Home Blog Page 2696

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৮২৭

0

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১২ জন। ৩৬ জন হাসপাতালে, বাড়িতে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনা।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮২৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩০ হাজার ৮০৪ জনে।
গত ২৪ ঘণ্টায় আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের পুরুষ তিন হাজার ৫৮২ (৭৭ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী এক হাজার ১১ জন (২২ দশমিক শূন্য ১ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে দশ বছরের নিচে একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।
বিভাগ অনুযায়ী, ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় চারজন, বরিশালে একজন, সিলেটে দুইজন, রংপুর বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

পানি নিষ্কাশন অব্যবস্থাপনায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে: তাপস

0

পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত দক্ষিণ বনশ্রীর বনবিথী (১০ তলা এলাকা) সড়ক, দক্ষিণ মুগদা পাড়ায় মান্ডা খাল, দক্ষিণ মুগদা পাড়ায় মোস্তফা মাঝি মোড় এলাকায় অঞ্চল-৬ এর আঞ্চলিক কার্যালয়ের সম্ভাব্য স্থান, যাত্রাবাড়ী কাঁচা বাজারের পাকা মার্কেট, শনির আখড়ায় এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং সর্বশেষ জয় কালী মন্দির ও কাপ্তানবাজার সড়কের তিন রাস্তা মোড় পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মত বিনিময়কালে এ মন্তব্য করেন।
এ সময় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আপনার লক্ষ্য করেছেন, আমরা যাত্রাবাড়ী কাঁচাবাজার ও এর আশপাশ এলাকায় আজ সরেজমিনে পরিদর্শন করলাম। কিছুদিন আগেও গণমাধ্যমে আপনারাই প্রতিবেদন করেছেন যে, ধলপুর এলাকা ও এর আশপাশ এলাকায় ফ্লাইওভার থেকে নেমে আসা পানির কারণে জলাবদ্ধতা সৃষ্টি এবং এর ফলশ্রুতিতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মূল কারণ আজ আমরা সরেজমিন পরিদর্শনে এসে দেখলাম, ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। যার ফলে রাস্তার উপর সরাসরি ফ্লাইওভারের পানি আসে। এতে রাস্তারও ক্ষতি হয় এবং আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু ফ্লাইওভার যখন নির্মাণ করা হয়েছিল, তখন ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা তাতে অন্তর্ভুক্ত ছিল। যদিওবা সেটা করা হয়নি। এ ধরণের অনেক অনিয়মের কারণ খুঁজে বের করতেই আমার এই সরেজমিন পরিদর্শন।’
এ বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘আমরা ফ্লাইওভার কর্তৃপক্ষকে নোটিশ দেবো, সেতু বিভাগকে চিঠি দেবো। যাতে করে অচিরেই ফ্লাইওভার থেকে নেমে আসা পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।’
আজকের পরিদর্শনের আরও কিছু উদ্দেশ্য রয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘দক্ষিণ বনশ্রী এলাকায় আমাদের চলমান অনেকগুলো কার্যক্রম রয়েছে। সে কার্যক্রমগুলো তদারকির পাশাপাশি উন্নয়ন কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, সেটার তাগিদ দেওয়াও আজকের পরিদর্শনের অন্যতম আরেকটি কারণ।’
পরিদর্শনকালে তিনি দক্ষিণ মুগদাপাড়া যাত্রাবাড়ী কাচা কাচা বাজার এলাকায় বৃক্ষরোপণ করেন। ডিএসসিসি মেয়র এ সময় প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে দক্ষিণ মুগদাপাড়া অবৈধ স্থাপনাগুলো এক সপ্তাহের মধ্যেই উচ্ছেদ করার নির্দেশ দেন।
ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় ডিএসসিসি মেয়রের সাথে উপস্থিত ছিলেন।

