Home Blog Page 2716

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত।

আজ সোমবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের ‘সরকারের জনসমর্থন নেই’-এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদণ্ড কী? তিনি অভিন্ন মাপকাঠিতে কি জনসমর্থন মেপে দেখেছেন? নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভা পায় না।

উপনির্বাচনের বিষয়ে কাদের বলেন, জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে, অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় দলীর সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

ছাত্রলীগের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা আজ সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। আলোচনা সভাটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনা সভা প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার ছাত্র সমাজের উদ্দেশ্যে মূল্যবান ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।

‘মুজিববর্ষেই খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে’

0

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীকে চলমান মুজিববর্ষেই দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে আজ সোমবার (৩১ আগস্ট) ‘জনতার প্রত্যাশা’ নামের সংগঠন আয়োজিত আলোচনাসভায় এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দিয়ে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট হয়েছেন খুনি রাশেদ চৌধুরী। আমরা সেসব তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষেই তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। তিনি বলেন, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচজন খুনি আছেন। যাদের মধ্যে দুইজনের তথ্য আমাদের কাছে আছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় পলাতক আরো একজনের (নূর আলী) তথ্যও আমাদের কাছে আছে। তাকেও ফিরিয়ে আনার জন্য আলোচনা করছি। বাকি তিনজনের বিষয়ে আমাদের কাছে ভাসাভাসা তথ্য রয়েছে।

বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে এবং এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান আব্দুল মোমেন।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে ‘দেশবাসী বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর দেখতে চায়’ শীর্ষক আলোচনাসভায় আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার,বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আনিছুর রহমান , সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ , কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।

তথ্য গোপন করে ২ এনআইডি, ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা

0

তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল রবিবার রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

মামলার অভিযোগে ডা. সাবরিনার বিরুদ্ধে বলা হয়েছে, প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র করেছেন তিনি।

জাতীয় পরিচয়পত্রে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে ডা. সাবরিনার। এছাড়া একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে।

করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। ওই মামলায় তাদের বিচার চলছে।

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

0

অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার জব্দ তালিকার সাক্ষী এসআই সাইফুল আলম এ সাক্ষ্য দেন। আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাক্ষীর জেরা ও সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য রয়েছে।

গত ২৫ আগস্ট আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট, ১ ও ২ সেপ্টেম্বর এ দিন ধার্য করেন। এর আগে গত ১৮ আগস্ট শুনানির জন্য আদালত এ দিন ধার্য করেন। ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। সেখানে ১২ জনকে সাক্ষী করা হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলায় তাদের দুজনকে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১০ মার্চ একই মামলায় ফের দুজনকে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগের দিন ২৩ ফেব্রুয়ারি ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস

0

করোনাকালে বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। ফলে অতিরিক্ত ভাড়ার বোঝা থেকে রেহাই পাবেন যাত্রীরা।

সরকারের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো- দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না, যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনাকালের আগের ভাড়ায় ফিরে যেতে হবে—এসব শর্ত পূরণ করে আসন পূর্ণ করে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

এখন থেকে শতভাগ আসন পূর্ণ করে যাত্রী নিতে পারবে গণপরিবহন। তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সেই সঙ্গে মানতে হবে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যগত নির্দেশনা।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস ও গণপরিবহন চালাতে আমরা প্রস্তুত। এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়।

সারাকে নিয়ে ব্যক্তিগত বিমানে ব্যাংকক গিয়েছিলেন সুশান্ত

0

২০১৮ সালে ৬ বন্ধুকে নিয়ে থাইল্যান্ড, ব্যাঙ্ককে গিয়েছিলেন সুশান্ত সিং রজপুত। ব্যক্তিগত বিমান ভাড়া করে ওই সময় থাইল্যান্ডে যান সুশান্ত। ৬ বন্ধুর সঙ্গে থাইল্যান্ড ভ্রমণে গিয়ে সুশান্তের খরচ হয়েছিল প্রায় ৭০ লক্ষ। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই দাবি করেন রিয়া চক্রবর্তী।

