Home Blog Page 2729

বিমানবাহিনীর ৪৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে রিট

0

বিমানবাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আদালত একজনের ক্ষেত্রে আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। একইসঙ্গে তাকে আগের মতোই ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বিমান বাহিনীর বেসরকারি কর্মচারী মো. শামসুল আলমের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

পরে তৌফিক ইনাম টিপু জানান, বিমান বাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারির মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের ভাতা প্রদানও বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে ২৭ জুলাই পৃথক বিজ্ঞপ্তি দিয়ে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের আহ্বান জানানো হয়। এ অবস্থায় ওই দুটি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মো. শামসুল আলম রিট করেন।

আইভি রহমান দেশের প্রতিটি আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা ছিলেন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইভি রহমান দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা ছিলেন।

প্রধানমন্ত্রী আজ সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে নিয়মিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের অবদানের কথা স্মরণ করে তার ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ-বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট মারা যান।

২০০৪ সালের ২১ আগস্ট ওই গ্রেনেড হামলায় আইভি রহমানের পাশাপাশি আওয়ামী লীগের আরো ২১ নেতা-কর্মী নিহত হয়।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমি আজকের এই দিনে আওয়ামী লীগের ওই ২২ নেতা-কর্মী বিশেষত আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও তাদের স্মরণ করছি, যারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন।

তিনি বলেন, আইভি রহমান আওয়ামী লীগের প্রতিটি সভা-সমাবেশে সাধারণ কর্মীদের সাথেই বসতেন।

শেখ হাসিনা বলেন, তার মতো এমন একজন চমৎকার নিরহংকারী মানুষের মৃত্যুকে মেনে নেয়া খুবই কষ্টের।

আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, আইভি রহমান স্কুলজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২৪ আগস্ট আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, কারণ ২০০৪ সালের এই দিনেই তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমরা জানতেও পারিনি আমাদের এই নেত্রী কখন মারা গেছেন। কারণ, ২১ আগস্ট ঘৃণ্য ওই গ্রেনেড হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সমন্বিত সামরিক হাসপাতালে সিএমএইচ নিয়ে যাওয়া হয়।

আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, ২১ আগস্টের ওই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের চার নেত্রীসহ আমাদের ২২ নেতাকর্মী প্রাণ হারান।

তিনি বলেন, এই ঘটনায় নিহতদের মধ্যে দুই জনকে সনাক্ত করা যায়নি। কেউ তাদের লাশ নিতেও আসেনি। তারা সন্দেহজনক হামলাকারী হতে পারে অথবা অন্য কেউও হতে পারে।

তিনি আরো বলেন, আমরা এই গ্রেনেড হামলায় ২২ জন নেতাকর্মীকে হারিয়েছি। এতে আমাদের আরো ৬শ’ থেকে ৭শ’ নেতাকর্মী আহত হয়েছিলেন। আহতদের অবস্থা ছিল গুরুতর। অনেকেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও মারা যান। কারণ, তারা দেহে গ্রেনেডের স্প্রিন্টার বহন করছিলেন।

এ সময় মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা আসছে

0

শিক্ষা প্রতিষ্ঠানে আরও ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি শেষে এটি আরও বাড়ানো হতে পারে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ছুটি শেষ হবে। ছুটি শেষ হলে এটি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের ভার্চুয়াল সভা হয়েছে।

এর আগে গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুব কম। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে না। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মৃত্যু ৪২, শনাক্ত ২৪৮৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪২ জন। এ পর্যন্ত ৩ হাজার ৯৮৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন শনাক্ত হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ১৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৪৬ জন।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন, যা গতকালের তুলনায় ২৫৯ জন বেশি এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন রোগী।

গুণগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

0

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি প্রকল্প অসহায় জনগোষ্ঠীর চাহিদাকে প্রধান্য দিয়ে বাস্তবায়ন করা হয়। প্রকল্প বাস্তবায়ন নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে, সরকারি অর্থ যেন কোনভাবে অপচয় না হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। মন্ত্রী গুণগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।

আজ সোমবার ভার্চুয়্যাল প্ল্যাটফর্ম জুম-এ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এম পি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারনে স্থবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় করোনাভীতি উপেক্ষা করে কাজ করেছেন। বিশ্বে এ উদাহরণ বিরল। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে আজ প্রশংসিত হচ্ছেন।

মন্ত্রী বলেন, করোনা প্রকোপের শুরু থেকেই সমাজকল্যাণ মন্ত্রণালয় জনগণের পাশে ছিল। করোনা দূর না হওয়া পর্যন্ত জনগণের পাশে থেকে অব্যাহতভাবে সেবা প্রদান করার জন্য তিনি কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানান।

এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সঠিকভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা সহসাই বিদায় হচ্ছেনা তাই করোনার মধ্যেও উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, সভায় ১২টি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

গৃহায়ন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

0

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সাথে এর অধীনস্থ দপ্তর ও সংস্থাসমুহের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সরকারি আবাসন পরিদপ্তরসহ বারটি দপ্তর/সংস্থা আগামী এক বছরে যে সকল কার্যক্রম সম্পাদন করবে তার কালানুক্রমিক কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ হন।

চুক্তিপত্রে মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এবং দপ্তর/সংস্থার প্রধানগণ নিজ নিজ দপ্তর/সংস্থার পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রত্যেক দপ্তর/সংস্থার প্রধানদের নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কর্ম সম্পাদনের নির্দেশনা প্রদান করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবযোগদানকৃত তিনজনসহ অতিরিক্ত সচিববৃন্দ, যুগ্মসচিবগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

শিগগিরই অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

0

দেশের সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, করোনার র‍্যাপিড টেস্ট করার কোনো সিদ্ধান্ত নেই। তবে এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

তিনি বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভালো হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরি। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই, বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

তারেক হাওয়া ভবন থেকে ২১ আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন : ওবায়দুল কাদের

0

তারেক রহমান হাওয়া ভবন থেকে ২১ আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন।

আজ সোমবার আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড আর ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের টার্গেট ছিলেন বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের বলেন, ’৭৫ সালে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় না দিত, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করত, বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ অনুমোদন না দিত, খুনি মোস্তাক সরকারের সেনাপ্রধান না হত, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুনের বিচার যারা বন্ধ করে, খুনিদের যারা প্রশ্রয় দেয়, তারা একই অপরাধে অপরাধী।’

বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ চরমে

0

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে ক্ষমতা থেকে হটাতে বিক্ষোভ চলছে দেশজুড়ে। এদিকে, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে সেনাদল গঠনের চেষ্টা করছে ‘বিদেশি শক্তি’ন্যাটো। কিন্তু ন্যাটোর পক্ষ থেকে এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির রাজধানী মিনস্কে নতুন করে বিক্ষোভে নামে বিরোধী দল।

বিক্ষোভকারীদের দাবি আলেকজান্ডার ভোট চুরি করেছে এবং তাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। দু সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কারাগারে তাদের নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা আলেক্সান্ডার লুকাশেঙ্কো এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।যেখোনে বিরোধী দল পেয়েছে ১০ শতাংশ। তবে ভোটের এই ফল মানতে নারাজ তারা। এর জের ধরেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও শতাধিক

0

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও শতাধিক ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্টদের মাঝে।

রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৫২৪ জন। এছাড়া এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৬৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮০ জন এবং উপজেলায় ২৫ জন।

চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৭৬৫টি নমুনা পরীক্ষায় এ ফলাফল মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।