Home Blog Page 2763

কাল থেকে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন

0

আগামীকাল রবিবার (৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবে। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড।

গত মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা প্রকাশ হয় ৩১ মে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। করোনার প্রাদুর্ভাবের কারণে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিল না আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তির কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়।

আবেদন করতে হবে যেভাবে
www.xiclassadmission.gov.bd- এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এর আগে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনের জন্য ১৫০ টাকা ফি জমা দিতে হবে টেলিটক/রকেট/শিওরক্যাশের মাধ্যমে।

একদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনলাইনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে। আবেদনের জন্য ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এ অর্থ নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/রকেটের মাধ্যমে সার্ভিস চার্জসহ প্রদান করতে হবে।

বাঙালি জাতির জন্য নীরবে কাজ করে গেছেন বঙ্গমাতা : তাপস

0

মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরবে-নিভৃতে বাঙালি জাতির জন্য কাজ করে গেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন প্রচার বিমুখ। বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখে স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করে গেছেন। তার ইতিহাস সেভাবে প্রচার হয়নি।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গমাতা বাঙালি জাতিকে পরিবারের মতো আগলে রাখতেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তিনি তখন স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধুর পক্ষে একা স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।
তিনি বলেন, ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা জীবন দিলেন। তিনি ছিলেন অসীম সাহসী নারী। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। মহীয়সী এ নারীর ৯০তম জন্মদিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

ছুটির দিনে বসেছে সুপ্রিমকোর্টের ভার্চুয়াল আপিল বেঞ্চ

0

আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকালে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চে আজ শনিবার একটি ‘সিভিল আপিল’ মামলায় ভার্চুয়াল শুনানি চলছে।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান বলেন, আজ ছুটির দিনেও সকাল ৯টা থেকে ভার্চুয়াল আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।
জানা গেছে, মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের নিয়োগ সংক্রান্ত মামলা শুনানির জন্য ছুটির দিন শনিবারে ভার্চুয়াল আপিল বিভাগ বসেছে।
সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে শনিবার একটি সিভিল আপিল শুনানির জন্য রয়েছে।

বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

0

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী। দিনটি জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি গণভবন থেকে অনলাইন প্লাটফর্মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।
এদিকে বেগম মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল- ৮ আগস্ট সকাল ১০টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে শ্রদ্ধা অর্পণ, কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল।
একই দিনে বাংলাদেশ যুব মহিলা লীগ ৩২নং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করবে। ৯ আগস্ট ১৯ বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
১৯৩০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন।

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ওয়েবিনার আজ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজন করতে যাচ্ছে ‘গৃহকোণ থেকে জনগণের হৃদয়ে’ শীর্ষক বিশেষ ওয়েবিনার।
বঙ্গমাতা ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে শুধু নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
সাবেক ছাত্র নেতা ও কলামিস্ট সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd। আলোচকরা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা, বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় বেগম মুজিবের দলকে সুসংগঠিত করা ছাড়াও বঙ্গমাতার অনেক অজানা বিষয় সম্পর্কেও আলোকপাত করবেন।

বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা।
আজ শনিবার রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতাই হননি, তিনি হয়ে উঠেছিলেন একজন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী ও বাঙালির মুক্তি সংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা বেগম মুজিবের সঙ্গে বিশ্বের আরেক খ্যাতিমান নারী এলিনর রুজেভেল্টের অনেক সাদৃশ্য রয়েছে, এলিনর রুজেভেল্ট যুক্তরাষ্ট্রে চারবার নির্বাচিত ও দীর্ঘকালীন প্রেসিডেন্ট ফ্রন্কলিন ডি রুজেভেল্টের স্ত্রী। বেগম মুজিব আর এলিনর রুজেভেল্ট দুজনেই শৈশবে তাদের বাবা-মাকে হারিয়েছিলেন, দুজনেই তাদের চাচাতো ভাইকে বিয়ে করেছিলেন আর দুজনেই তাদের স্বামীর রাজনীতিতে অসামান্য ভূমিকা রেখেছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তবে তাদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটা রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রেখেছিল, আর এলিনর রুজেভেল্টে তা করা হয়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক অর্থাৎ ৭ মার্চের ভাষণের আগ মুহূর্তে বঙ্গমাতাই জাতির পিতাকে চূড়ান্ত অনুপ্রেরণা যুগিয়েছিলেন। জাতির পিতার আমৃত্যু সঙ্গী মহীয়সী নারী, দেশের স্বাধীনতাসহ সব গৌরব অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী বঙ্গমাতা মুজিব।
এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বনানীতে শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়াও সংগঠনটি ঢাকা মহানগর শাখা, সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছেন।

করোনা টিকা : বাংলাদেশসহ ৯২ দেশের জন্য সুখবর

0

করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে বড় অংকের তহবিল প্রদান করছে, বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আগাম ক্রয় চুক্তিও সম্পন্ন করে ফেলেছে। এতে ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে প্রথম দিকের ডোজ প্রাপ্তি দেশ দুটির জন্য প্রায় নিশ্চিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশের জন্য ন্যায্য ভ্যাকসিন বিতরণ ব্যবস্থার কথা বললেও কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান ছিল না। অবশেষে বাংলাদেশসহ নিম্ন ও মধ্য আয়ের ৯২টি দেশের জন্য ভ্যাকসিন নিয়ে সুখবর দিল আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও ভারতের ভ্যাকসিন উৎপাদক সিরাম ইনস্টিটিউট।
৭ আগস্ট গ্যাভির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভ্যাকসিনের ডোজ তৈরি করে তা বাজারজাত করতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এর চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের করোনা ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর তার ১০ কোটি ডোজ তৈরি করে বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। এই সরবরাহের দায়িত্বে থাকবে সিরাম ইন্সটিটিউট। এর জন্য প্রতিষ্ঠানটিকে ১৫০ মিলিয়ন ডলার তহবিল দেবে দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
জোটের কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট (অ্যাএমসি) মেকানিজমের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি ডোজ ভ্যাকসিনের দাম পড়বে সর্বোচ্চ ৩ ডলার, বাংলাদেশি অর্থে প্রায় ২৫৪ টাকা।
গ্যাভির সিইও ড. সেথ বার্কেল বলেন, অনেকবার আমরা দেখেছি ঝুঁকিপূর্ণ দেশগুলো নতুন চিকিৎসা, রোগ পরীক্ষা ও নতুন ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে পেছনে পড়ে থাকে। করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এমনটি চাই না। যদি ধনী দেশগুলোই শুধু সুরক্ষিত হয় তাহলে আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও সমাজ মহামারিতে বিপর্যস্ত হতে থাকবে। এমনটি যাতে না ঘটে সেজন্য আমাদের এই নতুন সহযোগিতাচুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু কয়েকটি ধনী দেশ নয়, সব দেশের জন্য ভ্যাকসিন উৎপাদনের জন্য সামর্থ্য তৈরির উদ্যোগ হবে তা। আমরা চাই সিরামের অন্যান্য ভ্যাকসিন উৎপাদকরাও এভাবে এগিয়ে আসবে।
গত সপ্তাহে গ্যাভির পরিচালনা বোর্ড অ্যাএমসির আওতায় সহযোগিতা দেওয়া হবে এমন ৯২টি দেশের তালিকা চূড়ান্ত করেছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে, যদি আস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যকরী প্রমাণিত হয় তাহলে গ্যাভির সহযোগিতা লাভের যোগ্য ৫৭ টি দেশ তা পাবে। আর যদি নোভাভ্যাক্সের ভ্যাকসিন সফল হয় তাহলে অ্যামসির আওতায় থাকা ৯২টি দেশই তা পাবে। ভ্যাকসিন দুটির উদ্ভাবকদের সঙ্গে সিরাম ইন্সটিটিউটের স্বাক্ষরিত চুক্তির আওতায় এই দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে বাধা নেই।
গ্যাভির তালিকায় থাকা নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে- আফগানিস্তান, বেনিন, বুরকিনা ফাসো, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, হাইতি, উত্তর কোরিয়া, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউয়ি, মালি, মোজাম্বিক, নেপাল, নাইজার, রুয়ান্ডা, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তাজিকিস্তান, তাঞ্জানিয়া, টোগো, উগান্ডা, ইয়েমেন।
মধ্য আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে- অ্যাঙ্গোলা, আলজেরিয়া, বাংলাদেশ, ভুটান, বলিভিয়া, কাবো ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, কোমোরস, আইভরি কোস্ট, জিবুতি, মিশর, এল সালভাদর, ইসওয়াতিনি, ঘানা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, কিরিবাতি, কিরগিজ, লেসেথো, মৌরিতানিয়া, মাইক্রোনেশিয়া, মোলডোভা, মঙ্গোলিয়া, মরক্কো, মিয়ানমার, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, সেনেগাল, সোলোমন আইল্যান্ডস, শ্রীলঙ্কা, সুদান, তৈমুর, তিউনিশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, ভানাউতু, ভিয়েতনাম, ফিলিস্তিন, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো- ডমিনিকা, ফিজি, গ্রেনাদা, গায়ানা, কসোভো, মালদ্বীপ, মার্শল আইল্যান্ডস, সামোয়া, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেট অ্যান্ড গ্রেনাডাইন, টোঙ্গা ও টোভালু।

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ।
তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার (৮ আগস্ট) সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গমাতা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা।’
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেছা, যিনি পরিবারে পরিচিত ছিলেন রেণু নামে। মাত্র ১৩ বছর বয়সে শেখ মুজিবের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি। শুধু সহধর্মিনী হিসেবে নয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে আজীবন প্রিয়তম স্বামী শেখ মুজিবের ছায়াসঙ্গী ছিলেন শেখ ফজিলাতুন্নেছা। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট কালরাতে বঙ্গবন্ধুর সপরিবার হত্যাযজ্ঞে তিনিও শহীদ হন।

আবারও শুরু হচ্ছে টাইগারদের ব্যক্তিগত অনুশীলন

0

দ্বিতীয়বারের মতো আগামীকাল শনিবার থেকে পাঁচ ভেন্যুতে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন। করোনাভাইরাসের কারণ কড়া প্রটোকলের মধ্যে এই অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবির তৈরি করা সময়সূচি অনুযায়ী, বিভিন্ন ভেন্যুতে ২৭জন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ জন ক্রিকেট অনুশীলন করবেন। এদের মধ্যে নতুনভাবে অর্ন্তভুক্ত হয়েছেন- টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম, লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার আল-আমিন হোসেন। চলতি সপ্তাহে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিবেন পেসার মুস্তাফিজুর রহমান।

চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ায় কোয়ারেন্টাইনে থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগামী ১৪ আগস্ট অনুশীলনে যোগ দিবেন। ঈদের বিরতির আগে মিরপুরে অনুশীলন করেছিলেন, মুশফিক , ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, এনামুল জক বিজয়, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পুনরায় অনুশীলন শুরু করছেন মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বক্তিগত অনুশীলনে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদের সাথে যোগ দিবেন পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নাইম হাসানের সঙ্গী হচ্ছেন, ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর সাথে যোগ দিবেন বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম।

আপতত, ছয়দিনের অনুশীলনের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। এরপরে আরও ক্রিকেটার অনুশীলনে যোগ দিলে এটি নতুন করে তৈরি করা হবে। প্রথম পর্যায়ে ব্যক্তিগত অনুশীলন হয়েছিল ১৯ থেকে ২৭ জুলাই পর্যন্ত। করোনাভাইরাসের কারণ ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে অনুশীলনের প্রতি আগ্রহ দেখায়নি বিসিবি। কিন্তু খেলোয়াড়রা নিজ থেকেই অনুশীলনের জন্য আগ্রহ প্রকাশ করে।

৩৫জন খেলোয়াড়ের সাথে ভার্চুয়াল বৈঠকের পর, বোর্ড ক্রিকেটারের অনুশীলন শুরুর সিদ্বান্ত নেয়, যার বেশিরভাগ জুড়ে ছিল ফিটনেস। ওই সময় বোলাররা বোলিংয়ের সুযোগ পাননি। তারা শুধুমাত্র জগিং ও জিম করার সুযোগ পান। তবে ব্যাটসম্যানরা ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন।

প্রথম সুযোগেই বার্সাকে হারাতে চান গাত্তুসো

0

নাপোলির কোচ হিসেবে জেনারো গাত্তুসোর নতুন মিশনটি শুরু হতে পারে বিপর্যয়ের মাধ্যমে। তবে ইতালিল সাবেক এই আন্তর্জাতিক তার দলকে বার্সার বিপক্ষে জয় এনে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশনকে স্মরণীয় করে রাখতে চান। আগামীকাল শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে খেলতে বার্সেলোনা সফর করবে দক্ষিণ ইতালির ক্লাবটি। এ ম্যাচে জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে চায় সিরি আ লিগের ক্লাবটি।

গাত্তুসো বলেন, ‘আমরা ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে চাই।’ গত ফেব্রুয়ারিতে ইতালির সান পাওলো স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলর প্রথম লেগে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু লিওনেল মেসির অনুপ্রেরনায় উজ্জীবিত স্প্যানিশ জায়ান্টরা বিগত সাত বছরের মধ্যে কখনো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে হার দেখেনি। কাতালান ওই ক্লাবটি টানা ১৩ বারের মত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে খেলার জন্য মুখিয়ে আছে।

চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় স্থান লাভ করেছে বার্সেলোনা। কিন্তু সিরি আ লিগে নাপোলির অবস্থান সপ্তম। অবশ্য ইতালিয় কাপ জয়ের মাধ্যমে ইউরোপা লিগে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। গাত্তুসো বলেন, গত সপ্তাহের শেষ ভাগে ল্যাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছে তার শিষ্যরা। ফলে এবারের লিগ মৌসুমটিও তারা শেষ করেছে জয় দিয়ে। তিনি বলেন, ‘এই ম্যাচটিকে যথাযত গুরুত্ব দিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ের খেলা উপহার দিতে চাই। আমরা জানি বার্সার মত দলের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরকে ঝুঁকি নিতে হবে।’

তবে তাদের জন্য বড় প্রশ্ন হল ৬ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী মেসিকে তারা কিভাবে সামলাবে। এসি মিলানের সাবেক মিডফিল্ডার গাত্তুসো বলেন, ‘আমি কেবল স্বপ্নেই মেসিকে পাহারা দিতে পারি। অথবা আমার ছেলের প্লে স্টেশনে। আমরা বার্সার মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের নিজস্ব স্টাইল রয়েছে। প্রস্তুতিও নিয়েছি। তাবে তাদের একজন খেলোয়াড় আছে যার নাম মেসি। যিনি ১০জন খেলোয়াড়কেই পেছনে ফেলে দিতে পারেন।’

এদিকে আঁতোয়ান গ্রিজম্যানের করা গোলে নাপোলির মাঠ থেকে কোনো রকমে ১-১ গোলে ড্র করে ফিরেছিল বার্সা। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় কিকে সেতিয়েনের দল আছে মোটামুটি সুবিধাজনক অবস্থানে। যদিও ইনজুরিতে জর্জরিত বার্সেলোনা। শঙ্কায় আছে ক্লেমেন্ট লেংলে আর স্যামুয়েল উমতিতি। দুর্বল রক্ষণভাগের কারণে কিছুটা দুঃশ্চিন্তায় বার্সা। তবে দলের সঙ্গে আছে পূর্ণ বিশ্রাম পাওয়া লুইস সুয়ারেজ, লিওনেল মেসি এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা গ্রিজম্যান। শনিবার বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

একই রাতে একই সময় চেলসিকে আতিথেয়তা দিবে বায়ার্ন মিউনিখ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম লেগে তারা ৩-০ গোলে জয় নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে সের্গে জিনাব্রি ও রবার্ট লেভান্ডোফস্কির গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বেভারিয়ানরা।

আর তাই ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সর্বোচ্চ ২-০ গোলে হারলেও কোয়ার্টারে চলে যাবে বায়ার্ন। তবে দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার লেওয়ান্দেভস্কির দল গোলশূন্য থাকবে তা অকল্পনীয়। আর টানা ৮ম বুন্দেস লিগা জয়ী দল ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছেই না। এই মৌসুমে এরই মধ্যে লেওয়ান্দেভস্কির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫১টি, ইউরোপের সেরা পাঁচ লিগের ভেতরে তার থেকে বেশি গোল করতে পারেননি কেউই। বায়ার্নকেও এবারের শিরোপা জয়ের ফেভারিটদের তালিকায় রাখা হয়েছে।