Home Blog Page 2761

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ছাড়াই ১০০ দিন

0

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোনো রেকর্ড ছাড়াই আজ রবিবার ১০০ দিন চিহ্নিত হলো। তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোনো জায়গা নেই।
স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১০০ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।
তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।
নিউজিল্যান্ডে এখনো ২৩ করোনা রোগী রয়েছে। তবে তারা সবাই দেশে প্রবেশকালে সীমান্তে শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডে জনসংখ্যা ৫০ লাখ। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

চীনের সঙ্গে বিরোধ, ‘যুদ্ধের প্রস্তুতির’ নির্দেশ ভারতীয় সেনাপ্রধানের

0

চীন ও ভারত প্যাংগং লেকের সীমান্ত নিয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় মিটিংয়েও কোনো সমাধানে আসতে পারেনি। চীনের সেনাবাহিনী নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও পিছু হটতে রাজি নই। অন্যদিকে, ভারতও তাদের ভূখণ্ড ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে।
এ পরিস্থিতিতে ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
জানা যায়, গত তিন মাস ধরে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। এ নিয়ে চীনের সঙ্গে দফায়-দফায় সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত। কিন্তু তাতেও লাভ হচ্ছে না।
ভারতীয় ভূখণ্ড থেকে সরতে চাইছে না চীন। দিল্লির ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বেজিং। সীমান্তে শান্তি ফেরাতে নিঃশর্তে চীনকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারত। তবে, সেটি মানছে না চীনা সেনারা।
এসব কারণে এবার ভারতীয় সেনাকেও সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধ প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
তথ্যসূত্র : কলকাতা ২৪

২৫ আগস্ট পর্যন্ত চলবে ভার্চুয়াল চেম্বার জজ আদালত

0

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ২৫ আগস্ট পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল বিচার কাজ চলবে। বিচারপতি মো. নুরুজ্জামানকে ওই আদালতে বিচারকাজ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
ছুটির দিনেও বসল ভার্চুয়াল আপিল বিভাগ
সাপ্তাহিক ছুটির দিন গতকাল শনিবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে মো. ফজলুল হক সরদার বনাম গ্রামীণফোন লিমিটেড নামে একটি দেওয়ানি আপিল শুনানির জন্য ছিল। গতকাল এ মামলাটির শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন দিশা, সামনে এল সেই ভিডিও

0

গত ৮ জুন, মুম্বাইয়ের মালাড-এর একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের। প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর কয়েকদিন পরই মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। এই দুই মৃত্যুই আত্মহত্যা বলে জানিয়েছিল মুম্বাই পুলিশ। যদিও সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন, দিশা বা সুশান্ত কেউই আত্মহত্যা করেননি, তাদের দুজনকেই খুন করা হয়েছে। জানা যায়, ৮ জুন মালাড-এর ওই ফ্ল্যাটে পার্টি করছিলেন দিশা।
এবার প্রকাশ্যে এসেছে এমন একটি ভিডিও, যেখানে দিশা সালিয়ানকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে। যে পার্টিটি হয়েছিল দিশার বন্ধুর ফ্ল্যাটে। দাবি করা হচ্ছে ওই পার্টির পরই মৃত্যু হয় দিশা সালিয়ানের। যে ভিডিওতে ‘মিশন কাশ্মীর’-ছবির গানে নাচতে দেখা যাচ্ছে দিশাকে।

ভারতে কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন : নিহত ৭

0

ভারতের অন্ধ্রপ্রদেশে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ভোরে অন্ধ্রের বিজয়াবাডা শহরে অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে।
কৃষ্ণা জেলা কালেক্টর মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। হাসপাতালটিতে প্রায় ২২ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আমরা পুরো ভবনটি থেকে সবাইকে সরিয়ে নিচ্ছি। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে, তবে আমাদের নিশ্চিত হতে হবে।’
শেষ খবর পর্যন্ত হোটেলটি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও কয়েকজন ভবনটির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর।
ভিড-১৯ রোগীদের রাখার জন্য রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল স্বর্ণা প্যালেসকে ভাড়া নিয়েছিল।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও শোক প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এক টুইটে এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছিল। ওই আগুনেরও সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।

