Home Blog Page 2736

‘পঁচাত্তরের খুনিদের মতো ২১ আগস্টের খুনিদেরও বিচারের রায় কার্যকর করা হবে’

0

শেখ হাসিনা সরকারের এই মেয়াদে বিচারিক প্রক্রিয়া শেষে পঁচাত্তরের খুনিদের মতো ২১ আগস্টের খুনিদেরও বিচারের রায় কার্যকর করা হবে। যারা বিদেশে আছে বিশেষ করে তারেক রহমানসহ সেই খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালে ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে। নেতাকর্মীরা প্রাণপণ নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল। আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও বেঁচে যান শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এই হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করার দরকার ছিল তার সবই করেছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। বিচারপতি জয়নুল আবেদীনকে দিয়ে করা হয় এক সদস্যের কমিশন। সে কমিশন হাস্যকরভাবে এই হামলার জন্য পার্শ্ববর্তী দেশকে দায়ী করে দায়িত্ব শেষ করে।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে পঁচাত্তরে এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়। স্বজন হারানোর বেদনা নিয়ে শেখ হাসিনা বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন।

জয়কে যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল

0

সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২১শে আগস্টের হামলায় তারেক রহমান জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমেরিকায় সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। এফবিআই-এর হাতে এই চক্রান্ত ধরা পড়ে।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নানা অত্যাচার নির্যাতন শুরু হয়। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে বোমা হামলা, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র‌্যালি করতে যাই, সেই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। এই হামলা চালিয়ে আমাকে হত্যা করাই ছিল তাদের প্রধান টার্গেট।

তিনি বলেন, প্রত্যেকটা ঘটনা ঘটার আগে খালেদা জিয়া যে ভবিষ্যদ্বাণী ও বক্তব্য রেখেছিলেন, সেগুলোই তার প্রমাণ। কোটালীপাড়ায় বোমা হামলার আগে তিনি বলেছিলেন, ১০০ বছর ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। আবার ২১ আগস্ট বোমা হামলার আগে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা কোনো দিন বিরোধী দলের নেতা হতে পারবেন না। এ বক্তব্যগুলো প্রমাণ করে যে এই গ্রেনেড হামলার সঙ্গে তারা জড়িত। তাছাড়া আলামত নষ্ট করা একটি প্রধান প্রমাণ।

অনিয়মের অভিযোগ: হাইকোর্টের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

0

অসদাচরণ, দুর্নীতি ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো.সেরাজুল ইসলাম। এই দুইজন এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কয়েকদিন আগে এই এফিডেভিট শাখায় অভিযান পরিচালনা করেছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এই এফিডেভিট শাখা নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল।

আজ শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, ওই দুই কর্মকর্তাকে ২০ আগস্ট সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন এন্ড আপিল) রুলস,১৯৮৩ এর ২ (৪) বিধি সঙ্গে পঠিত ৩ (বি) (সি) বিধি মতে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী এবং অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।

আজ সেই ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট

0

আজ সেই ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলা চালানো হয়।

ওই হামলায় নিহত হন দলটির মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমানসহ (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) ২৪ জন। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিনের হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর অনেকেই গ্রেনেডের স্পি­ন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। হাত-পা, চোখসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়ে অমানবিক জীবনযাপন করছেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফও মাথায় বিঁধে থাকা স্পি­ন্টারের যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।

বাঙালি জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। তবে, করোনা সংক্রমণের কারণে কর্মসূচিতে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা উল্লেখ করে বলা হয়, এটা বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রক্তপিপাসু বিএনপি-জামায়াত অশুভ জোটের ঘৃণ্য ষড়যন্ত্র। তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর তারেক রহমান, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ মুক্তিযুদ্ধবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর নীলনকশায় সংঘটিত হয় গ্রেনেড হামলা।

এতে আরও বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই মামলার সঠিক তদন্ত তো হয়নি বরং ষড়যন্ত্রের হোতাদের রক্ষার উদ্দেশ্যে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে এবং আলামত ধ্বংস করার নানাবিধ ষড়যন্ত্র হয়েছে। এমনকি বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গ্রেনেড হামলা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জজমিয়া নাটক সাজানো হয়। সময়ের পরিক্রমায় এ ঘটনা নিয়ে দুটি মামলা চলমান থাকে। একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা। দীর্ঘ ১৪ বছর পর ২০১৮ সালে আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রদান করে।

আদালত এই দুই মামলার রায়ে জীবিত মোট ৪৯ জন আসামির মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার-মাইন্ড বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পালাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের নেতৃত্বাধীন রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে আর খুঁজে পাওয়া যাবে না। সেই ভয়াল দিনটি বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশের জনগণ ২১ আগস্ট দিনটিকে ২০০৪ সালের পর থেকে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও হতাহতদের স্মরণে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।

ভারতে ‘ক্ষুদ্র পরমাণু বোমা’ হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

0

ভারতে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম ঘনিষ্ঠ এই মন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যুদ্ধ হবে না। সরাসরি পরমাণু যুদ্ধ হবে।’

সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ রশিদ স্বীকার করেছেন যে, প্রচলিত যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি উন্নত। অতএব, পাকিস্তান ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে।

শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে। সেই পরমাণু বোমার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’ তবে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিলেও পাক রেলমন্ত্রী ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন।

কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে শেখ রশিদের ভারতকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালের সেপ্টেম্বরেও তিনি পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রামের ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে গর্ব করেছিলেন।

সূত্র : ইন্ডিয়া টুডে।

বোনের হাতে অনেক ক্ষমতা ছেড়ে দিয়েছেন কিম জং উন

0

নিজের কাঁধ থেকে দেশের শাসনভার হালকা করতে উদ্যোগী হয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বোন কিম ইয়ো জংয়ের হাতে হস্তান্তর করেছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তাঁর বোন কিম ইয়ো জংয়ের হাতে তুলে দিয়েছেন।

রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘মিস ইয়ো এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। এখন প্রকৃতপক্ষে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি।’

বলা হয়েছে, নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনো সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তাঁর ঘাড়ে না আসে, সে কারণেই হয়তো ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।

সূত্র : বিবিসি।

মোদি সরকারের আরো এক মন্ত্রী করোনায় আক্রান্ত

0

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আরো এক মন্ত্রী। এবার করোনা থাবা বসিয়েছে কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের শরীরে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মোদি মন্ত্রিসভার প্রবীণ এই সদস্য। হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ‘শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করিয়েছিলাম। আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি।’

নিজে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও আইসোলেশনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে আবেদন করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্র : এনডিটিভি।

প্রেসিডেন্সিকে রিয়ালিটি শো মনে করেন ট্রাম্প : ওবামা

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্সিকে রিয়ালিটি শো মনে করেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার জাদুঘরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্মেলনের তৃতীয় দিনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন ওবামা।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি কখনোই আশা করিনি ডোনাল্ড ট্রাম্প আমার লক্ষ্য এবং নীতিগুলোকে সাদরে গ্রহণ করবেন। কিন্তু আমি আশা করেছিলাম, দেশের স্বার্থে ট্রাম্প প্রেসিডেন্সিকে একটু গুরুত্ব সহকারে নেবেন। তিনি হয়তো ওভাল অফিসের গুরুত্ব বুঝবেন এবং গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে কিছু করবেন। কিন্তু তিনি তা কখনোই করেননি।’

নিজের বক্তব্যে স্ত্রী মিশেল ওবামারই মন্তব্যের প্রতিধ্বনি করে ওবামা বলেন, ‘ট্রাম্পের প্রেসিডেন্সিকে যত্ন করার কোনো আগ্রহই নেই; উপরন্তু তিনি নিজের প্রতি মনোযোগ কেড়ে নিতে ব্যস্ত। প্রেসিডেন্সি তাঁর কাছে যেন আরো একটি রিয়ালিটি শো।’

ওবামা বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্সির জন্য ভুল। এক লাখ ৭০ হাজার আমেরিকান এরই মধ্যে মহামারিতে মারা গেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কখনোই এমন হয়নি। ট্রাম্প এই কাজের জন্য উপযুক্ত না, কারণ তিনি সেটি পারেন না।’

জো বাইডেনকে ‘ভাই’ ও কমলাকে ‘বন্ধু’ সম্বোধন করে ওবামা বলেন, ‘জো সহানুভূতিশীল, শালীন। তিনি এমন একজন, যিনি সবাইকে সম্মান করেন, মানুষের কথা শোনেন এবং নিজের বাবা-মায়ের প্রদত্ত আদর্শ লালন করেন। আমার আট বছরের প্রেসিডেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় জো আমার সঙ্গে ছিলেন। তিনি আমাকে সেরা প্রেসিডেন্ট বানিয়েছেন। তাঁর দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব রয়েছে। আমার বন্ধু কমলা তাঁর রানিংমেট হিসেবে যোগ্য। তিনি এমন একজন, যিনি জানেন, কিভাবে বাধা মোকাবেলা করতে হয়, অন্যদের সাহায্য করতে হয় এবং আমেরিকান স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। তারা দু’জনই জানেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

ওবামা বলেন, ট্রাম্প প্রশাসনের চার বছরের কার্যকলাপ দেখে আপনারা হয়তো রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ। কিন্তু ক্ষমতাসীনরা আপনাদের এই ঘৃণার সুযোগ নিচ্ছে। ওবামা অভিযোগ করেন, রিপাবলিকানরা সক্রিয়ভাবে নাগরিকদের ভোটগ্রহণ থেকে বিরত থাকতে উৎসাহিত করার চেষ্টা করছে। আমরা এটি হতে দিতে পারি না। তাদের ক্ষমতা দিতে পারি না। তাদেরকে আপনারা গণতন্ত্র ছিনিয়ে নিতে দেবেন না।

সূত্র : সিএনএন।

জাতিসংঘে ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা জারির দাবি ট্রাম্পের

0

ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা জারি করতে জাতিসংঘের কাছে দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু মৌখিক দাবিই নয়, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানাবেন। ২০১৫ সালের চুক্তিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

বিশেষজ্ঞদের ধারাণা, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মরিয়া ট্রাম্প এখন ভোটারদের সহানুভূতি পাওয়ার জন্য বিভিন্ন বিতর্কিত বিষয় এভাবে সামনে আনছেন। তিনি চীনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। এবার ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা জারির দাবি তুললেন এবং জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক দাবি জানানোরও সিদ্ধান্ত নিলেন।

ট্রাম্প জানিয়েছেন, ‘একে বলে স্ন্যাপব্যাক মেকানিজম। যা আদৌ বিরল ঘটনা নয়।’ ঘটনা হলো, আমেরিকার বন্ধু দেশগুলোই ট্রাম্পের এই সিদ্ধান্ত অনুমোদন করছে না। যুক্তরাজ্য ও ফ্রান্স তো বটেই, নিরাপত্তা পরিষদের বাকি দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীনও চায় ২০১৫ সালের চুক্তি বহাল থাক। এই চুক্তিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সব সদস্য সই করেছিল। তা ছাড়া সই করেছিল জার্মানি।

এই চুক্তিতে ঠিক হয়েছিল, ইরান তার পরমাণু কর্মসূচিতে কাটছাঁট করবে, বিনিময়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এই চুক্তিতে একটা স্ন্যাপব্যাক মেকানিজমের কথা বলা হয়েছে। সেটা হলো, তেহরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তা হলে আবার তাদের ওপর নিষেধাজ্ঞা জারি হবে।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি জানিয়েছে, ইরানের পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার আর কিছু বলার অধিকার নেই। কারণ, দুই বছর আগে তারা চুক্তি থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমেরিকার দাবি, যেহেতু তারা মূল চুক্তিতে সই করেছিল এবং তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার দাবি তারা করতেই পারে।

পম্পেও বলেছেন, ‘আমাদের আশা, নিরাপত্তা পরিষদের অন্য প্রস্তাবের মতো ইরানের ক্ষেত্রে এই মেকানিজমও চালু হবে। আমরা মনে করি, বিশ্ব তার দায়িত্ব পালন করবে।’

সপ্তাহখানেক আগে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছিল যে, ইরানের বিরুদ্ধে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হোক। কিন্তু সেই অনুরোধ খারিজ হয়ে যায়। তারপরেই স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার দাবি তুলল ট্রাম্প প্রশাসন।

সূত্র : ডয়েচে ভেলে।

মেসির মন জিততে চান কোম্যান

0

সদ্য চাকরি হারানো কোচ কিকে সেতিয়েনের সঙ্গে লিওনেল মেসিসহ সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক ভালো ছিল না। যার ফলে ৮ গোল খাওয়ার লজ্জা পেতে হয়েছে বার্সাকে। দলের সংহতি ঠিক করতে এবার মেসির সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। এদিকে মেসির দলবদলের গুঞ্জন জোরদার হয়েছে। দলের অধিনায়ককে ধরে রাখতে তাকে ক্লাবের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বোঝানোর কথা ভাবছেন নতুন বার্সা কোচ।

নিজের প্রথম সংবাদ সম্মেলনে কোম্যান বলেছেন, ‘মেসির সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। সে এখনও বার্সেলোনার খেলোয়াড়। তার সঙ্গে আমার কথা বলতে হবে, কারণ সে দলের অধিনায়ক। তার সঙ্গে আমাদের কাজ করতে হবে এবং আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে। আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। মেসির ক্ষেত্রে, আশা করি সে আমাদের সঙ্গেই থাকবে।’

দলের বর্তমান অবস্থায় প্রচণ্ড বিরক্ত মেসি। শোনা যাচ্ছে, তিনি বার্সা ছাড়তে পারেন। ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনায় খেলা মেসির ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত। তবে কিছুদিন আগে তিনি চুক্তি নবায়নের আলোচনা পিছিয়ে দিয়েছেন। এরপর গত এক যুগে প্রথমবার শিরোপাশূন্য মৌসুম পার করেছে কাতালান ক্লাবটি। বার্সা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বরাবরের মতো এই গুঞ্জন উড়িয়ে দিলেও মেসিকে নিয়ে কেউ নিশ্চিত হতে পারছে না।

মেসিকে বার্সায় ধরে রাখতে কোম্যান আরও বলেন, ‘মেসিকে আমার বোঝাতে হবে কি-না, সেটা জানি না। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আর বিশ্বের সেরা খেলোয়াড়কে সবাই তার দলেই চাইবে। এমন কেউ বিপক্ষে খেলুক, কেউ চায় না। কোচ হিসেবে মেসির সঙ্গে কাজ করতে আমার দারুণ লাগবে, কারণ সে ম্যাচ জেতাতে পারে। সে যদি সবসময়ের মতো তার সামর্থ্যের পরিচয় দিতে পারে, তাহলে সে থাকলে আমি খুশি হব।’