রিয়ার ওই দাবির পরপরই এবার মুখ খুললেন সুশান্তের পিআরও টিমের এক কর্মী। তিনি বলেন, ২০১৮ সালে সুশান্ত বন্ধুদের নিয়ে যখন থাইল্যান্ডে যান, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কুশল জাভেরি, সিদ্ধার্থ গুপ্ত, আব্বাস,মুস্তাক, সাব্বির আহমেদ, তিনি এবং সারা আলি খান। অর্থাত, সুশান্তের ওই থাইল্যান্ড, ব্যাঙ্কক ভ্রমণের সময় তাঁর সঙ্গে সাইফ-কন্যা ছিলেন বলে দাবি করেন প্রয়াত অভিনেতার পিআরও টিমের ওই কর্মী। যদিও সারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত ২০১৮ সালে সারার সঙ্গে সুশান্ত থাইল্যান্ডে গিয়েছিলেন বলে দাবি করেন প্রয়াত অভিনেতার কাছের বন্ধু স্যামুয়েল হাউকিপ। ওই সময় বিমানবন্দরে নামার পর সুশান্ত পৃথক গেট দিয়ে বেরিয়ে যান। অন্যদিকে স্যামুয়েলের সঙ্গে বিমানবন্দর ছাড়েন সারা।

সারার সঙ্গে সুশান্ত সম্পর্কে জড়িয়েছিলেন। কেদারনাথের শ্যুটিং থেকে প্রমোশন, সব সময় যেন ছবির মতো একে অপরের সঙ্গে ঘুরে বেড়াতেন সারা-সুশান্ত। তবে সুশান্তের সিনেমা সোনচিড়িয়া যখন বলিউডে মুখ থুবড়ে পড়ে, তারপরই সারার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায় বলে দাবি করেন হাউকিপ। বলিউড ‘মাফিয়াদের’ চাপে পড়েই হয়ত সুশান্তের সঙ্গে সম্পর্ক থেকে সারা বেরিয়ে যান বলেও ইঙ্গিত দেন হাউকিপ। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়। জিনিউজ

না ফেরার দেশে পরিচালক মাসুদ আজাদ

0

মারা গেছেন চিত্রপরিচালক মাসুদ আজাদ । আজ রবিবার (৩০ আগস্ট) ভোর ৫টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।

পরিচালক রানা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহযোগী সদস্য ছিলেন মাসুদ আজাদ। সকালে তার বুকে ব্যথা হলে সাথে সাথে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালক মাসুদ আজাদ মেকআপ আর্টিস্ট থেকে চলচ্চিত্র পরিচালক হন। তিনি প্রথম পরিচালক হিসেবে আসেন ‘বস্তির সম্রাট’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে বেশকয়েকটি সিনেমার কাজ করেন তিনি। কিন্তু সিনেমাগুলোর কাজ শেষ না করার আগেই তিনি মারা গেলেন। গেল বছর ‘আই এম রাজ’ নামে তার একটি ছবি মুক্তি পায়।

বাংলাদেশি তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেসের আত্মহত্যা

0

যখন গোটা ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড়। ঠিক তখনই এবার বাংলাদেশের শোবিজে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।

লরেনের পারিবারিক সূত্রে জানা গেল, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে দিয়ে পরিচিত লাভ করেন লরেন। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

মিউজিক ভিডিওতে দারুণ করছিলেন লরেন। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।

লরেনকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে।

নেইমারের সঙ্গে সম্পর্কছেদ করল নাইকি

0

চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আবারও ভেঙে গেছে নেইমারের। প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপর তাঁর পাশ থেকে সরে গেল বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১১ সালে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন নেইমার। জানা গেছে, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারার কারণেই দুই পক্ষ আলাদা হয়ে যাচ্ছে।

নেইমারের সঙ্গে নাইকির এই চুক্তি ২০২২ সাল পর্যন্ত ছিল। চুক্তির অঙ্ক ছিল ১০ কোটি ৫০ লাখ ডলারের। এই চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য গত কয়েক মাস ধরেই নেইমারের সঙ্গে নাইকির প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছিল। নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানানো হলেও নাইকি তাতে সাড়া দেয়নি। এ ব্যাপারে নাইকির মুখপাত্র জস বেনেডেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নেইমার এখন থেকে আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।’

নাইকি সরে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছে, আরেক বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পুমা’র সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার। এ ব্যাপারে নাকি আলোচনাও শুরু হয়েছে। তবে পুমা কর্তৃপক্ষ এ ব্যাপার এখনই মুখ খুলতে রাজি হয়নি। বার্সেলোনায় থাকতে বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছিলেন নেইমার। সে কারণেই রেকর্ড ট্রান্সফার ফিতে তাঁকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর নানা কারণেই নেইমার নিজের ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছেন।