Home Blog Page 2699

চলে গেলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

0

জয়প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন।

Saddened by the passing of #JayaPrakashReddy garu. One of TFI’s finest actor-comedians. Will always cherish the experience of working with him. Heartfelt condolences to his family and loved ones.

— Mahesh Babu (@urstrulyMahesh) September 8, 2020
তার প্রয়াণে খবরে শোকের ছায়া নেমে আসে তেলুগু ছবির জগতে। অভিনেতা সুধীর বাবু টুইটে লেখেন, “সাংঘাতিক একটা খবরে ঘুম ভাঙল। শান্তিতে বিশ্রাম নিন, স্যার।”
১৯৪৬ সালের ৮ মে অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয়প্রকাশ রেড্ডি।

আগামীকাল জিসিএ’র আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন উপস্থিত থাকবেন।

দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন বক্তব্য রাখবেন বলেও আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আঞ্চলিক গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বাংলাদেশ’র ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বক্তব্য রাখবেন।

পরে, দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত বৈশ্বিক সংস্থার প্রতিনিধিরা জিসিএ সাউথ এশিয়া পার্টনারশীপ ফোরামের অংশ গ্রহণ করবেন।

প্যানেল আলোচনার পর ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বেসেডর সায়মা ওয়াজেদ হোসেন ইয়ুথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্কের উদ্বোধন করবেন।

জিসিএ আঞ্চলিক কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে অবস্থিত। ঢাকায় আঞ্চলিক অভিযোজন কেন্দ্রের (জিসিএ) উদ্বোধনী অনুষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিট মিলবে কাউন্টারে

0

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা হবে। বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

টিকিট ইস্যুর উল্লিখিত সংশোধনীগুলো আগামী ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এক্ষেত্রে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ৬টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে। সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

এখন সব মিলিয়ে মোট ৬৭ জোড়া, অর্থাৎ ১৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আন্তঃনগর ট্রেনে সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে।

২ মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে। পরিকল্পিত এলাকার বাইরে বিদ্যুৎ-জ্বালানি সংযোগ দেয়া যাবে না। অকোপ্যান্সি সার্টিফিকেট অনুসারে সংযোগ না নিলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করুন।
প্রতিমন্ত্রী আজ গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন। তিনি বলেন, কর্মকর্তাদের দুর্নীতি ও অসদাচারণের জন্যই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কোন্ বিভাগের কোন্ কোন্ কর্মকর্তা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসলে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করে পরে অভিযোগ তদন্তের ব্যবস্থা নিন। ট্রান্সমিশন লাইনের উপর কোন বিল্ডিং বা স্থাপনা থাকলে দ্রুত অপসারণ করতে হবে। গ্যাসের বকেয়া বিল সংগ্রহের টাইমলাইন নির্ধারণ করুন। এ সময় বিল খেলাপীদের তালিকা হালনাগাদ করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ইভিসি মিটার এবং প্রি-পেইড মিটার সকল গ্রাহকের জন্য স্থাপন করতে হবে। অটোমেশন করার প্রক্রিয়াও ধীরগতিতে চলছে, যা কাক্সিক্ষত নয়। ট্রাস্কফোর্সের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। নারায়ণগঞ্জের দুঃখজনক ঘটনার জন্য তিনি মর্মাহত হন। এ সময় তিনি বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা এলাকায় যারা দায়িত্বে নিয়োজিত ছিল তারা যথাযথভাবে দয়িত্ব পালন করে নাই। তাদেরকে শাস্তির আওতায় আনা প্রয়োজন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সালাত মসজিদে দুর্ঘটনার প্রেক্ষিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর ফতুল্লা অফিসের নিম্নোক্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়- ১. ব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ সিরাজুল ইসলাম, ২. উপব্যবস্থাপক প্রকৌ. মাহমুদুর রহমান রাব্বী, ৩. সহকারী প্রকৌশলী প্রকৌ. এস এম হাসান শাহরিয়ার, ৪. সহকারী প্রকৌশলী প্রকৌ. মানিক মিয়া, ৫. সিনিয়র সুপারভাইজার মোঃ মনিবুর রহমান চৌধুরী, ৬. সিনিয়র উন্নয়নকারী মোঃ আইউব আলী, ৭. সাহায্যকারী মোঃ হানিফ মিয়া এবং ৮. প্রকর্মী মোঃ ইসমাইল প্রধান।
ভার্চুয়াল এই আলোচনা সভায় অন্যান্যের মাঝে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্ ও বিতরণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আস্থা রাখতে আহ্বান সায়মা ওয়াজেদের

0

সিআরআইয়ের ভাইস চেয়ারপার্সন ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন দেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণদের সুযোগ করে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন ওয়াজেদ রোববার রাতে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের যুব শাখা ইয়ং বাংলার উদ্যোগে আয়োজিত ‘লেট’স টক অব সেভেন-চ্যাপ্টার’ শীর্ষক তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান।
তার বক্তব্যের মধ্য দিয়ে তিনদিনব্যাপী কর্মসূচির সাতটি এপিসোডের সমাপ্তি ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে তাঁর সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় রাজনৈতিক অঙ্গনে প্রচন্ডভাবে ঝাঁপিয়ে পড়েন এবং চুড়ান্তভাবে একটি দেশ প্রতিষ্ঠা করেন তা উল্লেখ করে সায়মা ওয়াজেদ হোসেন যে বয়সটায় এককভাবে কারো গভীর জ্ঞানের ইঙ্গিত করে সে বয়সেই গতানুগতিকতা ভেঙ্গে ফেলার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বয়সে তরুণ হলেই তার জ্ঞান কম হবে, এ ধরনের কথার কোন ভিত্তি নেই। উপরন্তু আমাদের দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, তরুণদের পর্যাপ্ত মেধা রয়েছে এবং অন্যদের জন্য তারা আলোকবর্তিকা হয়ে পথ দেখাতে পারে।’

সায়মা বলেন, ‘আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের দিকে তাকাই, আমরা যদি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে, তিনি তার সম্প্রদায়ের প্রয়োজনে একজন তরুন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে উৎসর্গ করেছিলেন।’

ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)’র থিমেটেক অ্যাম্বাসেডর সায়মা বলেন, বঙ্গবন্ধু রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন নি। তিনি বড় কোন সংগঠন দিয়ে শুরু করেন নি। এই অংশ পরে শুরু হয়। তিনি তাঁর সম্প্রদায়ের ভেদাভেদের বিষয়টি পর্যবেক্ষণ করে তাঁর জীবন শুরু করেছিলেন। তিনি তাঁর সমর্থকদের পর্যবেক্ষণ করেন এবং কিভাবে তাদের তাদের সহায়তা করতে পারেন তা নির্ধারণ করেন।

তিনি বলেন, তিনি তাঁর অভিযাত্রা শুরু করেন। তার নেতৃত্বদানের ক্ষমতার মাধ্যমে তার নিজের উন্নতি করেছিলেন, তার তরুণ জীবনের উন্নয়ন করেছিলেন এবং তার সম্প্রদায়ের কাজের উন্নয়ন করেছিলেন। তার কিছু নৈতিক মূল্যবোধ ছিল। তিনি এই মূল্যবোধগুলো অনুসরণ করেছেন। তার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে। তিনি সকল বাধা-বিপত্তি মোকাবেলা করেছেন। তিনি নিজে তার সুযোগ তৈরি করেছেন এবং তার নেতৃত্বদানের গুণাবলী উন্নয়ন করেছেন। সেজন্যই আমরা নিজেদের একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছি। তিনি আমাদের শিখিয়ে গেছেন।

সায়মা বলেন, ছোটবেলা থেকেই আমাদের এই বিষয়গুলো শেখা উচিত এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পুরোপুরি প্রত্যাশা থাকে, তাহলে আমাদের তরুণদের জন্য এই সুযোগগুলো তৈরি করে দেয়া আমাদের অবশ্যই দায়িত্ব।

সায়মা গত কয়েক দিন ধরে লেটস টক এর আলোচনায় যে সুপারিশগুলো উত্থাপিত হয়েছে তা নিয়ে আলোচনা করেন।

নবনীতা চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ইয়ং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক, এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আহমেদ কায়কাউস।

ইয়ং বাংলা ২০১৪ সাল থেকে দেশে নীতি-নির্ধারণী ব্যক্তিদের নিয়ে ‘লেটস টক’ অনুষ্ঠানটি পরিচালনা করে আসছে। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লেটস টকস এপিসোডের মাধ্যমে তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আসছেন।

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

0

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত; তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তাদের বরখাস্তের সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

দুর্ঘটনার পরদিন সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তিতাসের এমডি আলী মো. আল মামুন। মুসল্লিদের অভিযোগ প্রসঙ্গে তিনি সেদিন বলেছিলেন, মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাসের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মুসল্লিদের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পশ্চিম তল্লার ওই মসজিদে শুক্রবার এশার নামাজের সময় বিকট বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় মসজিদে থাকা অর্ধশতাধিক মানুষের সবাই কমবেশি দগ্ধ হন। তাদের মধ্যে মসজিদের ইমাম আব্দুল মালেকসহ ২৭ জন ইতোমধ্যে মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন আরো ১০ জন।

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

0

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ৪জন নিহত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের বাঘাড়পাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল,আরিফুল ইসলাম অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায় সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো(ঢাকা- মেট্রো-ঘ-১১-২০১৫) নোয়াপাড়া এলাকায় পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে পাজেরো গাড়ির ২ আরোহী মারা যান। গুরুতর আহত ৩জনকে মাধবপুর উপঝেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষাণা করেন।নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

চাল আত্মসাৎ : ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

0

সরকারি গুদামের চাল পরস্পর যোগসাজসে আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক সমন্বিত কার্যালয়-২ এ দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কক্সবাজার জেলার কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বড়ঘোপ খাদ্য গুদামের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী মো. শাহজাহান মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মো. শাহজাহান ও ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, মামলাটি দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন রেকর্ড করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এখন মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সশস্ত্র বাহিনীর পদোন্নতিতে সৎ, দক্ষ ও পেশাদারদের অগ্রাধিকার দিন : প্রধানমন্ত্রী

0

ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে মুক্তিযুদ্ধের চেতনা, সততা, দক্ষতা, পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে ন্যায়নীতির ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনীর নির্বাচনী পর্ষদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিজের আস্থা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটুকু অনুরোধ করবো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তারা যাতে প্রমোশনটা পায়।
আজ সোমবার (সেপ্টেম্বর ৭) সশস্ত্র বাহিনী পর্ষদ ২০২০ (১ম পর্ব) এ দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সেনাসদর, নৌবাহিনী সদর দপ্তর ও বিমান বাহিনী সদর দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সশস্ত্র বাহিনী পর্ষদ ২০২০ (১ম পর্ব)- এ অংশ (ভার্চ্যুয়াল) নেন।
সশস্ত্র বাহিনী পর্ষদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদে আপনারা সব জ্যেষ্ঠ কর্মকর্তা একত্রিত হয়েছেন। আপনাদের প্রজ্ঞা, আপনাদের বিচার-বুদ্ধি, আপনাদের ন্যায়পরায়ণতার ওপর আমরা যথেষ্ট আস্থা আছে। আমি এটুকু অনুরোধ করবো এসব ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তারা যাতে প্রমোশনটা পায়। আপনারা ন্যায়নীতির ভিত্তিতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্রমোশন দেবেন। যাতে সবার ভেতরে একটা আস্থা আসে। আমি জানি অনেকে উপযুক্ত, তবে সবাইকে দেওয়া যায় না। কারণ পদটা সীমিত। তারপরও আপনারা অবশ্যই দেখবেন যারা সত্যিকার উপযুক্ত তারা যেন প্রমোশন পায়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে যেমন সশস্ত্র বাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য আধুনিক পদ্ধতি অর্থাৎ ট্রেস ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারেটিভ ইভালুয়েশনের মাধ্যমে কারা প্রমোশন পাওয়ার উপযুক্ত, সেই দক্ষতা কার কতটুকু আছে তার তুলনামূলক মূল্যায়ন করে আপনারা সিদ্ধান্ত নেন। একই সঙ্গে এটুকু দেখতে হবে শুধু খাতা-কলমে বেশি নম্বর পাওয়া না, যারা ফিল্ডে ভালো কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা সেগুলো আপনাদের বিচারে আনতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সব দিকে নজর রেখে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজিয়েছি এবং সেই ধরনের ব্যবস্থাও আমরা নিচ্ছি। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছি যাতে সব ধরনের ট্রেনিংটা পায়। আধুনিক জ্ঞানসম্পন্ন একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। আর সেটাই আমাদের লক্ষ্য। আর জাতির পিতা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা এই দেশটাকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নীতিমালাও নিয়েছি।

সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী নিশ্চয়ই তাদের আদর্শ নিয়েই চলতে হবে। দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়। যাতে সঠিক পথে বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে। সশস্ত্র বাহিনী যারা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক তাদের সম্মানটা বজায় রেখেই আমাদের সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে সেটা আপনারা দেখবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে সব অফিসার সামরিক জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন পদোন্নতির ক্ষেত্রে তাদের আপনারা অবশ্যই বিবেচনা করবেন। সেটা আমি চাই। আর যে কোনো একজন অফিসার বা কর্মকর্তা তাদের পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই তাদের পেশাগত মান, যোগ্যতা ও দক্ষতা- এটা বিবেচ্য বিষয় হবে সেটা অগ্রাধিকার আপনারা দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী, এই সুশৃঙ্খল বাহিনীতে যারা পদোন্নতি পাবে তারা সব সময় একটা শৃঙ্খলা রক্ষা করে চলতে পারে। কারণ শৃঙ্খলাটাই হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটা মেরুদণ্ড হিসেবে কাজ করে। কাজেই শৃঙ্খলা সম্পর্কে যারা যথেষ্ট সচেতন, অনুগত, তারা যেমন উপরে যারা থাকবে তাদের প্রতি অনুগত থাকবে আবার অধনস্তনদের ব্যাপারে দায়িত্ববান হবে। এই বিষয়টাও দেখতে হবে, তাদের প্রতিও সহানুভূতিশীল ও দায়িত্বসম্পন্ন হতে হবে।
শেখ হাসিনা বলেন, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য যদি না থাকে তাহলে কখনো ভালো লিডার হতে পারে না, ভালো দক্ষতার পরিচয় দিতে পারে না। কাজেই সেটা অত্যন্ত জরুরি। সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন যারা সৎ, ভালো গুণাবলীসম্পন্ন তাদের। আপনারা বোর্ডে বসে আপনাদের উপযুক্ত যারা তাদের নিয়ে আসবেন। যাতে আগামী দিনে আমাদের সশস্ত্র বাহিনী আরও সুদক্ষ হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন হয় এবং আমরা যেন সব সময় গর্ববোধ করতে পারি আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে সেভাবে গড়ে তুলবেন সেটাই আমরা চাই।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫-৪০ বছর করা যেতে পারে: পরিকল্পনামন্ত্রী

0

সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা পুর্নবিন্যাসের সময় এসেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি মনে করেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ কিংবা ৪০ বছর করা যেতে পারে। এ ছাড়া অবসরের বয়সও ৬৫ করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে গেলে অর্থনৈতিক ও সামাজিক বিষয় চিন্তা করতে হয়। উন্নত দেশে বাংলাদেশের মতো ক্যাডার, বয়স বা নিয়মকানুন নেই। ব্রিটিশরা যে মানসিকতা থেকে এটা করেছিল, তা আর খাটে না। আমাদের বয়স, স্বাধীনতা, সক্ষমতা, বিদ্যাবুদ্ধি বেড়েছে। সুতরাং এটার পুনর্বিন্যাস প্রয়োজন।

মন্ত্রী বলেন, ‘আমার মতে, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫-৪০ বছর করা যেতে পারে। অবসরের বয়সও ৬৫ করে পুনর্বিন্যাসের সময় এসেছে। অনেক চাকরিতে এটা আছে। এটা নিয়ে চিন্তা করার অবকাশ আছে।’

এম এ মান্নান বলেন, করোনার আগে বেকারের সংখ্যা ছিলো ২০ শতাংশ। তবে করোনার কারণে অনেকের কাজ নেই। সিপিডি ও পিআরআইসহ বিভিন্ন সংস্থার হিসেবে ৩৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। তবে ফের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় এখন আর ৩৫ শতাংশ নেই, তবে ২০ ভাগেও আসেনি। এটা ২২ থেকে ২৫ শতাংশ হবে।

তিনি বলেন, পশ্চিমা যারা উন্নত তাদের বয়সসীমা নেই। আমরা এখনো ওই পর্যায়ের উন্নত হইনি। কোন বাধা না থাকলে আমাদের জন্য বেশি উদার হয়ে যাবে। তবে চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়ানো উচিৎ, যদিও এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার বলে জানান তিনি।।

মন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে প্রতিযোগিতাও বাড়বে। এখন বয়স ৩০ পার হলে তিনি ছিটকে পড়েন। বয়স বাড়ালে আরও নতুন মুখ আবেদন করার সুযোগ পাবেন। এতে প্রতিযোগিতাও বাড়বে।

তিনি বলেন, অবসরের বয়স বাড়ালে আর নিচের দিকে বয়স না বাড়ালে অসম ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর উপরের দিকে বয়স বাড়িয়ে নিচের দিকেও বাড়ালে ব্যালেন্স হবে। তবে এটা নিয়ে বিশেষজ্ঞদের অনেক চিন্তাভাবনা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।