Home Blog Page 2742

শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত

0

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি বলছে, মঙ্গলবার সকালে ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণে ফিলিপাইনের কেন্দ্রে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পে একটি বাড়ির নিচে একটি পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। এছাড়াও আরও বেশি কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও সেতু ভেঙ্গে গেছে। ভূমিকম্পের আঘাতে কাতেইনগান পৌরসভায় একটি তিনতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে এক পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। উদ্ধারকারী দল তাদের উদ্ধারে কাজ করছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কাতেইনগান থেকে ৫ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২১ কিলোমিটার।

এর আগে ১৯৯০ সালে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এবিসি নিউজ

“ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে উপযুক্ত নন”

0

আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে চলছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা। ডেমোক্রেটিক সম্মেলনে এসব কটুক্তি করেন তিনি।

সাবেক ফার্স্ট লেডি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের উপযুক্ত প্রেসিডেন্ট না। তিনি ভুল ভাবে নির্বাচিত হয়েছেন।জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে কটুক্তি করেছিলেন মিশেল ওবামা। তিনি বলেন ঘরে বসে ভোট জালিয়াতি করা এত সহজ না। এই প্রেসিডেন্টের কারণে করোনার সময়ে দেশের অর্থনীতির এই অবস্থা।

এদিকে জো বাইডেনের প্রশংসা করেছেন মিশেল ওবামা। সেই সাথে বারাক ওবামা ক্ষমতায় থাকাকালীন সময় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছে। এবার মেইলের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বাড়ছে আরো শঙ্কা।

সূত্র: বিবিসি নিউজ

পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

0

পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগেই এক বিবৃতিতে মোর্নিয়াও জানিয়েছিলেন যে, তিনি শিগরিই দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

সম্প্রতি তার বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই চাপে ছিলেন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি অনুধাবন করতে পেরেছেন যে, তিনি ৪১ হাজার ডলার পরিশোধ করেননি। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।

মোর্নিয়াও বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় তার পদে দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন। তবে তিনি এটা বলেছেন যে, উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত করেছি। আমি তাকে জানিয়েছি যে, আগামী নির্বাচনে আমার পুনরায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

২০১৫ সালে জাস্টিন ট্রুডো প্রথম কানাডা সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিল মোর্নিয়াও।

ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে : সেতুমন্ত্রী

0

‘ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে’ বলে অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার জঙ্গিগোষ্ঠীর বিষদাঁত ভেঙে দিলেও গোপনে গোপনে তাদের এখনও সক্রিয়তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা সুযোগ খুঁজছে। আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন।
এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ বাংলায় কোনও ষড়যন্ত্রকারীর ঠাঁই নেই। প্রশ্রয় নেই কোনও জঙ্গি গোষ্ঠী এবং সাম্প্রদায়িক অপশক্তির। সব ষড়যন্ত্র মাড়িয়ে জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির চলমান যে যাত্রা, তা এগিয়ে যাবে অদম্য গতিতেই।’
দেশে সিরিজ বোমা হামলার জন্য বিএনপি সরকারকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, ‘৬৩টি জেলায় একযোগে বোমা হামলার জন্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক গড়ে তোলা, জনবল ও বোমা সরবরাহ এতসব একদিনে গড়ে ওঠেনি। তবে রাষ্ট্রযন্ত্র সেদিন নিরব ছিল কেন? নিশ্চয়ই সরকার প্রশ্রয়দাতা আর পৃষ্ঠপোষক ছিল। না হলে কীভাবে এ দীর্ঘ প্রস্তুতি জঙ্গিরা গ্রহণ করলো? এ দেশের রাজনীতিতে তেমনি ১৫ আগস্টের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। তার ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আবার ২০০৫ সালে সিরিজ বোমা হামলাও সেই আগস্ট মাসে। তাই বলবো, ১৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট সবই একসূত্রে গাঁথা। এসব হত্যা ও ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড বিএনপি। এ সব হত্যা, সন্ত্রাসও ষড়যন্ত্রের অংশ।’
বিএনপিকে জঙ্গিবাদের আশ্রয়দাতা উল্লেখ করে তিনি বলেন, ‘এদেশে হত্যা-সন্ত্রাস ও ষড়যন্ত্রের পাশাপাশি ঊগ্র সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদকে তারাই প্রশ্রয় দিয়েছে। লালন-পালন করে ক্যান্সারে রূপান্তর করেছে। সেদিনের বোমা হামলা ছিল জেএমবিসহ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর শক্তি প্রদর্শন। এটি ছিল প্রকাশ্যে শক্তি প্রদর্শনের মহড়া। একযোগে তারা তাদের শক্তি জানান দিয়েছিল। ক্ষমতার মসনদে থেকে তাহলে কী করেছিল বিএনপি?’
আগস্ট মাস এলেই দলীয় সভাপতি শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে আওয়ামী লীগ শঙ্কায় থাকে উল্লেখ করে কাদের বলেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। তারা সুযোগ খুঁজছে। আমাদের সচেতন থাকতে হবে। আর কোনও ১৫ আগস্ট, ২১ আগস্ট এ দেশে যেন না আসে। না আসে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা কিংবা হলি আর্টিজানে ঘটনা। চাই না রমনা বটমূলের মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি।’
১৫ আগস্ট জাতির জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিকূলতার স্রোত মাড়িয়ে, ইতিহাসের নানা বাঁক পেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শ আর রক্তের উত্তরাধিকার ১৯৮১ সালে দেশে ফিরে আসেন। ফিরে আসেন আরেক বাংলাদেশে। শুরু করেন দল গোছানোর কাজ। গড়ে তোলেন ঐক্য। স্বজন হারানোর বেদনাকে তিনি শক্তিতে রূপান্তর করেন। মানুষের জীবন বদলে দেওয়ার মাঝে খুঁজে নেন প্রিয়জন হারানোর কষ্ট।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে। জাতির কলঙ্কমোচন হয়েছে। তিনি আছেন বলেই যুদ্ধাপরাধের বিচার হয়েছে। জাতি পাপের বোঝা থেকে মুক্ত হয়েছে। তিনি আছেন বলেই জঙ্গি ও সাম্প্রদায়িক অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি। তাদের বিচারের আওতায় আনা হয়েছে এবং শক্ত হাতে দমন করা হচ্ছে।’
আওয়ামী লীগ সম্পাদক বলেন, উন্নয়নবিরোধী অপশক্তি এখনও আছে চারপাশে। তারা দেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়াকে মেনে নিতে পারে না। উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এখনও সুযোগ খুঁজছে। তারা শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাওয়া তাদের গাত্রদাহ। তারা দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, চায় সংঘাতে জর্জরিত রক্তময় প্রান্তর। সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায়। কিন্তু যতক্ষণ দেশরত্ন শেখ হাসিনা আছেন, আমাদের সমৃদ্ধ আগামীর বিনির্মাণে অগ্রযাত্রা এগিয়ে যাবেই। সতর্কতার পাশাপাশি আমাদের সুদৃঢ় ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হতে হবে সম্মিলিত প্রয়াসে। শেখ হাসিনার হাতকে করতে হবে শক্তিশালী।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।

রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে জঙ্গি দমন সম্ভব হতো : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্নভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, এখনো দিচ্ছে। জঙ্গিরা এখনো তাদের জোটে রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে জঙ্গি দমন পুরোপুরিভাবে সম্ভব হতো ।
আজ সোমবার চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধনকালে ২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালের ক্ষমতাসীন সরকারের সমর্থনে জঙ্গিরা দেশব্যাপী শাখা-প্রশাখা বিস্তার করেছিলো। শক্তি অর্জন করেছিলো। সে শক্তির মহড়া তারা দিয়েছে ২০০৫ সালের আজকের দিনে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে। সে হামলায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্বকভাবে ক্ষুন্ন হয়েছে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার জঙ্গি দমনে সচেষ্ট রয়েছে। বিভিন্ন সময় জঙ্গিদের আটক করা হচ্ছে। তাদের নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে পুরোপুরি নির্মুল করা যায়নি। এখনো সুযোগ পেলে তারা মাথাচড়া দিয়ে ওঠে।
ড. হাছান মাহ্‌মুদ বলেন, কোভিড শুরুর দিকে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থায় কিছুটা সংকট থাকলেও এখন সংকট পুরোপুরি কেটে গেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসায় কোভিড চিকিৎসা সহজতর হয়েছে। বর্তমানে আইসিইউ বেড ও কোভিডের জেনারেল বেড অর্ধেকের মত খালি রয়েছে। চট্টগ্রামে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র চালু করায় ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, এ হাসপাতাল চালু হওয়ায় রোগীদের বিদেশ গমনের প্রবণতা কমে আসবে। ফলে দেশের টাকা দেশে থাকবে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো শক্তিশালী হবে।
মন্ত্রী বলেন, ইম্পেরিয়াল হাসপাতাল নির্মাণের জন্য বর্তমান সরকার ন্যুনতম দামে জমি দান করেছে। পাশাপাশি পরামর্শসহ অন্যান্য সমর্থন দিয়ে যাচ্ছে। সম্পূর্ণ মানবসেবার উদ্দেশ্যে নির্মিত এ হাসপাতাল তাদের অঙ্গিকার অটুট রাখবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক ও হাসপাতালের বোর্ড অব ডাইরেক্টর্স সদস্য এম এ মালেক, বোর্ড সদস্য ডা. রবিউল হোসেন বক্তৃতা করেন। বোর্ড সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর পূর্বে মন্ত্রী হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধন ও পরিদর্শন করেন। কোভিড চিকিৎসায় চট্টগ্রামে প্রথমদিকে যে কয়টি বেসরকারি হাসপাতাল এগিয়ে আসে ইম্পেরিয়াল হাসপাতাল তাদের অন্যতম। এখানে ৫০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিট রয়েছে। এর ১৭ শয্যা আইসিইউ ও এইচডিইউ’র জন্য সংরক্ষিত। অপেক্ষাকৃত কম জটিল রোগীদের জন্য ১৭টি কেবিন রয়েছে। সংক্রমণ রোধের জন্য আলাদা বহিঃবিভাগ, ল্যাবরেটরি, এক্সরে প্রভৃতির ব্যবস্থা রয়েছে। এছাড়া সাধারণ রোগীদের চিকিৎসা সেবা যথারীতি চালু রয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে প্রধানমন্ত্রীর ‌‌১ কোটি টাকা অনুদান

0

আসন্ন ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব’ উদযাপন করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রেস সচিব বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীকে সহযোগিতা করে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই অনুদান দেন। যেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে পালন করতে পারেন।’
আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে।
দিবসটিতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করেন।

এবার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন

0

রাশিয়ার পর এবার করোনা ভ্যাকসিনের অনুমোদিন দিল চীন। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দারুণভাবে সফল হওয়ার পর ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে শি জিনপিং প্রশাসন।
দেশটির সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকসের তৈরি করেছে এই ভ্যাকসিন। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে চীন।
চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে এ তথ্য জানিয়েছে।
টুইট বার্তায় বলা হয়, চীন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। পিএলএ (চীনা সেনাবাহিনী) সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল তৈরি করেছে ভ্যাকসিনটি। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তুলতে সক্ষম।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, করোনার এই ভ্যাকসিন নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
সিনহুয়া জানিয়েছে, ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে।
এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে। তাদের ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর শরীরে।
খবর সিজিটিএন

সীমান্তে মিথিলাকে বরণ করলেন সৃজিত

0

বিশেষ অনুমতি নিয়ে ১৫ আগস্ট সড়ক পথে পেট্রাপোল সীমান্ত দিয়ে মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়ি গেছেন মিথিলা। ওইদিন সীমান্তে অপেক্ষায় থাকা সৃজিত স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের বাসায় যান।
স্ত্রী মিথিলার ঘরে ফেরার খবর জানিয়ে টুইটারে সৃজিত লিখেছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট বহু মানুষ ঘৃণার কারণে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। ২০২০ সালের ১৫ আগস্ট দুজন মানুষ ভালোবাসার জন্য সীমান্ত পাড়ি দিলেন।

জানা গেছে, করোনার কারণে ভারত-বাংলাদেশ যাতায়াত বন্ধ থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সড়ক পথে দেশে ছেড়েছেন মিথিলা। পেট্রাপোল সীমান্ত পার হয়ে মিথিলা ও তার মেয়ে আইরা পশ্চিমবঙ্গে যান।
সীমান্তে সৃজিত হাজির হয়েছিলেন স্ত্রী ও কন্যাকে কলকাতায় নিয়ে যেতে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সব নিয়মকানুন মেনেই ওইদিন বর্ডার পার হন মিথিলা ও তার মেয়ে।
গত বছরের ৬ ডিসেম্বর বিয়ে করেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।
জানা গেছে, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।
তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।
এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের ঘরে আইরা তাহরিম খান নামের একটি কন্যা সন্তান রয়েছে।

২৫শে আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

0

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ২৫শে আগস্টের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মাহবুব হোসেন।

আজ সোমবার তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষার দিনক্ষণ এখনো নির্ধারণ না হলেও, পরীক্ষার দুই সপ্তাহ আগে জানানো হবে।

সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনে এবার পরীক্ষাকেন্দ্র বাড়ানো হবে।

গোপনে আবার বিয়ে করলেন শখ!

0

অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল তিন মাস আগে। সেই গুঞ্জনের সত্যতা মিললো। সম্প্রতি শখ ও তার স্বামী রহমান জনের ছবি সামনে এসেছে। জন পেশায় ব্যবসায়ী।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। জানা গেছে, কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ।
জনের ভাগ্নে আরাফ রহমান গণমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।
তবে শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।