Home Blog Page 2726

ছাদ বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় : মেয়র

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মঙ্গলবার বেলা ১২টায় মিরপুরে এক লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন। গাছের চারাগুলো চলতি মৌসুমে ডিএনসিসির সকল ওয়ার্ডে লাগানো হবে। এ উপলক্ষ্যে মিরপুর সেকশন-১০ এর মুকুল ফৌজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা শহরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক পাড়া-মহল্লা, ক্লাব, স্কুল কলেজের আশপাশে যেসব গাছ লাগানো হবে। আমরা প্রত্যেকে ৫টি করে গাছের রক্ষণাবেক্ষণ করলে ‘বিপ্লব’ ঘটে যাবে।

আতিকুল ইসলাম বলেন, ‘সবুজায়নের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পে সবুজায়নের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনসমূহকে অন্তর্ভূক্ত করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোথায় কী পরিমান ও কোন কোন গাছ আছে, আর কী পরিমাণ ও কোন কোন গাছ লাগাতে হবে।

মেয়র আরো বলেন, ছাদ বাগান করা হলে ১০ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স রেয়াত দেওয়া হবে বলে মেয়র জানান। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পরিবেশ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সিভিল সোসাইটি, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সংগঠন এর প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা হবে। সে কমিটির সুপারিশে এই রেয়াত দেওয়া হবে। যেসব বাড়ি বা স্থাপনায় বৃষ্টির পানি ‘হার্ভেস্ট’ করা হবে তাদেরকেও গৃহকরের একটা অংশ রেয়াত দেওয়ার চিন্তাভাবনা করছি।

রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সম্পর্কে মেয়র বলেন, ‘চিরুনি অভিযানের মাধ্যমে যেভাবে ডেঙ্গু প্রতিহত করেছি, একইভাবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য চিরুনি অভিযান শুরু হবে। যারা হোল্ডিং ট্যাক্স দেন না তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় আসতে হবে। তবে কারো ট্যাক্স বাড়ানো হবে না, কেবল ট্যাক্সের পরিধি বাড়ানো হবে’। ১ অক্টোবর থেকে ডিএনসিসি এলাকার অবৈধ ঝুলন্ত তার অপসারণের জন্য অভিযান শুরু হবে বলে মেয়র জানান।

নগরবাসীকে সুনাগরিক হওয়ার আহবান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘কালশী খাল থেকে বিপুল পরিমান ডাবের খোসা, পরিত্যক্ত আসবাবপত্র ইত্যাদি পাওয়া যায়। এটা হতে দেওয়া যায় না। ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে হবে। এজন্য সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে মেয়র মুকুল ফৌজ মাঠে কয়েকটি গাছের চারা রোপণ করেন।

ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি তাপস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফ জামাল, নাগরিক ঢাকা নামক সংগঠনের সভাপতি এম নাঈম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি বিষয়ক গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সর্বদা পরিবেশবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দেয়

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ সর্বদা পরিবেশবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দেয়। নাবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রণোদনা দেওয়া হচ্ছে। পাওয়ার সিস্টেম মাস্টারপ্লান অনুসারে ২০৪১ সালের মধ্যে উৎপাদিত বিদ্যুতের ১৭ ভাগ নবায়নযোগ্য জ্বালানি হতে আসবে। নেট মিটারিং গাইডলাইন সোলার রুফটপ ব্যবহার করতে গ্রাহকদের উৎসাহিত করবে। বাংলাদেশে সোলার হোম সিস্টেম ৫৮ লাখ। অফ-গ্রিড এলাকা আলোকিত করতে সোলার হোম সিস্টেম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যের প্যাসিফিক ও পরিবেশ মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথুর সাথে দ্বিপাক্ষিক ভার্চুয়াল আলোচনা সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি ব্যবহারের প্রযুক্তি ও কৌশল, জ্বালানি প্রযুক্তি, পদ্ধতি, সেবা ও নীতি নিয়ে গবেষণা এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ নিয়ে আলোচনা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের সরকারি ও বেসরকারি কম্পানি সমূহকে ক্লিন এনার্জি বিস্তারে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

যুক্তরাজ্যের প্যাসিফিক ও পরিবেশ মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথ বলেছেন, ক্লিন এনার্জি বিস্তারে একসাথে কাজ করা যেতে পারে। অফসুর উইন্ডসহ নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা খুঁজে বের করতে কর্মকর্তারা আলোচনা অব্যাহত রাখবে। এখাতে অর্থায়নেও আমরা আগ্রহী। ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থা নিয়ে বিচক্ষণতার সাথে আগানো উচিৎ।’

ভার্চুয়াল এই দ্বি-পাক্ষিক আলোচনাসভায় অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিক্সন ও ডিএফআইডি বাংলাদেশের প্রধান যুডিথ হারবার্টসন সংযুক্ত ছিলেন।

রেল ভ্রমণে স্বাস্থ্যবিধি আরো শিথিল হচ্ছে

0

করোনায় প্রায় সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফের চালু হচ্ছে আরো ১৯ জোড়া আন্তঃনগর ট্রেন। এদিকে করোনা সংক্রান্ত বিধি-নিষেধের কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় নতুন নির্দেশনা দিয়েছে বলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, রেল উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবিরের সই করা এ সংক্রান্ত নির্দেশনা আজ জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রার ৫ দিন আগে থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর থেকে ১০ দিন আগে থেকে টিকেট বিক্রি করা হবে। ৫ সেম্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে, যা গত কিছু দিন বন্ধ ছিল।

এ ছাড়া ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি, চিপস-বিস্কুটসহ প্যাকেটজাত খাবার সরবরাহ শুরু হবে। এ ছাড়া রেলওয়ে পাস এবং ও মিলিটারি ওয়ারেন্টের টিকেট আগের মতো ইস্যু করার ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় নির্দেশনায়।

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সব মিলিয়ে ৬৭ জোড়া ট্রেন চালু হবে। এর মধ্যে চার জোড়া কমিউটার, এক জোড়া লোকাল ট্রেন। অর্থাৎ বাকি ৬২ জোড়াই আন্তঃনগর ট্রেন। রেলে সব মিলিয়ে ৩৫৫টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে।

করোনার কারণে গত মার্চের শেষ সপ্তাহে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৩১ মে সীমিত আকারে চালু হয়। তখন সিদ্ধান্ত হয় প্রতিটি ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ ২০৪১ সালের আগেই সমৃদ্ধ দেশে পরিণত হবে : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা সূচিত হয়েছে, দেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে, সে ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. রাজ্জাক বলেন, পদ্মা-মেঘনা-যমুনা পারের এই অঞ্চলটি সত্যিকার অর্থে কোনো দিনই স্বাধীন ছিল না। বঙ্গবন্ধুই এই বঙ্গভূমি বা অঞ্চলটিকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করেন। এই বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসাবে ষড়যন্ত্রকারীরা সপরিবারে হত্যা করে। এই হত্যাকাণ্ড মানব ইতিহাসের বর্বরোচিত ঘটনা।

কৃষিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না, এটা বাস্তবতাবিবর্জিত। বঙ্গবন্ধু একটি অসাম্প্রাদায়িক, গণতান্ত্রিক, ন্যায় ও সমতার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ৭১-এর পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধীরা বাংলাদেশকে, এ দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে ধ্বংস করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর সেই আদর্শ ও চেতনাকে, বাঙালির আত্মাকে হত্যা করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। সেখানেই থেমে থাকেনি তারা, এখনো বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বারবার হত্যার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, সংসদ সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ‘বিদীর্ণ করেছ বাংলাদেশের বুক’ শিরোরামে স্বরচিত কবিতা পাঠ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হাসানুজ্জামান কল্লোল।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টের শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাছাড়া শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় অনলাইন স্ট্রিমিং অ্যাপ ‘জুম’ এর মাধ্যমে দেশ-বিদেশ হতে অসংখ্য কৃষিবিদ সংযুক্ত ছিলেন।

একাদশে পছন্দের কলেজ পেল ১২ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী

0

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। শুধু ঢাকা বোর্ডে আবেদন করেছিল তিন লাখ ৩৯১ জন। তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আবেদন করেও ঢাকা বোর্ডে কলেজ পায়নি ১২ হাজার ৯৩ জন। আর ১৪৮টি কলেজে কোনো আবেদনই করেনি শিক্ষার্থীরা। মোট ২ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজ পায়নি।

আজ মঙ্গলবার রাত ৮টায় প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই ভর্তির ওয়েবসাইট ও ফোন নম্বরের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সাধারণ ৯ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডে ভর্তি আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলবো, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’

জানা যায়, যারা কলেজ পায়নি তাদের ওয়েবসাইটে ঢুকে ফি ছাড়াই পছন্দ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। তাদের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। এরপর ওইদিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

ট্র্যাকে ফিরছে আরও ১৯ জোড়া ট্রেন; চালু হচ্ছে বন্ধ স্টপেজ

0

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সীমিত পরিসরে ট্রেন চলাচল করলেও এবার পুরোদমে এই সার্ভিস চালু করতে চাইছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক করার অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু হতে যাচ্ছে। গত ৯ আগস্ট রেল মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) মাঝে বৈঠকে সিদ্ধান্তের ধারাবাহিকতায় ট্রেনগুলো চালু করা হচ্ছে।

চালু হতে যাওয়া ট্রেনগুলো হলো- মহানগর গোধূলী/প্রভাতী, জয়ন্তীকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস (খুলনা-চাঁপাই), চাঁপাই-রহনপুর লোকাল, মহানন্দা এক্সপ্রেস (রহনপুর-খুলনা), পদ্মরাগ কমিউটার, নকশিকাঁথা এক্সপ্রেস, সাগরিকা কমিউটার, উত্তরা এক্সপ্রেস, মহুয়া কমিউটার এবং বেতনা এক্সপ্রেস।

ট্রেন পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রার দিনসহ ১০ দিন আগে অগ্রিম টিকিট ইস্যু করা হবে। করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কোচের ধারণক্ষমতার ৫০% টিকিট বিক্রি অব্যাহত থাকবে। একইসঙ্গে মোবাইল অ্যাপ এবং অনলাইনে টিকিট ক্রয় করা যাবে। তবে অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত কিংবা রিফান্ড করা যাবে না। সেইসঙ্গে সকল আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

করোনাকালের মাঝে বিমানবন্দর স্টেশনসহ বেশ কয়েকটি স্টেশনে স্টপেজ বন্ধ ছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী স্টেশনে ১০ সেপ্টেম্বর থেকে সকল আন্তঃনগর, কমিউটার এবং মেইল ট্রেন দাঁড়াবে। ভৈরব বাজারে শুধুমাত্র কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর হবে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এসব স্টেশনের কোটায় টিকিট দেওয়া হবে। আর ৫ তারিখ থেকে রাত্রিকালীন যাত্রায় উচ্চশ্রেণিতে বিছানা-কম্বল দেওয়া হবে। এবং সে অনুরূপ চার্জ যুক্ত হবে।

এসবের পাশাপাশি শুরু হতে যাচ্ছে ট্রেনে খাবার বিক্রি। ৫ সেপ্টেম্বর থেকেই ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার (চিপস-বিস্কিট) সরবরাহ করা যাবে। এইচওআর, রেলওয়ে পাস, মিলিটারি ওয়ারেন্টের টিকিট আগের মতোই ইস্যু করার ব্যবস্থা গ্রহণ করা আহবে। রেলওয়ে কর্মচারীদের জন্য ২% টিকিট ট্রেন ছাড়ার ৩৬ ঘণ্টা আগে সংরক্ষণ করা যাবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তের কর্তৃক গণপরিবহনের জন্য জারিকৃত নির্দেশনাসমূহ মেনে ট্রেন পরিচালনা করতে হবে।

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : এলজিআরডি মন্ত্রী

0

পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন এলাকায় একটি গাছের চারা রোপণ শেষে এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, বৃক্ষ প্রকৃতির একটি শ্রেষ্ঠ উপহার এবং পরিবেশ ও জীবজগতের পরম বন্ধু। সৃষ্টির শুরু থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।

এ সময় দেশের সকল মানুষকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করে একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার আহ্বান জানান মো. তাজুল ইসলাম।

সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করলেন ১৩ মন্ত্রী-এমপি

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপণ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৩ জন মন্ত্রী-এমপি।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বৃক্ষরোপণ করেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলজিআরডি মন্ত্রী ছাড়াও সংসদ ভবন চত্ত্বরে বৃক্ষরোপণে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী এবং সংসদ-সদস্য মো. মকবুল হোসেন, ডা. আ ফ ম রুহুল হক, মো. মোজাফ্ফর হোসেন, মেহের আফরোজ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, দীপংকর তালুকদার, হোসনে আরা ও সৈয়দা রুবিনা আক্তার।

এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সবাই যদি বৃক্ষরোপণ ও বনায়ন করেন তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। এ জন্য সংসদ সদস্যরাও বৃক্ষরোপণে অংশ নিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর এক কোটি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সেপ্টেম্বরের শেষে আবারও বন্যার আভাস

0

সেপ্টেম্বরের শেষে আবার বন্যা হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। একইসঙ্গে অক্টোবরে একটি বা দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও আছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে অনেক পদক্ষেপ। ফলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি বন্যা সহনীয় রাষ্ট্রে পরিণত হবে। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে বন্যা পরবর্তী সার্বিক বিষয়ে জুমে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ৯৮ বন্যার তুলনায় এবার বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কম। ওই সময় প্রায় ৪০ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ৩৩ জেলা। একইভাবে সে সময় প্রায় ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়, এবার প্লাবিত হয়েছে ৩০ ভাগ এলাকা। সেই সময় বন্যা স্থায়ী হয়েছিল ৬৯ দিন, এবার ৪৬ দিন।

দীর্ঘমেয়াদি বন্যা থেকে পরিত্রাণ পেতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা রিলিফ বেইজ জায়গা থেকে বের হয়ে দুর্যোগের ঝুঁকি কমাতে চেষ্টা করছি। এজন্য নদী শাসন, নদীভাঙন রোধে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। করা হয়েছে বেশ কিছু পরিকল্পনা।

তিনি বলেন, সুরমা, মাতামুহুরি নদী শাসনের ইতোমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে পদ্মা, যমুনা নদী শাসনেরও পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নেওয়া ডেল্টা প্ল্যানেও অগ্রাধিকার দেওয়া হয়েছে বন্যার বিষয়টি। ফলে আমরা অচিরেই একটি ভালো জায়গা যাবো। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি বন্যা সহনীয় রাষ্ট্রে পরিণত হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমাদের পর্যাপ্ত চাল মজুত আছে। প্রায় ১৩ লাখ মেট্রিক টনের মতো। ৮ লাখ হলেই আমাদের আর দরকার হয় না। তারপরও আমরা আরও মজুতের চেষ্টা করছি। তিনি জানান, করোনার কথা চিন্তা করে ঈদের আগে আমরা প্রায় ১ কোটি ৬ লাখ পরিবারকে চাল দিয়েছি। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, শিশু খাদ্য, ঢেউটিন সরবরাহ করা হয়েছে।

বৈরুতের বিস্ফোরণে আরো এক বাংলাদেশির মৃত্যু

0

গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরের গুদামে ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় মো. জামাল নামে আরো একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির মাউন্ট লেবানন হাসপাতালে টানা ২১ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যুর কাছে হেরে যান তিনি।

৪ আগস্টের ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ও শতাধিক বাংলাদেশি আহত হয়। কিন্তু আজ মঙ্গলবার আরো একজন মারা যাওয়ায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ছয় জনে।

জানা গেছে, নিহত জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। তার বাবার নাম দুধ মিয়া। তিনি ২০১৮ সালে কোম্পানি ভিসায় লেবানন যান। বিস্ফোরণের সময় সে বৈরুত বন্দর সংলগ্ন ঝিমাইজি এলাকায় একটি পিজা সপে কাজ করছিল। বিস্ফোরণে পিজা সপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে জামাল মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে মাউন্ট লেবানন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।