Home Blog Page 2757

প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

0

গুরুতর অসুস্থ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

প্রণব মুখার্জির অফিসে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তাঁর সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি সস্ত্রীক তাঁর সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ করেছিলাম। আমি প্রত্যাশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন।

চট্টগ্রাম সিটিতে ভোট ফেব্রুয়ারির মধ্যে

0

আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব, করোনা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। গত ৫ আগস্ট সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকের মেয়াদ ১৮০ দিন। ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ১৮০ দিন পূর্ণ হবে।

ইসি সচিব বলেন, নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল সেখান থেকেই আবার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যেসব বৈধ প্রার্থী ছিলেন তাঁরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন করে কাউকে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

ইসি সচিব আরো বলেন, কেউ যদি মারা যান তবে ওই পদে পুনরায় তফসিল দিতে হবে। সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের মতোই মনোনয়নপত্র দাখিল বা ফাইলসহ সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

যারা প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা এদেশের রাজনীতিতে রক্তঘাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আরেক ষড়যন্ত্রের অংশ।

আজ সোমবার ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবনস্থ তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

আগস্ট এলেই আতঙ্ক বেড়ে যায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশের মাটি বীরের বীরত্ব গাঁথায় উর্বর, আবার বিশ্বাসঘাতকতার নিকৃষ্ট নজিরও এখানে আছে। এখানে দেশ প্রেমের যেমন বিরল দৃষ্টান্ত আছে, ঠিক তেমনি ষড়যন্ত্রের গন্ধও আছে। এদেশে ঘটনার আগে কিছু বোঝা যায় না।

তিনি বলেন, হঠাৎ করে চোখের পলকে ১৫ই আগস্ট ঘটানো হয়েছিল। ২১ শে আগস্টের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল কারা? কারা তখন ক্ষমতায় ছিলো। বিএনপিই ছিলো মাস্টার মাইন্ড। যারা জজ মিয়া নাটক সাজিয়ে ঘটনাকে ভিন্ন দিকে ঘুরানোর অপচেষ্টা করেছিল। তাদের মুখে হত্যার বিচার চাওয়া কি শোভা পায়?

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক হত্যাকা- ১৫ই আগস্টের হত্যাকা-। এ হত্যাকা-ের বিচার বন্ধে কারা ইনডেমনিটি আইন করেছিল? কারা কলঙ্ককিত করেছিল সংবিধানে ৫ম সংশোধনী। তাই আগস্ট এলেই আমরা আতঙ্কে থাকি। কারণ ষড়যন্ত্রকারি এবং বিশ্বাস ঘাতকদের প্রেত্মারা এখনও আছে। আছে তাদের ষড়যন্ত্রের নকশা। যারা এ দেশের রাজনীতিতে রক্ত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আরেক ষড়যন্ত্রের অংশ বলে জনগণ মনে করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন তাদের দলের নেতাকর্মীদের নাকি গ্রেফতার হয়রানি করা হচ্ছে। আমি আগেও বলেছি, রাজনৈতিক কারণে কাকে কোথায় গ্রেফতার, হয়রানি করা হয়েছে বলুন। তাই বলে অপরাধিদের ধরা হবে না? অপরাধী-সন্ত্রাসিদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না। সরকার বিভিন্ন অপরাধে নিজের দলের লোকদেরকেও ছাড় দিচ্ছে না। আর বিএনপি সমর্থিত কোন অপরাধী গ্রেফতার হলে অভিযোগ কেন?

ওবায়দুল কাদের বলেন, দেশে অসংখ্য নজির আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে। কোথাও রাজনৈতিক কারণে গ্রেফতার করা হচ্ছে না। রাজনৈতিক কারণে বিএনপির কোন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে? যারা চট্রগ্রামের চিহ্নিত অপহরণকারী বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি- তাদের মুখে এসব কথা মানায় না।

অভিভাবকদের ধৈর্য্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনাভাইরাসের এ সময়ে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকা এবং বাসা-বাড়িতে অবস্থান করায় শিশু কিশোর এবং তরুণদের মানসিক চাপ বেড়েছে। সরকার সামগ্রিক দিক বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার ভিক্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

তিনি বলেন, ইতোমধ্যে অনলাইনে উচ্চ মাধ্যমিকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সরকার যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমি অভিভাবকদের ধৈর্য্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।

সড়ক নির্মাণে গুণগতমান বজায় রাখার উপর গুরুত্বারোপ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময় পার হওয়ার আগে সড়ক ক্ষতিগ্রস্ত হলে তার দায় ঠিকাদার এবং প্রকৌশলীকে নিতে হবে।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহারে প্রকৌশলীদের তদারকি আরো নিবিড় হতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় কোনোভাবেই মেনে নেয়া হবে না।

পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের পাশাপাশি মাঠ পর্যায়ে মনিটরিং ক্যাপাসিটি এবং কর্মদক্ষতা বিবেচনায় আনা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে হবে। অহেতুক বিলম্ব নির্মাণকাজের খরচ বাড়িয়ে তোলে। যে সকল ঠিকাদার সময়মতো কাজ শেষ করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

