Home Blog Page 2743

রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত, শুভশ্রীকে নিয়ে শঙ্কা

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার দুপুর ২টায় নিজের টুইটার হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজ। এতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে শঙ্কায় রয়েছে পরিবার ও তার ভক্তরা।
পরিচালক রাজ টুইটে লিখেন, আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু দুই বারই তার করোনা পরীক্ষার ফলাফলের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যান্য সদস্যরাও করোনা টেস্ট করিয়েছেন। এখনই চেষ্টার সময়।
এদিকে রাজ চক্রবর্তীর জন্য সময়টি বেশ কঠিন। কারণ রাজের ‘পরিণীতা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্তসঃত্ত্বা। মাত্র কয়েক দিনের অপেক্ষার তাদের বাড়িতে নতুন অতিথি আসছে। সুখের সংবাদের অপেক্ষার মাঝেই রাজের এ দুসংবাদটি এলো।
এর আগে অভিনেত্রী কোয়েল মল্লিকসহ তার পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন পুরোপুরি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছে। সবার শরীরের এখন সুস্থ বলে জানা গেছে।
সম্প্রতি শুভশ্রীর বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ছাড়া কেউই উপস্থিত নেই। এছাড়া অভিনেত্রী মা হবেন বলে বাড়িতে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হয়। সতর্কতার অংশ হিসেবে বাইরে থেকে আনা জিনিসপত্র ঠিকমতো স্যানিটাইজ করা হয়।
খাবারের সময় মানা হয় কড়া নিষেধাজ্ঞা। কিন্তু করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেলেন না রাজ।

এবার দ্রুত করোনার টিকার অনুমোদন দেয়ার পথে জার্মানি

0

রাশিয়ার পর এবার দ্রুত করোনার টিকার অনুমোদন দেওয়ার পথে হাঁটছে জার্মানি। দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউরভ্যাক রবিবার এ সম্ভাবনার কথা জানিয়েছে।
কিউরভ্যাকের প্রধান নির্বাহী ফ্রানজ ওয়ার্নার হাস বলেন, ‘আমরা দ্রুত অনুমোদনের সম্ভাবনাকে বাতিল করছি না। তবে এটি কেবল কর্তৃপক্ষের নিবিড় সহযোগিতার মাধ্যমেই সম্ভব।’
কিউরভ্যাকের টিকার জন্য অর্থায়ন করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ২১ কোটি ৩০ লাখ ডলার বেড়েছে।
১১ আগস্ট বিশ্বে প্রথম করোনার টিকার রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়েছে রুশ সরকার। পশ্চিমা বিশেষজ্ঞদের অভিযোগ, দ্রুত উৎপাদনে যাওয়ার চেষ্টা করতে গিয়ে রাশিয়া টিকার অনেক নিরাপত্তা বিষয় এড়িয়ে গেছে। অবশ্য রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অর্থ আত্মসাৎ মামলায় দুদকে জিজ্ঞাসাবাদ চলছে সাহেদকে

0

অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে সাত দিনের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দুদক কর্মকর্তারা।

এর আগে অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। গত বুধবার (১২ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা জানায়, সাহেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে গত ১০ আগস্ট অর্থ আত্মসাৎ মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবৈধ সম্পদের মামলায় দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ নেওয়া ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে দুদকের একটি অনুসন্ধানী দল পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে কাজ করছে। সাহেদ এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ কারণে তারা সেসব বিষয়ে তাকে জেলগইটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।

নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর সবশেষ গত ১৫ জুলাই ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন নিয়ে রিটের শুনানি আজ

0

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আজ।

হাইকোর্টের বিচারপতি তারিক-উল-হাকিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চে সোমবার (১৭আগস্ট) রিটটির শুনানি হবে।

সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে গত বুধবার (১২ আগস্ট) রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।

সুবীর নন্দী বলেন, রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি, আধা-সরকারি অফিস, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল রবিবার (১৬ আগস্ট) রাতে সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় ভারতে গরু আনতে যাচ্ছিল সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল। এ সময় আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্প সদস্যদের গুলিতে নিহত হন সুমন। পরে সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন তার সহযোগীরা।

মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সুমন। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে মারা যান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। গতকাল সন্ধ্যায় এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া যায় বলে জানান তিনি।

ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবিত নিয়োগ বিধিতে অসামঞ্জস্য, ব্যাখ্যা চেয়েছে আইন মন্ত্রণালয়

0

ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত খসড়া বিধিমালায় বড় ধরনের অসামঞ্জস্য ধরা পড়েছে।

খসড়া বিধিমালায় ১৬তম ও ১৭তম গ্রেডের কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাব করা হলেও ১৪তম গ্রেডের কর্মকর্তাদের বিষয়ে কিছু বলা হয়নি। বরং তাদের পদোন্নতির জন্য অভিজ্ঞতা পাঁচ বছরের স্থলে ১০ বছর করা হয়েছে। এছাড়া চতুর্থ শ্রেণির পদ অফিস সহায়ক, প্রসেস সার্ভেয়ার ও চেইনম্যান থেকে পদোন্নতি বন্ধের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা আমলে না নেওয়ায় মাঠ প্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মাঠ প্রশাসনে নিয়োগ ও পদোন্নতির জন্য পৃথক দুটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেয় ভূমি মন্ত্রণালয়। ইতোমধ্যে ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০’ এবং ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২০’ নামে পৃথক দুটি বিধিমালার খসড়া প্রণয়ন করেছে, যা ভেটিং-এর জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়।

ভেটিং-এ একই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত পৃথক দুটি বিধিমালা প্রণয়ন নিয়েই প্রশ্ন তুলে বলা হয়েছে, দুটি বিধিমালা একত্রিত করে একটি বিধিমালা প্রণয়ন করা গেলে স্বচ্ছ ও সহজবোধ্য বিধিমালা প্রণয়ন করা যেতে পারে।

সেখানে বেশকিছু বিষয়ে অসামঞ্জস্যের কথা তুলে ধরে বলা হয়েছে, খসড়া বিধিমালায় প্রতিটি পদের বিপরীতে পদ সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড উল্লেখ থাকা আবশ্যক হলেও তা করা হয়নি। ‘ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তা’ থেকে কানুনগো পদে পদোন্নতির কথা বলা হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালায় ওই দুটি পদের উল্লেখ নেই।

এছাড়া বিদ্যমান বিধিমালার নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে ৬টি রিট পিটিশন দায়ের করা হয়েছে। ওইসব মামলার কোনো আদেশ প্রদান করা হয়ে থাকলে তা আমলে নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে।

এদিকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব এবং সংসদীয় কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদনে বলা হয়েছে, নতুন বিধিমালায় তহশিলদার, সহকারী তহশিলদারদের পদবি বিধি বহির্ভূতভাবে পরিবর্তন করে ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা করা হয়েছে। তাদের বেতন গ্রেড যথাক্রমে ১৬তম ও ১৭তম হলেও তা ১০ম গ্রেড করা হয়েছে। তাদের কানুনগো পদে পদোন্নতির জন্য পাঁচ বছরের চাকরির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অথচ সার্ভেয়াররা ১৪তম গ্রেডে কর্মরত থাকার পরও কানুনগো পদে পদোন্নতিতে ১০ বছরের অভিজ্ঞতার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে আদালতের দেওয়া নির্দেশনা আমলে নেওয়া হয়নি।

আরো বলা হয়েছে, নিয়োগ বিধিমালায় চতুর্থ শ্রেণির পদে পদোন্নতির বিধান না রেখে ১০০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে। অথচ সব মন্ত্রণালয় দফতর ও অধিদপ্তরে ২০ থেকে ৫০ শতাংশ পদোন্নতির বিধান রয়েছে। ২০০১ সালের নিয়োগবিধিতে অফিস সহায়ক (পূর্বের পদ এমএলএসএস), প্রসেস সার্ভেয়ার ও চেইনম্যান থেকে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ২০ শতাংশ পদোন্নতির ব্যবস্থা থাকলেও নতুন বিধিমালা শতভাগ সরাসরি নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এতে অসংখ্য কর্মচারী পদোন্নতি বঞ্চিত হবেন।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)-এর চেয়ারম্যান হুমায়ুন কবির তুষার কালের কণ্ঠকে বলেন, ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্ন্য়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সার্ভেয়াররা। অথচ তারা নানাভাবে বঞ্চিত। জনপ্রশাসন মন্ত্রণালয় উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহে কর্মরত ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের দ্বিতীয় শ্রেণির পদ ও তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশনা দিলেও ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের জন্য তা কার্যকর করা হয়নি। এরপর নতুন বিধিমালায় তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। সেখানে টেকনিক্যাল পদ হওয়া সত্ত্বেও সার্ভেয়ার পদের বেতন স্কেল ও সেখান থেকে কানুনগো পদে পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

একইভাবে প্রস্তাবিত বিধিমালা অফিস সহায়ক, প্রসেস সার্ভেয়ার ও চেইনম্যানদের জন্য বৈষম্যমূলক হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ভূমি মাঠ প্রশাসন সরকারি কর্মচারী পদোন্নতি বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, সারা দেশে মাঠপর্যায়ে সাড়ে ১২ হাজার কর্মচারীর জন্য ২০০১ সালের নিয়োগবিধিতে ২০ শতাংশ পদোন্নতির ব্যবস্থা রাখা হলেও নতুন বিধিতে ১০০ শতাংশ সরাসরি নিয়োগের প্রস্তাব করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন বিধিমালায় ৩০ শতাংশ পদোন্নতির বিধান রাখার দাবি জানিয়েছেন তিনি।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রস্তাবিত নিয়োগ বিধিমালা সম্পর্কে সংক্ষুব্ধদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাব ও সুপারিশ পাওয়া গেছে। আমরাও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছি। ভূমি মন্ত্রণালয়ের ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার খলিলুর রহমান

0

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি ড. খলিলুর রহমান বিসিএস ১৯৮৫ ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনাভাইরাস সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিল্লি ও জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ড. খলিলুর রহমান। এ ছাড়াও তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) লিয়েনে দায়িত্ব পালন করেছেন।

বার্তোমেউ কাপুরুষ এবং নির্বোধের মতো প্রলাপ বকছে!’

0

লা লিগায় তো শিরোপা জোটেনি, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এসে বার্সেলোনার জীর্ণ রূপটা প্রকাশিত হয়ে পড়েছে। কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাচে ৮-২ গোলে ভরাডুবির পর হতাশ বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ প্রতিশ্রুতি দিয়েছেন যে, ক্লাবে বড় পরিবর্তন আনা হবে। কিন্তু বার্তামেউয়ের এই মন্তব্যে বেজায় চটে গেছেন ক্লাবটির সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি বার্তামেউকে ‘কাপুরুষ’ এবং ‘নির্বোধ’ বলেও উল্লেখ করেছেন।

আবারও বার্সেলোনার সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করা লাপোর্তা এক সাক্ষাতকারে বলেছেন, ‘এমন কষ্টের হারের পর সভাপতি বার্তোমেউয়ের কথায় আবারও তার কাপুরুষতা ও নির্বুদ্ধিতার ইঙ্গিত পাওয়া যায়। নিজের ও বোর্ডের অযোগ্যতার কারণে বার্সেলোনার ভবিষ্যতের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছে সে।’

শুক্রবার রাতে চ্যম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ৮-২ গোলে হেরে ছিটকে পড়ে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। পুরো ম্যাচেই বার্সেলোনা ছিল নিষ্প্রাণ, খেলা ছিল অগোছালো। এমন শোচনীয় হারের কারণে ক্লাবটির মাঠে ও মাঠের বাইরের নানা সমস্যা প্রকাশিত হয়ে গেছে। সমর্থকেরা প্রচণ্ড ক্ষুব্ধ। ম্যাচের পর মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছিলেন, ‘ভবিষ্যতের জন্য ক্লাবে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বেশ কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব জানানো হবে।’

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ জার্গেন ক্লপ

0

৩০ বছরের খরা কাটিয়ে লিভারপুলকে প্রথমবারের মত লিগ শিরোপা উপহার দেয়া ম্যানেজার জার্গেন ক্লপ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন। ম্যানচেস্টার সিটিকে ১৮ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে পিছনে ফেলে এবারের মৌসুমের লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখায় অল রেডসরা।

চেলসির ফ্রাংক ল্যাম্পার্ড, লিস্টার সিটির ব্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের ক্রিস ওয়াইল্ডারকে পিছনে ফেলে এই পুরস্কার ছিনিয়ে নেন ক্লপ। শুক্রবার ঘোষিত অপর পুরস্কারগুলোর মধ্যে বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছেন লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্লন্ড। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লিভারপুল রেকর্ড টানা ১৮টি ম্যাচে জয়ী হয়।

এবারের মৌসুমে প্রতিটি হোম ম্যাচেই তারা জয়ী হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা ২৩টি। একইসাথে টানা ৪৪টি ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ডও গড়েছে। মৌসুম শুরু হবার দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ পর্যন্ত লিভারপুল টেবিলের শীর্ষে ছিল। ফেব্রুয়ারিতে ওয়াটফোর্ডের কাছে মৌসুমের একমাত্র পরাজয়ের স্বাদ পেয়েছে। ৯৯ পয়েন্ট নিয়ে এবার তারা মৌসুম শেষ করে।

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে না পারাটা ক্লপের এবারের একমাত্র ব্যর্থতা। ২০১৮-১৯ মৌসুমের বিজয়ীরা শেষ ১৬’র লড়াইয়ে আতলেটিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয়। ২০১৫ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৫৩ বছর বয়সী ক্লপ। তার অধীনে লিভারপুল প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ^কাপ জয় করেছে।