নোবেলের জন্য মনোনীত হলেন ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তার মধ্যস্থতায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে এ মনোনয়ন পেলেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডেইলি মেইল এবং ফক্স নিউজ এ তথ্য জানায়। নরওয়েজিয়ান সংসদের সদস্য ক্রিস্টিয়ান টাইব্রিং-জেড্ডে তাকে মনোনীত করেন। তিনি বিশ্বজুড়ে সংঘাত সমাধানে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন।
ক্রিস্টিয়ান বলেন, ‘তার যোগ্যতা সম্পর্কে বলতে গেলে, আমি মনে করি দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় তিনি যে চেষ্টা করেছেন, তা শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত বেশিরভাগ মানুষের চেয়ে বেশি। ’
তিনি বলেন, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনা সদস্যের সংখ্যাও অনেকাংশ কমিয়েছেন ট্রাম্প।
মনোনয়নের চিঠিতে ক্রিস্টিয়ান লিখেছেন, আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপ অনুসরণ করবে, এ চুক্তি ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্যকে সহযোগিতা ও সমৃদ্ধির অঞ্চলে রূপান্তর করবে।

ইউএনওর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় নয় : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। কেউ যেন অপরাধীদের বাঁচাতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা অবশ্যই খুব গর্হিত কাজ।
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অপরাধীর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি কিনা সেটাই বড় কথা। আমরা সব ক্ষেত্রেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। যে দেশে অন্যায়ই ছিল নিয়ম, সেই দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সহজ কাজ নয়। আস্তে আস্তে সেই পরিস্থিতি দূর করার চেষ্টা করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থা সক্রিয় রয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব কাজ করে যাচ্ছি।
লিয়াকত হোসেন খোকার (নারায়ণগঞ্জ-৩) লিখিত প্রশ্নের জবাবে করোনাকালীন ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার সময় প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিসহ সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণ এবং জরুরি প্রস্তুতি শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যত কার্যক্রমগুলো হলো- স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদফতর, বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় দ্রুত কোভিড-১৯ ভ্যাক্সিন ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ রাখা; পিসিআরসহ ১০টি মেডিকেল কলেজ হাসপাতাল, ৫টি সংক্রামকব্যাধি হাসপাতাল ও ৪টি বিশেষায়িত প্রতিষ্ঠানে আধুনিক মাইক্রো বায়োলজিক্যাল পরীক্ষাগার সম্প্রসারণ করা, ৮০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পিসিআর ল্যাব কার্যকর করা, ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার এবং অতিরিক্ত ১০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট/আইসিইউসহ সর্বমোট ১৭০ শয্যা চালু করা, প্রাথমিক পর্যায়ে ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনফেকসন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইউনিট স্থাপন।
এর আগে করোনাকালীন বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের ৬৪টি জেলার ৫ হাজার ১০০ জন ডাক্তার এবং ১ হাজার ৭০০ জন নার্সকে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে করোনা ভাইরাসের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ও ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ৩৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নব নিয়োগকৃত ২ হাজার ডাক্তার ও ৫ হাজার নার্সের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে ।

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির নির্দোষ দাবি

0

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান নিজেদের নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু এ তথ্য জানান।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অস্ত্র আইনে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন পাপিয়া দম্পতি। বিচারক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
পরে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এর পর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। তার জেরা শেষ হওয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। আইন অনুযায়ী আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) দিন ধার্য করেন আদালত।
গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষী করা হয় ১২ জনকে। ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার অন্যরা হলেন-পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
গ্রেফতারের পর ওইদিন রাতেই নরসিংদীর বাসায় এবং ২৩ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

সিনহা হত্যা : জবানবন্দি দিতে আদালতে ৪ পুলিশ সদস্য

0

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে কক্সবাজার আদালতে আনা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটিদল কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়েছে। আদালতের খাসকামরায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার কথা রয়েছে।
এর আগে সকালে স্বাস্থ্য পরিক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিনহার হত্যা মামলার চার আসামীরা হচ্ছেন পুলিশের উপ-পরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
র‌্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত ২৪ আগস্ট সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মন্জুর করেছিল আদালত। আদালতের আদেশ পেয়ে গত ৬ সেপ্টেম্বর পুলিশের চার সদস্যদের দ্বিতীয়দফা রিমান্ডের জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে র‌্যাব। আজ বুধবার চার দিনের রিমান্ড শেষে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।
এর আগে ওই মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেয়া হয়। লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এপিবিএনের ৩ সদস্যসহ এ পর্যন্ত ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নয়

0

অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যেন মামলা না হয় তা নিশ্চিত করতে আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় মাঠপর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ বা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রায় বাধাগ্রস্ত হচ্ছে বলে চিঠিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের এ চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীর দায়িত্ব পালন বা সরল বিশ্বাসে করা কাজের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন আইন যেসব বিধান রয়েছে চিঠিতে সেগুলো তুলে ধরা হয়েছে।
চলতি মাসের শুরুতে দুই ব্যবসায়ী ড্রেজার পোড়ানোর অভিযোগ এনে মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন আদালতে।
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ওই মামলা গ্রহণ করে পিবিআইকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির সাব-সেকশন-১ থেকে উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘বিচারক, ম্যাজিস্ট্রেট বা কোনো সরকারি কর্মকর্তার কর্তব্য/দায়িত্ব পালনে কৃত বা এ মর্মে দাবিকৃত কোনো কাজের জন্য সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো অপরাধ আমলে গ্রহণ করা যাবে না।’
আর ১৮৫০ সালের ‘জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট’ এর সেকশন-১ এ বলা হয়েছে, ‘কোনো জজ, ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে তার বিচারিক প্রকৃতির কার্যক্রম বা দেওয়া কোনো আদেশের কারণে ব্যক্তিগতভাবে দায়ী করে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে না।’
চিঠিতে বলা হয়েছে, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম অধিকতর কার্যকর ও গতিশীলতার সঙ্গে সম্পাদনের জন্য পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের ‘বিষয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ১৪ ধারায় বিধান রয়েছে যে, এই আইন বা তার অধীনে প্রণীত বিধির অধীন সরল বিশ্বাসে করা বা করা বলে বিবেচিত কোনো কাজের জন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে, তিনি মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা মোবাইল কোর্ট পরিচালনার সাথে সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো প্রকার আইনগত পদক্ষেপ নিতে পারবেন না।
এ ছাড়া ১৯০৮ সালের ‘কোড অব সিভিল প্রসিডিউর, এর সেকশন-৯ এবং অর্ডার-৭ রুল-১১ (ডি) এ প্রযোজ্য ক্ষেত্রে দেওয়ানি আদালতে এখতিয়ার বারিত হওয়া ও আরজি খারিজের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ‘আইনের শাসন’ নিশ্চিত করার লক্ষ্যে সৎ সাহস এবং প্রভাবমুক্ত মনন ও বিবেচনাবোধের মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত প্রদান ও দৃঢ়ভাবে তা বাস্তবায়নের ক্ষেত্রে এসব বিধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন জেলায় জেলা প্রশাসক/জেলা ম্যাজিস্ট্রেট/কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের সরকারি দায়িত্ব পালনে করা কাজের জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে দায়ী করে মামলা করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা প্রতিপালিত হচ্ছে না। এতে করে আইনের ব্যত্যয় ছাড়াও মাঠ পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ/দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রায় বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নদী, খাল, বিল, বন, জলাশয়সহ সরকারি সম্পত্তি ও স্বার্থরক্ষা, অবৈধ ক্ষতিসাধন/জবরদখল প্রতিরোধ ও উচ্ছেদ অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।’
চিঠিতে বলা হয়েছে, যে কোনো সরকারি কার্যক্রম বা সিদ্ধান্তের বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি আইনে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল দায়ের কিংবা প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন।
কোনো কর্মচারী আইনের গুরুতর অপপ্রয়োগ করলে, এখতিয়ারবিহীন ক্ষমতার অনুশীলন করলে কিংবা তার কোনো সিদ্ধান্তে মৌলিক অধিকার ক্ষুণ্ন হলে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে যেতে পারেন। অন্যদিকে অধঃস্তন আদালতগুলোর এখতিয়ার এবং কোন কোন ক্ষেত্রে সেটি বারিত থাকবে তা আইনে সুনির্দিষ্ট করা হয়েছে।
‘এ অবস্থায় বিচারক, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের সরল বিশ্বাসে করা কাজের সুরক্ষা প্রদান সম্পর্কিত এবং বিচারিক/সরকারি দায়িত্ব পালনে করা বা এ মর্মে দাবিকৃত কাজের জন্য তাদের ব্যাক্তিগতভাবে দায়ী করে ফৌজদারি মামলা আমলে নেওয়ার আগে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান যথাযথ প্রতিপালন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

