Home Blog Page 2759

প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

0

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এ বার ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা চাপানোর কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, ক্ষেপণাস্ত্র, কামান, যুদ্ধে ব্যবহারের হালকা হেলিকপ্টার থেকে শুরু করে ভারী পণ্যবাহী বিমানও।

রোববার টুইট বার্তায় রাজনাথ সিং জানান, প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’ গড়ার যে ডাক দিয়েছেন, তাতে শামিল হতেই এই সিদ্ধান্ত। এমন নয় যে, এখনই একবারে সমস্ত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

আমদানি ধাপে ধাপে বন্ধ করা হবে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে। অর্থাৎ আগামী লোকসভা ভোটের আগে মোদির দ্বিতীয় দফার সরকারের মেয়াদের মধ্যেই এটা করতে চায় কেন্দ্র। এতে আগামী ৬ থেকে ৭ বছরে অন্তত ৪ লক্ষ কোটি টাকার বরাত বাইরে যাওয়ার বদলে ভারতীয় সংস্থাগুলি পাবে বলেও দাবি প্রতিরক্ষামন্ত্রীর।

রাজনাথের এই ঘোষণার সমালোচনা করেছেন প্রাক্তন অর্থ তথা স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। চিদম্বরম বলেন, প্রতিরক্ষা সরঞ্জামের একমাত্র আমদানিকারী প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাই তাদের এই নিষেধাজ্ঞার অর্থ নিজেদের উপরেই তা চাপানো! প্রতিরক্ষামন্ত্রী যাকে রবিবারের ঐতিহাসিক ঘোষণা বলে দাবি করছিলেন, আসলে তা নিছকই সচিবদের প্রতি তার সরকারি নির্দেশ!

অনেক দিন ধরেই অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বিশ্বে একেবারে প্রথম সারিতে রয়েছে ভারত। রাজনাথ নিজেই জানিয়েছেন, যে ধরনের পণ্যে নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হয়েছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের অগস্টের মধ্যে শুধু সেই খাতেই বরাত দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা।

পরিসংখ্যান বলছে, এক সময়ে এই প্রতিরক্ষা সরঞ্জামের বেশির ভাগটাই আসত রাশিয়া থেকে। এখন সেই বরাতে ভাগ বসিয়েছে যুক্তরাষ্ট্র,ফ্রান্সের মত বড় দেশ। কিন্তু বহু দিন ধরেই প্রশ্ন, এই সব অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের একটা বড় অংশ ভারতে কেন তৈরি হয় না?

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেষ হতে চলেছে করোনার প্রকোপ

0

করোনার ভ্যাকসিন বাজারে আসা সময়ের অপেক্ষা হলেও, তা প্রথম ধাপে কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে এবার আশার বার্তা নিয়ে এসেছে বিশেষজ্ঞরা। করোনার প্রকোপ কমবে বলে দাবি করছে তারা।

বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী ৪০ শতাংশ করোনা আক্রান্তদের ক্ষেত্রে দেখা গিয়েছে কোনও উপসর্গ নেই। এই রকম উপসর্গহীন করোনাই ধীরে ধীরে ছড়াবে। যার ফলে একসময় করোনার বিশেষ কোনও উপসর্গ আর থাকবে না। এতেই করোনার প্রকোপ কমার দিকে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

বস্টন আশ্রয়শিবিরে ১৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৮৮ শতাংশের কোনও উপসর্গ মেলেনি। অথচ তারা করোনা আক্রান্ত। নর্থ ক্যারোলিনা, আরকানসাস, ওহিও এবং ভার্জিনিয়ায় ৩ হাজার ২৭৭ জন আক্রান্ত হলেও ৯৬ শতাংশ উপসর্গহীন। সাত মাস ধরে চলা এই মহামারীতে মারা গিয়েছেন ৭ লক্ষ মানুষ। তবে বেশিরভাগ মানুষকেই ছুঁতে পারেনি করোনা।

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক-রোগ বিশেষজ্ঞ গান্ধী বলেছিলেন,উপসর্গহীন সংক্রমণ ভাল, এটি ব্যক্তির পক্ষেও ভাল এবং সমাজের জন্যও। করোনাভাইরাস শিশুদের ক্ষেত্রে প্রভাব ফেলে কম। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই হালকা লক্ষণ দেখা যায়। ।

সাম্প্রতিক গবেষণায় দেখা যায় অ্যান্টিবডি মানুষের শরীরে দুই থেকে তিনমাস থাকে। এছাড়া গবেষণায় দেখা গেছে সাধারণত টি সেল দীর্ঘস্থায়ী হয়। গবেষণায় দেখা যায় শতকরা ৪০ থেকে ৬০ ভাগ নমুনায় টি সেল রয়েছে। কজন সুস্থ মানুষের শরীরের এক মাইক্রোলিটার রক্তবিন্দুতে দুই থেকে চার হাজার ‘টি-সেল’ থাকে। টি-সেলের কাজ হলো করোনাভাইরাসকে ধ্বংস করা।

এছাড়া নেদারল্যান্ডসের এক গবেষণায় দেখা যায় জার্মানীতে শতকরা ৩৪ ভাগ এবং সিঙ্গাপুরে শতকরা ৫০ ভাগ মানুষের শরীরে টি সেল রয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ গান্ধী বলছেন, মহামারীর শুরুর দিকে যারা মাস্ক পরত না তাদের শতকরা ১৫ ভাগ মানুষ ছিলো উপসর্গহীন। মাস্ক পরা শুরুর পর এই হার বেড়ে হয় ৪০ থেকে ৪৫ ভাগ। আর উপসর্গহীন সংক্রমণ একসময় করোনার প্রকোপ কমাতে পারে।

গবেষণা বলছে, কম বেশী সবাই করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু বেশিরভাগ মানুষই অ্যাসিম্পট্যোম্যাটিক অর্থাৎ তাদের কোনও উপসর্গ নেই। গবেষকদের ধারণা এত উপসর্গ রয়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার, যে সঠিক ভাবে কোনও একটা নির্দিষ্ট ধারাকে চিহ্নিত করা সম্ভব নয়। ভ্যাকসিন তৈরির পথ যত সুগম হচ্ছে, মানুষের শরীরেও ততটাই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা।

তাই বিজ্ঞানীদের ধারণা এই হারে যদি অ্যাসিম্পট্যোম্যাটিক রোগির সংখ্যা বাড়ে, তবে তা ভাল লক্ষ্মণ। কারণ এই ভাবে ধীরে ধীরে করোনা নিজের কার্যক্ষমতা হারাবে। কমে আসবে করোনার মারণ প্রকোপ। ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস আঘাত হেনেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ১ কোটি ২৭ লক্ষ ২০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: বোস্টন গ্লোব, এংকরএইজ ডেইলি নিউজ

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন!

0

ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার ওই কারখানার পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড কারখানার পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাইরে থেকে আগুন দেখা না গেলেও আকাশে ধোঁয়ার কুণ্ডুলী দেখা গেছে।

সুর সম্রাট আলাউদ্দিন আলী আর নেই

0

বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই।

আজ (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে নগরীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন আলাউদ্দিন আলী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় নগরীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী।

তবে আজ (৯ আগস্ট) আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে জানিয়েছিলেন তার মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা। আজ বিকাল সাড়ে ৪টার দিকে এই তথ্য জানান তিনি। কিন্তু এরই মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এর আগে, ২০১৫ সালের ৩ জুলাই অসুস্থ আলাউদ্দিন আলীকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি। তার ক্যানসারের চিকিৎসাও চলছিল। সাভারে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড কেন্দ্রেও দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন তিনি।

১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। তার বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন। দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকার মতিঝিলের এজিবি কলোনিতে চলে আসেন। তিন ভাই ও দুই বোনের সঙ্গে এই কলোনিতে বেড়ে উঠেন এই শিল্পী।

সংগীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন তিনি। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘদিন কাজ করেন তিনি।

আলাউদ্দিন আলী একসঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন তিনি।

অসংখ্য গান সুর করেছেন আলাউদ্দিন আলী। তার সুর করা উল্লেখযোগ্য গান হলো—‘ও আমার বাংলা মা তোর’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘প্রথম বাংলাদেশ’, ‘এমনও তো প্রেম হয়’, ‘আছেন আমার মুক্তার’, ‘বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম’, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’ প্রভৃতি।

করোনার ভয়াল থাবায় ক্রিকেটার মোশাররফ রুবেল

0

মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল আর নাজমুল অপুর পর এবার আক্রান্ত হয়েছেন আরেক জাতীয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

শনিবার (৮ আগস্ট) এই বাঁহাতি স্পিনারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণের মধ্যে জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, পেটে ব্যথাসহ নানা ধরনের পেটের পীড়ার মতো কোনো উপসর্গ ছিল না ক্রিকেটার মোশাররফ রুবেলের।

যদিও গত চার পাঁচ দিন ধরেই খাবারে কিছুটা অরুচি চলে আসছিল তার। আর খাবারের ঘ্রাণটাও নাকে যাচ্ছিল না সেভাবে। ফলে কিছুটা সন্দেহ নিয়েই শনিবার করোনা টেস্ট করাতে দেওয়া।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে করোনা টেস্ট করান মোশাররফ রুবেল। শনিবারই টেস্টের রেজাল্ট মিলেছে, এসেছে করোনা পজিটিভ। এ প্রসঙ্গে রবিবার (৯ আগস্ট) মোশাররফ রুবেল বলেন, ‘একদমই কোনো সমস্যা অনুভব করছি না এখনো। অন্য কোন উপসর্গও ছিল না। শুধু কদিন ধরে খাবারের টেস্ট পাচ্ছি না। যাই খাচ্ছিলাম, কেমন যেন স্বাদ লাগছিল না। আর শুধু স্বাদই নয়, খাবারের আর গন্ধও পাচ্ছিলাম না।’

বাঁহাতি এই স্পিনার আরও যোগ করেন, ‘ভাবলাম করোনা টেস্ট করিয়ে দেখি। পিজিতে (বঙ্গবুন্ধ শেখ মুজিব হাসপাতাল) টেস্ট দিলাম গতকাল। ঐদিনই রেজাল্ট পেলাম-পজিটিভ।’

মোশাররফ রুবেলের ভাষায়, ‘আমার জ্বর, কাশি, শরীরব্যথা ও অন্য কিছুই নেই। আল্লাহর রহমতে ছোটখাটো লক্ষণ। তবুও আইসোলেশনে আছি বাসায়। ইতোমধ্যেই ওষুধ গ্রহণও শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমত ও সবার দোয়ায় সুস্থ হয়ে উঠব।’

‘সুশান্তকে খ্যাতি দিয়েছে মুম্বাই, বিহার কিছুই করেনি’

0

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সুশান্ত মামলায় বিহার পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই বিহার ও মুম্বাই সরকারের মধ্যে তরজা অব্যাহত। শিবসেনার দাবি, ‘বিহার নয়, সুশান্তকে গৌরবান্বিত করেছে মুম্বাই’। সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও দিল্লি রাজনীতি করছে বলে অভিযোগ শিবসেনার।

শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, সুশান্ত সিং রাজপুতের বিষয়ে বিহার সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। গত কয়েকবছর ধরে সুশান্ত মুম্বাইকার (মুম্বইয়ের বাসিন্দা)। বিহার সুশান্তের লড়াইয়ে সামিল হয়নি, ওকে গৌরবান্বিত করেছিল মুম্বাই।

শিবসেনার অভিযোগ, সুশান্তের মৃত্যু নিয়ে বিহারের পাশাপাশি দিল্লিতেও রাজনীতি হচ্ছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, সুশান্তের মৃত্যু নিয়ে বিহার ও দিল্লিতে যেভাবে রাজনীতি হচ্ছে, আমার মনে হয় এটা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। মুম্বাই পুলিশ সত্য সামনে আনার জন্য যথেষ্ঠ চেষ্টা করেছে।

মুম্বাই পুলিশের সমালোচনা করে বিহার পুলিশের প্রধান গুপ্তেশ্বর পান্ডে যে মন্তব্য করেছেন, সেপ্রসঙ্গে তাঁকেও ‘সামনা’ পত্রিকায় আক্রমণ করা হয়। লেখা হয়। এটা হাস্যকর, গুপ্তেশ্বর পান্ডে আসলে বিজেপি কিংবা জেডেইউ-এর টিকিটে বিহার নির্বাচনে লড়াই করতে চাইছেন। আর তাই তিনি মুম্বই পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন।

এখানেই শেষ নয়, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের দাবি করা হয়, সুশান্তের সঙ্গে তাঁর বাবা কে কে সিং রাজপুতের সম্পর্ক মোটেও ভালো ছিল না। তাঁর প্রশ্ন, সুশান্ত কতবার তাঁর বাবার কে কে সিং রাজপুতের সঙ্গে দেখা করতেন?

সাবমেরিন পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটের গতি কম

0

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়ায় দেশে ইন্টারনেটে ধীরগতি ভর করেছে। পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২-এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। তারপর থেকে দেশে ইন্টারনেটে গতি কমে গেছে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘মূল ক্যাবল নয়, পাওয়ার ক্যাবল কাটা পড়েছে। ফলে রিপিটারে বিদ্যুৎ যাচ্ছে না। এজন্য ব্যান্ডউইথ পেতে সমস্যা হচ্ছে। সাবমেরিন ক্যাবল ১ ও আইটিসি দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি। ধীরগতি ভর করেছে ইন্টারনেটে।’

তিনি জানান, ৪০-৫০ শতাংশ গতি কমে গেছে।

জানা গেছে, ল্যান্ডিং স্টেশন এলাকায় খারাপ আবহাওয়া থাকায় পাওয়ার ক্যাবল মেরামতে সময় লাগছে। আজকের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, কুয়াকাটায় সাবমেরিন ক্যাবলের লাইনে সমস্যা হয়েছে। বিএসসিসিএল লাইন মেরামতে কাজ করছে।

আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠান লেভেল-থ্রি’র ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ বলেন,`পাওয়ার ক্যাবল কাটার পরপরই আমরা জানতে পারি। আমাদের জানানো হয়,৭ ঘণ্টার মধ্যে (সন্ধ্যা ৬টা) মেরামত কাজ সম্পন্ন হবে।‘ তিনি আরও বলেন, `আমরা জেনেছি কুয়াকাটা এলাকায় খারাপ আবহাওয়া বিরাজ করায় পাওয়ার ক্যাবল মেরামতে দেরি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট ব্যবহারকারীরা গতিবিষয়ক সমস্যায় পড়েছেন।’

তিনি জানান, সাবমেরিন ক্যাবল-১ ও আইটিসির (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) মাধ্যমে প্রাপ্ত ব্যান্ডউইথ দিয়ে আমরা ইন্টারনেট সেবা দিচ্ছি। এতে সেবার মান খারাপ হচ্ছে। গতি অনেক কমে গেছে। তিনি আরও জানান, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ যোগাযোগ এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ১ হাজার ৭৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। এর অর্ধেকের বেশি আসে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে।

‘সুশান্ত ভাইয়া কোনওদিন দরজা বন্ধ করে ঘুমাতেন না’

0

সুশান্ত কোনওদিনই দরজা বন্ধ করে ঘুমতে যেত না। তাই সুশান্তের মৃত্যুর পর যখন ওর ঘর ভিতর থেকে বন্ধ ছিল জানতে পারলাম তখন অবাকই হয়েছিলাম।

এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনই তথ্য সামনে আনলেন সুশান্তের সহকারী অঙ্কিত আচার্য। এখানেই শেষ নয়, আরও বেশকিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন অঙ্কিত।

অঙ্কিত আচার্যের কথায়, ২০১৮র অক্টোবরে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা ছিল। এটা আমি জানি, কারণ আমি নিজেই সেটা দেখেছিলাম। ২০১৯-এর জুলাই মাসে ব্যক্তিগত কিছু কারণে আমি ছুটি নিয়েছিলাম। তারপর যখন কাজে ফিরি আমাকে আর রাখা হয়নি। জানতে পারি রিয়া সুশান্তের সমস্ত পুরনো কর্মীদের বদলে দিয়েছিলেন। আমাকেও চলে যেতে বলা হয়েছিল।

অঙ্কিতের কথায়, সুশান্ত ভাই মানুষ হিসাবে অসাধারণ, একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। অনেক সময় সুশান্ত ভাই নিজেও রুটি বানাতেন। আমি ওনার সঙ্গে তিন বছর ছিলাম, আমি জানি, সুশান্ত ভাই কখনওই আত্মহত্যা করতে পারেন না। আমি থাকাকালীন ওনাকে কোনওদিন মানসিক অবসাদের জন্য ওষুধ খেতে দেখিনি, উনি শুধু প্রোটিন শেক আর ক্যালসিয়াম ট্যাবলেট খেতেন। জিনিউজ

বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তার সহধর্মিণীর অনুপ্রেরণায় : মতিয়া চৌধুরী

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু মহীরুহে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তার সহধর্মিণীর অনুপ্রেরণায়। ’

রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নিল, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন। ’

‘বঙ্গবন্ধু হেঁটে গেলে, একটা কাটা পেলেও সেটা বঙ্গমাতা বুকে পেতে নিতেন।

তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন, সুখকে ধারণ করেন নাই। তিনি চাইলে বঙ্গভবনে থাকতে পারতেন।
কিন্তু সেটা করেন নাই,’ যোগ করেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ‘তিলে তিলে সঞ্চয় করে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন। মৃত্যুমুখেও তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে রেখে তিনি বেঁচে থাকতে চান না। শুধু লেখাপড়া করে রাজনীতির উপাদান পাওয়া যায়, তা নয়, তার বাইরেও গড়ে তোলার জায়গা রয়েছে, সেটা বঙ্গমাতার জীবনী থেকে পাওয়া যায়। ’

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গমাতার কারণেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুকে তিনি নিঃস্বার্থভাবে অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়েছেন। পৃথিবীর কোনো নেতার স্ত্রীর এমন নিঃস্বার্থ সহযোগিতার কথা আমরা শুনিনি। বঙ্গমাতা পৃথিবীর নারীদের জন্য অনুকরণীয় নাম। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর নাম থাকবে, তেমনি বঙ্গমাতার নামও থাকবে। ’

অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা নাজমুল হক, সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাংবাদিক মানিক লাল ঘোষ ও মো. শফিউদ্দিন প্রমুখ।

আবরার হত্যা মামলার চার্জ শুনানি ২ সেপ্টেম্বর

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার চার্জ শুনানির তারিখ আগামী ২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান চার্জ শুনানির এদিন ধার্য করেন।

এর আগে গত ৬ এপ্রিল ফাহাদ হত্যা মামলার চার্জ শুনানির দিন ছিল। কিন্তু করোনভাইরাসের কারণে আদালত ছুটিতে থাকায় চার্জ শুনানি হয়নি।