সাংবাদিকদের দেওয়া ধোনির ১০টি মজার উত্তর

0

এটা সবাই জানে যে ধোনি কখনও মাঠ কিংবা মাঠের বাইরে নিজের আবেগ প্রকাশ করতেন না। প্রবল দুঃখও যেমন প্রকাশ করতেন না, আবার দারুণ আনন্দের দিনেও নিস্পৃহ থাকতেন। সফল হতে গেলে যে মানসিক প্রস্তুতি লাগে তা ধোনির শুরু থেকেই ছিল। আর ছিল লড়াই করার মানসিকতা। অসম্ভব ঠাণ্ডা মাথার এই অধিনায়কের মাঝে কিন্তু তীব্র রসবোধ আছে। বিভিন্ন সময়ে মিডিয়ার প্রশ্নের জবাবে তার এই রসবোধের প্রমাণ পাওয়া গেছে। পাঠকদের জন্য রইল তেমনটি ১০টি উক্তি।

১. ২০১৪ সালে ধোনির দাড়িতে পাক ধরা শুরু হয়েছে। ক্যাপ্টেন্সির চাপেই দাড়ি পেকেছে কিনা- এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘মনে হয় যেন মাথার উপর কেউ ১০০ কেজির বোঝা চাপিয়ে দিয়েছে। এটা আমাকে ঝুঁকতে বাধ্য করার জন্য যথেষ্ট। তবে এর পর মাথার উপর পাহাড় চাপিয়ে দিলেও আর কোনো পার্থক্য হবে না।’

২. তখন সদ্য বিয়ে করেছেন ধোনি। বিয়ের পর কি ক্রিকেটার ধোনির জীবনে পরিবর্তন আসতে পারে! ধোনির উত্তর ছিল, ‘আমি আমার স্ত্রীকে বলেছি, তুমি আমার জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ একজন। তোমার আগে আমার দেশ ও বাবা-মা।’

৩. অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পর পর হোয়াইটওয়াশ হয়ে ভারতীয় দল তখন সমালোচনার তীরে বিদ্ধ। কোন হার সবচেয়ে দুঃখজনক ছিল?- এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘যখন কেউ মারা যায়, সে শুধু মারাই যায়। এটা ভাবতে বসে না যে কীভাবে মরতে পারলে ভালো হতো।’

৪. বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি সব থেকে জনপ্রিয় ট্রফি জয় করেছেন ধোনি। তার কাছে প্রশ্ন ছিল, আপনার আর কী চাই? ধোনির উত্তর ছিল, ‘একই জিনিস বারবার হলেও আমার কোনো সমস্যা নেই।’

৫. একবার তিনি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমি ভিড়ের জন্য খেলি না। খেলি দেশের জন্য।’

৬. সমালোচকদের উদ্দেশে একবার তীব্র আক্রমণ করে ধোনি বলেছিলেন, ‘আমার বাড়িতে তিনটি পোষা কুকুর আছে। আমি একের পর এক সিরিজ জিতি বা হারি, আমার প্রতি ওদের আচরণে কোনো পার্থক্য হয় না।’

৭. সিরিজ শেষ হয়নি, কিন্তু ভারতীয় দল সিরিজ হেরে গেছে। এমন সিরিজের বাকি ম্যাচগুলির মূল্য কী? ধোনি জবাব দিয়েছিলেন, ‘যতক্ষণ না ফুল স্টপ আসে, ততক্ষণ পর্যন্ত একটা বাক্য শেষ হয় না।’

৮. ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে ধোনি বলেছিলেন, ‘একজন ক্রিকেটার ১০০ শতাংশ ফিট না হয়ে খেলতে নামলে সে নিজেকে এবং দলকে ঠকায়।’

৯. সিরিজের মাঝে ধোনির স্ত্রী সাক্ষী জন্ম দেন তাদের একমাত্র কন্যা জিভার। তখন এক প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘আমি এখন দেশের কাজে ব্যস্ত। বাকি সব কিছু অপেক্ষা করতে পারে।’

১০. ধোনির মাঝে তীব্র দেশপ্রেম ছিল। আরও ছিল দেশকে সেবা করার ইচ্ছা। তিনি একবার বলেছিলেন, ‘আমি ক্রিকেট বেছে নিয়েছি কারণ খেলতে পারতাম। অবসরের পর ভারতীয় সেনাবাহিনীতে সেবা প্রদান করব। আমি সব সময় দেশ সেবা করতে চাই।’ কথা রেখেছিলেন ধোনি। গত বিশ্বকাপ খেলে ফেরার পর তিনি সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করেন।