মিরপুরের ডিসিসহ ছয় কর্মকর্তা বদলি

0

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনাটে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। এ ছাড়া অন্য আরো ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

ডিএমপি সদর দপ্তরের তথ্যমতে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদকে উপ-পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগ হিসেবে বদলি করা হয়েছে। আর প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিনকে উপ-পুলিশ কমিশনার মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপারেশনস বিভাগ হিসেবে বদলি করা হয়েছে। অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পল্লবী জোনে বদলি করা হয়।

এ ছাড়াও পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফিরোজ কাউছারকে সহকারী পুলিশ কমিশনার ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস ও ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ কামালকে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে আজ ডিএমপি কমিশনারের অপর এক আদেশে ছয় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এর বদলি করা হয়েছে। তারা হলেন- ডিএমপির পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলীকে অফিসার ইনচার্জ পল্লবী থানা, পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে, পুলিশ পরিদর্শক আবু সাঈদ আল মামুনকে পুলিশ পরিদর্শক (তদন্ত) পল্লবী থানা, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগ এবং সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে পুলিশ পরিদর্শক (অপারেশনস) বিভাগে বদলি করা হয়েছে।

গত ২৯ জুলাই দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে পল্লবীর কালশী কবরস্থানের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশারফ হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী জনি ও আলমগীর নামে দুজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়। সেগুলো থানার ওসি’র (তদন্ত) রুমের টেবিলে রাখার পরপরই বিস্ফোরিত হয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, থানার ভেতরে বিস্ফোরিত বোমা ঘিরে রহস্যের জট এখনো খোলেনি। ওজন মাপার একটি ডিজিটাল মেশিনে কেন বোমা রাখা হয়েছিল তদন্তে তা গুরুত্ব পেলেও গোয়েন্দা পুলিশ এখনো জানতে পারেনি এর নেপথ্যের কারণ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রমতে, এই ঘটনার প্রকৃত সত্যতা জানতে তদন্তে আরও কিছুদূর অগ্রসর হতে চায় তারা। এরপর বিস্ফোরণের বিষয়ে নিশ্চিত হওয়া যেতে পারে।

থানার ভেতরে বোমা বিস্ফোরণের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের তদন্তকারী সংস্থা সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) উপ-কমিশনার (ডিসি) আবদুল মান্নান বলেন, এ ঘটনার সঙ্গে এখনো কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে আসামিদের অস্ত্র ও গুলি সংগ্রহের নেপথ্যে মিরপুর এলাকার কাউকে টার্গেট কিলিং ও আধিপত্য বিস্তারের তথ্য পাওয়া যাচ্ছে।

গোয়েন্দা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, পল্লবী থানা পুলিশের হাতে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ তিনজন গ্রেপ্তারের সময় আরো দুজন ছিল, যারা পালিয়ে গেছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চেকপোস্টগুলোতে তদারকি বাড়ানোর তাগিদ ডিএমপি কমিশনারের

0

পুলিশের চেকপোস্টগুলোতে উর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি আরো বাড়নোর তাগিদ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ ছাড়া করোনাকালে যেভাবে মানুষের কাছে পুলিশি সেবাকে পৌঁছে দিয়েছে পুলিশ সদস্যরা তেমনি অন্যান্য সকল ক্ষেত্রে এই কার্যক্রমকে ধরে রাখার আহবান জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীতে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে বিট পুলিশিং বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভায় এসব নির্দেশনা দেন। সভায় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানার ৩০২টি বিটের গঠন, বিট অফিসারের দায়িত্ব ও কর্তব্য এবং থানার অফিসার ইনচার্জ, জোনাল এসি ও ডিসি ক্রাইম বিভাগের দায়িত্ব ও কর্তব্যের বিষয় তুলে ধরা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে বিট পুলিশিং ও শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। বিট পুলিশিং প্রক্রিয়াকে আরো বেগবান করার জন্য নির্দেশ প্রদান করেন তিনি। মানুষের কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, করোনাকালে যেভাবে আপনারা মানুষের কাছে পুলিশি সেবাকে পৌঁছে দিয়েছেন, ঠিক তেমনি অন্যান্য সকল ক্ষেত্রে এই কার্যক্রমকে ধরে রাখুন।

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের কার্যক্রম অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুদ্ধাচারের কৌশল হিসেবে ডিএমপি কমিশনার বলেন, সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সমস্যা শুনতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের চেকপোস্টগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরো তদারকির উপর জোর দেন তিনি।

জাতির পিতার সমাধিতে নতুন লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের নবনিযুক্ত সচিব মো. মইনুল কবির।

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। তিনি জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

এ সময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মো. ওয়াদুদ হোসেন, হাফিজ আহমেদ চৌধুরী, ড. মোহাম্মদ মহিউদ্দীন, কাজী আরিফুজ্জামান, ড. মো. জাকেরুল আবেদীন, মো. রফিকুল হাসান, মোহাম্মদ জাকির হোসেনসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ আগস্ট সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

উল্লেখ্য, মো. মইনুল কবির গত ৩ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব পান। এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নরেন দাস গত ২১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ওই বিভাগের সচিব পদটি শূন্য হয়।

মইনুল কবির নবম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। শুরুতে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ/সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন। এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান।

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স : প্রধান বিচারপতি

0

তামাদি বিষয়ক সুপ্রিম কোর্টের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় একজন কর্মকর্তাকে (স্ট্যাম্প রিপোর্টার) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবী নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেছে, সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিভিন্ন অভিযোগ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে প্রধান বিচারপতি আপিল বিভাগের অপরাপর বিচারপতিদের ভার্চুয়াল বৈঠকের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বৈঠকে প্রধান বিচারপতি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এ বৈঠকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেছেন, ‘ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগ দিন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য বার ও বেঞ্চকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

জানা যায়, গত ৬ আগস্ট আপিল বিভাগ এক আদেশে তামাদি বিষয়ে ৩১আগস্ট পর্যন্ত সময় বর্ধিত করেন। এই আদেশের পর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল তার সহকারী নার্গিস বেগমকে একটি মামলা দিয়ে পাঠান স্ট্যাম্প রিপোর্টার মো. মোনায়েম চৌধুরীর কাছে।

অ্যাডভোকেট ফয়সাল কালের কণ্ঠকে বলেন, কিন্তু বিষয়টি গ্রহণ করতে অস্বীকৃতি জানান সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা। ওই কর্মকর্তার বক্তব্য হলো, এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে তারা কোনো নির্দেশনা পাননি। তাই মামলাটি গ্রহণ করা যাবে না। এই প্রেক্ষাপটে ওই আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে বিষয়টি লিখিতভাবে জানান এবং প্রধান বিচারপতির নজরে আনার জন্য বলেন। এই প্রেক্ষাপটে আজ শনিবার বিকেল চারটায় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতির সঙ্গে আইনজীবী সমিতির বৈঠককালে ওই আইনজীবীর অভিযোগ উত্থাপন করেন সমিতির নেতৃবৃন্দ। সমিতির ১৪ সদস্যের কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে মিলিত হন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বৈঠক চলে।

এই বৈঠকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৈঠকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলে সুপ্রিম কোর্ট প্রশাসন খোঁজ-খবর নেয় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

কাল জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস

0

আগামীকাল রবিবার ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নেন।

ক্ষেত্রগুলো হচ্ছে: তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা। পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে। বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে মনি্ত্রপরিষদ বিভাগ থেকে ২০১০ সালের ১২ আগস্ট এক পরিপত্রে ৯ আগস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর এই দিন সরকার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করে আসছে।

প্রতিবছরের মতো এবারও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ&বান জানিয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য- ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সাশ্রয়ী মূল্যে জ্বালানির প্রাধিকার।’ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসটি উপলক্ষে ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘এনার্জি সিনারিও অফ বাংলাদেশ: প্রসপেক্টস চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ ভার্চুয়াল সেমিনারটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদু্যত্, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদষ্টো ড. তৌফিক-ই-ইলাহী চেৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রমুখ।