Home Blog Page 2746

ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, শনিবার নিউ ইয়র্কের হাসপাতালে ৭২ বছর বয়সী বরার্টের মৃত্যু হয়েছে। শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাইয়ের মৃত্যুতে ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সে শুধুমাত্র আমার ভাই ছিল না আমার সবচেয়ে ভালো বন্ধু।

শুক্রবার আন্তজার্তিক গণমাধ্যম বিবিসি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানায়, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। এদিন সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

ট্রাম্পের ইম্পায়ার’স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন। সে খুব খারাপ সময় পার করছে।’

হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প।

কমলা হ্যারিসের চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি : ট্রাম্প

0

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হয়ে লড়াইয়ে নামছেন জো বাইডেন। আর তাঁর রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস।

ডেমোক্র্যাট দুই প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েই যাচ্ছেন ট্রাম্প। আবারও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তাঁর চেয়েও খারাপ। ট্রাম্প আরো দাবি করেন, তিনি (কমলা হ্যারিস) ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তাঁর চেয়ে ট্রাম্পের ভারতীয় সমর্থক বেশি। তবে কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন তা জানানি ট্রাম্প।

এর আগে কমলা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করতেও শোনা গেছে ট্রাম্পকে। তিনি ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের আদৌ যোগ্যতা আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, আমি শুনলাম তাঁর নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাই নেই। আমি জানি না এটি সত্য কি না। আমার মনে হয় ডেমোক্র্যাটরাই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবে।

সূত্র : এনডিটিভি, এএনআই।

প্রকল্পের নামে অহেতুক অর্থের অপচয় করা যাবে না : পরিকল্পনামন্ত্রী

0

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের নামে সরকারি কর্মকর্তারা অহেতুক অর্থের অপচয় করতে পারবেন না। স্বচ্ছতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সঠিকভাবে কাজ করে সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব।

আজ শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের অর্থ ব্যবহারে আরো সতর্ক হতে হবে। এ বিষয়ে জনগণের নজর রয়েছে। জনগণের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করছি তা তারা গভীর নজরে রেখেছে। তাই টাকা ব্যবহারে আরো সতর্ক হতে হবে।

মান্নান বলেন, করোনা হোক বা না হোক, জনগণের অর্থ-সম্পদ আমাদের কাছে আমানত হিসেবে আছে। এর ব্যবহারে আপনাদের কী বলবো, বলে শেষ করা যাবে না যে, আমাদের সচেতন হতে হবে। আমরা ব্যয় করবো, যত ব্যয় তত লাভ। এটা সত্যি। অর্থনীতির শিক্ষাই তাই। কিন্তু ব্যয় হতে হবে প্রকৃত ব্যয়, প্রয়োজনীয় ব্যয়। এদিকে আমি আপনাদের নজর আকর্ষণ করবো।

বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি দুই বার দেখা করেছি। তিনি আমাদের চাকরি দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে ২-৩ মিনিটের কথা আমার জীবনে বড় অভিজ্ঞতা যা কখনও ভুলতে পারবো না। বঙ্গবন্ধু মানে বিরাট ব্যপার তিনি কোটি কোটি মানুষের নেতা। বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করা কথা বলা মানে বিশাল ব্যাপার।

তিনি স্মৃতি উল্লেখ করে বলেন, যখন দেখা করেছিলাম তখন তোফায়েল সাহেব (সাবেক বাণিজ্যমন্ত্রী) ছিলেন। আমার মনে প্রাণে বঙ্গবন্ধু। চিন্তা ও ধ্যান ধারনায় বঙ্গবন্ধুকে স্মরণ করি। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই বঙ্গবন্ধুকে অনুসরণ ও অনুকরণ করি। বঙ্গবন্ধু কোমল হৃদয়ের মানুষ ছিলেন তারপরও উনাকে দূর থেকে দেখলেই বুক কাঁপতো।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা আকতার, বিবিএস উপ-মহাপরিচালক (ডিডিজি) ঘোষ সুবব্রতসহ অন্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচনা করেন।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন’

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু ও তার স্বজনদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান, কাঙালি ভোজসহ নানা কর্মসূচিতে যোগ দেন ডা. এনামুর রহমান।

এসব অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাঁর ডাকেই এদেশের মানুষ মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে। কিন্তু ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে’

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল, সে স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, সংবিধান পরিবর্তন করে তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের লেবাস দিয়েছিল। মানুষের সব অধিকার সেদিন কেড়ে নেওয়া হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পর্কিত সব কিছুকে সেদিন নিষিদ্ধ করা হয়েছিল। জয় বাংলা, বঙ্গবন্ধু ও ৭ই মার্চের ভাষণ সেদিন নিষিদ্ধ ছিল। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়াকান্না সত্যিই হাস্যকর।

শিক্ষামন্ত্রী আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও অনাথদের মধ্যে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি হাজী আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রবের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ কৃষক লীগের নেতারা।

মন্ত্রী বলেন, সামরিক শাসক আইয়ুব খানের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। জিয়াউর রহমান আবার সেই বাংলাদেশে সেনা শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছিল, ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে।

কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, সাড়ে সাত কোটি মানুষের বাংলাদেশে যখন জমি ছিল বেশি তখন প্রয়োজনের মাত্র ৬০ শতাংশ খাদ্য আমরা উৎপাদন করতে পারতাম। কিন্তু আজ আমাদের জমি কমে গেছে, মানুষ হয়েছে দ্বিগুণ, তার পরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ নিজেদের খাদ্যচাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত হয়েছি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনার এই মহামারির সময়েও আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। অনলাইনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশ। তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিতে সরকার কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্তের পথে প্রধানমন্ত্রী : তোফায়েল

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। ইতিহাসের সেই মহামানব বিশ্বের নিপীড়িত মানুষের নেতা বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু যখন বিধ্বস্ত বাংলাদেশকে সব কিছুতে স্বাভাবিক করেছিলেন। সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব নেতা, যেখানে গেছেন সেখানেই বঙ্গবন্ধুকে সমাদ্রিত করা হয়েছিল। বঙ্গবন্ধুর দুইটা স্বপ্ন ছিল, একটা স্বাধীনতা আরেকটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। একটা তিনি করে গেছেন। আরেকটা তিনি করে যেতে পারেন নাই।

তিনি আরো বলেন, সেই কাজটি সমাপ্ত করার পথে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার হাতে ১৯৮১ সালে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের সমাপ্ত পথে এগিয়ে চলেছেন বলেও জানান তিনি।

নব্য পাকিস্তান সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় : আমু

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করে নব্য পাকিস্তান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমু বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে যে অপশক্তি হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি, তারা জানত বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এ কারণে ষড়যন্ত্রকারীরা স্বাধীন বাংলাদেশকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

আমু আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়েই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব হত্যা করা এবং একটি নব্য পাকিস্তান সৃষ্টি করার জন্য এ হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন এই বর্ষীয়ান নেতা।

‘শেখ হাসিনাকে এতিম করা বুলেটই খালেদাকে বিধবা করেছে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছিল, সেই একই বুলেট বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে।

আজ শনিবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সভায় তথ্যপ্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, ইউএস-বাংলা গ্রুপের সিইও লে. জে. মো. মইনুল ইসলাম (অব.) ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন।

ওবায়দুল কাদের বলেন, যে বুলেট বঙ্গবন্ধুকে রক্তাক্ত করেছিল, সেই বুলেটই জিয়াউর রহমানকে রক্তাক্ত করেছে। সেনাপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল এবং আইন করে খুনীদের বিচার প্রক্রিয়ার পথ বন্ধ করে দেওয়ার ঘৃন্যতম ইতিহাস পৃথিবীতে আর একটিও নেই।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন বাংলাদেশ যে পাপের বোঝা বয়ে বেড়াচ্ছিলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আজ জাতি পাপের বোঝা থেকে মুক্ত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছিলো, তারা কি সেসব হত্যাকাণ্ডের বিচার করেছে? যারা খুন-গুমের কথা বলেন তারা কি কোনোদিন কোনো খুনের বিচার করেছিলো?

খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমে দেখেছি তারা নাকি আজ কেক কাটবে না। সত্যিই যদি তাদের এই শুভবুদ্ধির উদয় হয়ে থাকে তবে ধন্যবাদ।

করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৪৪

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৬২৫ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

আজ শনিবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো এক হাজার ১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন হয়েছে।

রেড ক্রিসেন্টের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট এবং কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া ও তবারক বিতরণ।

আজ বৃহম্পতিবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন জাতীয় পতাকা ও উপমহাসচিব মো. রফিকুল ইসলাম রেড ক্রিসেন্টের পতাকা ও পরিচালক মো. বেলাল হোসেন কালো পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরাসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পরপরই সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে সোসাইটির সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী জাতীয় সদর দপ্তর চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে সোসাইটির প্রশিক্ষণকক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির উপমহাসচিব মো. রফিকুল ইসলাম।

আলোচনায় অংশ নেন সোসাইটির ডিআরএম ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মো. বেলাল হোসেন, ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, উপপরিচালক মোদাচ্ছের আহমেদ ও যুব সদস্য এ কে এম নাজমুল শাহাদৎ সাব্বির প্রমুখ। পরে বাদ জোহর সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ মসজিদে কোরআন খতম শেষে মিলাদ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে বাংলাদেশকে জানতে হবে আর বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হলে তাঁর আত্মজীবনী পড়তে হবে। এটি পড়লে বোঝা যায়, বঙ্গবন্ধু কত যে দেশপ্রেমিক ও কত উদার প্রকৃতির মানুষ ছিলেন।

অপরদিকে দিবসটি পালনের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট ঢাকা কেন্দ্র রাজধানীর দুটি স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া দেশের ৬৪ জেলার ৬৮টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে।