Home Blog Page 2758

মাস পর শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচারকাজ শুরু হচ্ছে

0

চার মাস পর বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে স্বাভাবিক বিচারকাজ শুরু হচ্ছে। আগামী বুধবার (১২ আগস্ট) শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চে বসবেন বিচারপতিগণ। আর ৩৪টি বেঞ্চে ভার্চুয়াল বিচারকাজ চলবে। সোমবার (১০ আগস্ট) সুপ্রিমকোর্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।

১৪ই মার্চ থেকে অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিমকোর্ট। এরপর করোনাভাইরাস সংক্রমণের কারণে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কার্যক্রম বন্ধ থাকে চার মাস। পরে ১১ই মে থেকে হাইকোর্ট সীমিত পরিসরে ভার্চুয়াল বিচারকাজ শুরু করে।

৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কাজে ফিরেছে দেশের সব অধঃস্তন আদালত। তবে, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালতে ভার্চুয়াল বিচার কাজ চলবে।

মাস্ক পরায় বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

0

করোনা সংক্রমণ রোধে আরো সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। এ সময় উজানে আরো বৃষ্টির ফলে বন্যা দীর্ঘস্থায়ী হলে তা মোকাবিলা ও পুনর্বাসনে সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২০-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়াও দ্বৈত কর আরোপ ও রাজস্ব ফাঁকি বন্ধে বাংলাদেশ ও মালদ্বীপ এবং বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে দুটি আলাদা চুক্তির খসড়াও অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজস্ব সংক্রান্ত চুক্তি এবং বাংলাদেশ ও নেপাল সরকারের মধ্যে ট্রানজিট চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

হাইকোর্টে ১৮টি নিয়মিতসহ ৫৩ বেঞ্চ গঠন

0

উচ্চ আদালতে বিচারকাজ পরিচালনার জন্য ৩৫ ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি একচুয়াল (নিয়মিত) বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা দক্ষিণ সিটি : তাপস

0

ঢাকা দক্ষিণ সিটিকে আগামী ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জাল থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।
তাপস বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে। আবশ্যকীয়তা ছাড়া সব ধরনের তার অপসারণ করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
গত ৫ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে।
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী ক্যাবল সংযোগের কাজে কোনো সরকারি, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থানীয় কার্যালয়ের লিখিত অনুমোদন ব্যাতীত কোনো স্থাপনা ব্যবহার বা সুবিধা নেওয়া যাবে না।
আইনের উপ-ধারা ২৮ (২) অনুসারে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তা হলে তিনি অনধিক ২ (দুই) বৎসর সশ্রম কারাদণ্ড বা অনধিক ১ (এক) লাখ টাকা কিন্তু অন্যুন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ৩ (তিন) বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

লাঞ্ছনার শিকার হওয়ার পর এবার প্রত্যাহার হলেন সেই এএসআই

0

বরগুনার বামনার বসিরহাটে ওসির হাতে লাঞ্ছনার শিকার সেই সহকারী উপপরিদর্শককে (এএসআই) বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে জেলা পুলিশ। তবে সেই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করা হলেও ওসির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়ার সংবাদ পাওয়া যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, ওই এএসআইকে অন্য স্থানে পদায়নের থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রবিবার রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে ভুক্তভোগী এএসআই গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এজন্য আমি পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কেন বা কী কারণে আমাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তা আমি এখনও অবগত নই।’
এ বিষয়ে বরগুনা পুলিশ লাইনের রেসিডেন্সিয়াল ইনচার্জ (আরআই) মো. মোজাম্মেল হক বলেন, বামনার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের ভিডিও চিত্র নির্মাণ সহকারী বরগুনার বামনার সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন করেন। গতকালের এই মানববন্ধনে লাঠিচার্জ করে বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। এসময় তিনি থানার এক এএসআইকে থাপ্পর মারেন। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে জেলা পুলিশ। ইতিমধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা দেওয়া শুরু

0

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা দেওয়া শুরু হয়েছে। তবে ভ্রমণে করোনা সার্টিফিকেট প্রদর্শন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত রাখা হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) ঢাকায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস সূত্র জানায়, গত সপ্তাহ থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে। ঢাকায় ব্রিটিশ ভিসার আবেদন গুলশানে অবস্থিত ভিএফএস সেন্টারে নেওয়া হয়। গত ১৪ জুলাই থেকে ব্রিটিশ ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক ভিসাপ্রার্থী আবেদন জমা দিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার তিনটি ফ্লাইট ইতিমধ্যে চালু হয়েছে। সপ্তাহে ১৪টি ফ্লাইট ঢাকা ও লন্ডনের মধ্যে চলাচল করছে। এ হিসাবে দিনে গড়ে দুটি ফ্লাইট ঢাকা ও লন্ডনের মধ্যে চলাচল করছে। সপ্তাহে কাতার এয়ারলাইন্সের চারটি, তার্কিশ এয়ারলাইন্সের চারটি ও আমিরাত এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট লন্ডন চলাচল করে।
ব্রিটিশ সরকার ৫৭টি দেশের যাত্রীদের ওই দেশে অবতরণের পর ১৪ দিন যাত্রীর পছন্দের জায়গায় কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে। সে হিসেবে বাংলাদেশের সব যাত্রীর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
ভিএফএস সেন্টার জানায়, যাত্রীকে বোর্ডিং পাস নেওয়ার আগেই কোথায় কোয়ারেন্টাইনে থাকবেন, সেই ঠিকানা উল্লেখ করতে হবে। ব্রিটিশ কর্মকর্তারা দৈবচয়নের মাধ্যমে আকস্মিক যাত্রীর দেওয়া ঠিকানায় পরিদর্শনে গিয়ে কোয়ারেন্টাইনে না পেলে এক হাজার পাউন্ড জরিমানা করবেন। দ্বিতীয় দিন না পেলে দুই হাজার পাউন্ড জরিমানা করা হবে।

জামিন পেলেন সিফাত

0

পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর গ্রেফতার হন তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত। এর পর এ ঘটনায় পুলিশের করা তিনটি মামলাতেই আসামি করা হয় সিফাতকে। সোমবার সেই সব মামলাতেই সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া তিনটি মামলারই তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা এসব বিষয় নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট মো. মোস্তফা জানান, সিফাতের নামে রামু থানায় একটি মাদক এবং টেকনাফ থানায় মাদক ও হত্যা মামলা দায়ের করে পুলিশ। সোমবার বেলা ১১টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে মাদক মামলায় সিফাতের জামিন হয়। এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত-৩ এ বাকি দুটি মামলায় জামিন পান সিফাত। এ সময় বিচারক তিনটি মামলারই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে র‌্যাবকে এর তদন্তভার দেন।
এর আগে রবিবার মেজর সিনহার আরেক সহযোগী মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথকে জামিন দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালত।
গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় গ্রেফতার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে। তারা দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে। তা হলে বিএনপি সমর্থিত কোনেও অপরাধী গ্রেফতার হলে অভিযোগ কেন?
আজ সোমবার (১০ আগস্ট) ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা এ দেশের রাজনীতিতে রক্তখাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আরেক ষড়যন্ত্রের অংশ।

অর্থ আত্মসাতের মামলায় সাহেদ ৭ দিনের রিমান্ডে

0

অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিকে, গত ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আসামি সাহেদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত সাহেদের উপস্থিতিতে ১০ আগস্ট শুনানির এদিন ধার্য করেন।

গত ২৭ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদ, ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক চিশতি, রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রিজেন্ট হাসপাতালের জন্য ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে ২০১৫ সালের জানুয়ারিতে এমআরআই মেশিন কেনার জন্য দুই কোটি টাকা ঋণের জন্য আবেদন করেন মো. সাহেদ। অথচ ঋণ পরিশোধের সক্ষমতা ও ক্রেডিট রিস্ক গ্রেডিং নিরূপণ না করেই ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল হক চিশতী ঋণ অনুমোদন করেন।

পরে ওই বছরের ১৫ জানুয়ারি ২১তম সভায় সাহেদের অনুকূলে দুই কোটি টাকার ঋণ অনুমোদন হয়। যা পে-অর্ডারের মাধ্যমে ও এমআরআই মেশিন কেনা হয়েছে এমন জাল কাগজপত্র দেখিয়ে ২১ জানুয়ারি শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা মহিলা শাখার মাধ্যমে দুই কোটি টাকা উত্তোলন করা হয়।
তবে শর্তানুযায়ী ১ কোটি টাকার এফডিআর করতে হয় সাহেদকে। কোনো কিস্তি পরিশাধ না করায় ঋণ হিসাবটি অনিয়মিত হওয়ার কারণে ব্যাংকের কাছে থাকা ওই এফডিআর থেকে এক কোটি টাকা সমন্বয় করা হয়। আর বাকি ১ কোটি টাকা আনাদায়ী থেকে যায়। যা এখন সুদসহ ২ কোটি ৭১ লাখ টাকা হয়েছে। সাহেদ ঘুষ বাবদ ৩৫ লাখ টাকা বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমেটেড নামের প্রতিষ্ঠানের হিসাব নম্বরে (হিসাব নম্বর-০১১১১০০০০২৩৬৩) জমা করেন। যে প্রতিষ্ঠানটির এমডি রাশেদুল হক চিশতি।
এদিকে, গত ২৬ জুলাই ঢাকা ও সাতক্ষীরায় দায়ের করা পাঁচ মামলায় সাহেদকে ফের মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দু’টি হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর সবশেষ গত ১৫ জুলাই ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

একশ হেরন ড্রোন-মিসাইল পাচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনী

0

সীমান্ত নিয়ে কোন্দলে কোনোভাবেই পেছনে সরানো যাচ্ছে না চীনকে। এজন্য শত্রুদের মোকাবিলায় নিজেদের ক্ষমতা বাড়াতে একশটি মিসাইলসহ হেরন ড্রোন বাড়াতে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, একশটি হেরন ড্রোন কেনার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে প্রতিরক্ষামন্ত্রণালয়। এবার অপেক্ষা অনুমোদনের। আকাশপথে শত্রুপক্ষকে আরো ধাক্কা দিতে অস্ত্র সম্ভার বাড়িয়ে শক্তি সঞ্চয়ের কাজ চলছে।

ড্রোনগুলো লেসার বম্ব দিয়ে সাজানো থাকবে। অনেক দূর পর্যন্ত উড়তে সক্ষম এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ভারতীয় সেনাবাহিনী পাচ্ছে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল।

অনেক বছর থেকেই ঝুলে আছে এই প্রস্তাব। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ওপর ক্রমাগত আক্রমণ বেড়েছে অনেক দেশের। ফলে ভারত প্রতিরক্ষাক্ষেত্র আরো শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আপাতত লাদাখে হেরন ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে ভারতের বিমানবাহিনী। তবে আরো ড্রোন প্রয়োজন বলে জানানো হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে হেরন ইউএভি কেনার অনুমতি পাওয়া গেছে।

১০ কিলোমিটার উপরে ওড়ার ক্ষমতা সম্পন্ন হেরন টানা দু’দিনের বেশি সময় ধরে উড়তে পারে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করার ক্ষমতা রয়েছে হেরনের।

ভারতীয় বিমানবাহিনীর প্রজেক্ট চিতার আওতায় এই ড্রোন নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার অর্ডার দিতে যাচ্ছে ইসরায়েলকে। এর আগে, ভারতীয় সেনাবাহিনী ১২টি লঞ্চার ও ২০০টি স্পাইক মিসাইল হাতে পেয়েছে।

জানা গেছে ড্রোনের ঘাঁটি তৈরি করতে চীন সীমান্তে ৬০ একর জমি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কুমায়নের পান্তনগরে নেওয়া হচ্ছে সেই জমি। সেখানেই বানানো হবে ঘাঁটি।

এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমানবাহিনীতে ব্যাপকহারে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী হেরন। টার্গেট অ্যাকুইজিশন ব্যাটারি যথেষ্ট উন্নত মানের। আপাতত লাদাখ সেক্টরে হেরন ড্রোন দিয়েই নজরদারি চালানো হচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে