Home Blog Page 2720

বঙ্গবন্ধু মেডিক্যালে চালু হলো পোস্ট কভিড ফলোআপ ক্লিনিক

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দেশে প্রথমবারের মতো পোস্ট কভিড ফলোআপ ক্লিনিক চালু করা হয়েছে। কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাদের দীর্ঘ মেয়াদী ফলোআপের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলোআপ ক্লিনিক চালু করেছে।

এ উপলক্ষে আজ শনিবার এক উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কভিড-১৯ মানব দেহের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে এবং দীর্ঘস্থয়ী ক্ষতি করতে পারে। এ কারণে মাঝারি ও তীব্র কভিড-১৯ আক্রান্ত রোগীদের দীর্ঘমেয়াদী ফলোআপের প্রয়োজন। যুক্তরাজ্য, চীন, ইতালিসহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই পোস্ট কভিড-১৯ ফলোআপ সেবা চালু হয়েছে। ফলোআপের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘ মেয়াদী লক্ষণ ও প্রতিক্রিয়াগুলো চিহ্নিত করতে পারলে বিপুল সংখ্যক রোগীকে দীর্ঘ মেয়াদী রোগের স্থায়ীত্ব এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে কভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রায় ৫ বছর ফলোআপ করার প্রয়োজন হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আপাতত মেডিসিন বহির্বিভাগে এই সেবা চালু হলেও পরবর্তীতে তা আরো বৃহৎ পরিসরে এই সেবা চালু হবে। এক্ষেত্রে ল্যাবরেটরি ও রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে তা এই বিশ্ববিদ্যালয়ে সম্ভব। এই ক্লিনিকটি পরিচালনায় অেফার্ড বিশ্ববিদ্যালয় ও ইমপেরিয়াল কলেজ, লন্ডন কারিগরী সহায়তা দিয়েছে। ক্লিনিকটি কভিড-১৯ গ্লোবাল ফলোআপ কনসোর্টিয়ামের একটি অংশ। প্রতি শনি ও মঙ্গলবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত ইন্টার্নাল মেডিসিন বহির্বিভাগে কভিড-১৯ আক্রান্ত রোগীদের ফলোআপ সেবা দেওয়া হবে।

এখান থেকে পালমোনলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিনসহ অন্যান্য বিভাগের পরামর্শের প্রয়োজন হবে, তাদের সংশ্লিষ্ট বর্হিবিভাগে রেফার করা হবে। সেবা, পিসিআর ল্যাব সার্ভিস, পৃথক কভিড-১৯ হাসপাতাল অর্থাৎ করোনা সেন্টার চালু ও বহুবিধ গবেষণার মাধ্যমে বিএসএমএমইউ এই দুর্যোকালে চিকিত্সা বিজ্ঞানে বাংলাদেশে অগ্রজ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে বিএসএমএমইউ’তে বাংলাদেশে প্রথমবারের মতো কভিড-১৯ ফলোআপ ক্লিনিক চালু করা হলো।

করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বদরবারে প্রশংসিত : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। এই সংকট মোকাবেলায় বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। দুদিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনায় আমেরিকা, ভারতসহ উন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনো ভালো অবস্থানে আছি। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি।

এ সময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখন নেই : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এলে দুই সপ্তাহের প্রস্তুতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে।

আজ শনিবার জাতীয় জাদুঘরে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছি।

তিনি বলেন, এইচএসসিতে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা প্রশাসনের লোকজনসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ এ পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। যারা গণপরিবহন ব্যবহার করে আসবেন এবং যাবেন। এ মুহূর্তে এত বিশাল স্বাস্থ্যঝুঁকি নেওয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল। যার ফল সুখকর হয়নি। সংক্রমণের কারণে আবারও বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলব না বলেও তিনি জানান।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চট্টগ্রামেও তাজিয়া মিছিলে নিষেধাজ্ঞা

0

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই কাল রবিবার দেশে উদযাপিত হবে পবিত্র আশুরা। আশুরা উদযাপনের অংশ হিসেবে অন্যান্য বছর চট্টগ্রামে তাজিয়া মিছিল বের হতো। এবার সেই তাজিয়া মিছিল হচ্ছে না। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মেট্রোপলিটন অধ্যাদেশের অনুবলে তা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে স্বাস্থ্যবিধি ধর্মপ্রাণ মুসল্লিগণ ধর্মীয় অনুষ্ঠান পালনে সহযোগিতা দেবে সিএমপি। স্বাস্থ্যগত কারণে রাজপথে তাজিয়া মিছিল বন্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে এবং জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার্থে মহানগর পুলিশ কমিশনার মো. মাহাববুর রহমান এক আদেশে তাজিয়া মিছিল বন্ধের নির্দেশ দিয়েছেন। রাজপথে মিছিল ছাড়া অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালন করা যাবে। প্রয়োজনে পুলিশ এতে সহযোগিতা দেবে।’

তাজিয়া মিছিল বন্ধের বিষয়টি ইতিবাচক হিসেবেই নিয়েছেন মুসল্লিরা। যারা তাজিয়া মিছিল বের করতেন এখন তারাই বলছেন, করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যগত বিবেচনায় এই বছর হয়তো তাজিয়া মিছিল বের করা যাচ্ছে না। আগামীতে আবারও তাজিয়া মিছিল বের করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

করোনায় শোক র‌্যালি ও মিছিল বন্ধ থাকা শিয়া ও অবাঙালি সম্প্রদায়ের জন্য অনেকটা ‘পীড়াদায়ক’ উল্লেখ করে তারা বলেন, বিশ্বে বর্তমানে করোনা একটা মহাসংকট। যতই মন খারাপ হোক, বাস্তবতা মেনেই চলতে হবে। মহামারি থেকে পৃথিবী রক্ষা পাবে, তখন আমরা আবার আমাদের সব কর্মসূচি নিজেদের মতো করে পালন করতে পারব।

চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের ইমাম আমজাদ হোসেন বলেছেন, মহররম মাসের প্রথম ১০ দিন নানা কর্মসূচি থাকে। আশুরার দিন কর্মসূচি শেষ হয়। প্রতি বছর আশুরার দিন সকালে সদরঘাট ও হালিশহর এলাকার শিয়া মসজিদ থেকে মিছিল ও শোকর‌্যালি বের হয়। এবার করোনার কারণে শোকর‌্যালি হচ্ছে না। অন্যান্য কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।’

জাতির পিতার সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন

0

জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সমস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন ড. মোমেন। পরে সকলে জাতির পিতার সমাধিস্থল পরিদর্শন করেন। জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্মশতবার্ষিকী সেল কর্তৃক আয়োজিত এ শ্রদ্ধা নিবেদনের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সকালে ঢাকা থেকে বাসযোগে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সতর্ক থাকতে হবে : তথ্যমন্ত্রী

0

যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দেশ যখন সমৃদ্ধির পক্ষে এগিয়ে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা শ্রমিক লীগ একটি অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গুম-খুনের রাজনীতির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, বিরোধীশক্তি নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

মৃত্যু ৩২, শনাক্ত ২১৩১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ২০৬ জন কভিড রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ১৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন।

আজ শনিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া : সেতুমন্ত্রী

0

আগামী ১ সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ শনিবার (২৯ আগস্ট) রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।
এর আগে গত ৩১ মে সরকার আন্তঃজেলা বাস পরিষেবাসহ সব বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোট আসনের অর্ধেক যাত্রীকে নিয়ে যানবাহন চলাচলের শর্ত হিসেবে বাস ভাড়া বাড়ানো হয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে দেখা যায়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ভাড়াও নেয়া হচ্ছে বর্ধিত হারে। এজন্য বিভিন্ন সংগঠন থেকে বর্ধিত ভাড়া বাতিলের দাবি ওঠে।

ভারতে করোনায় আক্রান্ত ৮৭ হাজার স্বাস্থ্যকর্মী

0

ভারতে গত কয়েক মাসে ৮৭ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭৩ জন স্বাস্থ্যকর্মী।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ মাত্র ছয় রাজ্যে। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও গুজরাটে। এখন পর্যন্ত যত স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তার প্রায় তিন-চতুর্থাংশই ছয় রাজ্যে। শতাংশের হিসেবে ৭৪ শতাংশ। আবার স্বাস্থ্যকর্মীদের মোট মৃত্যুর ৮৬ শতাংশ ঘটেছে এসব রাজ্যে।
মহারাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭.৩ লাখেরও বেশি। পুরো দেশে যতজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত, তার ২৮ শতাংশ মহারাষ্ট্রে। আবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে যত স্বাস্থ্যকর্মী মারা গেছেন, তার ৫০ শতাংশের বেশি ঘটনা ঘটেছে এই রাজ্যে।
মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ু মিলিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত ১ লাখের ওপর স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস টেস্ট হয়েছে। এর মধ্যে কর্নাটকে মাত্র ১২ হাজার ২৬০ জন স্বাস্থ্যকর্মীর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমণের সংখ্যাটা মহারাষ্ট্রে-এর প্রায় দ্বিগুণ। চিকিৎ‌সক-নার্সসহ তামিলনাড়ুতে ১১ হাজার ১৬৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত। কোভিড আক্রান্ত ৫৫ শতাংশ স্বাস্থ্যকর্মীই এই তিন রাজ্যে।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে ২৯২ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। কর্নাটক ও তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৪৬ ও ৪৯ জন স্বাস্থ্যকর্মীর।
গোটা দেশে ৮৭ হাজারের উপর স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ কেন্দ্রের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রিসভার সচিবের নেতৃত্বে বৃহস্পতিবারের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়।
মনে করা হচ্ছে, হাসপাতালগুলোতে সংক্রমণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ফাঁক থেকে যাচ্ছে। যার জেরে সামনের সারি থেকে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটছে। চিকিত্ৎসক, নার্স, আশাকর্মীসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে আরও জানা গেছে, ৫৭৩ জন স্বাস্থ্যকর্মী মারা গেলেও গত এপ্রিল থেকে এ পর্যন্ত মাত্র ১৪৩টি ইনস্যুরেন্স ক্লেম জমা পড়েছে। কেন্দ্রের তরফে স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকা করে কোভিড-১৯ বিমা করে দেওয়া হয়েছিল। কোনো কারণে হয়তো তারা বিমার আওতায় আসেননি। তাই মৃত্যুর সঙ্গে বিমার আবেদনের সংখ্যায় ফারাক থেকে গেছে।

সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর প্রচেষ্টায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে নতুন ভবন

0

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন পাচ্ছে বলে জানা গেছে।
দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন এর সাংসদ বাংলাদেশ সরকার এর পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান প্রচেষ্টায় সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে “হাওরের শিক্ষা অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় ২টি ভবন অনুমোদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়।
নতুন ভবনগুলোর মধ্যে তিনটি জগন্নাথপুর উপজেলায় ও তিনটি দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় নির্মাণ হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা চূরখাই উচ্চ বিদ্যালয়, ঈশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ও সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে একটি করে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। যা বন্যার সময় বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি বিদ্যালয়ে পাঠদানে সহায়ক হবে।