Home Blog Page 2744

ভালোবাসার টানে সীমান্তের ওপারে গেলেন মিথিলা

0

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরহ শেষে ভালোবাসা মিলিয়ে দিল ওপারের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। গতকাল ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এই দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে শ্বশুরবাড়ির দেশে গেছেন মিথিলা এবং তাঁর একমাত্র কন্যা আইরা। এ খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জী।

স্ত্রী মিথিলার ভারত গমনের খবর জানিয়ে ফেসবুকে সৃজিত লিখেন, ‘১৯৪৭ সালের ১৫ আগস্ট ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার করেছিলেন। ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন আবারও সীমানা পার করলেন।’

পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্ত পার করে মিথিলা ও তাঁর মেয়ে আইরাকে ভারতে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সৃজিত। ১৫ আগস্ট সকালে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে সীমান্ত পাড়ি দেন মিথিলা ও তাঁর মেয়ে। ওপারে তাঁদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন সৃজিত। সেই গাড়িতে করেই তাঁরা বাড়িতে পৌঁছেন।

প্রসংগত, গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন হিন্দু-মুসলিম মৈত্রী বার্তা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক সৃজিত মুখার্জী ও বাংলাদেশের অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর সাবেক স্বামী তাহসানের কাছে মেয়েকে রেখে মিথিলা যান মধুচন্দ্রিমা যাপনে। এরপর তিনি বাংলাদেশেই ছিলেন। করোনার লকডাউনের কারণে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। মিথিলা তাঁর কন্যা আইরাকেও কলকাতার একটি নামি স্কুলে সৃজিত ভর্তি করিয়েছেন বলে শোনা যাচ্ছে।

করোনামুক্তির পর প্রকাশ্যে অমিতাভ, মায়ের স্মৃতিতে লাগালেন গুলমোহর

0

সদ্য করোনা থেকে আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। করোনামুক্তির পর প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। নিজের বাড়িতেই লাগালেন একটি গুলমোহর গাছের চারা। গুলমোহর গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে অমিতাভের অনেক স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতিচারণাই করলেন তিনি।

বৃক্ষরোপণের ছবি ইনস্টাগ্রামে টুইট করে অমিতাভ বচ্চন লেখেন, এই বিশাল গুলমোহরগাছটা একটা চারা হিসেবে পুঁতেছিলাম আমি, যখন আমাদের প্রথম বাড়ি প্রতীক্ষায় আসি ১৯৭৬ সালে। সম্প্রতি ঝড়ে এটা উপড়ে যায়। কিন্তু ১২ অগস্ট আমার মায়ের জন্মদিনে আমি একই জায়গায় ওঁনার নামে একটা গুলমোহরগাছের চারা পুঁতলাম। একেবারে এক জায়গায়!

গত মাসের দ্বিতীয় সপ্তাহে করোনার সংক্রমণ ধরা পড়ে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনসহ ঐশ্বরিয়া রায় বচ্চন ও আরাধ্যা বচ্চনের। প্রথমে দুজন নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সংক্রমণ ধরা পড়ার প্রথম এক সপ্তাহ হোম আইসোলেশনে রাখা হয়েছিল ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। ১৯ জুলাই তাদের স্থানান্তরিত করা হয় নানাবতী হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে চারজনই ফিরেছেন বাড়িতে।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

‘চুপ থাক, না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব’

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে নেট দুনিয়ায়। হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে সৃষ্টি হয়েছে ধ্রুমজাল। তবে সুশান্তই প্রথম নয়, এমন আরো অনেক রহস্য মৃত্যুর সাক্ষী হয়েছে বলিউড। যার কোনো উত্তর আজও স্পষ্ট নয়। সুশান্তের মৃত্যুর খবর ছড়ানোর পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়তে হয় রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটকে। এবার সুর চড়িয়ে মহেশের বিরুদ্ধে মুখ খুললেন আরেক প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা।

জিয়া খানের মা রাবিয়া খান সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, জিয়ার শেষকৃত্যের দিন তাঁকে হুমকি দিয়েছিলেন মহেশ ভাট। মহেশ ভাট সেদিন বলেছিলেন, ‘চুপ থাক। না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব।’ রাবিয়ার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলিউডে।

রাবিয়া এই সাক্ষাৎকারে বলিউডের মাফিয়া এবং তাদের ক্ষমতার সম্পর্কেও কথা বলেছেন। বলেছেন এই বলিউড মাফিয়ারা এখনো সুরজ পাঞ্চোলিকে সাহায্য করছে। ২০১৩ সালে মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়জিয়া খানের দেহ। জিয়া খানের সঙ্গে তখন সম্পর্কে ছিলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। সুরজের বিরুদ্ধেই জিয়ার পরিবার অভিযোগ এনেছিল।

সুশান্তের মৃত্যু সম্পর্কে রাবিয়া বলছেন, ‘আমি প্রথমেই বলেছিলাম সুশান্তকে খুন করা হয়েছে। জিয়ার ঘটনার সঙ্গে বহু মিল রয়েছে। দুই ক্ষেত্রেই তাদের সঙ্গীরা ভালোবাসায় ফাঁসিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, টাকা পয়সা লুট করেছে। পরিবার-পরিজনদের থেকে দূরে রেখেছে। আমার হাসি পায় মুম্বাই পুলিশকে দেখে। তারা সত্যিটা খুঁজে বের করতে এত সময় লাগিয়ে দিচ্ছে। নিজেদের সুবিধার জন্য নেপোটিজম অ্যাঙ্গেল বের করেছে।’

জিয়া সম্পর্কে রাবিয়া বলছেন, ‘সুরজ জিয়াকে মারধর করতো। আমি পুলিশকে বলেছিলাম যে আমার মেয়েকে খুন করা হয়েছে। সুরজের নারকো টেস্ট করা হোক। কিন্তু তারা শোনেনি। পুলিশের ওপর বলিউড মাফিয়াদের চাপ ছিল। বলিউডের একজন আইকন বলেছিলেন, যাতে সুরজকে জিজ্ঞাসাবাদ না করা হয়। কারণ সেই সময় তারা সুরজকে নিয়ে ছবি বানাচ্ছিলেন।’

তবে এখনো ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন জিয়ার মা। মনে করেন একদিন ঠিক সত্যিটা সামনে আসবে এবং তারা বিচার পাবেন। জিয়ার ক্ষেত্রেও বলা হয়েছিল যে তিনি অবসাদে ভুগছিলেন। এই প্রসঙ্গে রাবিয়া বলছেন, ‘একমাত্র মহেশ ভাট ছাড়া আর কে বলেছে যে জিয়া অবসাদগ্রস্ত? জিয়ার শেষকৃত্যের দিন তিনি আমার কাছে এসে বললেন যে ও নাকি অবসাদে ভুগছিল। আমি তখন বললাম, মাফ করবেন স্যর। ও কখনই অবসাদগ্রস্ত ছিল না। তখনই উনি বলেন, ‘চুপ করে যা। না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব।’

মহেশ ভাটকে বলিউড মাফিয়ার মুখপাত্র হিসেবে দাবি করেছেন জিয়া খানের মা। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মন্তব্য সুশান্তের ঘটনায় কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

সূত্র : ইন্ডিয়া টুডে।

সন্দেহভাজন পুলিশ সদস্যের ডোপটেস্ট, পজিটিভ হলে চাকরি যাবে

0

মাদকসেবী সন্দেহভাজন পুলিশ সদস্য ডোপটেস্ট করে পজিটিভ হলে তাকে চাকরি হারাতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, যেসব পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। যে উদ্দেশ্য ও শক্তি নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে নেমেছিলাম, তা অব্যাহত রাখতে হবে।

আজ রবিবার সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধসভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিং ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করতে হবে। আমরা মাদকসেবীদের তালিকা তৈরি করে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে পুনর্বাসনে সহাযোগিতা করব।

পথশিশুদের মাদক সেবনের বিষয়ে কমিশনার বলেন, যেসব পথশিশু মাদক ও ড্যান্ডি খাচ্ছে, তাদের দিকে বিশেষ নজর দিতে হবে। এদের ভবিষ্যতে বড় হয়ে ছিনতাইসহ অপরাধমূলক কাজ করার সম্ভাবনা আছে। শিশুদের কাছে জুতার সলিউশন আঠা যেসব দোকানদার বিক্রি করছে, তাদের শিশুদের কাছে সলিউশন আঠা বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করার নির্দেশ দেন তিনি।

ডিএমপির মনিটরিং সেলের মাধ্যমে থানায় সেবা প্রত্যাশীদের সাথে যোগোযোগ করে দেখা যাচ্ছে, থানায় মামলা ও জিডি গ্রহণের ক্ষেত্রে পুলিশের আচরণে জনসাধারণ সন্তুষ্ট হচ্ছে। এটা আমাদের ধরে রাখতে হবে এবং সেবার মান আরো বাড়াতে হবে। এ ছাড়া ঢাকা মহানগরীতে সংঘটিত হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলার ডিটেকশনের পরিমাণ অনেক ভালো বলে জানান ডিএমপি কমিশনার।

এ সময় জুলাই ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার। ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে গুলশান ও উত্তরা বিভাগ। সন্তোষজনক কাজের জন্য ৩৭ জনকে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনাসভায় পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

‘রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেকটি সদস্যের চরিত্র হরণ করা হয়েছিল’

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেকটি সদস্যের চরিত্র হরণ করা হয়েছিল। তার পরের প্রজন্ম যাতে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে না পারে সেজন্য কয়েক দশক ধরে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছিল। রবিবার জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের ৩০ শতাংশ সময় কারাগারে কাটিয়েছিলেন। সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করে নির্বংশ করার ষড়যন্ত্র যারা করেছিল পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে জনগণের টাকায় তাদেরকে বিদেশি গুরুত্বপূর্ণ মিশনে নিযুক্ত করা হয়েছিল।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর যে সমস্ত সহচর ষড়যন্ত্রকারীদের কোনো রকমের প্রলোভনের ফাঁদে পা দেয়নি তাদের ওপর চালানো হয়েছিল নিষ্ঠুর নির্যাতন। সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা শূন্য করার জন্য সামরিক ট্রাইব্যুনালের নামে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখার জন্য জয় বাংলা ও বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল মানব সভ্যতার অন্যতম দলিল ৭ই মার্চের ভাষণ। যে ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ আলোচনা সভায় যুক্ত ছিলেন।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, ‘বঙ্গবন্ধু কারিগরি ও প্রকৌশলী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইনে স্বায়ত্তশাসন দিয়েছিলেন।’ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জনগণের অর্থে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি এলিট ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে।

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশিদার হতে অবদান রাখার জন্য শিক্ষা উপমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানান। জনগণের অর্থে ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে পাড়ি দেওয়ারও সমালোচনা করেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে

0

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আগস্ট বাঙালি জাতির জন্য শোকাবহ মাস। ‘৭৫-এর আগস্ট মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এ আগস্ট মাসেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। এ মাসে এবং বৈশ্বিক মহামারি করোনার এ দুর্যোগকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ এবং স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে।

প্রতিমন্ত্রী আজ রবিবার সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বাঙালি শিল্প-সাহিত্য-সংস্কৃতির সঙ্গে ছিল বঙ্গবন্ধুর প্রাণের যোগ। ১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন সত্তরের নির্বাচনে বিজয়ী বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধু এই বাংলা একাডেমি প্রাঙ্গণে সমবেত সুধীর উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনারা ভাষার জন্য কী করেছেন? দেশের জন্য আপনারা কী করেছেন?… আমরা যেদিন ক্ষমতায় যাবো সেদিন থেকে বাংলা রাষ্ট্রভাষা হবে।’ একইভাবে ১৯৭৪ সালে সদ্যঃস্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য সম্মেলন উদ্বোধন করেছিলেন, যেখানে বিশ্বের খ্যাতনামা কবি-লেখক-পণ্ডিতগণ বাংলা একাডেমিতে সমবেত হয়েছিলেন।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

অনুষ্ঠানে ‘৭৫-পরবর্তী সময়ে (১৯৭৮ সালের ২৫ জুলাই) কবি কামাল চৌধুরী রচিত ‘টুঙ্গিপাড়া গ্রাম থেকে’ শীর্ষক কবিতা পাঠ করে শোনান শাহাদাত হোসেন নিপু।

আলোচনাসভা শেষে প্রতিমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কর্ম নিয়ে বাংলা একাডেমি কর্তৃক ১০০টি গ্রন্থ প্রকাশের অংশ হিসেবে ইতিমধ্যে প্রকাশিত ২৬টি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনার উদ্বোধন করেন।

পরে প্রতিমন্ত্রী বাংলা একাডেমি চত্বরে জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিএনপিই প্রমাণ করেছে তারা খুনিদের দল : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ই আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদৎবার্ষিকীতে বেগম জিয়ার রোগমুক্তি প্রার্থনায় পক্ষান্তরে তার ভুয়া জন্মদিন পালন করে বিএনপিই প্রমাণ করেছে তারা খুনিদের দল।

তিনি আজ দুপুরে রাজধানীর কাকরাইলে সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, আমরা দেখতে পাই এতদিন ১৫ই আগস্ট ভুয়া জন্মদিনের পর তারা সেটি আর পালন না করার ঘোষণা দিলো। আবার গতকাল দেখলাম, ১৫ আগস্ট, যেদিন মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, সমগ্র বাংলাদেশে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় মিলাদ হচ্ছে, হত্যাকারীদের নিন্দায় বিক্ষোভ-সমালোচনা হচ্ছে, সেখানে তারা (বিএনপি) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল করলো।

এই মিলাদ আপনারা ১৪ তারিখ করলেন না কেন? ১২ তারিখ বা ১৬ তারিখ করলেন না কেন? -প্রশ্ন করে ড. হাছান বলেন, ‘১৫ই আগস্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ করে বিএনপি আসলে তার জন্মদিন পালন করেছে, জনগণের চাপে সেটি বলতে লজ্জা লাগছে। এর মাধ্যমেই প্রমাণ হয়, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে শুধু জিয়াই যুক্ত ছিল না, খালেদা জিয়ারও সায় ছিল এবং তাদের দলটিই হচ্ছে খুনিদের দল।’

‘বেগম জিয়ার জন্মের বিভিন্ন তারিখের ঘটনা যদি ইউরোপের কোনো রাষ্ট্রে হতো, তাহলে তিনি প্রধানমন্ত্রীতো দূরের কথা, সংসদ সদস্য হওয়া বা রাজনীতি করারই অযোগ্য হতেন, তার বিরুদ্ধে ফৌজদারী মামলা হতো’ বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ড. হাছান বলেন, ‘বেগম জিয়ার পাসপোর্টে একটা জন্ম তারিখ, বিয়ে রেজিস্ট্রারে আরেকটা, ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার সময় আরেকটা জন্ম তারিখ, শিক্ষাগত সনদে আরেকটা তারিখ। আর সবশেষে এতো দিন বলা নাই-কওয়া নাই হঠাৎ ১৯৯৫ সালে পত্রিকার পাতায় দেখলাম মান্নান ভূঁইয়া ঘোষণা করলেন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছেন। তখন থেকে সেই তারিখে তারা কেক কাটেন। একটা মানুষের কয়টা জন্ম তারিখ থাকতে পারে, এরকম ঘটনা বাংলাদেশে আর কোনো মানুষের জীবনে আছে বলে আমার জানা নেই।’

তথ্যমন্ত্রী এসময় ১৫ই আগস্ট নির্মম হত্যাকা-ের শহীদ জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল প্রকৃতপক্ষে একটি সদ্য স্বাধীন রাষ্ট্রকে হত্যা করার লক্ষ্যে।

সেকারণেই বঙ্গবন্ধু হত্যাকা-ের পর খুব দ্রুত পাকিস্তানের পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘সেকারণেই দেখতে পাই, জুলফিকার আলী ভুট্টো আগস্ট মাসের ১১ কিংবা ১২ তারিখ এক বক্তৃতায় বলেছিলেন, এ অঞ্চলে একটি বড় পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ হত্যাকারীদের সাথে পাকিস্তানিদের যোগাযোগ ছিল।’

“সেসময় এই হত্যাকা-ের প্রেক্ষিতে পাকিস্তানের উল্লাসিত হওয়া, পাকিস্তানের সাথে কনফেডারেশনের, বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলা -এই ঘটনাগুলোই বলে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল একটি সদ্য স্বাধীন রাষ্ট্রকে হত্যার লক্ষ্যে।” বলেন তথ্যমন্ত্রী।

‘আর এই হত্যাকা-ের সাথে যে জিয়াউর রহমান ওতোপোতভাবে জড়িত, শুধুমাত্র ক্যাপ্টেন মাজেদের জবানবন্দিতে নয়, কর্নেল ফারুকের বিদেশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারসহ তার বহু প্রমাণ আছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সবচেয়ে বড় প্রমাণ, ‘এই বঙ্গবন্ধু হত্যাকারীদের তিনি বিদেশে মিশনের চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। ক্যাপ্টেন মাজেদের ভাষ্য অনুযায়ী ‘যাদের বিয়ে-সাদী হয় নাই, তাদের বান্ধবীসহ বিদেশে যাবার ব্যবস্থা করে দিয়েছিলেন জিয়াউর রহমান’। এরপর সংসদে ইনডেমনেটি অধ্যাদেশ পাস করে বঙ্গবন্ধু হত্যাকা-কে বৈধতা দিয়ে বিচারের পথ রুদ্ধ করেছিল জিয়াউর রহমান।’

সুতরাং যারা এই পটভূমি রচনা করেছে তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন, আর পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যাকা-কে সাধুবাদ জানিয়ে এবং যারা ক্ষমতা দখল করেছিল তাদেরকে সম্ভাষণ জানিয়ে যারা পত্র-পত্রিকায় কলাম লিখেছিল, শিরোনাম বানিয়ে ছিল, তাদেরও মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন, বলেন তথ্যমন্ত্রী।

ভবিষ্যৎ প্রজন্ম যেন আজ থেকে শতবর্ষ পর সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য ইতিহাসের কাছে আমাদের দায়মুক্তির জন্য এগুলো জানা প্রয়োজন উল্লেখ করে ড. হাছান বলেন, ‘সেজন্যই আজকে দাবি উঠেছে একটি কমিশন গঠন করে যারা বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশীলব ছিল, তাদের মুখোশটি জাতির সামনে উন্মোচন করা। তাহলে পাঁচশত বছর প্রজন্ম জানবে যে প্রকৃতপক্ষে একটি সদ্য স্বাধীন জাতিকে হত্যা করার লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।’

তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম গোলাম কিবরিয়া সভায় বক্তব্য রাখেন।

‘স্বাধীনতা কী করে আমাদের হলো’ প্রামাণ্যচিত্রটি এসময় মিলনায়তনের চারটি পর্দায় প্রদর্শনের সময় একটি ভাবগম্ভীর আবহ তৈরি হয়। অনুষ্ঠান শেষে তথ্য ভবনের দ্বাদশ তলায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বঙ্গবন্ধু প্রদর্শনী গ্যালারি ও জাদুঘর এবং নিচতলায় সংস্থার প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের নামফলক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

খালেদা জিয়া সন্ত্রাসীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছে

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছে। তার স্ত্রী খালেদা জিয়া মানুষ হত্যা করা সন্ত্রাসীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছে।

আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনাসভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১-এর পহেলা অক্টোবরের নির্বাচন একটা প্রহসনের নির্বাচন। সেই নির্বাচনে ক্ষমতায় এসে বিএনপি মানুষ হত্যা শুরু করে। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা আজ সবাই বলে- সবাই ভুলে গেছে যে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর অপারেশন ক্লিনহার্টের নামে বহু মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, খুলনায় আমাদের যুবলীগের মাসুম, শেখ হেলালের আপন মামাতো ভাই, তাকে যেভাবে অত্যাচার-নির্যাতন করেছিল, তাতে শেষে তার মৃত্যু হয়। এ রকম শত শত লোককে হত্যা করে তারা।

প্রধানমন্ত্রী বলেন, অপারেশন ক্লিনহার্টের নামে যত্রতত্র যেখানে-সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না। সেই হত্যার বিচার হবে না, সেই ইনডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছেন।

শেখ হাসিনা বলেন, আমাদের রিসার্চ সেন্টার দখল করে নেয়। ১৫টি কম্পিউটার, আমাদের বই, ৩০০ ফাইল, নগদ টাকা- সব কিছু লুট করে সিল করে দেয়। যেন আমরা সেখানে বসে কাজ করতে না পারি। একটি রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পথ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়া ক্ষমতায় এসে।

‘বিদেশে অবস্থানরত বাংলাদেশি জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে’

0

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গণমানুষের মুক্তি এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি জনগণের সার্বক্ষণিক সেবায় আত্মনিয়োগ করতে হবে।

আজ সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত লেবার অ্যাটাশেদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসী কর্মীরা যাতে সহজে সেবা পায় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি আরো বলেন, বর্তমান শ্রমবাজারের সুরক্ষা এবং নতুন শ্রমবাজারের সন্ধানে সদা তৎপর থাকতে হবে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরীন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন প্রমুখ।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জাতীয় শোক দিবস সভায় তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রবিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দেশের সরকারি সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের সংগ্রাম প্রতিষ্ঠিত করে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দিয়েছিলেন একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনাকে ভূলুণ্ঠিত করে ষড়যন্ত্রকারীরা।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে এবং শুধু তাই নয়, বাংলাদেশ আজ বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ উল্লেখ করে ড. হাছান বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব -এটিই হচ্ছে আজ আমাদের প্রত্যয়।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার পালের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, সিদ্ধেশরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দেব, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সভাপতি অধ্যাপক ড. অসীম সরকার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টি সভাপতি শ্যামল সরকার, প্রকৌশলী রতন কুমার দত্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, শ্রীমতি রেখা রানী গুণ প্রমুখ সভায় যোগ দেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তির জন্য প্রার্থনা ও এ উপলক্ষে খাবার বিতরণ করা হয়।