Home Blog Page 2717

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার আসলাম

0

মারণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে খুব একটা সমস্যা অনুভব করছেন না তিনি।

জানা যায়, কয়েক দিন ধরেই হালকা জ্বর ছিল তাঁর। পারিবারিক ডাক্তারের পরামর্শে হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন। এরপর পরিবারের সবার করোনা পজিটিভ এসেছে।

আসলাম বলেন, হালকা জ্বর-কাশি ছিল। পারিবারিক ডাক্তারের পরামর্শে তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। পরিবারের সবার (আমার, স্ত্রী, মেয়ে ও শাশুড়ি) পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে খুব একটা সমস্যা অনুভব করছি না। ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, সেটাই অনুসরণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

ভিক্টোরিয়া স্পোর্টিংয়ে ১৯৭৭ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করেন আসলাম। এরপর আবাহনীর হয়ে স্বর্ণযুগ পার করেন তিনি। জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশের হয়ে ২৮টি আন্তর্জাতিক গোল করেন তিনি। ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান আসলাম।

আইপিএলের ১০ কোটিপতি ক্রিকেটার

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) অনেকেই ‘কোটিপতি লিগ’ বলে থাকেন। এই টুর্নামেন্ট শুরু হলে বাতাসে রুপি ওড়ে। আইপিএল এসে ক্রিকেটের ধারাটাই পাল্টে দিয়েছে। বিনোদন, ক্রিকেট আর রুপির মিশেলে আইপিএল হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ক্রিকেট প্রতিযোগিতা। আইপিএলের ১২ বছরের ইতিহাসে দেশি-বিদেশি একাধিক ক্রিকেটারকে কোটি কোটি রুপি খরচ করে কিনেছে দলগুলো। ১৩তম পর্ব শুরুর আগে দেখে নেওয়া যাক তেমন ১০ জন দামি ক্রিকেটারকে।

যুবরাজ সিং : স্টাইলিশ বাঁহাতি ব্য়াটসম্যান যুবরাজ সিং। কোনো আলাদা করে পরিচয়ের অপেক্ষা রাখেন না তিনি। ২০১৫ সালে নিলামে দিল্লি ডেয়ারডেভিলস ২.৬৭ মিলিয়ন ডলার দিয়ে যুবরাজকে কেনে। তাঁর আগে ২০১৪ সালে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ২.৩৩ মিলিয়ন ডলার বা ১৪ কোটি রুপি দিয়ে যুবরাজকে কিনেছিল। কিন্তু পরের বছরই দল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্যাট কামিন্স : আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন প্যাট কামিন্স। ছয় বছর পর কেকেআরে ফিরেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। অতীতে ২০১৪ সালে ১ কোটি রুপিতে প্যাট কামিন্সকে নিয়েছিল কেকেআর। কিন্তু ক্যারিয়ারে বরাবরই চোটপ্রবণ ক্রিকেটার কামিন্স। আইপিএলে এখন পর্যন্ত দর্শনীয় কিছু করতে পারেননি। তাঁকে ১৫.৫০ কোটি রুপিতে দলে নিয়েছে কেকেআর।

বেন স্টোকস : ২০১৭ সালে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বেস প্রাইজ ছিল দুই কোটি রুপি। রাইজিং পুনে সুপারজায়েন্টে ২.১৬ মিলিয়ন ডলার ১৪.৫০ কোটি রুপি দিয়ে স্টোকসকে কিনে নেয়। প্যাট কামিন্সের আগে স্টোকসই ছিলেন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। ২০১৮ সালে ১২.৫০ কোটিতে স্টোকসকে কেনে রাজস্থান। যা আইপিএলের ইতিহাসে রেকর্ডের সামিল।

দীনেশ কার্তিক : উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক আইপিএলের জনপ্রিয় খেলোয়াড়। তামিলনাড়ুর এই ক্রিকেটার ঘরোয়া খেলায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ২.০৮ মিলিয়ন ডলার দিয়ে দীনেশকে কিনেছিল দিল্লি। পরে ২০১৫ সালে রয়াল চ্যালেঞ্জার্স ১.৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে তাকে কিনে নেয়।

গৌতম গম্ভীর : দিল্লির সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে ২০১১ সালে ২.৪ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন গৌতম গম্ভীর। আইপিএলের ইতিহাসে অন্যতম সবচেয়ে সফল অধিনায়কও বলা যেতে পারে গম্ভীরকে। ২০১২ ও ২০১৪ সালে দুবার টুর্নামেন্ট সেরা হয়েছে কলকাতা।

ইউসুফ পাঠান : বরোদার মারকুটে খেলোয়াড় ইউসুফ পাঠান টি-টোয়নে্টি ফরম্যাটের একেবারে যোগ্য খেলোয়াড় ছিলেন। প্রথম দিকের কয়েকটি আইপিএলে চুটিয়ে খেলেন ইউসুফ। ২০১১ সালে ২.১ মিলিয়ন ডলারের বিনিময়ে ইউসুফকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর আগে রাজস্থান রয়ালসের হয়ে খেলতেন ইউসুফ।

রবিন উথাপ্পা : কর্ণাটকের ওপেনিং ব্যাটসম্যান রবিন উথাপ্পা নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। পুনে ওয়ারিয়র্স ২.১ মিলিয়ন ডলার দিয়ে উথাপ্পাকে কিনে ছিল। যদিও পরবর্তী সময়ে নাইট রাইডার্সে যোগ দেন তিনি। বর্তমানে রাজস্থানের হয়ে খেলবেন উথাপ্পা।

রোহিত শর্মা : মুম্বাইয়ের বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা বরাবরই দলের তারকা পারফর্মার। ২০১১ সালে ২ মিলিয়ন ডলার দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস কিনে নেয় রোহিতকে। তার আগে ডেকান চার্জার্সের হয়ে তিনি আইপিএল খেলতেন। মুম্বাইয়ের অধিনাক হিসেবে দলকে চারবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। যা এখন পর্যন্ত সর্বাধিক।

রবীন্দ্র জাদেজা : বাঁহাতি বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ২০১২ সালে ২ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। সৌরাষ্ট্রের ক্রিকেটার, তার পর থেকে চেন্নাইতেই খেলেন। বর্তমানে দেশের অন্যতম সেরা স্পিনারের পাশাপাশি সেরা অলরাউন্ডারও জাদেজা।

ইরফান পাঠান : পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানকে ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস ১.৯ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয়। দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়াও প্রয়োজনে ব্যাট হাতে তিনি অনায়াসে বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠাতে পারেন। যদিও এখন তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলতে হবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাস্ক পরার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলতে হবে। আমি বলতে চাই, সবাইকে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলতে হবে। নিজে সুরক্ষিত থাকা অন্যকে সুরক্ষিত রাখা। সবাইকেই এটা মেনে চলতে হবে।

আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এবার আমরা এক সংকটময় সময়ে আশুরা পালন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব সহযোগিতা অব্যাহত রেখেছি। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এ সময় সবাইকে ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।

তিনি বলেন, করোনার কারণে হয়তো সাময়িকভাবে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এর কারণে বাংলাদেশ তো বটেই সারাবিশ্বের অর্থনীতি স্থবির। তার মধ্যেও আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। স্বাস্থ্য সচেতনতা যাতে সৃষ্টি হয় সে চেষ্টা করে যাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে এটা এমন একটা ভাইরাস কেউ চোখেও দেখতে পারে না। এর ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য জাতির পিতার আদর্শ নিয়ে এগিয়ে যাওয়া। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ দেশে কোনো মানুষ গৃহহারা থাকবে না, জমিহারা থাকবে না, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে শুরু হলো করোনা ভাইরাস, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনাসদস্য। ঘাতকেরা সেদিন নারী ও শিশুদেরও রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য রাখেন।

সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী।

পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে তাজিয়া মিছিল

0

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও সমাবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা ভেঙে রস্তায় বেরিয়েছেন।

আজ রবিবার দুপুরে জেনেভা ক্যাম্পের পূর্ব দিকের গলি থেকে কয়েক শ মানুষ তাজিয়া মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধা অতিক্রম করে তাজিয়া মিছিল নিয়ে তারা গজনবী সড়ক দখল করে চক্কর দিতে থাকে।

পুলিশ বলছে, শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মিছিল ও সমাবেশ না করার জন্য বলা হয়েছিল। সিদ্ধান্ত বাস্তবায়নে মোহাম্পদপুর জেনেভা ক্যাম্পে কন্ট্রোল রুম স্থাপনসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আশুরা উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলে জানানো হয়েছিল।

এক দিনে সুস্থ ৩০৪৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৪৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ১ হাজার ৯০৭ জন হয়েছে।

আজ বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৪৮ জনে দাঁড়াল। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮২২ জন হল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ আগস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ আগস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

মৃত্যু ৪২, শনাক্ত ১৮৯৭

0

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২৪৮ জন।

এই সময়ে ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৮৯৭ জনের শরীরে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জন।

আজ বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ আগস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ আগস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অংশগ্রহণ করে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রশ্নবিদ্ধ ও হট্টগোল করার জন্য নয়, জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি আসন্ন ৫টি সংসদীয় আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা অতীতে দেখেছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আশা করি এবার সেই পথে হাঁটবে না। তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটিই আমাদের কামনা।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলা ও বাঙালির হৃদয়ে লেখা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে ধন্যবাদ জানাই এ কারণে যে, সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করবো গন্ডগোল পাকানোর জন্য তারা নির্বাচনে আসবে না, জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে সবচেয়ে সুবিধাভোগী পরিবার হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। ৭৫ এর পর জিয়াউর রহমান রাজাকারদের খুঁজে খুঁজে বের করে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন এবং ৭১ এর পরে যে ১১ হাজার রাজাকার কারাগারে ছিল তাদেরকে মুক্তি দিয়েছেন। যাদের শাস্তি হয়েছিল তাদের শাস্তি তিনি মওকুফ করে দিয়েছেন। এটি কেন? তিনি যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতেন সত্যিকারের মুক্তিযোদ্ধা হতেন তাহলে এদেরকে মুক্তি দিতে পারতেন না।

তিনি আরো বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২০০২ সালে অপারেশন ক্লিন হাট পরিচালনা করা হয়েছিল। সেই অপারেশনে প্রায় ১০০ জন মানুষকে হত্যা করা হয়েছিল। সেই ১০০ মানুষের হত্যার বিচার যাতে না হয় সেজন্য বেগম খালেদা জিয়া ইনডেমনিটি আদেশ দিয়েছিল। অপরদিকে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য ইনডেমিনিটি আদেশ জারি করেছে। তারা দুজনেই হত্যার রাজনীতি পরিচালনা করেছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

বিশ্বের সবচেয়ে বড় ‘সাইবার ব্যাংক ডাকাত’ যুক্তরাষ্ট্র, দাবি উত্তর কোরিয়ার

0

যুক্তরাষ্ট্রকে ‘সাইবার ক্রাইমের মাস্টারমাইন্ড’ হিসাবে অভিহিত করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকাকে সাইবার ব্যাংক ডাকাত বলে অভিহিত করেছে। বিশ্বজুড়ে ব্যাংক হ্যাক করার ক্ষেত্রে পিয়ংইংয়ের প্রচেষ্টা সম্পর্কিত যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেছে উত্তর কোরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইংরেজি ভাষায় প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, অনলাইন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে উত্তর কোরিয়া সরকারের কোন যোগসূত্র নেই। উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক যে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ তোলা হয়েছে সে সবের কোন সত্যতা নেই। এগুলো যুক্তরাষ্ট্র দ্বারা প্রচারিত বেআইনী গুজব ছাড়া কিছুই নয়।

মার্কিন ট্রেজারি বিভাগ এবং এফবিআই সহ তিনটি ফেডারেল এজেন্সি ২৬ আগস্ট জারি করা একটি সতর্কতায় বলেছিল যে, উত্তর কোরিয়ার হ্যাকাররা বিস্তৃত পরিসরে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়ে একাধিক দেশের ব্যাংক থেকে প্রতারণামূলক ভাবে অর্থ স্থানান্তর এবং এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনের চেষ্টা করেছিল। এটা উত্তর কোরিয়ার ব্যাংক ডাকাতি প্রকল্প।’

মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এই কাজের জন্য দায়ী গোষ্ঠীটিকে ‘বিগলবয়েজ’ হিসাবে চিহ্নিত করেছে। এটি বিশ্বব্যাপী সাইবার ক্রাইম পরিচালনা করার জন্য উত্তর কোরিয়ার রিকনোসান্স জেনারেল ব্যুরো দ্বারা নিয়ন্ত্রিত অনেকগুলো দলের মধ্যে একটি বলে মনে করা হয়।

এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়া প্রচুর পরিমাণে রাজস্ব অর্জন করে, যা জাতিসংঘের প্রস্তাবগুলো দ্বারা নিষিদ্ধ পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হতে পারে বলে রিপোর্টে সতর্ক করা হয়েছে।

উত্তর কোরিয়া এর প্রতিক্রিয়ায় বলেছে যে, ‘সাইবার স্পেসে অপরাধমূলক কাজকর্মের প্রতিটি রূপ ও আকারের বিরোধিতা করা তাদের রাষ্ট্রীয় অবস্থান এবং এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আমাদের দেশে সংহত আইন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা রয়েছে। যাদের কাজ সাইবার ক্রাইম নির্মূল করা।’

পিয়ংইয়ং ওয়াশিংটনকে বিশ্বের বৃহত্তম ‘সাইবার ডাকাত’ বলে দাবি করে বলেছে, যুক্তরাষ্ট্র নিজেদের অপরাধ ঢাকার জন্য ভন্ডামি করেছে এবং বিশ্বের অন্য দেশগুলোর বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সাইবার যুদ্ধ চালানোর জন্য ইন্টারনেটের অপব্যবহার করছে।

সূত্র : কোরিয়া জংঅং ডেইলি।

রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিক্ষোভ

0

পাকিস্তানের সিন্ধু প্রদেশে গুম-নিখোঁজ হওয়ার ঘটনা বাড়তে থাকায় শহীদ বেহাজির আবাদ জেলার কাজী আহমেদ শহরের মানুষ রাষ্ট্রীয় সন্ত্রাস ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। গত ১৯ আগস্ট ভারতীয় গণমাধ্যম জাস্ট আর্থ নিউজের এক প্রতিবেদনে সিন্ধুবাসীর বিক্ষোভের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

বিক্ষোভকারীরা সিন্ধুতে রাজনৈতিক কর্মীদের গুম হওয়া বন্ধ করার দাবিতে ব্যানার হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ‘সিন্ধুতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ ও বর্বরতা বন্ধ করুন’— স্লোগানটি এসময় রাস্তাজুড়ে শোনা যায়। বিক্ষোভে নারী ও শিশুরাও যোগ দেয়।

সিন্ধু ন্যাশনাল ভয়েস গুম হওয়া মানুষের দীর্ঘ তালিকা দেয় যেখানে নবাব মোহর, আসলাম মাহেরি, আইজাজ গহো এবং হাফিজ পীরজাদোসহ অনেক রাজনৈতিক কর্মীর নাম রয়েছে। তাদের মধ্যে অনেকেই জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ (জেএসএমএম)-এর সঙ্গে জড়িত ছিলেন। এটি বিচ্ছিন্নতাবাদী একটি রাজনৈতিক দল, যারা পাকিস্তান থেকে ‘সিন্ধুদেশ’ বিচ্ছিন্ন হওয়ায় বিশ্বাসী।

জার্মানিতে নির্বাসনে থাকা জেএসএমএম’র চেয়ারম্যান শফি বুরফাতকে বলেন, ‘পাকিস্তানের আইএসআই ও সেনাবাহিনীর হাতে অপহৃত রাজনৈতিক কর্মীদের নিরাপদ মুক্তির জন্য এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালীন সাতজন বিক্ষোভকারীকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তুলে নিয়েছে।’

সূত্র : জাস্ট আর্থ নিউজ।

চীনের সঙ্গে সম্পর্ক গোপন, নাসা’র গবেষক আটক

0

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ২৪ আগস্ট জানায়, টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির (তামু) প্রফেসর আটক হয়েছেন। মহাকাশ গবেষণা সংস্থা নাসা’য় গবেষক হিসেবে কাজ করার সময় চীনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৫৩ বছর বয়সী ছেং ঝেংডং বহু বছর ধরে শিক্ষকতা করছেন তামু ইউনিভার্সিটিতে। চীনের বিশ্ববিদ্যালয়, চীনের কম্পানি ও চীনের রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছেং ঝেংডং নাসা’য় গবেষণার সময় চীনের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি গোপন করেছিলেন। অথচ নাসায় কাজ করার সময় চীনকে সহযোগিতা না করার ব্যাপারে তিনি ছিলেন চুক্তিবদ্ধ।

আইনজীবী আরো দাবি করেন, নাসা’য় কাজ করে তিনি স্পেস স্টেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যান। যা কাজে লাগিয়ে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে মর্যাদাপূর্ণ আসনে পৌঁছান তিনি।

সূত্র : দ্য ইপস টাইমস