Home Blog Page 2737

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এমন খবর নিশ্চিত করা হলেও আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়নি। গত মঙ্গলবার থেকে স্কুকুজাতে কালচারাল ক্যাম্প শুরু করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেখানে ৩২ জন ক্রিকেটারের সঙ্গে দলে সহকারী আছেন ১৮ জন। মোট ৫০ জন কালচারাল ক্যাম্পে আছেন।

এই ক্যাম্পের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের মোট ৫০ জনের কভিড-১৯ পরীক্ষা করা হয়। যাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্য থেকে দুজনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে সিএসএ। এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুজন ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের কোনো বদলি নেই। আপাতত তাঁরা সেলফ আইসোলেশনে আছেন।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদী বৈষম্যের কারণেই এই কালচারাল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএ। বর্ণবাদী সংস্কৃতি বন্ধের উদ্দেশ্যে এর আগে ২০১০ সালেও এমন কালচারাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ক্যাম্পে দলীয় পারফরম্যান্স ছাড়াও খেলার পরিবেশ এবং একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণের বিষয়ে ওয়ার্কশপ করা হবে।

জিদানের ক্যারিয়ারের সেরা দিন

0

শূন্য থেকে শুরু করে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়াকে নিজের ক্যারিয়ারের সেরা দিন বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান কোচ জিনেদিন জিদান। ৪৮ বছর বয়সী ফ্রান্সের এই ফুটবল আইকনের মতে এই দিনটি তার সারা জীবন মনে থাকবে। যেখানে অন্তুর্ভুক্ত আছে খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপের শিরোপা জয়টিও। এই মৌসুমে তার বড় ধাক্কাটি হচ্ছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেয়ার ঘটনা।

বার্তা সংস্থা এএফপিকে জিদান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল লা লিগা জয় করা। করোনা ভাইরাসের মাহামারি শুরুর পর মনে করেছিলাম আমরা আর খেলাটি শুরু করতে পারব না। কারণ পরিস্থিতি তেমনটাই ছিল। শেষ পর্যন্ত আমরা লা লিগা জয় করতে পেরেছি। আমার কাছে ওই দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন। এমনকি চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারাটা সব সময় দারুন ব্যাপার। এটি একটি চমৎকার বিষয়। তারপরও আমি সেটির সঙ্গে এর তুলনা করতে চাই না। আমরা যখন জটিলতা কাটাতে সক্ষম হলাম, তখনো লা লিগা জয় করাটা কঠিন ছিল। এটি ছিল আমার পেশাদার ক্যারিয়ারের সেরা দিন।’

কোনো এক পর্যায়ে এসে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহনের আশা কখনো ত্যাগ করেননি উল্লেখ করে জিদান আরো বলেন, ‘আমি অনেকবার বলেছি আমি যদি কোচ থাকি তাহলে কেন একদিন ফ্রান্সের দায়িত্বে আসব না? এটি নতুন কিছু নয়। এমনকি দিদিয়ে দেশ্যমও বিষয়টি জানে। কারণ তিনি নিজেই এই ঘোষণাটি দিয়েছেন। আমাদের সবারই কিছু না কিছু গল্প আছে। আর আমার গল্প ফ্রেঞ্চ দলকে নিয়ে। আমার শেষ গেম পর্যন্ত এটি ছিল চমৎকার। ছিল উত্থান পতন। তবে আমার গল্পটি খুবই সুন্দর। একদিন আমি এই দায়িত্ব পাব। এটি প্রকৃতিগত ব্যাপার। যা হবার তা হবে।’

ফরাসি দলের হয়ে ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন তিনি। তবে তার সমাপ্তিটা ঘটেছে কিছুটা অন্যরকম ভাবে। ২০০৬ সালে ইতালিল বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখতে হয়েছে জিদানকে।তিনি বলেন, ‘ক্যারিয়ার নিয়ে আমার কোন পরিকল্পনা নেই। আজ আমি প্রশিক্ষন উপভোগ করছি। যেমনটি উপভোগ করতাম খেলোয়াড় থাকাকালিন সময়ে। যখন সেটা কাজ করবে না কিংবা অন্য কিছু করার প্রয়োজন হবে , আমি তা করব।’

শ্রীলঙ্কা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি

0

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যেতে চান না জাতীয় দলের ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। তিনি সীমিত ওভারের ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের সাথে চুক্তিবদ্ধ হলেও পাশাপাশি টেস্ট দলের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। লাল বলের ক্রিকেটেও ম্যাকেঞ্জির দক্ষতা ব্যবহার করতে আগ্রহী ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগারদের আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ম্যাকেঞ্জি কেন যেতে চাচ্ছেন না তা পরিস্কার নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘কেন শ্রীলঙ্কা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি, তা এখনো পরিস্কার নয়। ম্যাকেঞ্জির সাথে এখনও পরিষ্কার কথা হয়নি। তিনি কি শুধু এই সফরেই যেতে চাইছে না, নাকি আগামীতেও টিম বাংলাদেশের ব্যাটিং কোচ পদে আর থাকতে ইচ্ছুক নন, তা আগে জানা দরকার। আমরা এখনও ম্যাকেঞ্জির কাছ থেকে সেই খবরটি পাইনি। আরও কথাবার্তা রয়েছে।’

আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আকরাম বলেন, ম্যাকেঞ্জির সমস্যার কথা জানার পরই বিসিবি চূড়ান্ত নেবে। তবে এখন শ্রীলঙ্কা সফরে ম্যাকেঞ্জি যেতে রাজি না হওয়ায় ইতোমধ্যে বিকল্প হিসেবে দুই-তিনজন কোচের সাথে আলোচনা করেছে বিসিবি। আকরাম বলেন, ‘আমাদের হাতে আরও বিকল্প আছে। ম্যাকেঞ্জি না গেলে তার বদলে দুই-তিনজনের আলোচনা করে আমরা বাছাই করব। সেটা এখনও চূড়ান্ত নয়। তবে ক্রেইগ ম্যাকমিলান ওই তালিকায় আছেন। কাজেই তার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না।’

অশ্বিনকে মানকাড আউট করতে নিষেধ করব : পন্টিং

0

আইপিএলের গত আসরে নন স্ট্রাইকার জস বাটলারকে ‘মানকাড আউট’ করে বিতর্কের ঝড় তুলে দিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ওই ম্যাচে রাজস্থান রয়্যালসের নন স্ট্রাইকার বাটলার বল ডেলিভারি হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। এই সুযোগে রাজস্থানের বাটলারকে রান আউট করে দেন বোলার অশ্বিন। এই নিয়ে তুমুল বিতর্ক হয়। এই আউট আইসিসি স্বীকৃত হলেও নৈতিক দিক দিয়ে অনেকের কাছে গ্রহণযোগ্য নয়।

কিন্তু এত সমালোচনার পরেও অশ্বিন বুঝিয়ে দেন, তিনি মানকাড আউট করে মোটেও অনুতপ্ত নন। ভারতীয় অফস্পিনার এমনও ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে তিনি আরও ‘মানকাড আউট’ তিনি আরও করবেন। কিন্তু এবারের আইপিএলে সেটা সম্ভব নাও হতে পারে। অশ্বিন এবার খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সেই দলের কোচ রিকি পন্টিং পরিষ্কারভাবে বলেছেন, তিনি চান না তার দলের কোনো বোলার বিপক্ষ ব্যাটসম্যানকে ‘মানকাড’ আউট করুক।

একটি পডকাস্টে পন্টিং বলেছেন, ‘আমি প্রথম গিয়েই অশ্বিনের সঙ্গে এ ব্যাপারটা নিয়ে বসব। খুব কঠিনভাবেই তাকে বিষয়টা বোঝাব। অশ্বিন হয়তো বলবে, ও নিয়মের মধ্যে থেকেই কাজটা করেছিল।’ ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে ভারতের ভিনু মানকড় প্রথম এইভাবে রান আউট করেন। এরপর থেকে কোনো বোলার নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে রান আউট করলে তাকে ‘মানকাড আউট’ বলা হয়।

ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো : রোশান

0

মাহি ও আমার জুটি- আমার ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে আশীর্বাদের মধ্য দিয়ে। আমাদের প্রযোজক জেনিফার আপুরে যথার্থ কুশীলব নির্বাচনের ফলেই হয়তো এটা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো। খুবই চমৎকার একটি গল্পের ওপর নির্ভর করে এই সিনেমাটা হচ্ছে। বলব, জেনিফার আপুর হাত দিয়ে দর্শকরা খুব ভালো মানের একটি চলচ্চিত্র উপহার পাবে।

এমনই বলছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বৃহস্পতিবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে নতুন চুক্তিবদ্ধ হওয়া ‘আশীর্বাদ’ ছবি নিয়ে এমনটাই বলছিলেন রোশান।

সরকারি অনুদান পাওয়া ছবি ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন মাহিয়া মাহি। আর এই ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন রোশন-মাহি। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এর প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। এটি পরিচালনা করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

রোশান বলেন, আমি চলচ্চিত্রের গল্পটা শুনে মুগ্ধ হয়েছি। এ রকম ছবির একটা অংশ হতে পেরে আমার ভালো লাগছে। তা ছাড়া মাহিকে আমার বিপরীতে আমি নিজেকে খুবই লাকি মনে করছি, কেননা মাহিয়া একজন মেগাস্টার, এতে কোনো সন্দেহ নেই। প্রথম ছবির চুক্তি অনুষ্ঠানেই তাঁর সঙ্গে আমার চমৎকার বোঝাপড়া হয়ে গেছে।

রোশান বলেন, এখানে আমার চরিত্রের নাম আসাদ। মুক্তিযুদ্ধবিষয়ক গল্প। গল্প তো অবশ্যই বৈচিত্র্যময়। এর বাইরে এখন কিছুই বলা যাচ্ছে না।

মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে মাহিও উচ্ছ্বসিত।

ছবির চুক্তি অনুষ্ঠানে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান ও মাহি

রোশানের প্রথম চলচ্চিত্র ‘রক্ত’ মুক্তি পায় ২০১৬ সালে। এতে তাঁর বিপরীতে ছিলেন পরীমণি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে ছিলেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সঙ্গে পার্শ্বভূমিকায় অভিনয় করেন। বর্তমানে পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহানের সুন্দরীতমা চলচ্চিত্রে কাজ করছেন।

ভেঙে গেল সারা-কার্তিকের প্রেম

0

সারা আলী খান ও অভিনেতা কার্তিক আরিয়ান বলিউডের বেশ কিছু ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন। প্রথম ছবি ‘লাভ আজকাল’-এ কাজ করার সময় থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক আরো স্পষ্ট হয়, যখন অভিনেতার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে দেখা গিয়েছিল সারা আলীকে।

এমনকি গত বছর ‘পতি পত্নি অউর ওহ’ ছবির শুটিংয়ের জন্য কার্তিক যখন লাখনৌ ছিলেন, তাঁর সঙ্গে দেখা করতে সেখানে চলে গিয়েছিলেন সারা।

‘কুলি নাম্বার ওয়ান’-এর শুটিংয়ে অভিনেত্রী যখন ব্যাংকক গিয়েছিলেন, সেখানেও ছুটে গিয়েছিলেন কার্তিক। এমনকি ‘লাভ আজকাল’ ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এ জুটিকে। তবে খুব বেশিদিন টেকেনি সে সম্পর্ক।

জানা যায়, ‘লাভ আজকাল’ ছবির মুক্তির পরপরই ভেঙে যায় সেটি। ফলে অনেকেই ধরে নিয়েছে, ছবির প্রচারণার জন্যই এই প্রেমের নাটক করেছে কার্তিক-সারা। এমনকি শুধু প্রেমের সম্পর্ক বিচ্ছেদ তা নয়, এই তারকা জুটি ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন।

আশীর্বাদে অপু আউট, মাহি ইন

0

অবশেষে সরকারি অনুদান পাওয়া ছবি ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন মাহিয়া মাহি। আর এই ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন রোশন-মাহি। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে মাহির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস।

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এর প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। এটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

প্রযোজক জেনিফার বলেন, সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলাম। অবশেষে মাহিয়া মাহিকে আমরা চুক্তিবদ্ধ করেছি। এখন পর্যন্ত নায়ক ও নায়িকা চূড়ান্ত করা হয়েছে, বাকি অভিনয়শিল্পীদের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

মাহি জানান, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে তিনি উচ্ছ্বসিত।

এর আগে গত রবিবার (১৫ আগস্ট) এ ছবির জন্য অপু বিশ্বাসকে চূড়ান্ত করা হয়। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়। কিন্তু শেষ পর্যন্ত এ ছবিতে অপুকে নেওয়া হচ্ছে না বলেও জানানো হয়েছে। কারণ হিসেবে প্রযোজক জে‌নিফার বলেন, অপু বিশ্বাসকে এ ছবির জন্য চুক্তিবদ্ধ করা হলেও অপেশাদারির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে নিষেধ করা হয়েছিল এখনই এই ছবির বিষয়টি না জানাতে; কিন্তু তিনি ফেসবুকে সেটা সবাইকে জানিয়ে দেন।

এর আগে অপু দাবি করেছিলেন, তিনি বাদ পড়েননি। নিজেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। অপু বলেন, আমি নিজেই ব্যক্তিগত কারণে ছ‌বি‌টি ছেড়ে দিয়েছি। আমাকে ছবিটিতে অভিনয় করার বিপরীতে কিছু শর্ত দেওয়া হয়েছে, যা ক্যা‌রিয়ারের এই সময়ে এসে মানা সম্ভব নয়। এটা আমার কাছে একজন অভিনেত্রী হিসেবে অপমানের মনে হয়েছে। তাই প্রযোজক‌ ও পরিচালকের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই জানিয়ে দিয়েছি, ছবিটি আমার পক্ষে করা সম্ভব নয়। ক্যারিয়ারে এটা স্বাভাবিক ঘটনা। একে নিয়ে জল ঘোলা না করার অনুরোধ রইল সবার কাছে।

ভারতে আগামী মাসে সিনেমা হল খুলছে!

0

লকডাউনের পরবর্তী এই সময়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা ভারত। বিভিন্ন অফিস, শপিং মল, দোকানসহ একে একে অনেক কিছু খুললেও সরকারের পক্ষ থেকে এখনও সিনেমা হল খোলার অনুমতি মেলেনি। তবে এবার হল মালিক ও সিনেমাপ্রেমীদের জন্য এল সুখবর। শোনা যাচ্ছে, আনলকের চতুর্থ পর্বে খুলে যেতে পারে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি। কেন্দ্রের তরফে এমনই পরিকল্পনা রয়েছে বলে খবর।

লকডাউনের পর আনলক পর্বে ইতোমধ্যেই জিম, রেস্তোরাঁ, শপিং মল, ধীরে ধীরে সবই খুলেছে। শ্যুটিংয়ের ক্ষেত্রেও মিলেছে ছাড়পত্র। তাই সিনেমা হল কবে খুলবে সে প্রশ্ন উঠছিলই। শোনা যাচ্ছে, আনলকের গাইড লাইন মেনেই অগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে সিঙ্গল স্ক্রিন গুলো খোলার অনুমতি দেওয়া হতে পারে।