হত্যার আগে থেকেই যেভাবে হুমকি দেয়া হচ্ছিল খাসোগজিকে

0

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার কয়েক মাস আগে থেকেই অনলাইনে তাকে লক্ষ্য করে হুমকি-ভীতি প্রদর্শন-হয়রানি চলছিল।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে যেখানে খাসোগজি নিয়মিত লিখতেন, সাংবাদিক জন ওয়ারিক লিখছেন, আরবি সামাজিক মাধ্যমে জামাল খাসোগাজির সমালোচকের অভাব ছিল না।
২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরের সেই বীভৎস হত্যাকাণ্ডের আগের কয়েক মাসে সেইসব পোস্টের ভাষা-মেজাজ বদলে যাচ্ছিল।
‘খাসোগজি, এটাই তোমার শেষের শুরু’ – ২০১৭ সালের ডিসেম্বর মাসে এক পোস্টে লেখা হয়েছিল- ‘জাতির বিরুদ্ধে তোমার উচ্চারিত প্রতিটি শব্দের হিসাব রাখা হচ্ছে, খুব শিগগিরই তোমার শাস্তি হবে।’
অনেক পোস্টেই তাকে প্রচ্ছন্নভাবে হত্যার হুমকি দেয়া হতো। ২০১৮ সালের অক্টোবর মাসে কটি পোস্টে বলা হয়- ‘ইনশাল্লাহ, তার মুখোশ খুলে যাবে, আমরা খাসোগজিকে হাতে পাবো।’
একটি পোস্টে দেয়া হয় প্রতীকী অর্থপূর্ণ সৌদি রূপক কাহিনী। এটি একটি ষাঁড়ের গল্প – যে নিজের শিং দিয়ে মাটি খুঁড়ে একটি ছুরি তুলে আনে, আর তার মালিক সেই ছুরিটি দিয়েই তাকে জবাই করে। দৃশ্যত: এর অর্থ, খাসোগজি নিজেই তার হত্যার জন্য কর্তৃপক্ষের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। তার পর লেখা হয় ‘একটি ষাঁড় নিজের শিংএ নিজেই গেঁথে গেছে।’
প্রভাবশালী সৌদিরা তাকে টুইটারে ‘চরমপন্থি’, ‘অপরাধী’ এবং একটি ‘গাধা’ বলে সম্বোধন করছিলেন। এসব পোস্ট তৎক্ষণাৎ অন্য টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করা হতো, ছড়িয়ে পড়তো বহু লোকের মধ্যে- যার কোনও কোনটি ছিল সৌদি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত।
খাসোগজি নিজেও খেয়াল করেছিলেন যে তার ফেলে আসা মাতৃভূমির দিক থেকে তার প্রতি মনোযোগের পরিমাণ হঠাৎ করেই যেন বেড়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি যেসব নিবন্ধ লিখতেন, তার সমালোচনা করে যেসব কথাবার্তা লেখা হচ্ছিল তার ভাষা ক্রমশই যেন আরও বেশি কর্কশ হয়ে উঠছে বলে দেখা যাচ্ছিল, দেখা যাচ্ছিল ব্যক্তিগত আক্রমণ। অনেক বার্তায় জামাল খাসোগজিকে বর্ণনা করা হয় ‘আরব ভিলেন’ এবং ‘দেশের প্রতি বিশ্বাসঘাতকতাকারী’ হিসেবে। অন্য কয়েকজন তাকে ‘সন্ত্রাসবাদী’, ‘আল-কায়েদা বা ইসলামিক স্টেটের সমর্থক’, সৌদি আরবের প্রধান প্রতিপক্ষ কাতার এবং ইরানের ‘বেতনভুক এজেন্ট’ বলে বর্ণনা করেন।
টুইটারে অন্য অনেক আরবি অ্যাকাউন্ট এসব পোস্ট রিটুইট করে সৌদি আরব এবং উপসাগরের অন্য সব দেশে ছড়িয়ে দিতো। কিছু একাউন্ট দেখেই বোঝা যেতো যে এগুলো ভুয়া স্বয়ংক্রিয় একাউন্ট- যাদের বলা হয় ‘বট’ এবং এগুলো সামাজিক মাধ্যমে বার্তা ছড়ানোর কাজে ব্যবহৃত হয়, বলছেন জাক শুইটৎস্কি – যিনি এসব পোস্টে সাইবার-ফরেনসিক বিশ্লেষণের কাজে নেতৃত্ব দিয়েছেন।
এসব প্রচারণা শুরুর মাস দশেক পরেই খাসোগজিকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় দায়ে সৌদি আরবে এক বিচারের পর পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে সোমবার আদালত তাদের ভাষায় এক ‘চূড়ান্ত রায়ে’ সেই দণ্ড পরিবর্তন করে তাদের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। কাদেরকে বিচার করা হলো বা দণ্ড দেয়া হলো তা প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে এরা সবাই সেই ঘাতক দলটির সদস্য – যারা এই হত্যাকাণ্ড ঘটাতে বিমানে করে ইস্তাম্বুল গিয়েছিল।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন এমন জোর সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। তবে যুবরাজ সালমান বারবারই এ অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, কিছু দুর্বৃত্ত কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছে।
জামাল খাসোগজি ২০১৭ সালের শেষ দিক থেকে ওয়াশিংটন পোস্টে তার কলামগুলোতে খোলাখুলিই তার দেশে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানাচ্ছিলেন। সে সময়ই খাসোগজি তার বন্ধুদের কাছে বর্ণনা করেছিলেন, সৌদি আরবের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকে কিভাবে তার উদ্দেশ্যে ঘৃণা, বিদ্রূপ ও হুমকি সম্বলিত নানা মন্তব্য ও বার্তা প্রকাশ করা হচ্ছে।
খাসোগজি এতে মানসিক ভাবে বিপর্যস্ত এবং তার নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
খাসোগজির বিশ্বস্ত বন্ধু ম্যাগী মিচেল সালেম জানান, ‘তিনি প্রতিদিন কাঁদতেন, তিনি বেদনার্ত হয়ে পড়েছিলেন।’
সালেম আরও বলেন, ওই সময় খাসোগজি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে অবস্থান করছিলেন। প্রতিদিন এই বিদ্বেষমূলক বার্তা এত বেড়ে যাচ্ছিল যে খাসোগজি ভাবতে শুরু করেছিলেন যে লেখা বন্ধ করে দেবেন কিনা।
খাসোগজি বন্ধুদের বলেছিলেন যে তার বিশ্বাস, অনলাইনে তার বিরুদ্ধে এই অপপ্রচারের পেছনে আছেন সাউদ আল-কাহতানি যিনি সৌদি প্রশাসনের মিডিয়া বিষয়ক পরামর্শদাতা।
ক্ষমতাধর এই লোকটির কাজ ছিল সৌদি রাজতন্ত্রের ভাবমূর্তি রক্ষা করা এবং এর সমালোচকদের কণ্ঠ রোধের প্রয়াস চালানো।
আল-কাহতানি ২০১৭ সালেই ঘোষণা করেছিলেন যেসব লোক মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলছেন তাদের লক্ষ্য করে তিনি একটি “কালো তালিকা” বানিয়েছেন। খাসোগজি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এক কলামে লেখেন, আল-কাহতানিই হচ্ছে ভিন্নমতাবলম্বীদের গালাগালি ও ভীতিপ্রদর্শনের সৌদি নীতির বাস্তবায়নের প্রধান ব্যক্তি, এবং তিনি ওই কালো তালিকায় নাম যোগ করার জন্য সৌদিদের আহ্বান জানাচ্ছেন।
সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী আল-কাহতানি এক বিরাট নেটওয়ার্কের নেতৃত্ব দিতেন যার লক্ষ্য ছিল খাসোগজির সুনাম নষ্ট করা। এজন্য রিয়াদের একটি ‘ট্রল ফার্ম’ও ব্যবহার করা হয়েছে – যাতে কিছু সৌদি সরকারি কর্মকর্তা বেনামী টুইটার একাউন্ট ব্যবহার করে খাসোগজির নিবন্ধের সমালোচনা করতেন এবং তার চরিত্র হনন করতেন। তবে এসব তৎপরতা মূলত আরবি ভাষায় চলতো বলে তা পশ্চিমা বিশ্বের চোখে খুব একটা ধরা পড়তো না। এরকম বহু অ্যাকাউন্টই টুইটার পরে বন্ধ করে দিয়েছে।
জামাল খাসোগজি ২০১৭ সালের শেষ দিক থেকে ওয়াশিংটন পোস্টে যেসব কলাম লিখছিলেন – তাতে তিনি খোলাখুলিই তার দেশে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানাচ্ছিলেন। এতে আরব বিশ্বে তারকা খ্যাতি পেয়ে যান খাসোগজি- আর সৌদি নেতারা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। খাসোগজিকে তারা দেখতে থাকেন একজন ‘বিপজ্জনক, উত্তেজনা সৃষ্টিকারী’ হিসেবে। সৌদি প্রশাসনের এই অংশটি খাসোগজিকে এক বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখতো। ওয়াশিংটন পোস্টে কলাম লেখাটাও তাদের নাখোশ করেছিল।
তার কলামগুলোতে খাসোগজি প্রিন্স সালমানের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি লেখেন, ‘যুবরাজ সালমান সৌদি আরবকে আরও উন্মুক্ত ও সহিষ্ণু দেশে পরিণত করার কথা বলেছিলেন, কিন্তু এখন সেখানে গ্রেপ্তারের পর গ্রেপ্তার চলছে … তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা কাতারি অর্থ নিতেন এবং কাতার-সমর্থিত এক ষড়যন্ত্রের অংশ ছিলেন।’
তিনি যুবরাজ সালমানের সামাজিক সংস্কারকে পুরোপুরি সমর্থন করেছিলেন, কিন্তু ভিন্নমতের প্রতি তার অসহিষ্ণুতা ও কণ্ঠরোধ নিয়ে বিতর্কের ডাক দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের মধ্যপ্রাচ্য বিষয়ক ফেলো ডেভি ওটাওয়ের মতে, এটা ছিল খাসোগজির ‘সবচেয়ে বড় অপরাধ।’
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে বলেছিল, খাসোগজি নাকি ওই সময়টায় ‘ডেমোক্র্যাসি ইন আরব ওয়ার্ল্ড নাও’ বা ‘ডন’ নামে একটি অ্যাডভোকেসি সংগঠন গড়ে তোলার জন্য অর্থ সংগ্রহ করছিলেন – যার লক্ষ্য ছিল আরব বসন্তের মত আন্দোলনকে সহায়তা দেয়া।
অক্টোবর মাসে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পরই খাসোগজি যখন নিখোঁজ হয়ে যান, তার এক সপ্তাহ পর ৯ অক্টোবর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান – প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছিল যে সেই ফোনালাপের সময় প্রিন্স মোহাম্মদ বলেছিলেন, খাসোগজি মুসলিম ব্রাদারহুডের একজন সদস্য।
মধ্যপ্রাচ্যের অনেক দেশের শাসকরাই মুসলিম ব্রাদারহুড নামের এই ইসলামপন্থী রাজনৈতিক ও সামাজিক সংগঠনটিকে গভীর সন্দেহের চোখে দেখে থাকেন। বিশেষ করে ‘আরব বসন্ত’ আন্দোলন শুরু হবার পর থেকে। ওই সময় ব্রাদারহুডকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে সৌদি আরব। তবে খাসোগজির পরিবার একথা অস্বীকার করেছে।
তার পরিবার এক বিবৃতিতে বলে, খাসোগজি কোনও বিপজ্জনক ব্যক্তি ছিলেন না এবং তিনি নিজেও একাধিকবার তার ব্রাদারহুডের সদস্য হবার কথা অস্বীকার করেছেন।
ওই বিবৃতিতে বলা হয়, ‘মুসলিম ব্রাদারহুডের কিছু লক্ষ্য-উদ্দেশ্যের ব্যাপারে তার সহমর্মিতা থাকলেও সৌদি আরবসহ বিভিন্ন দেশের ব্যাপারে তাদের অবস্থানের প্রশ্নে খাসোগজি কড়া দ্বিমত পোষণ করতেন।
সৌদি আরব যখন ২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তখনও তারা বলেছিল – কাতার ব্রাদারহুডের ‘সন্ত্রাসীদের’ আশ্রয় দিচ্ছে। সৌদি-মার্কিন সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে এসব প্রচারণা
সংবাদদাতারা বলছেন, ওই হত্যাকাণ্ডের আগের মাসগুলোতে কিভাবে জামাল খাসোগাজিকে অনলাইনে পরিকল্পিতভাবে গালাগালি এবং ভীতিপ্রদর্শন করা হচ্ছিল – তা এখন মার্কিন বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।
কিছু মার্কিন কর্মকর্তা বলছেন, অনলাইনে ওই প্রচারণা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করেছে এবং ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কের ওপর তা গুরুতর প্রতিক্রিয়া ফেলতে পারে।
সৌদি আরবের সরকার জামাল খাসোগজির হত্যাকাণ্ড বা সামাজিক মাধ্যমে তার চরিত্র হননের প্রয়াস – এর কোনটির সঙ্গেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
যদি এটা প্রমাণ হয় যে সৌদি-কর্মকর্তারা সামাজিক মাধ্যমে খাসোগজির বিরুদ্ধে প্রচারণার পেছনে ছিলেন, তাহলে তা সৌদি আরবে মার্কিন অস্ত্র বিক্রির ক্ষেত্রে যেসব আইন-কানুন আছে তা লঙ্ঘনের শামিল হবে।
মার্কিন কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা বলছেন, যেসব সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দাদের হয়রানি করে তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রাপ্ত বিদেশি ভিন্নমতাবলম্বীদের সুরক্ষা দেয়া।
এখন, সৌদি আরব হচ্ছে মার্কিন প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় ক্রেতাদের অন্যতম এবং প্রতি বছর শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্রয় বিঘ্নিত হতে পারে অনলাইনে জামাল খাসোগজির বিরুদ্ধে চালানো হুমকি-হয়রানির কারণে।
যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা ইতোমধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে কঠোর হবার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের যুক্তি, শুধু জামাল খাসোগজির ক্ষেত্রেই অন্য কিছু সৌদি ভিন্নমতাবলম্বী থেকে শুরু করে সৌদি নয়-এমন মার্কিন নাগরিকদের ক্ষেত্রে সৌদি আরব সীমা লঙ্ঘন করেছে।
এদের একজন নিউজার্সির ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টম মালিনোস্কি বলেন, ‘মোহাম্মদ বিন সালমানের মত স্বৈরাচারীরা যদি তাদের সমালোচকদের হত্যা বা ভীতিপ্রদর্শন করে পার পেয়ে যায় তাহলে তা হবে খুবই বিপদজনক।’
তিনি আরও বলেন, ‘যেসব সরকার এমন আচরণ করে – তাদের কাছে অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে ওই আইনে। আমাদের সময় এসেছে এ আইনটি প্রয়োগ করার।’ খবর বিবিসি বাংলা

রিয়ার জামিন আবেদন খারিজ, ১৪ দিনের রিমাণ্ডে

0

মাদকযোগে ধৃত রিয়া চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ করে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। তার রাত কাটবে এনসিবি-র জেলে। জামিনের আর্জি নিয়ে বুধবার দায়রা আদালতের দ্বারস্থ হতে চলেছেন রিয়ার আইনজীবী।
রবি ও সোমবার জেরার পর মঙ্গলবার রিয়াকে ডেকে পাঠানো হয় এনসিবি দফতরে। সেখানে তাকে দুপুরে গ্রেফতার করা হয়। বিকেলে মেডিক্যাল পরীক্ষা করা হয় রিয়ার। এরপর তাকে ১৪ দিনের রিমাণ্ডের নির্দেশ দেয় আদালত। রিয়াকে হেফাজতে চাওয়া হবে না বলে স্পষ্ট করেছিল এনসিবি। সংস্থার আধিকারিক অশোক জৈন বলেন,”রিয়ার বিরুদ্ধে প্রমাণ রয়েছে আমাদের হাতে। সে জন্যই গ্রেফতার করেছি। তবে হেফাজতে নেওয়ার দরকার নেই। তাঁকে জেরা করে আমরা সন্তুষ্ট। আর রিয়ার জবাবে মিলিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তো কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।”
সূত্রের খবর, এনসিবি-র জেরায় রিয়া চক্রবর্তী ও শৌভিক জেরায় ২০ থেকে ২৫ জন বলিউডের তাবড় তারকার নাম করেছেন। ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। ওই তালিকায় নাম রয়েছে পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের। আগামী কয়েকদিনের মধ্যে তাদের ডেকে জেরা করা হতে পারে।
সূত্রের খবর, তালিকায় নাম থাকা সেলেবদের মধ্যে কয়েকজন কেন্দ্রের শাসক দলের বিরোধী বলেও পরিচিত। এর পাশাপাশি রিয়া স্বীকার করেছেন, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে মাদক সেবন করা হয়। সেখানে কী ভূমিকা ছিল রিয়ার, তা খতিয়ে দেখছে এনসিবি। সূত্রের খবর, মোবাইল ফোন ও একাধিক তথ্য থেকে বলিউডের মাদকচক্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।

‘ড্রাগ সিন্ডিকেটের’ সক্রিয় সদস্য রিয়া! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

0

রিয়া চক্রবর্তীকে গ্রেফতারির পর এবার সামনে আসতে শুরু করেছে একাধিক তথ্য। গ্রেফতারির পর রিয়াকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হল। সুশান্তের মৃত্যু রহস্যে আরও বড় সত্যি প্রকাশ্যে আসতে পারে, সেই কারণেই জেরার জন্য রিয়াকে নেওয়া হল বিচার বিভাগীয় হেফাজতে।
এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীরা মাদক চক্রের (ড্রাগ সিন্ডিকেট) সঙ্গে সরাসরি যুক্ত এবং সেখানকার সক্রিয় সদস্য। পাশাপাশি বলিউডে চলা বিভিন্ন হাই প্রোফাইল মাদক চক্রের অন্যতম সদস্য হলেন রিয়া, সৌভিক। উঠে আসছে এমন তথ্যও।
রবিবার থেকে পরপর ৩ দিন ধরে রিয়া চক্রবর্তীকে একটানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরপর ৩ দিনের জিজ্ঞাসাবাদে উঠে আসে, রিয়া চক্রবর্তী বলিউডে মাদক চক্র চালাতেন। হাই প্রোফাইল বলিউড সেলেবদের নিয়ে মাদক পার্টিরও আয়োজন করতেন রিয়া। ফলে বলিউডের কোন কোন সেলেব রিয়ার ওই মাদক পার্টিতে হাজির হতেন, সে বিষয়ে জোরদার জিজ্ঞাসাবাদ চালানো হয়। এনসিবির জিজ্ঞাসাবাদের দরুণ রিয়া বলিউডের যেসব সেলেবদের নাম নেন, আগামী ১০ দিনের মধ্যে তাদের সমন পাঠানো হতে পারে। বলিউডের একাধিক অভিনেতার পাশাপাশি পরিচালক, প্রযোজকরাও মাদক চক্রে জড়িত বলে দাবি করেন রিয়া চক্রবর্তী।