হাওর এলাকা বিশেষ করে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এলাকায় বিশেষ ধরণের সড়ক নির্মাণে সফলতার জন্য সড়ক প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ফলে হাওর এলাকার অর্থনৈতিক দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে।

ভিডিও কনফারেন্সে অন্যান্যর মাঝে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহারিয়ার হোসেন, ময়মনসিংহ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসানসহ বিভিন্ন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

শারীরিক উপস্থিতির মাধ্যমে বসছে নিয়মিত ১৮ হাইকোর্ট বেঞ্চ

0

দীর্ঘ সাড়ে চার মাস পর আগামী ১২ আগস্ট বুধবার থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে নিয়মিত হাইকোর্ট বেঞ্চ বসছে। এজন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চ গঠন করেছেন। তবে ভার্চুয়ালিও চলবে হাইকোর্টের বিচার কার্যক্রম। শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি বেঞ্চ বসার বিষয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আকতারুজ্জামানের স্বাক্ষরে মোট ৫৩টি বেঞ্চ গঠন করে পৃথক দুই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চ বসবে। এরমধ্যে ৫টি একক বেঞ্চ ও ১৩টি দ্বৈত বেঞ্চ বসবে। আর ভার্চুয়ালি বসবে ৩৫টি বেঞ্চ। এরমধ্যে ১১টি একক বেঞ্চ ও ২৪টি দ্বৈত বেঞ্চ বসবে। প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশের সকল নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। এই অবস্থায় জরুরী মামলার বিচারকার্য পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এজন্য আইনজীবীরা আন্দোলনে নামেন। এ পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে সারা দেশে অধস্তন আদালত খুলে দেওয়া হয়। এরপর ৬ আগস্ট প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভায় শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি হাইকোর্টে বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের আলোকে প্রধান বিচারপতি হাইকোর্টে ৫৩টি বেঞ্চ গঠন করেছেন।

শারীরিক উপস্থিতিতে যে ১৮টি বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন- বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ; বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি শেখ আবদুল আউয়াল, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী; বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব; বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর; বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক; বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান; বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন; বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার; বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান; বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান; বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম; বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেন; বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার; বিচারপতি মো. খুরশীদ আলম সরকার, বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

ভার্চুয়ালি যে ৩৫টি বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন-বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামান; বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম; বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সোহরাওয়ারদী; বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী; বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হক; বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী; বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাংঙ্ক শেখর সরকার; বিচারপতি মো. ইমাদুদল হক আজাদ, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাস; বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমান; বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত; বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান; বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এসএম মজিবুর রহমান; বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিল; বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন; বিচারপতি এএনএম বসির উল্লাহ, বিচারপতি আবদুর রব ও বিচারপতি মো. সেলিম; বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কেএম হাফিজুল আলম; বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. বদরুজ্জামান; বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ; বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির; বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল; বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীম; বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা; বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামান; বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন; বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি মো. সেলিম।

১৪ ও ১৫ আগস্ট সব মসজিদে বিশেষ দোয়ার অনুরোধ

0

আগামী ১৫ আগস্ট সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হবে।

এ উপলক্ষ্যে আগামী ১৪ আগস্ট বাদ জুমা এবং ১৫ আগস্ট বাদ জোহর সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সোমবার প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

ভাদ্র মাসের বন্যা নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

0

আগামী ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে ফের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজ মন্ত্রিসভা বৈঠকে বন্যা ও পুনর্বাসন কর্মসূচি নিয়ে বেশি আলোচনা হয়েছে। গত কয়েকদিন থেকে পানি নেমে যাচ্ছে। আজ যমুনা নদীর পানি বঙ্গবন্ধু ব্রিজের ওখানে পানি অলরেডি বিপৎসীমার বেশ নিচে চলে গেছে।

পদ্মা নদীর পানির স্তর ও পানির গতি কমে গেছে জানিয়ে তিনি বলেন, ভারতের আবহাওয়া বিভাগের প্রেডিকশন আছে যে আপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য প্রধানমন্ত্রী পার্টিকুলারলি এ বিষয়ে সতর্ক করেছেন প্রস্তুত থাকতে হবে যাতে একটা লং টার্ম বন্যা …। এই যে পানিটা যাচ্ছে, এটাও ১৮/২০ দিন হয়ে গেছে। ১৮/২০ দিন পর পানিটা অনেকটা নিচে নেমে যাচ্ছে। যেটা উনি বিশেষ করে সতর্ক করলেন, ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু লং টাইমে, এটা প্রিভেইল করার সম্ভাবনা থাকে। সুতরাং, আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের জন্য আলাদা ম্যাসিভ এগ্রিকালচারাল রিহ্যাবিলেটেশন প্রোগ্রাম রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন যে আমনের বীজ যেহেতু নষ্ট হয়ে গেছে, এজন্য একটু উঁচু জায়গায় করার জন্য। বিশেষ করে পানি সহিষ্ণু ভ্যারাইটি। কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলছেন তারা যে নতুন জাত আবিষ্কার করেছেন সেটা ১৫ দিন পানি নিচে থাকলে নষ্ট হবে না।

ভ্যাকসিন আগে পাওয়াই এখন সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিশ্বের ২০০টিরও বেশি কোম্পানি করোনা ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ১৪১টি কোম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে এবং ২৫টি কোম্পানি এই ভ্যাকসিন মানবদেহে পরীক্ষারত পর্যায়ে রয়েছে। এসব কোম্পানির ভ্যাকসিনসমূহের সব গুণাগুণ বিচার বিশ্লেষণ করে বাজারজাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই হবে সরকারের মূল লক্ষ্য।’

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন সংক্রান্ত মতবিনিময় সভায় অনলাইন জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সভায় অবস্থানরত ভ্যাকসিন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্যখাতের ভ্যাকসিন খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তাদের দেশে দ্রুত ভ্যাকসিন পাওয়া সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানতে চান ও জুমে যুক্ত থাকা স্বাস্থ্যমন্ত্রীকে তা অবহিত করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোভিড সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে করোনা ভ্যাকসিন সংক্রান্ত সবশেষ আপডেট জানেন এবং দেশে সবার আগে ভ্যাকসিন আনার ব্যাপারে করণীয় সম্পর্কে দ্রুত আপডেট তথ্য জানাতে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, আইডিসিআরবি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল বারি, ফেরদৌস কাদেরী, খালিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এইচ-এর লাইন ডাইরেক্টর ও পরিচালক ডা. সামছুল হক করোনা ভ্যাকসিনের সবশেষ আপডেট সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

‘বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত সবসময় প্রস্তুত’

0

বাংলাদেশের প্রত্নস্থল, জাদুঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ ও পুনরুদ্ধারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে রীভা গাঙ্গুলি বলেন, প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ প্রভৃতি আয়োজনের মাধ্যমেও বিভিন্ন সহযোগিতা করতে ভারত প্রস্তুত এবং করোনা ভাইরাস মহামারির এই সময়ে অনলাইনে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন হতে পারে।
বিদায়ী হাইকমিশনার বলেন, ভারতীয় অনুদানে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষপর্যায়ে। মূল স্থাপনার বাইরে ভারতীয় অর্থে নির্মিত হচ্ছে উন্নতমানের রেস্ট হাউস, আধুনিক লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া কাম ডকুমেন্টেশন সেন্টার, উন্মুক্ত মঞ্চসহ আরও কয়েকটি কাজ। এটি সমাপ্ত হলে কুঠিবাড়ির চিত্র বদলে যাবে।
প্রতিমন্ত্রীকে অবহিত করে রীভা গাঙ্গুলি দাশ বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা অনলাইনে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে পানামা সিটি সংরক্ষণে ভারতীয় বিশেষজ্ঞ দল মতামত দিয়েছে বলেও এসময় জানান তিনি।
সাক্ষাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, ঐতিহাসিক পানামা সিটি সংরক্ষণ ও পুনরুদ্ধারে ভারতের একদল বিশেষজ্ঞ সম্প্রতি পানামা সিটি পরিদর্শন করে গেছে এবং আমরা তাদের প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন পেলে এর ওপর ভিত্তি করে আমরা দ্রুত কাজ শুরু করতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত এক অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির অংশীদার। মহান মুক্তিযুদ্ধে প্রায় ১১ হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় মিত্র বাহিনীর শহীদদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।
সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ASEAN) হিসেবে পরবর্তী পদায়নের জন্য রীভা গাঙ্গুলিকে তিনি অভিনন্দন এবং শুভকামনা জানান।
সাক্ষাতে প্রতিবেশী দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল সংরক্ষণ ও জাদুঘর ব্যবস্থাপনায় ভারতের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন, যুগ্মসচিব মো. ফাহিমুল ইসলাম ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯০৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯০৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।
আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯০৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬০ হাজার ৫০৭ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৩৪ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৯ লাখ ছাড়িয়েছে।

প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত

0

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইট বার্তায় প্রণব মুখার্জী নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য স্বাস্থ্যগত সমস্যার কারণে হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়েছে।
এক টুইট বার্তায় তিনি বলেন, আমি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছে। গত সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সেলফ আইসোলেশনে থাকতে এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ওই টুইট বার্তায় অনুরোধ জানিয়েছেন প্রণব মুখার্জী।
২০১৪ সালে হার্টের সমস্যা ধরা পড়ে তার। সে সময় থেকেই রুটিন মাফিক তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এরই অংশ হিসেবে তিনি হাসপাতালে গিয়েছিলেন। পরবর্তীতে তার দেহে করোনা শনাক্ত করা হয়। প্রণব মুখার্জীর ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে প্রণবের করোনায় আক্রান্তের খবর প্রকাশ হতেই বিভিন্ন দলের নেতা কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন প্রণব মুখার্জী।