Home Blog Page 2731

১৫ আগস্ট হত্যাযজ্ঞের ‘আসল খলনায়ক’ জিয়া : প্রধানমন্ত্রী

0

ধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের ‘আসল খলনায়ক’ হিসেবে অভিহিত করে বলেছেন, এই কলঙ্কজনক অধ্যায়ের কয়েক বছর পর একইভাবে তার স্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মতো আরেকটি নারকীয় হত্যাযজ্ঞে একই চরিত্রে আবির্ভূত হয়।

প্রধানমন্ত্রী দু’টি ঘটনার তুলনা করে বলেন, প্রথম ঘটনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়। অন্যদিকে, দ্বিতীয় হত্যা পরিকল্পনার লক্ষ্য ছিল আমিসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে আসল খলনায়ক ছিলেন জিয়াউর রহমান।’

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কলঙ্কজনক ঘটনার সবচেয়ে সুফল ভোগকারী ছিলেন জিয়া। বঙ্গবন্ধুকে হত্যার পর পরই তিনি সেনা প্রধান ও খন্দকার মোস্তাক আহমেদের উচ্ছেদের পরই তিনি রাষ্ট্রপতি হন। দণ্ডপ্রাপ্ত খুনি ফারুক ও রশিদ বিবিসিকে দেয়া সাক্ষাতকারে এই ষড়যন্ত্রে জিয়ার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আইএমএলআই) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

শেখ হাসিনা বলেন, জিয়া, রশিদ, ফারুক, ডালিম ও অন্যান্যদের সহায়তায় জাতির পিতাকে হত্যার পর পরই খন্দকার মোস্তাক স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে জিয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।

তিনি আরো বলেন, ‘জিয়াকে সেনা প্রধান হিসেবে মোস্তাকের নিয়োগ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততার আরেকটি প্রমাণ।’

প্রধানমন্ত্রী বলেন, স্বামীর পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে খালেদা জিয়া ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবাদ-বিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ ও বর্বরোচিত গ্রেনেড হামলা ঘটায়।

তিনি বলেন, হত্যাকারীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েও তাঁকে জনবিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়ে হত্যা করে।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা শেখ হাসিনা বলেন, ‘এই নৃশংস ও ঘৃণ্য অপরাধের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশ যে জন্য স্বাধীন হয়েছে, তা নস্যাৎ করে দেয়া।’

প্রধানমন্ত্রী বলেন, খুনি ফারুক ও রশীদ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, তারা বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করতে চেষ্টা করেছিলেন। কিন্তু এতে ব্যর্থ হয়ে তারা তাঁকে হত্যা করেন।

অনুষ্ঠানে আইএমএলআই থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং প্রখ্যাত ইতিহাসবিদ আবু মো. দেলোয়ার হোসেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত একটি কবিতা আবৃত্তি করেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন বিষয়ক জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদশিত হয়।

ঢাকা-১৮ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন এম এ রাজ্জাক খান রাজ

0

ঢাকা-১৮ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী এম এ রাজ্জাক খান রাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সাবেক ছাত্রলীগ নেতা, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসাআইয়ের পরিচালক। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

এম এ রাজ্জাক খান রাজ এর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯২-৯৩ সাল থেকে। দর্শণা সরকারি কলেজে উচ্চ-মাধ্যমিকে অধ্যয়নকালে তিনি তৎকালীন ছাত্রনেতা আবু সাঈদ মোহাম্মদ হাসানের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। এছাড়া ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সহ সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকে প্রচারণায় প্রত্যক্ষভাবে তিনি অংশগ্রহণ করেছেন।

এম এ রাজ্জাক খান রাজ ইনস্টিটিউট অব টেকনিক্যান এডুকেশন, সিঙ্গাপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তে এম. ফিল করেছেন। গবেষণার বিষয় ছিল ‘বিজনেস ইথিকস্ ইন ইসলামকি পার্সপেক্টিভস’। তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক (১৯৯২) বাংলাদেশ ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ, প্রাক্তন ফাস্ট ক্লাস প্রেসিডেন্ট বাংলাদেশ রোটারি ক্লাব ঢাকা (পূর্ব), প্রাক্তন সদস্য-লায়ন্স ক্লাব অব মিনিস্টার বনানী, মহাসচিব ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ বাংলাদেশ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারিং এবং প্রতিষ্ঠাতা হোসনেয়ারা খান ফাউন্ডেশন। তরুণ এই ব্যবসায়ী নেতা ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ার বেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার পুরস্কার অর্জন করেন।

ঢাকা-১৮ সহ আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সোমবার ছিলো প্রথম দিন। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

গ্রেনেড হামলায় বিএনপি জড়িত, ধামাচাপা দিয়ে পার পাবে না

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে কেউ পার পাবে না।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনড হামলায় উট পাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনো মিথ্যা হবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে কেউ পার পাবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ শুরু হয়। অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না, সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান পর্যায়ে এসেও অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। অনেকেই মাস্ক পরাকে অবহেলা করছেন। এই অবহেলা-শৈথিল্য প্রকারান্তরে ভয়ঙ্কর ঝুঁকিতে ফেলতে পারে আমাদের এবং এজন্য চরম মূল্য দিতে হবে। তাই আমি আবারও সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করোনাবিরোধী প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, কোথাও-কোথাও বন্যার পানির সঙ্গে জোয়ারের পানি আসায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মূল্যবান সম্পদসহ ফসলহানি হয়েছে। এ অবস্থায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের যার সামর্থ্য আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, একটা কথাই বলতে চাই চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ যেমন তোমাদের ঝুঁকিপূর্ণ তেমনি জীবনও কিন্তু ঝুঁকিপূর্ণ। জীবন না থাকলে ভবিষ্যতে গড়বে কেমনে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে খুব সিরিয়াসলি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। তাই এই সময় শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট তিন হাজার ৯৪১ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৩ জন, যা গতকালের তুলনায় ২৭২ জন কম। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন; যা গতকালের তুলনায় ৫৭২ জন বেশি। এ নিয়ে মোট সুস্থ হলেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৫৯টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ জন এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ১০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৩৫ জন।

মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে ভারতের সহযোগিতা কামনা

0

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ রবিবার কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপির সাথে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দুদেশের কৃষি, প্রাণিসম্পদ, কৃষি প্রকৌশল এবং ডেইরি নিয়ে দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এসময় কৃষিসচিব মো: নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে একসময় কৃষিখাত কম উৎপাদনশীল ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষিখাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা। সেজন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বাড়াতে হবে। বাংলাদেশ এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। আর ভারত এক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। সেজন্য, এসব ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে দুদেশের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এসময় কৃষিমন্ত্রী এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে ভারতের সহযোগিতা কামনা করেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। ভারতের গ্রামীণ অর্থনীতিতেও কৃষির গুরুত্ব অপরিসীম। দুদেশই কৃষিপ্রধান। আমরা দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছি। সেটি করতে হলে অভ্যন্তরীণ বাজার বড় করতে হবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙা ও উন্নত করার মাধ্যমে অভ্যন্তরীণ বাজার বাড়াতে হবে। সেজন্য, শুধু কৃষিতে নয়, শিল্পায়ন, সার্ভিস সেক্টরসহ অর্থনীতির সকল ক্ষেত্রে দুদেশের সহযোগিতা করার অনেক সুযোগ রয়েছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ বলেন, এগ্রো প্রসেসিং, ডেইরি, কৃষি প্রকৌশল এবং লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়ে দুদেশের সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। এসময় তিনি এসব বিষয়সহ কৃষিক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

‘যে লক্ষ্যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন, খুনিদের লক্ষ্য ছিল তা ধ্বংস করা’

0

‘যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই আদর্শ এবং লক্ষ্য ধ্বংস করাই ছিল খুনিদের লক্ষ্য। তারা কখনও চায়নি বাংলাদেশের উন্নয়ন হোক।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার (২৩ আগস্ট) আলোচনা সভায় অংশগ্রহণ (ভার্চুয়াল) করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত সভায় গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই আদর্শ এবং লক্ষ্য ধ্বংস করাই ছিল খুনিদের লক্ষ্য। তারা কখনই চায়নি বাংলাদেশের উন্নয়ন হোক। এই চক্রান্তের সঙ্গে খন্দকার মোশতাক যেমন জড়িত তেমনি জিয়াউর রহমানও জড়িত ছিলেন। এই কারণে যে খন্দকার মোশতাক যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তখন জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে।

শেখ হাসিনা বলেন, খালেদ মোশারফ থেকে শুরু করে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তাদেরকে বেছে বেছে হত্যা করে জিয়াউর রহমান। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরও একে একে হত্যা করা হয়েছে। জিয়া কোনোদিনও তাদের পরিবারের খোঁজ-খবর নেয়নি। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগের কত নেতাকর্মীকে গুম করেছে তার শেষ নেই।

১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, একটি জাতি হিসেবে আত্মমর্যাদার সুযোগ করে দিয়েছিলেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছিলেন তাকেই খুনিরা হত্যা করল। তিনি বলেন, পাকিস্তানিরা পারেনি। কিন্তু জাতির পিতার যাদের প্রতি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল- তারাই জাতির পিতাকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করল।’

অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ যন্ত্রসংগীত পরিবেশন করা হয়। সূচনা বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবনের ওপর একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এমপি।

আলোচনাসভায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিমসটেক কর্মকর্তাদের জাতির পিতার সমাধিসৌধ পরিদর্শন

0

বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) এর মহাসচিব রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের নেতৃত্বে সংস্থার পরিচালকরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর এই মহান নেতার বিদেহী আত্মার চির শান্তি এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমসটেক জানিয়েছে।

এ সময় মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জেসমিন ইসলাম, বিমসটেক-এর সদস্য রাষ্ট্রসমূহের পরিচালকগণ এবং সংস্থার ঢাকাস্থ সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত। এর সদস্য দেশগুলোর মোট জনসংখ্যা ১.৬৮ বিলিয়ন।

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু

0

অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো আসামিদের।

আজ রবিবার (২৩ আগস্ট) আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত। এসময় তাঁদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ৩১ আগস্ট দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ১৮ আগস্ট শুনানির জন্য আদালত এই দিন ধার্য করেন।

গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। সেখানে ১২ জনকে সাক্ষী করা হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলায় পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানকে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১০ মার্চ একই মামলায় ফের দুইজনকে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৩ ফেব্রুয়ারী ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে পাপিয়া দম্পতির দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।

তারও আগে, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

0

মালয়েশিয়ার অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের কোটা দামনসারা ও ক্লাং এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশি, ইন্দোনেশিয়াস, ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন গ্রেপ্তারকৃতদের তালিকায়। তবে কোন দেশের কতজন গ্রেফতার হয়েছেন তা জানায়নি পুলিশ। তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হবে বলে জানিয়েছেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

অভিযানে ১৭৭টি বিদেশি পাসপোর্ট, দুটি কম্পিউটার, প্রিন্টারের দুটি ইউনিট ও একটি আলজা গাড়ি জব্দ করা হয়েছে।

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ধর্মসচিব নূরুল ইসলাম

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। তার এক সন্তান ও স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার সকালে ধর্মসচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি ভালো আছেন, তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই।

গতকাল শনিবার ধর্মসচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নূরুল ইসলাম। করোনা শনাক্ত হওয়ার পর শনিবারই হাসপাতালে ভর্তি হয়েছেন নূরুল ইসলাম।