Home Blog Page 2714

রেকর্ড গড়ে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

0

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশাল সংগ্রহ গড়েও শেষ রক্ষা হলো না পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে হারল ৫ উইকেটে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান।

ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার ১৯৬ রানের লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে ৫ বল বাকি থাকতে। পাকিস্তানের বিপক্ষে এটাই ইংলিশদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়।

ম্যানচেস্টারে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। এদিন ওপেনিং করতে নামেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এদিনও নামের প্রতি সুবিচারই করেছেন। উদ্বোধনী জুটিতে ফখর জামানকে সঙ্গে নিয়ে তোলেন ৭২ রান। এসময় ২২ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন ফখর।

দলীয় ১১২ রানে আউট হন বাবর আজম। ততক্ষণে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি। ৪৪ বলে ৫৬ রান করে বিদায় নেন পাক অধিনায়ক।

ব্যাট হাতে ঝড় তোলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মাত্র ৩৬ বলে ৬৯ রান করেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি করেছেন ১১ বলে ১৪ রান।

শেষদিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০০’র কোটা স্পর্শ করতে পারেনি পাকিস্তান। ইংলিশদের পক্ষে ২ উইকেট নেন স্পিনার আদিল রশীদ।

জবাব দিতে নেমে দুর্দান্ত সূচনা পায় ইংল্যান্ডও। ব্যান্টন ও বেয়ারস্টোর জুটিতে মাত্র ৬.২ ওভারে ৬৬ রান পায় তারা। তবে শাদাব খানের পরপর দুই বলে ফেরেন দুই ওপেনার। মাত্র ২৪ বলে ৪৪ রান করেন বেয়ারস্টো। ব্যান্টন করেন ২০ রান।

তবে দুই ওপেনারের বিদায়ের পরও বিপদে পড়তে হয়নি স্বাগতিকদেরকে। অধিনায়ক ইয়ন মরগ্যান ও ডাওয়িড মালান মিলে দলের হাল ধরেন। দুজনে গড়েন ১১২ রানের জুটি। ২০০ স্ট্রাইকরেটে মাত্র ৩৩ বলে ৬৬ রান করে আউট হন মরগ্যান।

শেষদিকে মঈন আলী, স্যাম বিলিংসের উইকেটও তুলে নেয় পাক বোলাররা। তবে একপ্রান্ত আগলে ৩৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মালান।

বৃষ্টির বাধায় প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আইপিএলের ১০ কোটিপতি ক্রিকেটার

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) অনেকেই ‘কোটিপতি লিগ’ বলে থাকেন। এই টুর্নামেন্ট শুরু হলে বাতাসে রুপি ওড়ে। আইপিএল এসে ক্রিকেটের ধারাটাই পাল্টে দিয়েছে। বিনোদন, ক্রিকেট আর রুপির মিশেলে আইপিএল হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ক্রিকেট প্রতিযোগিতা। আইপিএলের ১২ বছরের ইতিহাসে দেশি-বিদেশি একাধিক ক্রিকেটারকে কোটি কোটি রুপি খরচ করে কিনেছে দলগুলো। ১৩তম পর্ব শুরুর আগে দেখে নেওয়া যাক তেমন ১০ জন দামি ক্রিকেটারকে।

যুবরাজ সিং : স্টাইলিশ বাঁহাতি ব্য়াটসম্যান যুবরাজ সিং। কোনো আলাদা করে পরিচয়ের অপেক্ষা রাখেন না তিনি। ২০১৫ সালে নিলামে দিল্লি ডেয়ারডেভিলস ২.৬৭ মিলিয়ন ডলার দিয়ে যুবরাজকে কেনে। তাঁর আগে ২০১৪ সালে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ২.৩৩ মিলিয়ন ডলার বা ১৪ কোটি রুপি দিয়ে যুবরাজকে কিনেছিল। কিন্তু পরের বছরই দল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্যাট কামিন্স : আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন প্যাট কামিন্স। ছয় বছর পর কেকেআরে ফিরেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। অতীতে ২০১৪ সালে ১ কোটি রুপিতে প্যাট কামিন্সকে নিয়েছিল কেকেআর। কিন্তু ক্যারিয়ারে বরাবরই চোটপ্রবণ ক্রিকেটার কামিন্স। আইপিএলে এখন পর্যন্ত দর্শনীয় কিছু করতে পারেননি। তাঁকে ১৫.৫০ কোটি রুপিতে দলে নিয়েছে কেকেআর।

বেন স্টোকস : ২০১৭ সালে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বেস প্রাইজ ছিল দুই কোটি রুপি। রাইজিং পুনে সুপারজায়েন্টে ২.১৬ মিলিয়ন ডলার ১৪.৫০ কোটি রুপি দিয়ে স্টোকসকে কিনে নেয়। প্যাট কামিন্সের আগে স্টোকসই ছিলেন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। ২০১৮ সালে ১২.৫০ কোটিতে স্টোকসকে কেনে রাজস্থান। যা আইপিএলের ইতিহাসে রেকর্ডের সামিল।

দীনেশ কার্তিক : উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক আইপিএলের জনপ্রিয় খেলোয়াড়। তামিলনাড়ুর এই ক্রিকেটার ঘরোয়া খেলায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ২.০৮ মিলিয়ন ডলার দিয়ে দীনেশকে কিনেছিল দিল্লি। পরে ২০১৫ সালে রয়াল চ্যালেঞ্জার্স ১.৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে তাকে কিনে নেয়।

গৌতম গম্ভীর : দিল্লির সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে ২০১১ সালে ২.৪ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন গৌতম গম্ভীর। আইপিএলের ইতিহাসে অন্যতম সবচেয়ে সফল অধিনায়কও বলা যেতে পারে গম্ভীরকে। ২০১২ ও ২০১৪ সালে দুবার টুর্নামেন্ট সেরা হয়েছে কলকাতা।

ইউসুফ পাঠান : বরোদার মারকুটে খেলোয়াড় ইউসুফ পাঠান টি-টোয়নে্টি ফরম্যাটের একেবারে যোগ্য খেলোয়াড় ছিলেন। প্রথম দিকের কয়েকটি আইপিএলে চুটিয়ে খেলেন ইউসুফ। ২০১১ সালে ২.১ মিলিয়ন ডলারের বিনিময়ে ইউসুফকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর আগে রাজস্থান রয়ালসের হয়ে খেলতেন ইউসুফ।

রবিন উথাপ্পা : কর্ণাটকের ওপেনিং ব্যাটসম্যান রবিন উথাপ্পা নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। পুনে ওয়ারিয়র্স ২.১ মিলিয়ন ডলার দিয়ে উথাপ্পাকে কিনে ছিল। যদিও পরবর্তী সময়ে নাইট রাইডার্সে যোগ দেন তিনি। বর্তমানে রাজস্থানের হয়ে খেলবেন উথাপ্পা।

রোহিত শর্মা : মুম্বাইয়ের বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা বরাবরই দলের তারকা পারফর্মার। ২০১১ সালে ২ মিলিয়ন ডলার দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস কিনে নেয় রোহিতকে। তার আগে ডেকান চার্জার্সের হয়ে তিনি আইপিএল খেলতেন। মুম্বাইয়ের অধিনাক হিসেবে দলকে চারবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। যা এখন পর্যন্ত সর্বাধিক।

রবীন্দ্র জাদেজা : বাঁহাতি বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ২০১২ সালে ২ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। সৌরাষ্ট্রের ক্রিকেটার, তার পর থেকে চেন্নাইতেই খেলেন। বর্তমানে দেশের অন্যতম সেরা স্পিনারের পাশাপাশি সেরা অলরাউন্ডারও জাদেজা।

ইরফান পাঠান : পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানকে ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস ১.৯ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয়। দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়াও প্রয়োজনে ব্যাট হাতে তিনি অনায়াসে বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠাতে পারেন। যদিও এখন তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

নতুন কোচের প্রথম অনুশীলনে যোগ দিতে নারাজ মেসি

0

চ্যাম্পিয়নস লিগ বিপর্যয়ের পর রোনাল্ড কোম্যানকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। তিনি এসে দলের ভেতরের আগুন নেভানোর বদলে আরো উসকে দিয়েছেন। ছাঁটাই করেছেন লুইস সুয়ারেসসহ কয়েকজনকে। লিওনেল মেসির সঙ্গে আলোচনা করতে গিয়ে হিতে বিপরীত করেছেন। উল্টো চটে গিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। নিয়মানুসারে মেসি এখনো বার্সার অনুশীলনে অংশ নিতে পারেন, কিন্তু সেটি তিনি করবেন না।

নতুন মৌসুমে মাঠে নামার আগে আগামী সোমবার থেকে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করবে কাতালান জায়ান্টরা। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটিই হবে বার্সেলোনার প্রথম অনুশীলন। তাঁর আগে রবিবার দলের সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করানো হবে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাবের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে করোনা পরীক্ষা কিংবা অনুশীলন, কোনোটিতেই অংশ নেবেন না মেসি।

লা ভাংগুয়ারদিয়া’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুশীলনে অংশ নেবেন না জানিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষকে আরো একটি বুরোফ্যাক্স পাঠাবেন মেসি। দ্বিতীয় বুরোফ্যাক্সটি লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি কর্তৃক স্বাক্ষরিত থাকবে। উল্লেখ্য, বুরোফ্যাক্সের মাধ্যমেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানিয়েছেন মেসি। তাকে কিনতে জোর লড়াই চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্তাসের মাঝে। মেসির অবশ্য পেপ গার্দিওলার সিটিতে যাওয়ার সম্ভাবনাই বেশি।

কঙ্গনার সঙ্গে সন্দীপের ছবি ভাইরাল

0

​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন কঙ্গনা রানাউত। পাশাপাশি সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেও ভাইরাল হতে শুরু করেছে কঙ্গনার একাধিক পোস্ট। মহেশ ভাট থেকে করণ জোহর কিংবা আলিয়া ভাটদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করতে দেখা গেছে কঙ্গনাকে।

বলিউডে স্বজনপোষণকে চালিয়ে যাওয়ার অভিযোগ করে চোপড়া, জোহর এবং ভাট ক্যাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন এই অভিনেত্রী। এমনকী বলিউড তারকাদের একাংশ মাদকে অভ্যস্ত বলেও আক্রমণ করেন মনিকর্ণিকা অভিনেত্রী। বলিউডে স্বচ্ছ ভারত অভিযান চালানো হোক বলে যে অভিনেত্রী বার বার সরব হয়েছেন, এবার তাঁর সঙ্গে দেখা গেল সন্দীপ সিংয়ের ছবি।

সুশান্তের মৃত্যুর পর থেকে ক্রমাগত খবরের শিরোনামে রয়েছেন প্রয়াত অভিনেতার বন্ধু বলে দাবি করা প্রযোজক সন্দীপ সিং। সুশান্ত-অঙ্কিতার সঙ্গেও সন্দীপ সিংয়ের একাধিক ছবি দেখা যায়। এমনকী, সুশান্তের মৃত্যুর পর তাঁর পাটনার বাড়িতে যান বলিউডের এই প্রযোজক। যার বিরুদ্ধে ওই সময সরব হন সুশান্তের পরিবারের সদস্যরা। সুশান্তের বন্ধু হিসেবে তাঁরা সন্দীপ সিংকে চেনেন না বলেও বার বার দাবি করেন।

এসবের সঙ্গেই ফের উঠে আসে, সুশান্তের মৃত্যুর দিন অর্থাত ১৪ জুন তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে কুপার হাসপাতালে হাজির হন সন্দীপ, সেই ছবি। এমনকী, সুশান্তের বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংই সিবিআই তদন্তের বিরোধিতাও নাকি করেন। এমন দাবিও উঠে আসতে শুরু করে। সম্প্রতি দিল্লি থেকে মুম্বইতে ফেরত আসতে দেখা যায় সন্দীপকে। বলিউডের এই প্রযোজক দিল্লিতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তোলা হয় প্রশ্ন। সবকিছু মিলিয়ে সিবিআইয়ের নজরে রয়েছেন সুশান্তের বন্ধু বলে দাবি করা এই প্রযোজক।

এবার সেই সন্দীপ সিংয়ের সঙ্গেই কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের ছবি ভাইরাল হতে দেখা যায়। যেখানে কঙ্গনা এং রঙ্গোলির সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা যায় সন্দীপকে। কঙ্গনার সঙ্গে ‘মাদক চক্রে জড়িত’ সন্দীপ সিংয়ের যোগ কীভাবে হয়েছে, সেই উত্তর অভিনেত্রী দিন বলে দাবি করতে শুরু করেন অনেকে। কঙ্গনা এবং সন্দীপের মধ্যে কীসের সম্পর্ক বলেও প্রশ্ন করেন অনেকে। যদিও কঙ্গনাকে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি এখনও পর্যন্ত। জিনিউজ

মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন কঙ্গনা

0

কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ ঘটনায় নিজের নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করে এক টুইট বার্তায় কঙ্গনা জানান, মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন তিনি। তাই মুম্বাইয়ে গেলে মুম্বাই পুলিশের থেকে নিরাপত্তা নিতে চান না কঙ্গনা।
রবিবার বিজেপি নেতা রাম কদম কঙ্গনার নিরাপত্তার দাবি জানিয়ে টুইট করে অভিযোগ করেন, মহারাষ্ট্র সরকার এ বিষয়ে কিছুই করছে না।
অন্যদিকে তার টুইট শেয়ার করে কঙ্গনা লেখেন, “আমার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ স্যার। তবে আমি আসলে এখন মুভি মাফিয়াদের থেকেও বেশি ভয় পাচ্ছি মুম্বাই পুলিশকে। মুম্বাইয়ে আমি হিমাচল প্রদেশ সরকার কিংবা কেন্দ্র সরকারের থেকে নিরাপত্তা চাই, দয়া করে মুম্বাই পুলিশ নয়।’

ডিসেম্বরে রণি স্ক্রুওয়ালার প্রযোজনায় ‘তেজস’-এর শুটিং শুরু করার কথা রয়েছে কঙ্গনার। ছবিতে বিমানের পাইলটের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘কুইন’। ধারণা করা হচ্ছে, মুম্বইয়ের মাদক চক্রের বিরুদ্ধে মুখ খোলায় নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত এ অভিনেত্রী। সূত্র: ডিএনএ

সুশান্তের বোনকে জিজ্ঞসাবাদ করবে সিবিআই

0

সুশান্ত সিং রাজপুতের বোন মীতু সিংকে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউজেই ৩১ আগস্ট মীতু সিংয়ের জিজ্ঞাসাবাদ হতে পারে।

প্রসঙ্গত মীতু সিংয়ের আগে সুশান্তের বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী গোয়েন্দারা। তবে মীতু সিংকে নোটিশ পাঠিয়ে তবেই তাঁকে ডিআরডিও গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

এদিকে সুশান্তের অসুস্থতার বিষয়ে প্রয়াত অভিনেতার বড় বোন নীতু সিং সবকিছু জানতেন। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যমের হাতে। যেখানে সুশান্তের বোন নীতু সিংয়ের সঙ্গে ম্যানেজার শ্রুতি মোদির হোয়াটস অ্যাপ চ্যাটের বিশে কিছুটা অংশ উঠে এসেছে।

সুশান্তের প্রেসক্রিপশন চেয়ে পাঠানো থেকে চিকিতসকের সঙ্গেও নীতু সিং দেখা করতে চেয়েছিলেন বলে তথ্য উঠে আসতে শুরু করেছে। ফলে মীতু সিংয়ের পাশাপাশি সিবিআই সুশান্তের বড় বোন নীতু সিং এবং তাঁর স্বামী ও পি সিংকেও সমন পাঠাতে পারে। তবে নীতু সিং এবং তাঁর পুলিশ সুপার স্বামীকে কবে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে সোমবার সুশান্তের বোন মীতু সিংয়ের সামনে বসিয়ে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রবিবার প্রায় ১০ ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। রিয়ার ভাই সৌভিককেও রবিবার টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

‘নারীদের ক্ষমতা’, রিয়া চক্রবর্তীকে পালটা আক্রমণ অঙ্কিতার

0

নারীদের অনেক ক্ষমতা। সেই কারণেই তাঁরা হাসতে হাসতে জীবনের যে কোনও ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এবার এমনই বার্তা দিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন অঙ্কিতা। যেখানে গোলাপী রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে ঝুমকো পরে ছবি শেয়ার করেন অভিনেত্রী। ওই ছবির নীচেই অঙ্কিতাকে নতুন করে ক্যাপশন দিতে দেখা যায়। যেখানে অঙ্কিতা লেখেন, ছোট ছোট কথায় কেঁদে ফেলে মেয়েরা কিন্তু সেই মেয়েরাই হাসতে হাসতে জীবনের বড় সমস্যার সমাধান করে দেয়। একেই বলে নারীদের ক্ষমতা।

সম্প্রতি একটি ভারতীয় চ্যানেলের সাক্ষাতকারে অঙ্কিতা লোখন্ডের বিরুদ্ধে আক্রমণ করেন রিয়া চক্রবর্তী। তিনি বলেন, অঙ্কিতা এমন ভাব করছেন যেন তিনি সুশান্তের ‘বিধবা’। রিয়ার ওই মন্তব্য ঘিরে হৈচৈ শুরু হয়ে যায়। অঙ্কিতা লোখন্ডের সম্পর্কে রিয়া এই ধরনের মন্তব্য কীভাবে করতে পারেন, তা নিয়ে শুরু হয়ে যায় কথা। তবে এই প্রথম নয়, অঙ্কিতার সম্পর্কে এর আগেও একাধিক মন্তব্য করেন রিয়া চক্রবর্তী।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সময় রিয়া দাবি করেন, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত। রিয়ার ওই দাবির পর নিজের টুইটার হ্যান্ডেলে ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করে, জেলেবি অভিনেত্রীর বক্তব্যকে কার্যত নস্যাত করে দেন অঙ্কিতা। জিনিউজ

শিক্ষক-সাংবাদিক থেকে রাষ্ট্রপতি, ভারতের রাজনীতির ‘চাণক্য’ প্রণব মুখার্জি

0

ইতিহাস, রাজনীতি বিজ্ঞান ও আইনে মাস্টার্স শেষ করে কলেজ শিক্ষক আর সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সদ্য প্রয়াত প্রণব মুখার্জি। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে তুলে এনেছিলেন রাজনীতির শীর্ষে, হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি।

তাঁর ঘনিষ্ঠ সাংবাদিক ভারতের এক্সপ্রেস গ্রুপের সিনিয়র এডিটর জয়ন্ত রায় চৌধুরী বলছেন, ‘প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও তিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন। যখন খুব অসুবিধায় পড়েছেন যেমন কংগ্রেস থেকে বেরিয়ে নিজে দল করার চেষ্টা করলেন, আবার ফিরলেন। সেই খারাপ সময় কাটাতে পেরেছেন কারণ তাঁর চেনাজানা। এতোটা গুরুত্ব ছিলো তাঁর সেজন্য কেউ তাকে আলাদা করতে পারেনি। বেশিদিন কেউ তাকে চেপে ধরে নামিয়ে রাখতে পারেনি।’

প্রণব মুখার্জির জন্ম ১৯৩৫ সালের ১১ই ডিসেম্বর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক সাধারণ পরিবারে। তাঁর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে নিয়েছিলেন তিনি। পরে পাঁচ দশকের রাজনীতির পথ পাড়ি দিয়ে ২০১২ সালে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হয়েছিলেন। প্রধানমন্ত্রী পদের জন্যও আলোচনায় এসেছিলেন, তবে হতে পারেননি। মেয়াদ শেষে অবসরের পর আর সক্রিয় রাজনীতিতে জড়াননি তিনি।

জয়ন্ত রায় বলছেন, বৈশ্বিক রাজনীতি সম্পর্কে জ্ঞান, মেধা, প্রজ্ঞা আর কৌশলের কারণে প্রণব মুখার্জি পরিণত হয়েছিলেন একজন বড় মাপের শিক্ষকে। আন্তর্জাতিক পরিস্থিতি কীভাবে পাল্টাচ্ছে, ভারত বা এশিয়ার জন্য তার তাৎপর্য প্রভাব কেমন হবে – এগুলো নিয়ে তার বিরাট দক্ষতা, এটা ছিলো তার বিরাট গুণ। উনি বিরাট একজন শিক্ষক। উনাকে না জিজ্ঞেস করে ইন্দিরা গান্ধী বা মনমোহন সিং কিছুই করতেন না। এমনকি নরেন্দ্র মোদীও তাঁর কাছে পরামর্শ নিয়েছেন। সুতরাং উনি বড় রাজনীতিক সেটা সবাই জানে। কিন্তু তিনি যে বড় মাপের শিক্ষক সেটা সবার জানা নেই।’

বাবার পথ ধরে শুরুতে রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দেয়ার চেষ্টা করলেও স্থানীয় নেতারা তাকে সে সুযোগ দেননি। পরে কংগ্রেস থেকেই বেরিয়ে আসা অজয় মুখার্জীর বাংলা কংগ্রেসে যোগ দেন। কিন্তু তাঁর মেধা আর জ্ঞানে আকৃষ্ট হয়ে অজয় মুখার্জী তাকে রাজ্যসভার সদস্য করে পাঠান ১৯৬৯ সালে।

তাঁর দীর্ঘকালের ঘনিষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ী বলছেন, মূলতঃ রাজনীতিক প্রণব মুখার্জি আলো ছড়াতে শুরু করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় পার্লামেন্টে তাঁর তৎপরতার মাধ্যমেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধই বড় কারণ প্রণব বাবুর জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশে। ইন্দিরা গান্ধী তাঁর মেধায় আকৃষ্ট হয়ে তাকে কংগ্রেসে নেন ও বড় বড় নেতাদের রেখে তাকেই নাম্বার টু হিসেবে ব্যবহার করেছেন। এক সময় তাকে ইন্দিরা গান্ধীর মানসপুত্র বলা হতো। অতি অল্প বয়সে ১৯৮২ সালে তাকে অর্থমন্ত্রী করেছিলেন ইন্দিরা গান্ধী।’

তবে সেই কংগ্রেস থেকেও তাকে বেরিয়ে ভিন্ন দল করতে হয়েছিলো গান্ধী পরিবারের সাথে বিরোধের জের ধরেই। যদিও পরে আবারো ফিরে আসেন তিনি কংগ্রেসে। পাঁচবার রাজ্যসভায় গিয়েছেন আর লোকসভায় নেতৃত্ব দিয়েছেন ২০০৪ সাল থেকে ২০১২ সালে, যা তাকে পার্লামেন্টারিয়ান হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

নিজের বর্ণাঢ্য অভিজ্ঞতার আলোকে বই লিখেছেন অন্তত আটটি। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত বইয়ে বাংলাদেশে ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পেছনের ভূমিকাও উঠে এসেছিলো।

প্রণব মুখার্জি নিজেই তাঁর বইয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেনের সরকারের সময়ে তাঁর ভূমিকার কথা লিখেছেন যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো ২০১৭ সালে বইটি প্রকাশের পর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই প্রণব মুখার্জিকে তাঁর একজন পারিবারিক অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন।

দুই পুত্র ও এক কন্যার জনক প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জি ছিলেন বাংলাদেশের নড়াইলের মেয়ে। ১৯৯৬ সালে প্রণব মুখার্জি তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জিকে নিয়ে শেষবারের মতো এই গ্রামে বেড়াতে এসেছিলেন।

সূত্র : বিবিসি বাংলা।

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

0

রাসায়নিকের মজুদ থেকে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর চরম সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব। ৪৮ বছর বয়সী আদিবের জন্ম দেশটির উত্তরাঞ্চলের শহর ত্রিপলির এক সুন্নি মুসলিম পরিবারে। তিনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনার পর পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুস্তফা আদিবের নাম ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে সরাসরি টেলিভিশনে দেয়া এক ভাষণে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আওন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন। পরে বৈরুতের বাবদার কাছে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট আওন এবং সংসদের স্পিকার নবীহ বেরির সঙ্গে সাক্ষাৎ করেন মুস্তফা।

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব বলেন, দ্রুত সরকার গঠনের পর তিনি প্রধান প্রধান সংস্কার কাজগুলো বাস্তবায়ন করতে পারবেন বলে আশা করেন।

পার্লামেন্টে ভোটাভুটিতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পান মুস্তফা আদিব। ১২০ সদস্যের পার্লামেন্টে ৯০ জন তাকে ভোট দেন। দেশটির রাজনৈতিক দল হিজবুল্লাহ ও এর মিত্র ফ্রি প্যাট্রিওটিক ম্যুভমেন্ট, আমাল ম্যুভমেন্ট, সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির ফিউচার ম্যুভমেন্ট ও অন্যান্য কিছু দলের এমপিরাও মুস্তফাকে ভোট দেন।

গত ৪ আগস্ট দেশটির রাজধানী বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু’শো মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারের পদত্যাগ করতে বাধ্য হয়।

সূত্র : দ্য ন্যাশনাল।

প্রণব মুখার্জি ছিলেন আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু : প্রধানমন্ত্রী

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে মুহ্যমান ও স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখার্জির সাথে বঙ্গবন্ধু পরিবার ও শেখ হাসিনার নিজের বহু স্মৃতি প্রধানমন্ত্রী স্মরণ করেন।

আজ সোমবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হবার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখার্জি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন এবং যেকোনো প্রয়োজনে আমার ছোট বোন শেখ রেহানা ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দেশের ফেরার পরও প্রণব মুখার্জির সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। যেকোনো সংকটে তিনি সাহস যুগিয়েছেন।

শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।