যদিও সেক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসা, স্যানিটাইজেশন করার নিয়ম মেনেই হল খোলার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি সিনেমাহলের তাপমাত্র ২৪ ডিগ্রি কিংবা তার বেশি রাখতে হবে।

প্রসঙ্গত, লকডাউনের শুরু থেকেই ভারত ও বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ রাখা হয়েছে। তাই সিনেমা হলের ব্যবসায় বড়সর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হল মালিকরা।

এনিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একাধিকবার আবেদনও জানানো হয়েছিল। তবে পরিস্থিতি অনুকুল না থাকায় হল খোলার অনুমতি দেওয়া হয়নি। গত মাসে এনিয়ে ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে। তবে শেষপর্যন্ত ঠিক কবে সিনেমাহল খোলার অনুমতি মেলে সেটাই দেখার বিষয়।

এদিকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমা হল খুলে দেওয়ার আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করলেও সরকারের তরফ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।

রিয়া নির্দোষ হলে হাই প্রোফাইল আইনজীবী কেন মামলা লড়ছেন?

0

​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ফের রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, রিয়া চক্রবর্তী যদি নির্দোষ হন, তাহলে তিনি কেন সতীশ মানশিন্ডের মতো একজন হাই প্রোফাইল আইনজীবীর (ক্রিমিনাল লইয়ার) শরণাপন্ন হলেন! সুশান্তের মৃত্যুর পর কেন অপেক্ষা করতে পারলেন না রিয়া! কেন কয়েক দিনের মধ্যে সতীশ মানশিন্ডের সঙ্গে যোগাযোগ করে কাজ সেরে ফেলেন! এমন প্রশ্নই তুললেন কঙ্গনা রানাউত।

কঙ্গনা আরও বলেন, রিয়া যদি কিছু না করে থাকবেন, তাহলে কেন সতীশ মানশিন্ডের মতো এতবড় মাপের একজন আইনজীবীকে নিয়োগ করলেন!

প্রসঙ্গত, প্রত্যেক শুনানির জন্য সতীশ মানশিন্ডে ১০ লক্ষ করে পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। ওই আইনজীবীর পারিশ্রমিকের উল্লেখ করে কঙ্গনার প্রশ্ন, রিয়া নির্দোষ হলে এত পারিশ্রমিক দিয়ে কেন আইনজীবীর শরণাপন্ন হলেন! যদিও কঙ্গনার প্রশ্নের পালটা উত্তর দেওয়া হয়নি রিয়ার তরফে।

সুশান্ত সিং রাজপুত মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুশান্ত মামলায় সিবিআই তদন্তের জন্য মুম্বই পুলিস যাতে সব ধরনের সাহায্য করে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

পাপিয়ার মতো আর কেউ যেনো অনুপ্রবেশ করতে না পারে

0

পাপিয়ার মতো আর কোনো অনুপ্রবেশকারি যেনো সংগঠনে প্রবশ করতে না পারে সে দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের তাঁর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকান্ড প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনো অপকর্মকারিরা যেন সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে খোয়ল রাখতে হবে। দুই এক জনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্নান হতে পারে না।

তিনি বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠ লগ্ন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভুমিকা পালন করে আসছে। আপনারা জানেন যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেনো কোনো অপকর্ম করতে না পারে সে দিখে খেয়াল রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, নিজ উদ্যোগে অনিয়ম উদ্ঘাটন করে শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সরকার কোনো কিছু ধামাচাপা দেয়নি। অপরাধীদের দলীয় পরিচয় খোঁজেনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির মহাসচিব দেশের স্বাস্থ্য খাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভির হতাশায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের সাথে যাদের সম্পর্ক নেই। সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্চায় গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের প্রধান কাজ। তারা দিনের বেলাতেও আঁধার দেখে। পুর্ণিমায় দেখে আমাবশ্যার অমানিষা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারিদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন।