Home Blog Page 2747

ডিএনসিসি মেয়রের জাতীয় শোক দিবস পালন

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন।

মেয়র সকাল সাড়ে সড়ে নয়টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তাঁর সাথে ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে এক প্রেস রিলিজে জানানো হয়।

বেলা সড়ে ১০টায় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বনানী কবরস্থানে তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

মেয়র আতিকুল ইসলাম বেলা ১১টায় গুলশানস্থ ডিএনসিসির প্রধান কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, জাতির পিতা এ দেশকে স্বাধীন করেছেন। সারাটি জীবন যিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। নিজের পরিবার, নিজের ছেলে-মেয়ে, নিজের স্ত্রী কাউকে সময় দেননি। সেই জাতির পিতাকে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। তাই এই দিনে আসুন প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশকে ভালোবেসে ছিলেন, আমরা যেন সেই আদর্শ নিয়ে দেশকে ভালোবাসি। আমরাও প্রতিজ্ঞা করি, এ দেশকে ভালোবেসে আমরা যেন সুন্দর ঢাকা শহর গড়তে পারি।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, অন্যান্য কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

একটি বিশেষ থেরাপি বহু করোনা রোগীর প্রাণ বাঁচাচ্ছে

0

সারা বিশ্ব জুড়ে এখন চিন্তার বিষয় একটাই। করোনার প্রতিরোধ বা প্রতিকার কিভাবে সম্ভব। এরই মধ্যে করোনার ৫০০ টিরও বেশি ক্লিনিকাল ট্রায়াল নিয়ে কাজ চলছে। তবে এবার করোনার এক কার্যকরী চিকিৎসার কথা বলা হয়েছে। মেডিসিনাল সিগন্যালিং সেল এমএসসিএস থেরাপি ব্যবহার করে করোনা প্রতিরোধ করা সম্ভব বলছে গবেষণা। ওয়াল স্ট্রিট জার্নালে এ বিষয়ে ব্যাখ্যা করেছেন কেভিন কিমবারলিন। এরই মধ্যে দুইটি গবেষণায় এই থেরাপির কার্যকারিতা প্রমাণ হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় এই সেলগুলো মৃতের হার অনেকাংশে কমায় বিশেষ করে খুব অসুস্থ রোগীদের ক্ষেত্রে। কেভিন কিমবারলিন জানান,এই সেল ভাইরাসকে নির্মুল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে মেরামত করে।একই সাথে এতগুলো কাজ করার ক্ষমতা করোনার অন্য কোন ওষুধে এখন পর্যন্ত দেখা যায়নি। জীবন বাঁচাতে অপূরণীয় ভূমিকা রাখছে এই থেরাপি। দুইটি গবেষণায় ২৫ জন গুরুতর অসুস্থ রোগীর উপর থেরাপিটি প্রয়োগ করা হয়েছে। এতে করে ১২ জনের ১০ জন সুস্থ হয়েছেন এবং দ্বিতীয় গবেষণায় ১৩ জনের ১১ জন সুস্থ হয়েছেন।

এই প্রজেক্টের সাথে জড়িত চিকিৎসকরা বলছেন, এই থেরাপিটি মিরাকেল হতে পারে করোনা চিকিৎসায়। গবেষকরা বলছেন যে এমএসসিএস টি কোষের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে এবং প্রদাহ হ্রাস করে। বুকের এক্সেরে করেই বোঝা যায় এর কার্যকারিতা মাঝে মাঝে থেরাপির শুরুর ৪৮ ঘন্টা পরেও থাকে।

মেসোব্লাস্ট স্টাডিতেও সফলতার সাথে কাজ করেছিল এমএসসিএস । তবে যদি স্টেরয়েডগুলি প্রদাহ বন্ধ না করে তবে শতকরা ৮০ ভাগ আক্রান্ত শিশু মারা যায়। তবে এমএসসিএসের একটি ট্রায়ালে স্টেরয়েডগুলিতে সাড়া না দেওয়ায় ২৩৯ রোগীর মধ্যে ১৬০ জন বেঁচে ছিলেন। তাদের টিস্যুও স্বাভাবিক হয়েছে।

মে মাসের ট্রায়ালের ফল সেপ্টেম্বরের শেষেই পাওয়ার কথা রয়েছে। তবে এই চিকিৎসার জন্য কত খরচ পড়বে তা এখনো স্পষ্ট না।

সূত্র: বিজিআর, ওয়াল স্ট্রিট জার্নাল

কমলা হ্যারিসকে অভিনন্দন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার

0

যুক্তরাষ্ট্রের নির্বাচন দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিসকে বেছে নেওয়া হয়েছে। এর জের ধরেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় হ্যারিসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

মিশেল ওবামা কমলা হ্যারিসের দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং ৫৫ বছর বয়সী হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

রানিং মেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়ায় সবেক এই ফার্স্ট লেডি বলেন, হ্যারিসের নমিনেশন কৃষ্ণাঙ্গ নারীদের পথকে আরো সুগম করে দিয়েছে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে। পোস্টে তিনি লিখেছেন, আজকের যারা শিশু, হ্যারিসকে দেখে তাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে। ছোট শিশু যখন পত্রিকা খুলে, টিভি খুলে দেখবে কৃষ্ণাঙ্গ নারীর এগিয়ে চলা, তখন তারা আশা হারাবে না।

মিশেল ওবামার পোস্টটিতে লাইক পড়েছে ১০ লাখ আর ১০ হাজার মানুষ এতে কমেন্ট করেছেন।

৫৫ বছর বয়সী কমলার বাবা জ্যামাইকান, মা ভারতীয়। তিনি বর্তমানে ক্য়ালিফোর্নিয়ার সিনেটর। এর আগে তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্য়াটর্নি ছিলেন। ক্য়ালিফোর্নিয়ার অ্য়াটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন কমলা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। সারা পলিন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে, ১৯৮৪ সালে জেরালডিন ফেরারো ডেমোক্রেটিক পার্টির হয়ে। তবে তাঁদের কেউ-ই নির্বাচিত হতে পারেননি।

কোয়ারেন্টিন এড়াতে ফ্রান্স থেকে তড়িঘড়ি করে দেশে ফিরছে ব্রিটিশরা

0

কোয়ারেন্টিন এড়াতে তড়িঘড়ি করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছে পর্যটকরা। শনিবার থেকে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়া পর্যটকদের ওপর কোয়ারেন্টিন দেওয়া হয়েছে, তার জেরে এমন সিদ্ধান্ত নিচ্ছে মানুষ।

মোনাকো, মাল্টা, টার্কস, কাইকোস এবং আরুবা থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে। এরই মধ্যে ট্রেনের টিকিটের সংকট তৈরি হয়েছে আর বিমান টিকিটের দাম বাড়ছে। এ জন্য ফ্রান্স ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

দেশটির পরিবহন সচিব বলেছেন, ফ্রান্সে সংক্রমণের শতকরা হার ২০ অতিক্রম করায় এবং সাত দিনের মধ্যে এক লাখের মতো মানুষ আক্রান্ত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফ্রান্সে এক লাখ ৬০ হাজারের মতো পর্যটক রয়েছেন। যুক্তরাজ্যে ফিরে যেতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ।

বেলারুশে সহিংসতা বন্ধে শান্তি সমাবেশের ডাক

0

বেলারুশের নির্বাচনকে ঘিরে রাজধানী মিনস্কে চলছে সহিংসতা। এর জের ধরেই শান্তি প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতাকারী স্টেভলানা টিকানোভস্কায়া। তিনি বলেন এবার সংঘর্ষ বন্ধ করা উচিত। শনি ও রোববার শান্তিপূর্ণ জনসমাবেশের আহ্বান জানিয়েছেন টিকানোভস্কায়া।

১৯৯৪ সাল থেকে বেলারুসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। কিন্তু এবারের ভোটে তিনি ৮০ শতাংশের বেশি ভোট পেলেও তা সমালোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন ভোট জালিয়াতির অভিযোগ করেছে। ফলাফলের পর এক পর্যায়ে তাকে ক্ষমতা থেকে সরে দাড়ানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের জের ধরেই ৬ হাজার ৭শ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হয়েছেন এক বিক্ষোভকারী।

বিক্ষোভ চলাকালীন সময়ে শুক্রবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি ভিডিও সভা করেছেন এবং সহিংসতা ও মিথ্যাচারের সাথে জড়িত বেলারুশিয়ান কর্মকর্তাদের উপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করতে সম্মত হয়েছেন।

ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলে দাবি নির্বাচনি কর্মকর্তাদের। আর তার মূল প্রতিদ্বন্দ্বিতাকারী স্টেভলানা টিকানোভস্কায়া পেয়েছেন ৯.৯ শতাংশ ভোট। তবে টিকানোভস্কায়ার দাবি সমর্থন অনুযায়ী তার শতকরা ৬০ থেকে ৭০ ভোট পাওয়ার কথা ছিলো।

জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান মন্ত্রী হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনে দেয়া রেকর্ডকৃত এক সাক্ষাতকারে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, কর্নেল মাহফুজুর রহমানের মাধ্যমে জিয়া আমাকে মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি যদি প্রস্তাবে রাজি না হই তাহলে একই সময়ে সে আমাকে ২৫ বছর জেল বন্ই রাখার হুমকি দিয়েছিল।

জিয়াউর রহমানের প্রস্তাবের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আমি ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করি। বক্তৃতায় আমি বলেছিলাম, হিটলার-মুসোলিনি থেকে শুরু করে কোনো স্বৈরাচারই টিকেনি, এ দেশেও স্বৈরাচার টিকবে না। এসময় তিনি জেলখানায় দুর্বিসহ কষ্টের ইঙ্গিত দেন।

তৎকালীন ছাত্র নেতা ও তরুণ সংসদ সদস্য হামিদ আরো বলেন, এই অপরাধেই বোধহয় কিছুদিন পর আমি গ্রেফতার হই। জেলখানার ভেতরেই জিয়াউর রহমান তার সামরিক সচিব কর্নেল মাহফুজুর রহমানের মাধ্যমে মন্ত্রী হওয়ার প্রস্তাব পাঠান। বলা হয়েছিল, প্রস্তাবটি না মানলে ২৫ বছর জেলে থাকতে হবে। বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করতে পারিনি বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিই। জীবনভর বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে তার আদর্শ আঁকড়ে ধরেই থাকতে চেয়েছি।

রাষ্ট্র প্রধান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি শোকাহত চিত্তে আরো শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ শহিদদের প্রতি যাঁরা ১৯৭৫ সালের এ দিনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে শাহাদাত বরণ করেছিলেন। ১৫ আগস্ট জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালির স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চেয়েছিল। তারা শুরু করেছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির পালা। ইতিহাসের নারকীয় হত্যাকা-ের বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘাতচক্র কুখ্যাত “ইনডেমনিটি আইন” পাশ করে।

আবদুল হামিদ বলেন, ১৫ আগস্ট বর্বরোচিত ঘটনা কেবল বাঙালির ইতিহাসের নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী চক্র পরাজিত হলেও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের চক্রান্ত কখনো থেমে থাকেনি। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘাতকচক্রের চক্রান্তের চূড়ান্ত বহি:প্রকাশই হচ্ছে ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ড।

রাষ্ট্র প্রধান বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। দেশের মানুষকে নিজের প্রাণের চেয়েও বেশ ভালবেসে গেছেন। তিনি কখনো ভাবতেও পারেননি যে, কোন বাঙালি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বা তাঁকে হত্যা করতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সবসময়ই সুযোগ খুঁজতে থাকে। এসময় ছোটখাট কিছু ঘটনা ঘটলেও বঙ্গবন্ধু কখনোই সেসব আমলে নিতেন না।

আবদুল হামিদ বলেন, নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম যে কোন দেশের জন্যই সম্পদ। তাই তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজের দেশ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আর বঙ্গবন্ধুকে জানতে হলে আমাদের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন আর শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি কালজয়ী ইতিহাস ও একটি সত্ত্বা। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন তাঁর রাজনৈতিক দর্শন, নীতি ও আদর্শ যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সকলকে আলোর পথ দেখাবে, উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যেতে সাহস যোগাবে।

তিনি উল্লেখ করেন, জেলজুলুম, নির্যাতন আর অনেক ত্যাগ তিতীক্ষার বিনিময়ে বঙ্গবন্ধু আমাদের জন্য প্রতিষ্ঠা করে গেছেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতির পুর্নগঠনের মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের জন্য উন্নয়ন ও অগ্রগতির রূপরেখা রেখে গেছেন। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনারবাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ যেন সবসময় বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু ’৭৫-র ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর নীতি ও আদর্শ মুছে ফেলা যাবে। কিন্তু তাদের সে চক্রান্ত এ দেশের মুক্তিকামী জনগণ সফল হতে দেয়নি। তাইতো জীবিত মুজিবের চেয়ে অন্তরালের মুজিব অনেক বেশী শক্তিশালী। দেশ ও জনগণের যে কোন ক্রান্তিকালে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শই আমাদেরকে পথের দিশা দেখায়।

রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়ন ও অগ্রগিতর ‘রোলমডেল’। বঙ্গবন্ধুর দেখানো পথে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বাণিজ্য-বিনিয়োগসহ সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল খাতেই এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশ তাঁর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আর তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ-বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী এটাই সকলের প্রত্যাশা।

তিনি বলেন, কোভিড-১৯ এর ছোবলে গোটা বিশ্ব বর্তমানে বিপর্যস্ত। এ অবস্থার উত্তরণে সবচেয়ে বেশী দরকার পারস্পরিক সহযোগিতা এবং জীবনযাপনের সকল স্তরে স্বাস্থ্যবিধি মেনে চলা।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বঙ্গবন্ধু ছাত্রজীবন থেকেই গরীব ছেলেদের সাহায্য করতে মুসলিম সেবা সমিতি গঠন করেন। এছাড়া পঞ্চাশের মন্বন্তর, ১৯৪৬ সালের হিন্দু-মুসলিম দাঙ্গাসহ সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় নিজেকে বিলিয়ে দিয়ে অনন্য নজীর সৃষ্টি করেছেন। আর এভাবেই বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরাও যদি কোভিড-১৯ মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হই-তা হলে নিশ্চয়ই এ দুর্যোগে থেকে দেশ মুক্ত হবে ইনশাল্লাহ্। কেটে যাবে অমানিশার অন্ধকার, আলোকিত হয়ে উঠবে সবার জীবন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি স্মরণ করেন, বঙ্গবন্ধু হত্যাকা- ছিল আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। এমপি হোস্টেলে থেকে সকালে খবরটি শুনে কত যে কেঁদেছি! আক্ষেপ জেগেছে, বঙ্গবন্ধুকে আমি ব্যক্তিগতভাবে সাবধান করেছিলাম। যতদূর মনে পড়ে, পঁচাত্তরের ১১ আগস্ট বিকেলে গণভবনে গিয়ে বঙ্গবন্ধুকে বলেছিলাম, আমার কিছু একান্ত কথা আছে। সন্ধ্যার পর গণভবনের বাগানে হাঁটতে হাঁটতে আমার কাছে জানতে চাইলেন, ‘কী বলতে চাস?’ আমি কিছু সন্দেহজনক ব্যাপার তাকে খুলে বললাম। বঙ্গবন্ধু হেসে বললেন, ‘একটু ঝামেলা ছিল, সব ঠিক হয়ে গেছে; চিন্তা করিস না।’ ফিরে এলাম আশ্বস্ত হয়ে। এটাই তার সঙ্গে আমার শেষ দেখা, শেষ কথা। এখন বুঝতে পারি, কোনো কিছুই ঠিক ছিল না তখন।

আবদুল হামিদ আরো বলেন, জাতির পিতার চিন্তা-চেতনায় সব সময় কাজ করত বাংলা, বাঙালি ও বাংলাদেশ। তিনি ছিলেন এ দেশের স্থপতি। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার নাম এ দেশের লাখো কোটি মানুষের অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ উল্লেখ করেন, ‘৭৪-৭৫ সালে এমপি হোস্টেলে থেকে প্রায়ই ক্যান্টনমেন্টে যেতাম মামাশ্বশুর ড. মাহবুবুর রহমানের বাসায়। সেখানে থেকে ডিজিএফআই অফিস খুব কাছাকাছি। শ্যালক মাসুমকে সঙ্গে নিয়ে ওদের অনেকেরই হাবভাব, চালচলন পর্যবেক্ষণ করতাম। ভালো লাগত না। বারবারই মনে হতো খারাপ কিছু ঘটবে। কিন্তু ওরা যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলবে, এটা কল্পনাই করতে পারিনি।

তিনি বলেন, তারপরও সিদ্ধান্ত নিলাম ডিজিএফআই অফিসের লোকজনের কথাবার্তা ও রহস্যজনক আচরণের বিষয়গুলো বঙ্গবন্ধুকে জানাব। যতদূর মনে পড়ে, পঁচাত্তরের ১১ আগস্ট বিকেলে গণভবনে গিয়েছি। তৎকালীন মন্ত্রী কোরবান আলী তখন সেখানে ছিলেন। বঙ্গবন্ধুকে বললাম আমার কিছু একান্ত কথা আছে। তিনি আমাকে ইশারায় বসতে বলে অন্যান্য কাজ সারতে থাকলেন। সন্ধ্যার পর আমাকে নিয়ে বের হলেন। গণভবনের বাগানে হাঁটতে হাঁটতে আমার কাছে জানতে চাইলেন, ‘কী বলতে চাস’। আমি ডিজিএফআই অফিসের বিষয়গুলো জানিয়ে বললাম, ওদের হাবভাব ও চলাফেরা আমার ভালো ঠেকছে না। বঙ্গবন্ধু হেসে বললেন, ‘একটু ঝামেলা ছিল, সব ঠিক হয়ে গেছে, চিন্তা করিস না।’ ফিরে এলাম আশ্বস্ত হয়ে। এটাই তার সঙ্গে আমার শেষ দেখা, শেষ কথা। এখন বুঝতে পারি, কোনো কিছুই ঠিক ছিল না তখন। আমাদের অগোচরেই জাতির জনকের রক্তে কালো হাত রঞ্জিত করতে প্রস্তুত হচ্ছিল ঘাতকরা।

আবদুল হামিদ আরো উল্লেখ করেন, ১৪ আগস্ট রাতে নানা জায়গায় আড্ডা দিয়ে এমপি হোস্টেলে ফিরি। ৩টা-৪টার দিকে ঘুমাতে যাওয়ার আগেও একাধিক আওয়াজ শুনেছি। ভেবেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ-উল্লাস হচ্ছে, পটকা ফুটছে। সকাল ৭টার দিকে পাশের রুমের খন্দকার নুরুল ইসলাম (রাজবাড়ীর এমপি) এসে দরজা ধাক্কানো শুরু করলেন। রাতে দেরিতে ঘুমিয়েছি তাই বেশ বিরক্তি নিয়ে দরজা খুলতেই তার মুখে শুনলাম ‘সর্বনাশ হয়ে গেছে’। তিনি দৌড়ে রেডিও নিয়ে এলেন। সেখানে বারবার বাজছে, ‘আমি মেজর ডালিম বলছি…’। এর পরের কথাগুলো আমি আর শুনতে পারি না। আমার কান বন্ধ হয়ে আসে। মাথা ঘুরতে থাকে। আমার নেতাকে, আমার বঙ্গবন্ধুকে, বাঙালির জাতির জনককে ওরা মেরে ফেলেছে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা চেয়ে দেখি এমপি হোস্টেলের বাইরেও ট্যাঙ্ক ঘুরছে। অনেক এমপি এবং নেতাকে ফোন করি, অনেককেই পাই না। এমপি হোস্টেলে হামলা হতে পারে এই আশঙ্কার মধ্যেই বের হই। স্যান্ডেল পায়ে হেঁটে হেঁটে ফার্মগেটে যাই। তারপর সেখান থেকে মহাখালীতে এক আত্মীয়ের বাসায়। কিশোরগঞ্জে গিয়েছি আরও পরে।

তিনি বলেন, আমি অধিষ্ঠিত হতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আসনেও। আমার জীবনে আর কোনো চাওয়া-পাওয়া বাকি নেই। আমি শুধু চাই, এ দেশে বঙ্গবন্ধুর আদর্শ চিরঞ্জীব থাক প্রজন্ম থেকে প্রজন্মে। আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি এই জাতিকে নেতৃত্ব দিয়ে গেছেন। এ জন্য তাকে বহুবার কারাবরণসহ অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়েছে। দু’দশকেরও বেশি সময় ধরে এ দেশের জনগণকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে এই মহান নেতা ১৯৭১ সালের ২৬ মার্চ ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। এ জন্য পুনরায় তাকে কারাবরণ করতে হয়, যেতে হয় ফাঁসির মঞ্চে। তবুও তিনি শত্রুর সঙ্গে আপস করেননি। দেশ ও জনগণের স্বার্থকে সারাজীবন সমুন্নত রেখেছেন। দুঃখী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই ঘাতকচক্র জাতির জনককে হত্যা করলেও তার আদর্শ ও নীতিকে ধ্বংস করতে পারেনি। তিনি ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির জনকের সেই স্বপ্ন পূরণ করা। তাহলেই তার আত্মা শান্তি পাবে এবং আমরা এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারব। – বাসস।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পররাষ্ট্রমন্ত্রীর

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের মৃত্যুবরণকারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে।

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে আনার প্রচেষ্টা জোরদার করা হয়েছে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

আজ শনিবার জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় শোক দিবসে যারা জন্মদিন পালন করতো, সেটি এবার না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় জনগণ স্বস্তি পেয়েছে। ’

‘মুর্তজা বশীরের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে’

0

খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দেশের চিত্রকলার বিকাশে মুর্তজা বশীর যে অনন্য অবদান রেখেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৫ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রীর শ্রদ্ধা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ সকাল ৮টায় শ্রদ্ধা জানানোর সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এবং অন্যান্য কর্মকর্তারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে।