Home Blog Page 2735

বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে : হাবিব

0

‘মামুনিয়া’, ‘এমন একটা মা দেনা’, ‘আগে যদি জানতাম’ প্রভৃতি তুমুল জনপ্রিয় গানের শিল্পী পপ তারকা ফেরদৌস ওয়াহিদ অসুস্থ। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

শিল্পীর পুত্র সঙ্গীতশিল্পী হাবীব আজ সকালে কালের কণ্ঠকে জানিয়েছেন তাঁর বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরদৌস ওয়াহিদকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।

সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। তারপর থেকে ভালোই ছিলেন কিন্তু বৃহস্পতিবার তিনি খাওয়াদাওয়া করতে পারছিলেন না। গায়েও জ্বর আসছে আবার যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

করোনায় দীলিপ কুমারের ভাইয়ের মৃত্যু

0

প্রবীণ অভিনেতা দিলীপ কুমারভাই আসলাম খান আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর দুই ভাই, এহসান খান এবং আসলম ​​খানকে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের পরীক্ষা করার পরে করোনাভাইরাস ধরা পড়ে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় সেসময়।

এএনআই জানায়, করোনা আক্রান্ত আসলাম তার ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ইস্কেমিক হার্টের অসুখে ভুগছিলেন।

কভিডে আক্রান্ত হওয়ার পর আসলাম খানের শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালকে। আসলাম খানের পর এহসান খান-কেও নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার জানান, দিলীপ কুমারের দুই ভাইকেই আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বয়সজনিত কারণে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যদিও শেষ পর্যন্ত আসলাম খান-কে বাঁচানো যায়নি। শুক্রবার সকালেই মৃত্যু হয় তাঁর।

এডিস নির্মূল অভিযানে ৫৮ লাখ টাকা জরিমানা ঢাকা উত্তরের

0

গত মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কয়েক দফায় এডিস মশা নিয়ন্ত্রণে চিরুনি অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোট চার লাখ পাঁচ হাজার ৫৫০টি স্থাপনায় পরিদর্শন করে দুই হাজার ৬৮৬টি স্থাপনা অর্থাৎ ০.৬৬ শতাংশ স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৫৮ লাখ ১৬ হাজার ৮১০ টাকা।

ঢাকা উত্তরে পরিচালিত অভিযানে এ সময়ে এডিসের বংশবিস্তারের উপযোগী স্থাপনার সংখ্যা পাওয়া গেছে এক লাখ ৭৩ হাজার ৬৫১টি বা ৪২.৮২ শতাংশ।

চিরুনি অভিযানে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হয়েছে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোনো কোনো এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেইস তৈরি হয়েছে। ডাটাবেইস অনুযায়ী পরবর্তী সময়েও তাদেরকে মনিটরিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২১ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানসহ ২১ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের এই মেয়াদে বিচারিক প্রক্রিয়া শেষে পঁচাত্তরের খুনিদের মতো ২১ আগস্টের খুনিদেরও বিচারের রায় কার্যকর করা হবে। যারা বিদেশে আছে বিশেষ করে তারেক রহমানসহ খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে।

ওবায়দুল কাদের আজ শুক্রবার গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়স্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বড় নির্মম। তাকে (শেখ হাসিনা) যারা সেদিন টার্গেট করেছিল তার হাত দিয়েই শুরু হয় নির্মমতার বিচার। ঐতিহাসিক রায় হয়েছে, মামলাটি এখন উচ্চ আদালতে রয়েছে আপিল নিষ্পত্তির আশায়।

তিনি বলেন, উন্নয়নের পথের বাধা এক এক করে অপসারিত হচ্ছে। দেশের ভাগ্য বদলের ম্যাজিকাল ট্রান্সফর্মেশন হচ্ছে। আর ওইদিকে ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে গুজব, ষড়যন্ত্র, অপপ্রচার আর মিথ্যাচারের বিষবাষ্প ছড়াচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের লাখো শহীদের রক্তে যে মাটি ভিজেছিল, যে মাটি বঙ্গবন্ধুর রক্তে ভিজেছিল পঁচাত্তরে, সেই মাটিতে আবারও রক্ত স্রোতে, যা ২০০৪ সালের ২১ আগস্ট বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালে ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে। নেতাকর্মীরা প্রাণপণ করে নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল। আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও বেঁচে যান শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এই হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করার দরকার ছিল তার সবই করেছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। বিচারপতি জয়নুল আবেদীনকে দিয়ে করা হয় এক সদস্যের কমিশন। সে কমিশন হাস্যকরভাবে এই হামলার জন্য পার্শ্ববর্তী দেশকে দায়ী করে দায়িত্ব শেষ করে। এভাবে এদেশে বিচার ব্যবস্থাকে তারা প্রহসনে রূপান্তরের অপচেষ্টা চালায়।

তিনি বলেন, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে পঁচাত্তরে এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়। স্বজন হারানোর বেদনা নিয়ে শেখ হাসিনা বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। এ কথা প্রমাণিত যে, এ দেশে সততা ও ত্যাগের প্রতীক বঙ্গবন্ধু পরিবার। জাতির পিতার কন্যা হয়েও শেখ হাসিনার যে সংগ্রামী জীবন তা সামসময়িক বিশ্বে বিরল।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

মৃত্যু ৩৯, শনাক্ত ২৪০১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৬১ জনে দাঁড়াল। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন হল।

আজ শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৬২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১টি ল্যাবে ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২৭ জন পুরুষ, ১২ জন নারী। ৩৬ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন।

তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

২৩ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ৪ জন সিলেট বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার ৮৬১ জনের মধ্যে ৩ হাজার ৪৬ জনই পুরুষ এবং ৮১৫ জন নারী।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

বিএনপি বাংলাদেশে ‘দুর্নীতির বিষবৃক্ষ’ রোপণ করে গেছে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বিএনপি সরকার ‘দুর্নীতির বিষবৃক্ষ রোপণ’ করে গেছে এবং বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে।

তিনি বলেন, বিএনপির কাছে ক্ষমতা হলো দুর্নীতির মাধ্যমে টাকা কামানোর উপায় এবং দেশ এখন তাদের পাঁচ বছরের দুঃশাসন কালে রোপন করা বিষবৃক্ষের মূল্য দিচ্ছে।

ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর সরকার একের পর এক দুর্নীতি এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে।

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে বর্বর গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার জন্য বিএনপি জামায়াত জোটকে অভিযুক্ত করে তিনি বলেন, হত্যাকান্ড বিএনপির অভ্যাস।

তিনি বলেন, হত্যাকাণ্ড বিএনপি’র অভ্যাস, তারা দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে একটি সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ বোমা হামলার ১৬ তম বার্ষিকী পালন উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ে মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

২১ আগস্টের হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনীসহ ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৫০০ বেশি লোক আহত হয়েছেন। আহতদের অনেকেই সারাজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

সর্বশক্তিমান আল্লাহতায়ালার অশেষ রহমতে তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রথম সারির অন্যান্য নেতারা কোনরকমে প্রাণে রক্ষা পান।

‘সাজাপ্রাপ্ত আসামি তারেককে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে’

0

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধবিরোধী বিএনপি-জামায়াত চক্র পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দিনগুলোতে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আদালতের বিচারে তা প্রমাণিত হয়েছে। ২১ আগস্ট হত্যা মামলায় জিয়া-খালেদার পুত্র তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছে। তাকে ফিরিয়ে দ্রুত ওই সাজা কার্যকর করতে হবে।

কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৫ সালের ১৭ আগস্ট একইসঙ্গে দেশের ৬৪টি জেলা, ৪৩৪টি স্থানে বোমা হামলা চালিয়ে বিচারক, আইনজীবী, পুলিশ হত্যা। এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। যে ঘটনার সঙ্গে খালেদা জিয়ার মদদ রয়েছে। খালেদাপুত্র তারেক ও সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতারা জড়িত।

ডেপুটি স্পিকার বলেন, আদালতের রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। আদালতের রায়ে সাজা হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমান বিদেশে পলাতক। তাকে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের একজন দক্ষ ও অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এ ব্যাপারে তিনি নিশ্চয়ই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। দ্রুতই তারেক রহমানের মতো খুনিরা আইনের হাতে সোপর্দ হবে বলে দেশবাসী আশা করে।

জাতির জনকের হত্যাকারী পলাতক আসামীদের সাজাও দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে বিশিষ্ট আইনজ্ঞ ফজলে রাব্বী মিয়া বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এদেশে গণতন্ত্র ছিল না। ১৯৪৭ সাল থেকে যারা গণতন্ত্র চায়নি, তারাই ১৫ আগস্ট সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে ১৫ আগস্ট ছিল একটি গভীর ষড়যন্ত্র।

তিনি বলেন, কিছু বিপথগামী সেনা সদস্য ১৫ আগস্ট সৃষ্টি করেছে। কিন্তু এই সেনা সদস্য কারা? তারা কিন্তু বাংলাদেশের সেনা সদস্য নন। তারা পাকিস্তানি সেনা সদস্য। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে কখনই বাংলাদেশের সেনা সদস্য বলা যায় না। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর মতো নয়। বাংলাদেশের সেনাবাহিনীকে দেশাত্মবোধের প্রশিক্ষণ দেওয়া আছে। তিনি আরো বলেন, গণতন্ত্রকে বাংলার মাটি থেকে নির্বাসিত করার জন্য এবং দেশের অস্তিত্ব বিলুপ্ত করার জন্যই ১৫ আগস্ট সৃষ্টি করা হয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু কোনোটাই প্রতিষ্ঠা পায়নি।

বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধু একটি বিশেষ সময়ের জন্য (ফর এ সার্টেন পিরিয়ড) বাকশাল গঠন করেছিলেন। বিভিন্ন ধরনের অরাজকতা যেমন পাটের গুদাম পুড়িয়ে দেওয়া, মাঠে এমপিদের গুলি করে হত্যা- এসব বন্ধ করতে সকল রাজনৈতিক দলকে একত্রিত করে একটা প্ল্যাটফরমে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। সেই সময়ের প্রেক্ষাপটে বাকশাল গঠন করা হয়। দেশটাকে বাঁচাতে ও যেন অরাজকতায় নিমজ্জিত না হয়, সেজন্য তিনি সেদিন বাকশাল গঠন করেছিলেন।

নিজে গাইবান্ধা জেলা বাকশালের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, তরুণ নেতা হিসেবে তখন আমরা তাঁর উদ্দেশ্য কিছুটা উপলব্ধি করতে পেরেছিলাম। বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের কাজ শুরু করেছিলেন। যখন জিনিসপত্রের দাম কমতে শুরু করে ঠিক তখনই হত্যাকাণ্ড ঘটানো হয়। তার মানে ষড়যন্ত্রকারীরা চায়নি এদেশে গণতন্ত্র কায়েম হোক। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে আজ আমরা অন্য এক বাংলাদেশ দেখতাম। মালয়েশিয়া, সিঙ্গাপুরকে ছাড়িয়ে আমাদের অবস্থান থাকতো অনন্য এক উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টায় আছেন। তাকেও বারবার হত্যার ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় করে তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। এক্ষেত্রে দেশবাসীকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান সন্মুখ সারির মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী।

পরিপত্র জারি : করোনা পরীক্ষার ফি ১০০ ও ৩০০

0

করোনাভাইরাস (কোভিড-১৯) করোনার নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে পরিপত্রে।

এতে বলা হয়, চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪- এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। সকল সরকারি হাসপাতালে ক্ষেত্রে উল্লেখিত হারে ফি নির্ধারণ করা হলো।

তবে বেসরকারি হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষার জন্য এখনও জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা ফি আদায় করা হয়।

পরিপত্র জারি : করোনা পরীক্ষার ফি ১০০ ও ৩০০

0

করোনাভাইরাস (কোভিড-১৯) করোনার নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে পরিপত্রে।

এতে বলা হয়, চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪- এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। সকল সরকারি হাসপাতালে ক্ষেত্রে উল্লেখিত হারে ফি নির্ধারণ করা হলো।

তবে বেসরকারি হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষার জন্য এখনও জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা ফি আদায় করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী নির্যাতন মামলার আসামির মৃত্যু

0

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি প্রিন্স (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

কারারক্ষী মো. ফয়সাল আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, প্রিন্সের বাবার নাম আশরাফুল আলম। বাড়ি রংপুরের পীরগঞ্জের রতনপুর গ্রামে। রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি ছিলেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।