Home Blog Page 2723

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

0

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শতভাগ বিদ্যুৎ আরো ৩১ উপজেলায়, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে অঙ্গীকার ছিল শতভাগ বিদ্যুতায়নের। নির্ধারিত সময়ের এক বছর আগেই কাঙ্খিত লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছে গেছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে দেশের ৯৭.৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ পৌঁছে গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুটি পাওয়ার প্লান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করেছেন তিনি।

সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন। মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। এই ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো। এর ফলে দেশের ৯৭.৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। শুধু বাতি জ্বেলে বসে থাকা নয়। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।’

সব জায়গায় যাতে বিদ্যুৎ পৌঁছায় সেজন্য সৌরবিদ্যুতের উদ্যোগ নেওয়া হয় বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ‘মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালব।’

২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শহরের পাশাপাশি গ্রামের মানুষও যাতে বিদ্যুৎ পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে খরচ যা হয় তার চেয়ে কম দামে সরবরাহ করা হচ্ছে। সরকার ভর্তুকি দিচ্ছে। তাই গ্রাহকদের বলব, অপচয় করবেন না। বিলটাও কম আসবে। এটি আমার বিশেষ অনুরোধ।’

মানুষের আর্থিক সক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য সরকার ভর্তুকিসহ সব ধরনের সহযোগিতা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায়, গোপালগঞ্জে বিদ্যুৎ পেতাম না। জেনারেটর চালিয়ে বাতি জ্বালতে হতো। আমরা এমন কোনো বৈষম্য করিনি। যে কারণে বগুড়ায় বিদ্যুৎকেন্দ্র।’

প্রধানমন্ত্রী যে দুটি পাওয়ার প্লান্ট উদ্বোধন করলেন সেগুলো হলো কনফিডেন্স পাওয়ার বগুড়া-১ লিমিটেডের ১১০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট এবং নোয়াখালীর এইচ এফ পাওয়ার লিমিটেডের ১১৩ মেগাওয়াট পাওয়ার প্লান্ট।

প্রধানমন্ত্রী জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাস্থানগড় ১৩২/৩৩ কেভি, রাজশাহী (উত্তর) ১৩২/৩ কেভি, চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি, ভালুকা ১৩২/৩ কেভি, বেনাপোল ১৩২/৩৩ কেভি ও শেরপুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন উদ্বোধন করেন। পাশাপাশি, তিনি ৪০০.২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় শ্যামপুর ২৩০/১৩২ কেভি সাবস্টেশন, পল্লী বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় গ্রিড সাবস্টেশন এবং সঞ্চালন জোরদারকরণ প্রকল্পের আওতায় শেরপুর ১৩২/৩৩ ও কুড়িগ্রাম ১৩২/৩৩ এবং গ্রিড সাবস্টেশন কনস্ট্রাকশন প্রকল্পের রাজেন্দ্রপুর ১৩২/৩৩ জিআইএস প্রকল্পের আওতায় রাজেন্দ্রপুর ১৩২-৩৩ সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী যে ছয়টি সঞ্চালন লাইন উদ্বোধন করেন সেগুলো হলো পটুয়াখালী (পায়রা)-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন, যশোর-বেনাপোল ১৩২ কেভি সঞ্চালন লাইন, শরীয়তপুর-মাদারীপুর ১৩২ সঞ্চালন লাইন, তিসত্মা-কুড়িগ্রাম ১৩২ সঞ্চালন লাইন, মাগুরা-মাগুরা নড়াইল ১৩২ সঞ্চালন লাইন এবং পটুয়াখালী-পায়রা ২৩০ সঞ্চালন লাইন।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সরাইল, আশুগঞ্জ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া, কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদগঞ্জ, ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারী, গাইবান্ধা জেলার সাদুলস্নাপুর এবং ঝিনাইদাহ জেলার সদর উপজেলা। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, দৌলতপুর, সিঙ্গাইর, ও শিবালয়, মৌলভীবাজার জেলার রাজনগর, নওগাঁ জেলার মান্দা, ধামরহাট, সাপাহার, নীলফামারি জেলার ডোমার, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি, রাজশাহী জেলার বাঘমারা, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা, সিলেট জেলার জকিগঞ্জ এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলা।

‘পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে

0

শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যা কিছু করছি সব তোমাদের জন‌্য, ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছ না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে বিদ্যুতের উপকারভোগী এক ছাত্রীর বক্তব্য শোনার পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা নেয়া হবে না। ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন।

অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষাগুলো (জেএসসি-জেডিসি) নেয়া হবে কি হবে না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে, সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।

আজ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে ছেলেমেয়েরা আজ স্কুলে যেতে পারছে না। এর ফলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। (এখন) অনলাইনে শিক্ষা দেয়া হচ্ছে টেলিভিশনে। তোমারা সেখানে মনোযোগ দেবে। করোনাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারাবিশ্বেই এ অবস্থা।’

ফুলে ফুলে ভরল জাতীয় কবির সমাধি

0

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবসে ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকালে কবি পরিবারের পক্ষ থেকে কবির নাতনি খিলখিল কাজী সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, ‘নজরুল বাংলাদেশের জাতীয় কবি তা সরকারিভাবে গেজেট এখনো করা হয়নি। তিনি জাতীয় কবি, সরকারিভাবে গেজেট করা উচিত বলে আমি মনে করি। যুগ যুগ পরে, হয়তো এমন একটি সময় আসবে যখন কেউ জানতে পারবে না যে, কাজী নজরুল ইসলাম এ দেশের জাতীয় কবি ছিলেন। সে পরিপ্রেক্ষিতে আমাদের পরিবারের দাবি এটি করা হোক।’

কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা বলেন, কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তা আমাদের মেধায় আছে, মননে আছে। কিন্তু তা কোনো সরকারি গেজেটে নেই। অনেকের কথা থাকে, লিখিত রাখার কি দরকার আছে? আমরা তো জানিই যে তিনি জাতীয় কবি। সে কথাই যদি হতো, তাহলে কোথাও কোনো স্বীকৃতির প্রয়োজন হতো না। কোথাও কোনো কাগজে লিখতে হতো না। স্বাক্ষর-সিলের কোনো দরকার ছিল না। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, সে হিসেবেই তার স্বীকৃতি হওয়া উচিত। স্বাধীনতার এত বছর পর আজ তার ৪৪তম মৃত্যুবার্ষিকী, এতদিনেও আমরা তাকে স্বীকৃতি দিতে পারিনি।’

সকাল সাড়ে ৯টায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আমাদের চেতনায় তিনি চির জাগরূক থাকবেন। তার অসাম্প্রদায়িক চেতনায় এ দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের মূল উৎপাটন করবো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। একইসঙ্গে নজরুলের চেতনায় সমৃদ্ধি ও সাম্যবাদী সমাজ বিনির্মাণ করবো।’

সকাল ৭টায় কবির সমাধিতে ফুল দেওয়া হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি ছিলেন শান্তি ও সম্প্রীতির কবি। নজরুলের কীর্তি ও রচনা চর্চার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য অঙ্গন আরও এগিয়ে নেব।’

বিএনপির পক্ষ থেকে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ‘যখন গণতন্ত্রের কথা বলা হয়, তখন কবি কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেন স্বেচ্ছায় নির্যাতন ভোগ করার। তিনি আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। দুঃশাসনের এ যুগে তিনি আমাদের প্রতিটি ক্ষণ এমনভাবে আচ্ছন্ন করে রেখেছেন, এ দুঃসময় অতিক্রম করার জন্য, সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাদের পাশেই আছেন। তিনি আছেন বলেই এ নিপীড়নের মধ্যেও আমরা মিছিল করছি, সত্য উচ্চারণ করছি। তিনি আছেন বলেই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় নজরুলের সমাধিতে। শ্রদ্ধা জানানো শেষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে প্রেরণার এক অসাধারণ উৎস কাজী নজরুল ইসলাম। কঠিনতম সময়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের গান ও কবিতা।’

তাজিয়া স্থগিত করায় শিয়া সম্প্রদায়কে ধন্যবাদ ডিএসসিসি মেয়রের

0

করোনা পরিস্থিতির কারণে এবছর পবিত্র আশুরার দিনে কারবালা ময়দানের শোকাবহ ঘটনা স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের শোকের মিছিল বা তাজিয়া স্থগিত করায় শিয়া সম্প্রদায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষের সামগ্রিক কল্যাণ। তাই ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষাকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে শিয়া মুসলিম সম্প্রদায় এবছর তাজিয়া না করার যে সিদ্ধান্ত নিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ সত্ত্বা হিসেবে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ প্রদর্শনের বৃহত্তম পরিচায়ক এবং জনগণ তথা দেশের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ আচরণের বহিঃপ্রকাশ। সেজন্য আমি শিয়া মুসলিম সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পবিত্র আশুরা স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায় যে তাজিয়া আয়োজন করে থাকে তা ধর্মীয় ও সামাজিক পটভূমিতে অত্যন্ত তাৎপর্যবাহী উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের শুদ্ধতম মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর অত্যন্ত স্নেহের দৌহিত্র ছিলেন হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হোসেইন (রা.)। অথচ হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার রক্তাক্ত ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্মমভাবে হত্যা করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও অনুসারীদের। সেদিন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তারা শাহাদত বরণ করেছিলেন। তাই সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ।

আগামী ৮, ৯ ও ১০ মহররম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইমামবাড়াগুলোতে সীমিত পরিসরে ধর্মীয় অনুষ্ঠান পালন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাপস বলেন, শিয়া মুসলিম সম্প্রদায় এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে পবিত্র আশুরা পালন করতে যাচ্ছে। তাই শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের সীমিত পরিসর এই আয়োজনেও অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে নিশ্চয়ই আগামীতে আবারো যথাযথ ধর্মীয় মর্যাদায ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আপনারা তাজিয়া আয়োজন করতে পারবেন। সামগ্রিক কল্যাণে সাময়িক এই ত্যাগ স্বীকার দেশ ও জনগণের জন্য মঙ্গলময় হবে বলেই আমি আশাবাদী।

২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুতের আলো যাবে: প্রধানমন্ত্রী

0

২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘর পর্যায়ক্রমে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। ২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুতের আলো যাবে। তিনি বলেন, ২০০৯ সালে বিদ্যুতের ব্যবহারকারী ছিল ৪৭ ভাগ, আজ ৯৭ দশমিক ৫০ ভাগ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। দিন যতই যাচ্ছে বিদ্যুতের ব্যবহার আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা ডিজিটাল বাংলাদেশে তৈরি করেছি। ফলে গ্রামগঞ্জে পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘যেখানে বিদ্যুৎ দেয়া সম্ভব হচ্ছে না সেখানে আমরা সোলারের ব্যবস্থা করে দিয়েছি। বিশেষ করে চরাঞ্চলে সোলার ব্যবহার যাতে নিশ্চিত হয় সে ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত ৫৮ লাখ সোলার দেয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘গ্রামের মানুষ যেন সকল সুযোগ-সুবিধা পায়, সে বিষয়ে আমাদের ভাবতে হবে। শুধু শহরের মানুষকে সুযোগ-সুবিধা দিলে হবে না, গ্রামে এখন অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছি।’

বিদ্যুতের অপচয় রোধ করার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদনে প্রচুর টাকা ভর্তুকি দিচ্ছি। এ সময় বিদ্যুৎ ব‌্যবহারে সতর্ক হওয়া ও অপচয় না করার আহ্বান জানান তিনি।

আজকের এই ৩১টি উপজেলায় উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। এর ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

অস্ত্র মামলায় সাহেদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর

0

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্যে দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামি সাহেদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেন।

এ সময় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে সাহেদকে আদালতে হাজির করে পুলিশ। তারপর অভিযোগ গঠন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এদিকে, গত ১৯ আগস্ট মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত ১৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এরপর মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। এর আগে ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল আসামি সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়া গত ২৬ জুলাই তাকে সাত দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। সেখান থেকে সাহেদের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

করোনা ঠেকাতে ট্রেন যাত্রীদের চাদর বালিশ কম্বল দেয়া হবে না

0

করোনা সংক্রমণ ঠেকাতে ট্রেনে উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, কম্বল ও বালিশ দেওয়া বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের এসব উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত হলেও তা থেকে সরে এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আপাতত উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, বালিশ ও কম্বল দেওয়া হবে না।

অন্যদিকে গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরো ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়ে জানানো হয়। এর আগে কয়েক ধাপে ৩০ জোড়া ট্রেন চালু করা হয়েছে। আর আজ বৃহস্পতিবার থেকে আরো ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে।

নতুন করে ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়টি জানিয়ে ট্রেন পরিচালনায় ১০টি নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনার ৬ নম্বরে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের ট্রেনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে।

মসজিদে হামলাকারীর যাবজ্জীবনে সন্তুষ্ট নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

0

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ যুবক ব্রেন্টন হ্যারিসন টরেন্টের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড শোনান বিচারক।

এ ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। তিনি বলেছেন, সারাজীবন নিশ্চুপ থাকার জন্য এটা ওই হামলাকারীর প্রাপ্য।

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে মুসল্লীদের ওপর গুলি চালিয়ে ৫১ জনকে হত্যা করেন ব্রেন্টন হ্যারিসন। আরো ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার ২৯ বছর বয়সী যুবককে সর্বোচ্চ সময় যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। আর এটিই নিউজিল্যান্ডে প্রথম কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনা।

জেসিন্ডা বলেন, ১৫ মার্চের ট্রমা সহজে শেষ হওয়ার নয়। কিন্তু আজ আমি মনে করি, যেখানে আমরা এখন অবস্থান করছি, নতুন করে আর কোনো সন্ত্রাসীর নাম শুনতে হবে না। সর্বশেষ সন্ত্রাসের ঘটনােগেছে।

তিনি আরো বলেন, সারাজীবন চুপ থাকার জন্য ওই অপরাধী নিজের অপকর্মের জন্য এই রায় প্রত্যাশা করেন।

এদিকে বিচারক ক্যামেরন মেন্ডার বলেছেন, যে ধরনের অপরাধ করেছেন টরেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড তার উপযুক্ত শাস্তি নয়। তার পদক্ষেপ ছিল অমানবিক। তিন বছরের শিশুও তার হাত থেকে রক্ষা পায়নি।

জানা গেছে, রায়ের ব্যাপারে ওই যুবক কোনো ধরনের আপিল করতে পারবেন না এবং প্যারোলে মুক্তি পাবেন না কখনো।

২০১৯ সালে ওই বন্দুকধারী ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে হামলা চালানোর পর মারণাস্ত্র সেমি অ্যাটোমেটিক রাইফেল নিষিদ্ধ করে দেয় নিউজিল্যান্ড। হামলার দৃশ্য ফেসবুকে লাইভ করার পর সারাবিশ্ব শিউরে উঠেছিল বর্বরতা দেখে।

গত মার্চেই ৫১ জনের এই হত্যাকারীকে দোষী সাব্যস্ত করা হয়। হত্যা ছাড়াও আরো ৪০ জনতে হত্যাচেষ্টার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সূত্র : স্ট্রেইট টাইমস

জাপানে গণকবর থেকে ১৫ শতাধিক কঙ্কাল উদ্ধার

0

জাপানের একটি গণকবর থেকে দেড় হাজারের বেশি মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে ঐতিহাসিক একটি স্থান খননের সময় কঙ্কালগুলো খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা।

ওসাকা শহরেরর কর্মকর্তারা বলছেন, গোলাকৃতির কবর খুঁড়ে তাতে মানুষগুলোকে সমাহিত করা হয়েছিল অন্তত একশ ৫০ থেকে একশ ৬০ বছর আগে। জানা গেছে, প্রত্নতাত্ত্বিকরা ১৯৯১ সাল থেকে ওই এলাকায় খননকাজ চালিয়ে আসছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জাপানের এদো আমলে অর্থাৎ ১৬০০ সাল থেকে ১৮০০ সালের মধ্যে তাদের ওইখানে সমাহিত করা হয়েছিল। ওসাকা শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯১ সাল থেকে ওসাকা শহর শিক্ষা বোর্ড এবং শহরটির সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ এ ব্যাপারে কাজ চালিয়ে আসছে।

শহর কর্তৃপক্ষ বলছে, গণকবর থেকে দেড় হাজারের বেশি মানব কঙ্কাল এবং অন্য প্রাণীর হাড়গোড় পাওয়া গেছে। সেখানে চারটি শুকর, দু’টি ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, সেখানে সাড়ে তিনশ ছোট কবর পাওয়া গেছে। সেগুলো গোলাকৃতির। সেসবে মানুষের কঙ্কালের পাশাপাশি অন্য প্রাণীর কঙ্কাল মিলেছে। এ মাসের গোড়ার দিকে গণকবরটির সন্ধান পান জাপানের কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের ধারণা, ওসাকা শহরের আশপাশের বাসিন্দাদের ওই স্থানে কবর দেওয়া হয়েছিল। সেখানে সমাহিত বেশিরভাগই ৩০ বছরের কম বয়সী। কঙ্কালগুলোর অনেকেরই হাত-পায়ের হাড়ে রোগের উপসর্গ দেখা গেছে।

সূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড