ্তাহ আগে তাঁর ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে কথোপকথন হয়েছিল তা এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন পরিচালক নিজে। যেখানে অভিনেতার ম্যানেজার অনুরাগকে আরজি জানিয়েছেন যে নতুন কোনও কাজ এলে তিনি যেন সুশান্তের কথা মাথায় রাখেন। যার প্রেক্ষিতে অনুরাগকে তাঁকে বলতে দেখা গিয়েছে যে, “সুশান্ত ভীষণ সমস্যা করেন।”

সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে অনুরাগের মন্তব্য, “আমি দুঃখিত যে অবশেষে আমাকেও এটা করতে হল! সুশান্তের মৃত্যুর তিন সপ্তাহ আগে ওঁর ম্যানেজারের সঙ্গে আমার কথোপকথন। ভাবিনি কখনও এটা পোস্ট করব। কিন্তু চারদিকে যা পরিস্থিতি তাতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি ব্যক্তিগত কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে চাইনি।”

অনেকেই এযাবৎকাল বলে এসেছেন যে, ইন্ডাস্ট্রির অন্দরের কেউই সুশান্তের পরিবারের হয়ে ভাবেননি! তার প্রেক্ষিতেও অভিনেতার মৃত্যুর দিন ম্যানেজারের সঙ্গে হওয়া চ্যাটের আরেকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন অনুরাগ। যেখানে পরিচালককে সুশান্তের দিদিদের পরিস্থিতির ব্যাপারে খোঁজখবর নিতে দেখা গিয়েছে। সেই স্ক্রিনশট পোস্ট করে অনুরাগ কাশ্যপের সাফ মন্তব্য, “যাঁরা ভাবেন যে আমরা ওঁর পরিবারে ব্যাপারে ভাবি না বা ভাবিনি, এটা তাঁদের জন্য। নিন, এবার যেমন ইচ্ছে আমায় বিচার করে দেখুন।”

ব্যস, অনুরাগের এই পোস্ট দেখে নেটদুনিয়ায় অমনি নেটজনতাদের একাংশ ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কেন এতদিন চুপ ছিলেন? অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালকের উদ্দেশে। এই বিষয়ে অনুরাগের উত্তর, “আসলে সুশান্তের সম্মানের জন্যই এতদিন চুপ থেকেছে ইন্ডাস্ট্রি। সবাই রিয়ার প্রতি আঙুল তুলে জিজ্ঞাসা করছেন, আপনি কী করে জানলেন যে উনি নির্দোষ, কিছু করেননি! তাঁরা হয়তো ভুলে যাচ্ছেন যে এই পুরো বলিউড ইন্ডাস্ট্রিটাই গত ৯-১০ বছর ধরে সুশান্তকে খুব কাছ থেকে দেখেছে। কাজেই আমরা ওঁকে অনেক ভাল চিনি। আর এবারও সুশান্তের কথা মাথায় রেখেই আমরা সবাই মিলে রিয়ার পাশে দাঁড়িয়েছি। কারণ, জল এখন অনেকদূর গড়িয়েছে।”

সরকার অপরাধে জড়িত কাউকে ছাড় দিচ্ছে না : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের শুরু করা এবং তার স্ত্রী খালেদা জিয়ার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বিচার বহির্ভূত হত্যাকান্ডের উত্তরাধিকার বন্ধে তার সরকার অপরাধে জড়িত কাউকে ছাড় দেবে না।

তিনি বলেন, ‘আপনারা বিচার-বহির্ভূত হত্যাকান্ডের কথা বলছেন। কিন্তু এটা কে শুরু করেছিল? এটি শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। তখন আমাদের অনেক নেতাকর্মীর লাশ পাওয়া যায়নি এবং এরপরে, এটি (বিচারবহির্ভূত হত্যা) প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে (খালেদা জিয়ার আমলে)। আমরা এর ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করছি।’ তাঁর সরকার (এ জাতীয়) অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দিচ্ছে না- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে ছাড় দিচ্ছি না (বিচারবহির্ভূত হত্যাকান্ডে জড়িত) এবং আমরা কখনোই তা করবো না।’

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বিচারবহির্ভূত হত্যাকান্ড ইস্যুতে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
আজ সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমালোচনা করার ক্ষেত্রে সকলকে বাস্তবববাদী ও গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। মনে রাখতে হবে তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) যেনো এ কাজে তাদের উদ্যম হারিয়ে না ফেলে।

তিনি বলেন, ‘একই সাথে আমাদেরও ভাবতে হবে যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং তারা এ ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করেছে।’ তিনি সকলকে মনে করিয়ে দেন যে তাঁর সরকার কোনও (অপ্রত্যাশিত) ঘটনা ঘটলে কাউকে ছাড় দিচ্ছে না। তারা অন্যায়কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা ভাল তবে এটি মনে রাখা উচিত যে যারা জনগণের সুরক্ষা নিশ্চিত করে চলেছেন এবং যে কোনো বিপদে মানুষ যাদের কাছে ছুটে আসছে তারা যেনো আগ্রহ হারিয়ে না ফেলে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বুধবার ঢাকার একটি আদালত তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে।

সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনের উপর কোভিড-১৯ এর আক্রমণ রুখতে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সংসদে বলেন, বিশ্বে করোনাভাইরাস নিরাময়ে যে টীকা প্রথম আসবে, তার সরকার সেটি ব্যবহারে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ কোভিড-১৯ এর টীকা নিয়ে গবেষণা করছে। আমরা অনেক দেশের কথা শুনেছি (তাদের টীকা উদ্ভাবনের কথা)। আমরা টীকা পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই লক্ষ্যে অর্থ বরাদ্দ করেছি। আমরা প্রথমে আসা টীকা গ্রহণ করব এবং আমাদের জনগণকে করোনাভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য ব্যবহার করব।
জি এম কাদেরের করা স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারী থেকে উদ্ভূত সংকট মোকাবেলায় এবং অর্থনীতি ও উন্নয়নের চাকা অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এজন্য পানির মতো অর্থ ব্যয় করছে।

জনগণের জীবন বাঁচানোকেই প্রথম অগ্রাধিকার হিসাবে গণ্য করে কী পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে বা কোনও অনিয়ম হয়েছে কিনা তা বিবেচনা করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, কত অর্থ ব্যয় হয়েছে তার চেয়ে জনগণের জীবন রক্ষা করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি দুধের জন্য চেয়ার বা টেস্ট কিট কেনার বিষয়ে জি এম কাদেরের দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে নির্দিষ্ট তথ্য দিয়ে দুর্নীতির বিষয়ে কথা বলার জন্য সকলকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে পরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে তা কেবল একটি চেয়ার এবং একটি কিট কেনা জন্য নয় বরঞ্চ দুধ পরীক্ষার জন্য এক ইউনিট চেয়ার কেনা এবং দুধ পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার স্থাপনের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে যা অনেক উন্নত দেশ করতে পারেনি কারণ কোভিড-১৯ মহামারীর পর থেকে তারা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, তার সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং করোন ভাইরাসজনিত কারণে দেশের মানুষকে ভোগান্তিতে যাতে পড়তে না হয় এজন্য এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৬ শ’ ৩৩ কোটি টাকার ২১ টি উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছে যা দেশের জিডিপির ৪ দশমিক ০৩ শতাংশ। তিনি আরো বলেন, আমাদের কর্তব্য জনগণের কল্যাণের জন্য কাজ করা। আমরা তা করছি। বিপদ আসার পর হতাশ হওয়া বুদ্ধিমানের কাজ হবে না, বরং এর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, উদ্দীপক প্যাকেজ ছাড়াও তার সরকার বিভিন্ন পেশার মানুষকে আর্থিক সহায়তা প্রদান করছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মসজিদের ইমাম। তিনি বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করছি।

করোনাভাইরাসের কারণে সবকিছু স্থগিত থাকা সত্ত্বেও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের ফরেন রিজার্ভ এখন ৩৯ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ২০৬৪ ডলার এবং দেশের আমদানির সঙ্গে রপ্তানি বৃদ্ধির একটি ক্রমবর্ধমান প্রবণতা দেখাচ্ছে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশেষ করে তৈরি পোষাক রপ্তানি বাড়ানোর জন্য কথা বলেছেন।

সরকার তার খরচে প্রবাসী শ্রমিকদের মৃতদেহ আনা বন্ধ করে দিয়েছে বলে জি এম কাদেরের আরেকটি অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারা এখনো বিশেষ বিমানে প্রবাসী শ্রমিকদের মৃতদেহ আনা অব্যাহত রেখেছে। কিন্তু তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন পর্যন্ত সারা বিশ্বে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ওয়াসা পানির দাম কমানোর আরেকটি প্রশ্নের উত্তরে তিনি পানির বিল কমানোর জন্য অপব্যবহারের পরিবর্তে পানি যথাযথ ব্যবহারের প্রতি আহ্বান জানান।

নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুঃখের বিষ যে নামাজ পড়ার সময় বিস্ফোরণে একাধিক লোক মারা গিয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে একটি গ্যাস পাইপের উপর মসজিদটি তৈরি করেছিল। তিনি সকলকে আগাম অনুমতি ছাড়া কোন প্রতিষ্ঠান নির্মাণ না করার আহ্বান জানান।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় হাঙ্গেরি

0

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন চায় হাঙ্গেরি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজিজ্জার্তি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি মানুষের অধিকার রয়েছে নিজ বাসস্থানে বসবাসের। হাঙ্গেরি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝাতে সর্বাত্মক চেষ্টা চালাবে। বাংলাদেশ ও জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে যে সব পদক্ষেপ নিয়েছে তা সমর্থন করে হাঙ্গেরি।

এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপরই যৌথ প্রেস বিফ্রিংয়ে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে হাঙ্গেরির মন্ত্রী বাংলাদেশে আসেন।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর মধ্যে অন্যতম হল দুই দেশের কূটনীতিকদের মধ্যে প্রশিক্ষণ বিনিময়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে কাজ করছে। হাঙ্গেরি ৮০ দশক থেকে এ নিয়ে কাজ করছে। আমরা এখন দ্বিতীয় পর্যায়ের টেকনোলজি ব্যবহার করছি। আমরা জানতে পেরেছি, বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ান ফেডারেশনের স্টেট এ্যাটমিক এনার্জি কর্পোরেশন (রোসাটোম) কর্তৃক নির্মিত হচ্ছে।

হাঙ্গেরিতেও এই কোম্পানিই একাজে নিয়োজিত। এ বিষয়ে হাঙ্গেরির ৪০ বছর অভিজ্ঞতা রয়েছে। তাই প্রতিবছর ৩০ জন বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে হাঙ্গেরিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার দেশের মেডিকেল সেবা বেশ উন্নত মানের। সেখানকার সুবিধা বাংলাদেশ নিতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বাংলাদেশে হাঙ্গেরির বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ ১৮.৯৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে এবং জুলাই-মার্চ সময়ে আমদানি করেছে ১১.৫১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। আগামী এক সপ্তাহের মধ্যে হাঙ্গেরি জয়েন্ট ট্রেড কমিশন গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণ করবে।

এদিকে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে সে দেশের কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের স্বাক্ষরিত একটি ফুটবল উপহার দিয়েছেন।

ইউএনও ওয়াহিদা খানমের মুখের সেলাই খোলা হয়েছে

0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মুখের সেলাই খোলা হয়েছে। আগামী শনিবার তাঁর মাথার সেলাইও খোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার বিকেলে চিকিৎকরা এসব তথ্য জানান।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের ডান হাতের অবস্থা এত দিন প্যারালাইজড অবস্থায় ছিল। কিন্তু আজ সকাল থেকে ডান হাতের আঙুলগুলো নড়াচড়া করছেন। এটা ইউএনওর অবস্থার স্পষ্ট উন্নতি। এ ছাড়া তাঁর ঠোঁটের সেলাই খুলে দেওয়া হয়েছে। আগামী শনিবার তাঁর মাথার সেলাইও খুলে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। এরপর মেডিকেল বোর্ড মিটিংয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসার নাইটগার্ডকে বেঁধে রেখে পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে এবং ইউএনও ওয়াহিদা ও তাঁর বাবা ওমরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরের দিন বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়। হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর মেডিকেলের দুই কর্মকর্তা বরখাস্ত

0

ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সাবেক দুই প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী ও ডা. গণপতি বিশ্বাসকে দুর্নীতির দায়ে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে উপস্থাপিত এ সংক্রান্ত একটি প্রস্তাব এর সার-সংক্ষেপে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে উল্লিখিত দুই কর্মকর্তা চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত হিসেবে পরিগণিত হয়েছেন।

জামিনের শর্ত ভঙ্গ না করলে জামিন বাতিল করা যাবে না: হাইকোর্ট

0

হাইকোর্ট থেকে কোনো আসামি নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি পাওয়ার জামিনের সুস্পষ্ট অপব্যবহার ছাড়া জামিন বাতিল করতে পারবে না সংশ্লিষ্ট বিচারিক আদালত। এ ধরণের চারটি নির্দেশনা বিচারিক আদালতকে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনা চারটি হচ্ছে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পাওয়ার পর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জামিন বাতিল করতে পারবে না নিম্ন আদালত। হাইকোর্টের দেয়া জামিন বৃদ্ধির আদেশ না থাকার কারণে আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠাতে পারবে না। হাইকোর্টের দেয়া রুল বা আপিলের নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে বিচারিক আদালতে বলা হয়েছে। হাইকোর্ট কোনো শর্তে জামিন দিলে সেই শর্ত ভঙ্গ করলে অধস্তন আদালত জামিন বাতিল করতে পারবে।

বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী হাঙ্গেরি

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, হাঙ্গেরির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে জাপান, ভারত, চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশ বড়ধরনের বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। পরিবর্তনশীল বিশ্ববাণিজ্য পরিস্থিতিতে আমেরিকা, জাপানসহ অনেক দেশ তাদের শিল্প-কলকারখানা বাংলাদেশে স্থাপনের আগ্রহ প্রকাশ করছে। দেশগুলো বাংলাদেশকে এখন বিনিয়োগের উপযুক্ত স্থান মনে করছে।

তিনি বলেন, বাংলাদেশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এ ট্যাক্সসহ বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশ পণ্যের একটি বড় বাজার। এখানে হাঙ্গেরি বিনিয়োগ করলে লাভবান হবে।

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, উভয় দেশের মধ্যে একটি জয়েন্ট ট্রেড কমিশন গঠনের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করা সহজ হবে। এগ্রোফুড প্রসেসিং, বিশুদ্ধপানি ব্যবস্থাপনা এবং ফার্মাসিটিকেল সেক্টরে হাঙ্গেরির বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানাবে। এ ছাড়া আইসিটি, সেবাখাতে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে সফররত হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজিজারটোর নেতৃত্বে আগত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বলেন, হাঙ্গেরির ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। এজন্য একটি জয়েন্ট ট্রেড কমিশন গঠন করা যেতে পারে। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে হাঙ্গেরি এগ্রোফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিসহ বাংলাদেশের বিশুদ্ধপানি ব্যবস্থাপনা ও ফার্মাসিটিকেল সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিতে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সরবরাহ করার সুযোগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ-সুবিধা আকর্ষণীয়, হাঙ্গেরি এসকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়।

করোনা মোকাবেলা এবং করোনাকালে রপ্তানি বাণিজ্য এবং অর্থনৈকিত কর্মকাণ্ড সচল রাখার প্রশংসা করে তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ অনেক সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের অগ্রযাত্রায় হাঙ্গেরি অংশিদার হতে চায়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে বাংলাদেশ দক্ষতার সাথে সফলভাবে কভিড-১৯ মোকাবেলা করছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক। বাংলাদেশ পৃথিরীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। এ সেক্টরে প্রায় ৪৮ লাখ শ্রমিক কাজ করেন। সরকার এ শিল্পকে সচল রাখতে আর্থিক প্রণোদনা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু রেখে রপ্তানি বাণিজ্য সচল রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের চাহিদা মোতাবেক বিশ্বমানের মাস্ক, পিপিইসহ বিভিন্ন মেডিক্যাল পণ্য রপ্তানি করছে। বাংলাদেশ কভিড-১৯ প্রতিরোধকারী ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন দেশে এগুলোর চাহিদা বাড়ছে। বাংলাদেশ বিশ্বমানের মেডিক্যাল পণ্য উৎপাদন করে প্রায় ১৪২টি দেশে রপ্তানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজমসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ জন্য এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে। প্রয়োজনে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানো হবে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ দফতরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন- বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখবে আমদানির কী অবস্থা। একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে। আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করব। আমরা ফুল মনিটর করছি, দেখা যাক।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত বছরের পেঁয়াজ আর এ বছরের মধ্যে পার্থক্য হলো গত বছর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। এবার কিন্তু বন্ধ করেনি। গত বছর বন্ধ করার পরে আমাদের এখানকার ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। ভারতেও তখন ১৫০ রুপিতে (কেজিপ্রতি) পেঁয়াজ বিক্রি করেছিল। এ অঞ্চলে সমস্যা হয়েছিল তবে আমাদের সাফারিং বেশি হয়েছে। এর মধ্যে ভালো দিক হলো ভারত বন্ধ করে দেয়ার ফলে আমরা নতুন বাজার থেকে আমদানি করতে শিখেছি।’
তিনি বলেন, ‘তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া এসব দেশ থেকে গতবার পেঁয়াজ আসার কারণে এবারও আমাদের লোকজনের যোগাযোগ ভালো আছে। আমরা তুরস্ক থেকে আমদানির জন্য টেন্ডারও করেছি টিসিবির মাধ্যমে। পেঁয়াজ আমদানিতে ট্যাক্স কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আশা করছি, ৫ শতাংশ ট্যাক্স প্রত্যাহার করা হবে।’
‘কৃষি মন্ত্রণালয় বলছে, এ বছর পেঁয়াজ উৎপাদন বেশি হয়েছে তা হলে এখনই সংকট কেন?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশি হওয়া মানেই আমাদের ফুল টার্গেট হয়েছে তা কিন্তু নয়। আমাদের ঘাটতি রয়েছে ৬-৭ লাখ টন। আমাদের উৎপাদন বেড়েছে। ফলে কৃষক কিছু দামও পেয়েছে। তার পরও আমাদের ঘাটতি রয়েছে ৫ থেকে সাড়ে ৫ লাখ টন। এক বা দুই বছরে আমরা এটা কাভার করতে পারব না। পাশাপাশি আমাদের চাহিদা বাড়ছে। ফলে আমাদের নির্ভর করতে হচ্ছে বাইরের বাজারের ওপর।’
টিপু মুনশি বলেন, ‘আমাদের একটি ছোট সমস্যা হয়েছে, মিয়ানমার থেকে আমরা যে পরিমাণ গত ক্রাইসিসে পেয়েছি সেটি ধীরগতি লক্ষ করা যাচ্ছে কোভিডের কারণে। গতকালকে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের সচিবের কথা হয়েছে। আমরা সব পথ খুলে দিতে চাই- যতদ্রুত ও বেশি পেঁয়াজ আমদানি করা যায়। আমাদের তরফ থেকে সেই চেষ্টাই করা হচ্ছে।’

ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে : প্রধানমন্ত্রী

0

করোনার ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া সময়মতো ব্যবস্থা নেয়ায় করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একাদশ সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এজন্য টাকাও বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকে আমরা নেব এবং মানুষকে করোনামুক্ত করব।
শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় আমরা নেব। মানুষকে করোনামুক্ত করব।’
এ সময় করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। সমাপনী অধিবেশনে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ওই মসজিদ গ্যাস লাইনের ওপর নির্মিত। কোনো অনুমোদনও ছিল না।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাস

0

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাস হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নিষ্পত্তি হয়।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনটি গত বছরের গত ২৩ ডিসেম্বর চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে বিলটি গত ২৩ জুন সংসদে উত্থাপিত হলে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি ৭ সেপ্টেম্বর বিলটির প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করে।
বিলটিতে ৫৪টি ধারা হয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে।
এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ থাকবে বলে বিলে বিধান রাখা হয়েছে। অনুষদগুলো হলো- কৃষি অনুষদ, মৎস্য অনুষদ, প্রাণি চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ।
কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় এই কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে দেশে ও বিদেশে কৃষি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতীব প্রয়োজন ও যুক্তিযুক্ত।