Home Blog Page 2753

মাথা ও কপালে আঘাত পেয়েছেন পূজা চেরি

0

চিত্রনায়িকা পূজা চেরি পা পিছলে পড়ে আহত হয়েছেন। এ ঘটনায় মাথায় ও কপালে বেশ আঘাত পেয়েছেন পূজা, বেশ রক্তপাতও হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিনেত্রীর মা ঝর্ণা রায়। এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন পূজা।

পূজার মা ঝর্ণা রায় বলেন, গতকাল রাতে সে (পূজা চেরি) ওয়াশরুমে গিয়েছিল। বের হবার হবার পরেই সে পা পিছলে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। মাথায় ও কপালে বেশ আঘাত লেগেছে। কিছু কিছু জায়গা ফুলে গেছে ও কেটে গেছে। রক্তপাত শুরু হয়। রক্তপাত থামাতে প্রায় আড়াই ঘণ্টা লেগেছে বলে জানান ঝর্ণা রায়।

পূজা চেরি রায়ের মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত।

তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।

সঞ্জয় দত্তের ক্যান্সার হয়েছে বলে খবর, গুজবে কান না দেওয়ার আহ্বান স্ত্রীর

0

বলিউডের খ্যাতনামা তারকা সঞ্জয় দত্তের অসুস্থতার খবর প্রচারের পর তার স্ত্রী মান্যতা দত্ত গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মুন্নাভাই এমবিবিএস-খ্যাত সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর হলেও তিনি নিজে বা তার পরিবার এনিয়ে কোনো কথা বলেননি। তবে এক বিবৃতিতে মান্যতা দত্ত তার স্বামীর জন্য প্রার্থনা করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন।

৬১ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেছেন।

বিবৃতিতে মান্যতা দত্ত বলেছেন, ‘সাঞ্জুর (সঞ্জয় দত্তের ডাক নাম) ফ্যানদের প্রতি আবেদন জানাবো তারা যেন কোনো ধরনের গুজব বা কানাঘুষায় যোগ না দেন। আমি শুধু চাই আপনারা আমাদের জন্য প্রীতি আর হৃদয়ের উষ্ণতা জানাবেন এবং আমাদের প্রতি সমর্থন দেবেন। আমাদের এই পরিবারটি অতীতে বহু সমস্যার মোকাবেলা করেছে। আমি নিশ্চিত যে এবারও আমরা সেটা পারবো।’

ফুসফুসের ক্যান্সার সম্পর্কে কোনো কথা না বললেও সঞ্জয় দত্ত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে স্বাস্থ্যগত কারণে তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন। ভারতের টাইমস নাও ওয়েবসাইট খবর দিয়েছে যে সঞ্জয় দত্তের ক্যান্সার এখন স্টেজ-থ্রি পর্যায়ে রয়েছে। এর অর্থ হলো ক্যান্সারের টিউমারটি ফুসফুসের আশেপাশে ছড়িয়ে পড়লেও সেটা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারেনি।

বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক এবং ফিল্ম ইনসাইডার-এর প্রধান সম্পাদক কোমল নাহতা এক টুইটার পোস্টে সঞ্জয় দত্তের ক্যান্সার হওয়ার খবর দিয়েছেন। তিনি বলেছেন, সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে। আসুন সবাই তার জন্য প্রার্থনা করি।

চিকিৎসার জন্য তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন বলে এই ফিল্ম ইনসাইডার’র সাইটে বলা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

ফের মা হতে যাচ্ছেন কারিনা

0

দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। সাইফিনা আপাতত দিন গুনছেন তাদের ঘরে নতুন অতিথি আসবার। বুধবার সাইফের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনের দিনই এমন খবর শেয়ার করলেন সাইফ-কারিনা।

একটি যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে!! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য’।

উল্লেখ্য, সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খান। ইতিমধ্যেই ইন্টারটেন সেনসেশন তিন বছরের এই খুদে। এবার নবাব-বেগমের ঘরে আসছে নতুন সদস্য। শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

ফিটনেসের ওপর নির্ভর করছে সাকিবের শ্রীলংকা সফর

0

আগামী অক্টোবর-নভেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শীলংকা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ঐ সিরিজে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান অংশ নিতে পারবেন কি-না তা এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব পাওয়ার তথ্য আইসিসিকে না জানানোয় এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে। আর অক্টোবর থেকেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে। অবশ্য টি-টোয়েন্টি সিরিজ এখনো নিশ্চিত হয়নি। তাই গুঞ্জন উঠেছে, নিষেধাজ্ঞা শেষেই কি, সাকিবকে দলে পাওয়া যাবে কি-না!

তবে ধারনা করা হচ্ছে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া যাবে না টি-টোয়েন্টি সিরিজে দেশের সাবেক অধিনায়ককে পাওয়া যাবে।

সাকিবের ফেরার বিষয় নিয়ে আজ কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, অবশ্যই সাকিব আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অর্ন্তভুক্তি দলের শক্তি বাড়াবে। তবে আমরা এখনো তার ইস্যুতে কথা বলতে পারিনি। আমরা তার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করেছি, কিন্তু এটি কিভাবে হবে তা নিয়ে এখনো আলোচনা হয়নি। আমরা বিসিবি সভাপতি, কোচ ও নির্বাচকদের সাথে কথা বলবো।

আকরাম জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন কোচিং স্টাফরা। এরপর শ্রীলংকা সফরের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কন্ডিশনিং ক্যাম্প হবে। সাকিবের ফিটনেস ও ম্যাচ ফিটনেসের বিষয়ে কথা বলেন আকরাম। তার মতে, হঠাৎ করে মাঠে ফিরতে তার সমস্যা হতে পারে।

আকরাম বলেন, দলের সাথে সাকিবকে অনুশীলনের অনুমতি দিবে কি-না আইসিসি, তা আমি জানি না। কারন ২৯ অক্টোবর পর্যন্ত পর্যন্ত সাকিবের নিষেধাজ্ঞা রয়েছে। এরপর আসবে ম্যাচ অনুশীলনের ইস্যু। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে।

সাকিবের ফিটনেস নিয়ে সর্তক বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গোও। তিনি বলেন, ‘সাকিবকে নিশ্চিত করতে হবে, সে ফিট আছে এবং ব্যাটিং-বোলিংও শুরু করতে হবে। শ্রীলংকা সফরটি নিশ্চিত হলে আমাদের একত্রিত হতে হবে। তাহলে আমরা সিদ্বান্ত নিতে পারবো।’

তিনি আরো বলেন, ‘এখনো অনেক সময় বাকী রয়েছে। এখন মাত্র আগস্ট চলছে। তার নিষেধাজ্ঞা শেষ হতে আরো আড়াই মাস লাগবে। যখন সে ফিট হবে এবং খেলতে পারবে, তখন আমরা সকল বাঁধা পেরোতে পারবো।’

ডোমিঙ্গো আরো জানান, ‘ক্রিকেট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অনেক বেশি কঠিন। আমার মনে হয়, তাকে কিছু ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া দরকার। সে বিশ্বসেরা খেলোয়াড়, তাই আমি নিশ্চিত, সে দারুণভাবে ক্রিকেটে ফিরতে পারবে।’

বার্সেলোনার ফুটবল দলে একজন করোনা আক্রান্ত

0

স্প্যানিশ ফুটবল দল বার্সেলোনা জানিয়েছে, তাদের স্কোয়াডে একজনের কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। যে নয়জন খেলোয়াড়কে খেলার মৌসুম শুরুর আগে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছিল, তাদেরই একজন সংক্রমণের শিকার হয়েছে। তবে দলটির পক্ষ থেকে খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।

বার্সেলোনা বলছে, এই খেলোয়াড় দলের অন্য কোনো সিনিয়র খেলোয়াড়ের সংস্পর্শে আসেনি। বার্সেলোনার ফুটবল দল আগামীকাল লিসবন যাওয়ার কথা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইন্যালে অংশ নেয়ার জন্য।

এর আগে আরেকটি ক্লাব ভ্যালেন্সিয়া তাদের দলে দুজনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদেও দুজনের করোনাভাইরাস ধরা পড়ে।

সূত্র: বিবিসি বাংলা।

খরচ বাঁচাতে লিগ স্থগিত করল শ্রীলঙ্কান ক্রিকেট

0

করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত দেশগুলোর অন্যতম হলো এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সরকারের কঠোর স্বাস্থ্যবিধি বাস্তবায়নের কারণে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮৭৫ জন। মৃত্যু মাত্র ১১। যে কারণে তারা আরো আগেই ক্রিকেটারদের অনুশীলন শুরু করে দিয়েছে। বিদেশ থেকে যেকোনো নাগরিক শ্রীলঙ্কায় গেলে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়। কিন্তু এই নীতির কারণেই ঝামেলায় পড়ে পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেট।

আগস্টের শেষে শুরু হওয়ার কথা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার এই ঘরোয়া লিগে অনেক বিদেশি ক্রিকেটার খেলেন। এ ছাড়া ধারাভাষ্যকার এবং টিভি সম্প্রচারকারীরাও বিদেশ থেকেই আসতেন। তাঁদের প্রত্যেককেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। কারণ লঙ্কান সরকারের স্বাস্থ্যবিধি খুবই কঠোর। আর এই কোয়ারেন্টিনের সব খরচ বহন করতে হতো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। এই বিপুল পরিমাণ খরচ এড়াতেই টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরের শেষদিকে আবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। যে কারণে আগস্টের জায়গায় আগামী নভেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের ইচ্ছা শ্রীলঙ্কার। তাদের হাতে ২০ নভেম্বর তারিখ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ফাঁকা সময় আছে। কিন্তু বাংলাদেশ দলকেও তো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ব্যাপারে এসএলসির সহসভাপতি রাভিন বিক্রমারত্ন বলেন, ‘যদি বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হয়, তাহলে সেই খরচটা তাদের বোর্ডকে বহন করতে হবে। এমন হলে তাদের জন্য কঠিন হবে।’

ভ্যাকসিনের পরীক্ষার বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানিয়েছেন, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষা করতে দেয়া হবে কিনা এই বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির (পারচেজ) ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা বলেন।
চীনের কাছ থেকে করোনা ভাইরাসের টিকা কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেয়া হবে কি না সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের একটি কোম্পানি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। তারা বাংলাদেশে সেই টিকা প্রয়োগ করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া, আমেরিকার দুটি কোম্পানিও বাংলাদেশে তাদের উদ্ভাবিত টিকা পরীক্ষার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, টিকা কিনতে আগাম যে টাকা দিতে হবে তার জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তুত আছে।

২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেল রাশিয়া

0

করোনাভাইরাস চিকিৎসায় বড় অগ্রগতিতে রাশিয়া। বিশ্বের প্রথম কোভিড-১৯ এর বিরুদ্ধে কাজ করতে সক্ষম ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। ইতোমধ্যে ভারতসহ ২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে রাশিয়া।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের প্রধান ক্যারিল দিমিত্রিভ একটি অনলাইন সাংবাদিক বৈঠকে জানান, এরই মধ্যে ২০টি দেশ থেকে রাশিয়ার গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ সরবরাহের আবেদন এসেছে।

রাশিয়া এ ভ্যাকসিনের নাম দিয়েছে ‘স্পুটনিক ভি’। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নে চালু হওয়া প্রথম উপগ্রহের নাম ‘স্পুটনিক’। পরে এই ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক ভি’। রুশ সরকারের সূত্র অনুযায়ী, ভারত ভ্যাকসিনের ট্রায়ালের পাশাপাশি উৎপাদনও করবে।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের সাফল্য ঘোষণা করেন। এর পরই রাশিয়া দাবি করেছে, ভারতসহ ২০টি দেশ ভ্যাকসিন চেয়ে রেখেছে। এর পরিমাণ ১ বিলিয়ন মানে ১০০ কোটি ডোজ।

বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন দাবি করেন, এই ভ্যাকসিন নিরাপদ। তার নিজের কন্যা টিকার প্রথম ডোজ শরীরে নিয়েছেন। প্রয়োজনীয় সব ধাপ অতিক্রম করেই তা কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। ভ্যাকসিনটি বেশ কার্যকরভাবে কাজ করছে এবং ভ্যাকসিনটি একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে।

যদিও গামালেয়া ইনস্টিটিউটের তৈরি ওই ভ্যাকসিনটির কোনো প্রকার বৈজ্ঞানিক তথ্য কোনো বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়নি। এতে ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন দেখা দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন জেনেটিকস ইনস্টিটিউটের জিনবিষয়ক গবেষক ফ্রাসোয়া ব্যালো রয়টার্সকে বলেছেন, রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন একটি বেপরোয়া ও মূর্খ সিদ্ধান্ত। ভ্যাকসিনের কার্যকারিতা ভালোভাবে যাচাই না করেই গণহারে মানুষের জন্য ব্যবহারের অনুমোদন অনৈতিক। এতে করে রাশিয়ান জনগণের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

করোনার ভ্যাকসিনের জন্য আলাদা অর্থ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

0

করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা কেনার জন্য আলাদা অর্থ রাখা হয়েছে বলে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টিকার জন্য একটি সোর্সের ওপর নির্ভর না করে একাধিক সোর্স থেকে টিকা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। যারাই টিকা তৈরি করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। এজন্য আমরা কিছু অর্থ রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে তখন যাতে টিকা কিনতে পারি।
আজ বুধবার (১২ আগস্ট) অনলাইন জুমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
করোনার টিকা বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন সিদ্ধান্ত নেয়ার জন্য যে, আমরা কাদের কাছ থেকে টিকা সংগ্রহ করব। তাছাড়া ইতোমধ্যে সংগ্রহের কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা আমরা জানতে পারব। যেহেতু আমরা এখনও এ নিয়ে কোন সিদ্ধান্ত পাইনি তাই আমার মনে হয় আমার চূড়ান্তভাবে কিছু বলা ঠিক হবে না।
তিনি বলেন, টিকা নিয়ে আমার সাধারণ জ্ঞানে যা বুঝি যে, একটি সিঙ্গেল সোর্সের ওপর বসে থাকলে হয়তো কষ্ট হবে। সেজন্য একাধিক সোর্স থেকে এই টিকা আমরা যদি সংগ্রহ করতে পারি। ইতোমধ্যেই দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে অগ্রিম টাকা পয়সাও দিয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে সে কথাই বলেছি আমাদেরও সে ধরনের ব্যবস্থায় যেতে হবে।
মুস্তফা কামাল আরও বলেন, অক্সফোর্ড ইতোমধ্যে ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করেছে। আমরা যদি সরাসরি অক্সফোর্ডের সাথে সম্পৃক্ত হতে না পারি তাহলে ভারতের কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারি। আমাদের পিছিয়ে থাকলে হবে না। অন্য সোর্স থেকে চেষ্টা করতে হবে যেখান থেকে পাব সেখান থেকেই আমাদের ভ্যাকসিন বা টিকা নিতে হবে। টিকা আমাদের লাগবে। যদিও রাশিয়া টিকা প্রয়োগ করেছে। যারাই টিকা তৈরি করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। এজন্য আমরা কিছু অর্থ রেখে দিয়েছি। যাতে করে যখনই প্রয়োজন হবে তখন আমরা অর্থায়ন করতে পারি সেই টিকা কেনার জন্য।

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১৩ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে একদিনে শনাক্তের হার ২০.৩০ শতাংশ, সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।
করোনায় মোট মৃতের ৩ হাজার ৫১৩ জনের মধ্যে দুই হাজার ৭৮২ জন পুরুষ (৭৯ দশমিক ১৯ শতাংশ) এবং নারী ৭৩১ জন (২০ দশমিক ৮১ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, মৃত ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৩, খুলনায় ৩, বরিশালে একজন, সিলেটে ৪, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যা হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।
মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়ায় ১৭ জুলাই, ওই দিন দেশে মৃত্যু ছিল ২ হাজার ৫৪৭ জন। সেখান থেকে কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। সেখান থেকে সাড়ে তিন হাজার ছাড়াতে সময় লাগল ১৫ দিন।