Home Blog Page 2733

শিক্ষা হতে হবে আনন্দদায়ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই ডিজিটাল শিক্ষার যুগে আমি বিশ্বাস করি যে বাচ্চাদের শেখার উপকরণগুলো সহজেই বোধগম্য এবং উপভোগ্য করে তৈরি করা দরকার। পড়াশোনা সব সময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয়। বরং নীতিবান, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ গড়তে যেসব শিক্ষা দরকার, তার প্রয়োজনীয়তা অনেক, যেমনটা জাতির জনক স্বপ্ন দেখেছিলেন।

তিনি গতকাল রাতে একটি লাইভ স্ট্রিমড ওয়েবিনারের মাধ্যমে হারস্টোরি ফাউন্ডেশন ও চল পড়ির যৌথ প্রযোজনায় ‘চার রঙের বাসা’ নামক শর্ট স্টপ-মোশন এনিমেশনের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জেরিন মাহমুদ হোসেনের সঞ্চালনায় এই সময় আরো যুক্ত ছিলেন আসাদুজ্জামান নূর এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ড. নাসরিন আহমদসহ আরো অনেকেই।

শিক্ষামন্ত্রী বলেন, এই স্টপ মোশন এনিমেশনটি শিশুদের জন্য উপযোগী মাধ্যম, ভাষা এবং স্টাইল ব্যবহার করে সংবিধানের চারটি স্তম্ভকে তুলে ধরেছে। তিনি বলেন, এনিমেশনটি বঙ্গবন্ধুর নেতা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁর দর্শন গঠনের কাহিনী অনুসরণ করেছে। যেসব মূল্যবোধ ও রাজনৈতিক আদর্শ, যা বাংলাদেশের সংবিধানের ভিত্তি হিসেবে কাজ করে, এই এনিমেশন তরুণ প্রজন্মকে সেসব সম্পর্কে শিক্ষিত করে তুলবে। যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ এই প্রোডাকশনের জন্য সম্পৃক্ত দলটিকে সাধুবাদ জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, এই ঐতিহাসিক শোকের মাসে চার রঙের বাসার প্রযোজনাকে আমি সাধুবাদ জানাতে চাই, যেখানে খুবই সময়োপযোগী ও শিশুবান্ধব একটি এনিমেশনে সংবিধানের পেছনে বঙ্গবন্ধুর মৌলিক কাজগুলো দেখানো হয়েছে। এই স্টপ-মোশন এনিমেশনটি শুধু গল্পই বলেনি; বরং শিশুর হৃদয়কে উন্মোচন করবে এবং বাংলাদেশের সঠিক ইতিহাস জানার ব্যাপারে নিজেদের গৌরবোজ্জ্বল জাতিগত পরিচয় উপলব্ধি করার ব্যাপারে আগ্রহী করবে।

শিশুদের উপযোগী রঙিন রূপক এবং প্রতীক দিয়ে এনিমেশনটি তুলে ধরেছে বঙ্গবন্ধুর রাজনীতির চারটি মূলনীতি- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ছোট মেয়েকে পাখির বাসা তৈরি শেখান, সঙ্গে তিনি বলে যান সেসব পেছনের গল্প, যা জাতির জন্য একটি কাঠামো পরিকল্পনায় তাঁর নীতি-আদর্শকে প্রভাবিত করেছিল।

অতিথি আসাদুজ্জামান নূর এমপি নতুন মিডিয়াসামগ্রী ব্যবহার করে শিশু এবং শিক্ষার্থীদের আমাদের দেশের সঠিক ইতিহাস শেখানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, যদি আমরা আমাদের বাচ্চাদের উপভোগ্য, আকর্ষণীয় শিক্ষাসামগ্রী দিয়ে শিক্ষিত করতে পারি, তবে তারা স্বাভাবিকভাবেই সেই তথ্যটি গ্রহণ করবে। বাচ্চাদের আমাদের জাতির সঠিক ইতিহাস শেখাতে হবে, জাতির জন্মের গল্পগুলো তাদের মধ্যে নিজেদের জাতিগত পরিচয় সম্পর্কে অনুভূতি তৈরি করবে, যা অতীব গুরুত্বপূর্ণ। এমন এনিমেশন আমাদের জাতির পরিচয়, মূল্যবোধ এমনভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবে যা তারা উপভোগ করে শিখতে এবং সহজে মনে রাখতে পারবে।

সাইকিয়া এস চৌধুরী এবং এনিমেটর অমিত আশরাফও এত অল্প সময়ের ফ্রেমে ভিডিও তৈরিতে তাদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। অতিথি বিনিয়োগ পরামর্শদাতা, স্টার্টআপ বাংলাদেশের টিনা এফ জাবিন ডিজিটাল বিষয়বস্তুর গুরুত্বের ওপর জোর দেন এবং বাচ্চাদের জন্য একটি শেখার পোর্টাল তৈরির বিষয়ে তাঁর চিন্তাভাবনাগুলো জানিয়েছেন, যাতে আমাদের জাতির ইতিহাস সম্পর্কিত উন্নতমানের শিক্ষাসামগ্রী থাকতে পারে, যাতে অন্যান্য শিক্ষার বিষয়াবলিসহ বাংলাদেশের জন্ম নিয়ে অসাধারণ গল্পগুলো শিশুদের সহজে শেখানো যায়।

হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জেরিন মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশ সরকার, স্টার্টআপ বাংলাদেশ এবং আইসিটি বিভাগের সমর্থনে আমরা শিশুবান্ধব ও শিক্ষামূলক এই এনিমেশনটি তৈরি করতে পেরে এবং শোকের মাসটি স্মরণীয় করে রাখতে পেরে গর্বিত! শিশুদের শিক্ষার পদ্ধতিকে পুনঃসংজ্ঞায়িত করে আমরা হারস্টোরি এবং চল পড়ি-কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।

করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪৬ জনের, শনাক্ত ২২৬৫

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৯০৭ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত দুই লাখ ৯২ হাজার ৬২৫। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ।

এই সময়ে দেশে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩৬ জন পুরুষ ও নারী ১০ জন। এ নিয়ে দেশে মোট তিন হাজার ৯০৭ জন কভিড রোগীর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

আমদানি ও উৎপাদনে একই রকম মূসক হবে : শিল্প প্রতিমন্ত্রী

0

হালকা প্রকৌশল শিল্পপণ্য আমদানি ও উৎপাদন উভয় ক্ষেত্রে একই রকম মূসক ব্যবস্থা থাকার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্ট খাতের মতো হালকা প্রকৌশল খাতকেও সব ধরনের সহায়তা প্রদান করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।

শিল্প প্রতিমন্ত্রী আজ শনিবার (২২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও দৈনিক যুগান্তরের যৌথ উদ্যোগে ‘হালকা প্রকৌশল শিল্প খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনলাইন জুম প্ল্যাটফর্মে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব কে এম আলী আজম। বিটাক মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

রূপকল্প ২০৪১-এর লক্ষ্যমাত্রা অর্জনে হালকা প্রকৌশল খাত অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, এ খাতের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে ‘হালকা প্রকৌশল পণ্যবর্ষ’ ঘোষণা করেছেন। ঘোষণার আলোকে শিল্প মন্ত্রণালয় দেশীয় এ শিল্প খাতের সব সম্ভাবনাকে দেশের উন্নয়নে ব্যবহার করার লক্ষ্যে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষি, মোটর পরিবহন, নৌযান চলাচল, মুদ্রণসহ অন্য সব শিল্প-কারখানার জন্য যাবতীয় স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ তৈরি ও মেরামত করার ক্ষেত্রে দেশের হাজার হাজার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশে হালকা প্রকৌশল শিল্প খাতে ৫০ হাজারের অধিক কারখানায় সরাসরি আট লাখ এবং পরোক্ষভাবে আরো প্রায় ৬০ লাখ লোকের জীবিকা নির্বাহের ব্যবস্থা হচ্ছে । সারা পৃথিবীতে হালকা প্রকৌশল খাতের বাজারের পরিমাণ প্রায় আট ট্রিলিয়ন ডলার উল্লেখ করে প্রতিমন্ত্রী এ বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তৃতায় শিল্পসচিব বলেন, স্থানীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে দেশে উৎপাদিত হালকা প্রকৌশল শিল্পপণ্যের বাজার সম্প্রসারণে এ খাতের উদ্যোক্তাদের পলিসি সমর্থন প্রদান করা হবে। এ খাতের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শিল্পসচিব এ খাতের জনশক্তির দক্ষতা উন্নয়ন এবং দেশের দক্ষ ও মেধাবী জনশক্তির দেশে অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গোলটেবিল বৈঠকে ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, বিটাক পরিচালক ড. ইহসানুল করিম, বুয়েটের প্রফেসর কামাল উদ্দিন, এমআইএসটির প্রফেসর ড. এ কে এম নূরুল আমিন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল বেরুনী ও ডেপুটি চিফ মো. রায়হান উবায়দুল্লাহ প্রমুখ গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।

বক্তারা সম্ভাবনাময় দেশীয় হালকা প্রকৌশল খাতের উন্নয়নে বিদ্যমান কর কাঠামো পুনর্বিবেচনা করে দেশীয় ও আন্তর্জাতিক বাজার স্থানীয় উৎপাদনকারীদের অবস্থান দৃঢ় করার পরামর্শ প্রদান করেন। এ ছাড়া বিদ্যমান দক্ষ ও অদক্ষ জনবলের যুগোপযোগী দক্ষতা অর্জন ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণ সুবিধা নিশ্চিতের ওপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন তাঁরা।

হত্যার রাজনীতি বিএনপির মূল প্রতিপাদ্য : হাছান মাহমুদ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ খালেদা জিয়া এবং তার উত্তরাধিকার প্রসঙ্গে বলেছেন, তিনি তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার আয়েশে ও খায়েশে শেখ হাসিনাকে একুশে আগস্ট হত্যা করার চেষ্টা করেছিলেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতার আসনে বসেছিলেন। ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর জওয়ানকে হত্যা করেছেন। খালেদা জিয়া এবং তার উত্তরাধিকারও একই পথ অনুসরণ করেছে। তিনি তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার আয়েশে ও খায়েশে শেখ হাসিনাকে একুশে আগস্ট হত্যা করার চেষ্টা করেছিলেন। এ থেকে বোঝা যায় যে, হত্যার রাজনীতিটাই হচ্ছে বিএনপির মূল প্রতিপাদ্য।

তিনি বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও, তারেক রহমানের একার নয়। কানাডার আদালতও বিএনপিকে রায় দিয়েছে যে, এটি একটি সন্ত্রাসী দল। সুতরাং আন্তর্জাতিকভাবেও বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত।

খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, গ্রেনেড হামলার বিচার হয়েছে তবে এখনও কার্যকর হয়নি। এই মামলায় যদি খালেদা জিয়াকে হুকুমের আসামি করা না হয় তাহলে অনেকেই মনে করেন না—এই বিচার সঠিক হয়েছে এবং আমিও তাদের সাথে একমত।

গতকাল বিএনপির নেতারা নানা কথা বলেছেন। যখন এই কথাগুলো আলোচিত হচ্ছে, তখন ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই নাই’—তাদের বক্তব্যগুলো এমন। ওরা সবাই বিএনপি নেতা। যেটি একটি খুনিদের দল। যাদের রাজনীতি খুনের উপর প্রতিষ্ঠিত। তাই আমি আজকে মনে করি, বাংলাদেশ থেকে এমন খুনের রাজনীতি চিরতরে বিদায় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহাম্মদ এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে বিএনপি বলেছে দুর্ঘটনা

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছক অনুযায়ী গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে বিএনপি ২১ আগস্টকে দুর্ঘটনা বলছে। প্রকাশ্য দিবালোকের মতো যে সত্য স্পষ্ট তা চাপা দিয়ে সত্যকে বিকৃত করে তারা বলছেন, ২১ আগস্ট নাকি দুর্ঘটনা।

শনিবার (২২ আগস্ট) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্যমে রাজশাহী জোনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। এটা দিবালোকের মতোই পরিষ্কার। যা ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা। ২১ আগস্টে মূল লক্ষ্য ছিল দেশরত্ন শেখ হাসিনা, মুফতি হান্নান তার স্বীকারোক্তিতে এটা স্বীকার করেছে।

মুফতি হান্নানসহ অন্যদের বক্তব্যে এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে, কারা এর পেছনে মদদ দিয়েছে। কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। এই হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন, বিএনপির শীর্ষ নেতৃত্ব- এটা সবাই জানতো বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে। সেদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে যান। হতে পারে, হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই তারা এ হামলাকে এখন ‘দুর্ঘটনা’ বলছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খুনিদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে হামলাকে ‘দুর্ঘটনা’ মনে করতে পারে।

‘শীতের আগেই বাংলাদেশে সংক্রমণ অনেক কমে যাবে’

0

দেশের অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল জানিয়েছেন, শীত মৌসুমের আগেই বাংলাদেশে করোনার সংক্রমণ অনেকটাই কমে আসবে। শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অণুজীববিজ্ঞানী বলেন, এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমনটা হওয়ার কথা ছিল, কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম ছিল। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিনিটি ছিল। প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়। ওই একই সময়ে আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিল। ফলে করোনারও যাতায়াত ছিল মানুষের সঙ্গে। মানুষই করোনা বহন করে। সে কারণে এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।

অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, করোনা মানুষকে আক্রান্ত করলেও, তীব্রতা এবং আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসে আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনো সাইন দেখা যাচ্ছে না।

তিনি আরো বলেন, অনেকেই আক্রান্ত হয়ে আবার নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো এবং সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাবে।

সাকিব-কন্যার ছবিতে বাজে মন্তব্য, মুখ খুললেন শিশির

0

শিশু কন্যার ছবি দেয়ার পর যারা বাজে বা আপত্তিকর মন্তব্য করেছেন, পাবলিক ফিগার হিসেবে সেসব মন্তব্য পাত্তা দেয় না বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবার। বরং এই ব্যাপারটিকে বড় করে আলোচনায় নিয়ে আসাটা পছন্দ হয়নি তাদের।
এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাকিব আল হাসানের স্ত্রী, উম্মে আহমেদ শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ইংরেজিতে একটি স্ট্যাটাস লিখেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সূর্যমুখী ফুলের এক বাগানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
সেখানে তার শিশুকন্যার কয়েকটি ছবি তুলে নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনি আপলোড করেন।
মুহূর্তেই ওই ছবির নিচে অসংখ্য কমেন্ট পড়তে থাকে। এর মধ্যে কয়েকটি মন্তব্য ছিল বেশ খারাপ ইঙ্গিতপূর্ণ।
এই কমেন্টগুলোর স্ক্রিনশট শিশুটির ওই ছবির ওপর বসানো একটি পোস্ট ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়। ঢাকার সাইবার ক্রাইম বিভাগের পুলিশ জানিয়েছে, তারা কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তবে পুরো ঘটনাটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন উম্মে আহমেদ সাকিব।
নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ইংরেজিতে লেখা একটি স্ট্যাটাস উম্মে আহমেদ সাকিব লিখেছেন, ‘এই ব্যাপারটা নিয়ে কি ঘটছে, সে সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। এটা আসলে আমাদের জন্য কোন ব্যাপার না। কারণ পাবলিক ফিগার হিসাবে আমাদের অনেক ভক্ত আর অনুসারী রয়েছে, সেখানে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সমালোচনাকারীও রয়েছে। আমরা সবসময়েই মনোযোগের কেন্দ্রে থাকি, সেটা অবশ্যই ভালো দিক।’
এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনায় বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বিশ্বের অনেক দেশের তারকারা এ ধরনের মন্তব্যের শিকার হন, কিন্তু প্রতিবাদ করার নামে সেখানে মোবাইল ঘেঁটে হাজার হাজার ভালো মন্তব্যের ভেতর থেকে ৪/৫টা খারাপ মন্তব্য খুঁজে বের করার সময় কারো নেই। হাজার হাজার ভালো মন্তব্যের ভেতর থেকে মাত্র ৪/৫টি খারাপ মন্তব্য নিয়ে পুরো ব্যাপারটা ঘটছে।’
উম্মে আহমেদ শিশির বরং এ ঘটনার জন্য কয়েকটা ফেসবুক পাতার অ্যাডমিনদের দায়ী করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি এসব মন্তব্যকারীদের কিছু বলবো না, কারণ ওদের নিয়ে আমি বিরক্ত নই। কিন্তু আমি বিরক্ত কিছু ফেসবুক পাতার অ্যাডমিনদের ওপর, যারা ওই ৪টি মন্তব্য খুঁজে বের করে, যেটা কোন ঘটনাই নয়, সেটাকে বড় ঘটনা বানিয়েছেন।’
তিনি ফেসবুক পাতার অ্যাডমিনদের উদ্দেশ্যে লিখেছেন, ‘এ সুযোগে আপনারা আপনাদের পাতার প্রচার কামিয়ে নিন। কিন্তু এসব আমাদের উদ্দেশ্য অথবা জীবনযাপনে কোন পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপারে আমরা কোন গুরুত্ব দেই না।’
স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘আমার ছবির নিচে মন্তব্য দেখার জন্য আপনার বসার দরকার নেই, সেটা সময়ের অপচয়।’

করোনার অবসান হতে ২ বছর লাগতে পারে : ডব্লিউএইচও

0

আগামী দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।
শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই সময়ের মধ্যে এ মহামারিকে বিদায় দেওয়া সম্ভব।
গেব্রিয়াসিস বলেন, প্রতি শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে। তবে তার প্রত্যাশা, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ফলে এখন অপেক্ষাকৃত কম সময়ে মহামারি থেকে মুক্তি মিলবে।
তিনি বলেন, বিশ্বায়নের ফলে দ্রুত করোনা ছড়িয়েছে। তবে সবাই একসঙ্গে চেষ্টা করলে দুই বছরের মধ্যে একে সামলে নেওয়া সম্ভব।
প্রসঙ্গত, ১৯১৮ সালের যে ফ্লু সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল সেটা অনেক দিন চলেছিল। কিন্তু এখন আগের চেয়ে উন্নত স্বাস্থ্যব্যবস্থা থাকায় দ্রুত এ সংকট কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচও’র ইমার্জেন্সি বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, ১৯১৮ সালের মহামারি তিনটি ঢেউয়ে এসেছিল। দ্বিতীয় দফায় যখন ১৯১৮ সালের শীতে এটি মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সে রকম কোনও প্যাটার্ন দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ফের করোনাভাইরাসের ঢেউ আসবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
প্রধান মাইকেল রায়ান বলেন, অনেক মহামারি ভাইরাস শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মওসুমে আসে। কিন্তু করোনার গতিপথ এখনও পর্যন্ত সে রকম নয়।

সিনহা হত্যা : পুলিশের ৩ সদস্য র‌্যাব হেফাজতে

0

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা র‌্যাব।
আজ শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
এপিবিএনের তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। আদালতের আদেশে এই তিন সদস্যকে র‌্যাব নিয়ে যায়। এই তিন জন হলেন— কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহাজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। তারা তিন জনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্বরত ছিলেন।’
এর আগে গত ১৮ আগস্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে র‌্যাব।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত। ওই ঘটনায় ওসি প্রদীপসহ মামলায় অভিযুক্ত তিন আসামি র‌্যাব হেফাজতে রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী রিমান্ড শেষে এখন কারাগারে আছেন।

ঢাকা-১৮ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৪৩ জন

0

দেশের পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হচ্ছে নওগাঁ-৬, পাবনা-৪ , ঢাকা-৫, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন।

এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত ১৭ আগস্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে অপ্রত্যাশিত। গত পাঁচ দিনে এ আসন থেকে কিনেছেন ৪৩ জন। মনোনয়নপ্রত্যাশীদের এই সংখ্যা পাঁচ আসনের মধ্যে সর্বোচ্চ। আর ঢাকা-১৮ আসনসহ পাঁচটি আসনে এ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১১৭টি। আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই আসনে ফরম বিক্রি চলবে।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে লড়তে ৪৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। এছাড়া নওগাঁ-৬ আসনের জন্য ৩০ জন, পাবনা-৪ আসনের জন্য ২৭ জন, ঢাকা-৫ আসনের জন্য ১৪ জন এবং সিরাজগঞ্জ-১ আসনের জন্য তিনজন দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), প্রখ্যাত শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।

ঢাকা-১৮ আসনে গত ১২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এ আসনে নৌকার হাল ধরতে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মন্ডল, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও প্রয়াত সাহারা খাতুনের ভাগনে আনিসুর রহমানও মনোনয়ন সংগ্রহ করেছেন।

এছাড়া উত্তর খান থানাসহ সংশ্লিষ্ট এলাকার অনেক থানা এবং ওয়ার্ডের নেতারাসহ এ আসন থেকে ৪৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।

ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল মনোনয়ন ফরম কিনেছেন। তার সঙ্গে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের ছোট ভাইয়ের মেয়ে আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি ছাড়াও মো. আতিকুর রহমান আতিক, হারুন উর রশিদ, এম এ কাশেম, হারুন উর রশিদ মুন্না, কাজী মনিরুল ইসলামসহ মোট ১৪ জন মনোনয়নপত্র কিনেছেন।

নওগাঁ-৬ আসনে মোট ৩০ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। গত ২৭ জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনটি শূন্য হয়। সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী মোছা. সুলতানা পারিভীন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক, আত্রাই উপজেলা সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লবসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও ফরম কিনেছেন।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন শামসুর রহমান শরিফ ডিলু। তার ছেলে আওয়ামী লীগ নেতা গালিবুর রহমান শরিফ ফরম কিনেছেন। গালিবের সঙ্গে নৌকার প্রার্থী হতে স্থানীয় মাঠে সক্রিয় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা রবিউল আলম বুদু সরদার, ব্যারিস্টার সৈয়দ আলী , সাবেক সংসদ সদস্য পাঞ্চাব আলী বিশ্বাস, মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস। এ আসনের উপনির্বাচনে লড়তে মোট ২৭ জন ফরম নিয়েছেন।

এদিকে, সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিনটি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া এ আসন থেকে তাঁর বড় ছেলে তানভীর শাকিল জয় মনোনয়ন ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন সূত্র মতে, আগামী ২৩ আগস্ট ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাকি আসনগুলোতে তফসিল ঘোষণা করা হবে পরে।