Home Blog Page 2771

টিকটক ‘চুরি’ করতে চায় আমেরিকা, কঠোর হুঁশিয়ারি বেইজিংয়ের

0

টিকটকের মালিকানা নিয়ে ফের মুখোমুখি চীন-আমেরিকা। চীনের দাবি, আমেরিকা টিকটক কর্তৃপক্ষকে বাধ্য করছে সংস্থার মালিকানা বিক্রি করতে। অনিচ্ছা সত্বেও মার্কিন সংস্থার মাইক্রোসফটের কাছে মালিকানা বিক্রি করতে বাধ্য হচ্ছে টিকটকের নির্মাতা চীনা সংস্থা বাইটডান্স। আমেরিকার এই ‘চুরি’ কিছুতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

বেইজিং বলেছে, ‘কোনো প্রযুক্তি কম্পানির চুরি হয়ে যাওয়া মেনে নেবে না চীন এবং সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা মার্কিন সংস্থা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিতে বাইটড্যান্সের ওপর ওয়াশিংটন যে চাপ দিচ্ছে বেইজিং তার জবাব দিতে সক্ষম।’ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা চায়না ডেইলির এক সম্পাদকীয়তে এই হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ওয়াশিংটনের অন্তঃসারশূন্য ‘আমেরিকা প্রথম’ দর্শনের পরিণতিতে চীনা প্রযুক্তি কম্পানিগুলোকে ভয় দেখাচ্ছে যুক্তরাষ্ট্র এবং প্রযুক্তির রাজ্যে নতি শিকার অথবা মারণ লড়াই ছাড়া চীনের আর কোনো পথ খোলা নেই।

চীনের আরেক সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, আমেরিকার সরকার যেভাবে বাইটডান্সের উপর চাপ সৃষ্টি করছে, সেটা আসলে চুরির শামিল। আর শুধু বাইটডান্স নয়, হুয়াওয়ের মতো অন্য চীনা সংস্থার সঙ্গেও নিন্দনীয় আচরণ করছে মার্কিন প্রশাসন। বাইটডান্স এবং হুয়াওয়ের সঙ্গে এই ধরনের আচরণ করে আসলে আমেরিকা বুঝিয়ে দিয়েছে, চীনের সঙ্গে কোনোরকম আর্থিক সম্পর্ক তারা রাখতে চায় না। চীন সরকার চাইলেই এর ‘বদলা’ নিতে পারে। আগে আমেরিকা প্রযুক্তির দিক থেকে চীনের থেকে অনেকটা এগিয়ে ছিল, তাই চাইলেও প্রতিবাদ করা সম্ভব হত না। এখন চীন বিশ্বের কাছে প্রযুক্তির দরজা খুলে দিয়েছে। আমাদের কাছে এর প্রতিবাদ করার বহু রাস্তা আছে।

চীনের সরকারি সংবাদমাধ্যমের এই হুঁশিয়ারি বস্তুত, আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত বলে মনে করছে কূটনৈতিক মহল।

জাতীয় নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধের পরিকল্পনা বাতিল করে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানটিকে ৪৫ দিনের সময় বেঁধে দেন। এরপর সোমবার মাইক্রোসফট করপোরেশন জানায়, তারা টিকটকের অংশ কিনতে বাইটড্যান্সের সঙ্গে আলোচনা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত কয়েকদিন ধরে বলেছেন, চীন সরকারকে ব্যবহারকারীদের তথ্য দেয়া চীনা সফটওয়্যার কম্পানিগুলোর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: রয়টার্স।

চিত্রনায়ক সাত্তার মারা গেছেন

0

আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক সাত্তার আর নেই। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করে সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার বলেন, সন্ধ্যায় রাজধানীর গ্রীনলাইফ মেডিক্যাল কলেজের আইসিইউতে নেওয়ার সময় তার মৃত্যু হয়। ২০১২, ২০১৫ ও ২০১৮ সালে তিনবার ব্রেনস্টোকে আক্রান্ত হন চিত্রনায়ক সাত্তার। তারপর থেকে তিনি প্যারালাইজড হয়ে যান। পাশাপাশি একাধিক রোগ তার শরীরে ভর করে। বিশেষ করে গত দুই বছর ধরে সাত্তার বিছানায় পড়েছিলেন।

কাকলী সাত্তার জানান, বছর ছয়েক আগে প্রধানমন্ত্রী তাকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকায় চিকিৎসা ও সংসার চলতো সাত্তারের। শেষ ইচ্ছে অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক গোরস্থানে নায়ক সাত্তারকে দাফন করা হবে।

শাবানা থেকে শুরু করে রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ অনেক জনপ্রিয় নায়িকার নায়ক ছিলেন সাত্তার।

আশির দশকের এই জনপ্রিয় নায়কের উল্লেখযোগ্য ছবি হলো- ‘রঙ্গীন সাত ভাই চম্পা’, ‘পাগলী’, ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি। ক্যারিয়ারে ১১০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

সুশান্তের চোখে-হাঁটুতে আঘাত; চিকিৎসকের ভার্চুয়াল পোস্ট মর্টেমের ভিডিও ভাইরাল

0

আত্মহত্যা নাকি খুন? ১৪ জুন দুপুরে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংবাদ টিভির পর্দায় ভেসে ওঠার পর থেকে এই প্রশ্নেরই উত্তর খুঁজছে গোটা ভারত। সাধারণত সময় খানিকটা কেটে গেল, অঘটনের ক্ষত কার্যত মিলিয়ে যায়। তবে সুশান্তের ক্ষেত্রে তা হয়নি। বরং বিতর্ক ক্রমশই বাড়ছে। আর এই বিতর্কে এবার ‘ঘি ঢাললেন’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স হাসপাতালের চিকিৎসক মীনাক্ষি মিশ্রা। এক ভার্চুয়াল ময়নাতদন্তে চিকিৎসকের দাবি, ‘অভিনেতাকে খুন করা হয়েছে!’

সম্প্রতি ভাইরাল হয়েছে ড. মিশ্রার ভার্চুয়াল ময়নাতদন্তের একটি ভিডও। ইউটিউবে পোস্ট করা ভিডিওটিতে সুশান্তের শরীরে আঘাতের চিহ্ন তুলে ধরা হয়েছে। পাশাপাশি ওই চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার বাঁ চোখের উপরে আঘাতের চিহ্ন এবং ঠোঁটের নীচে দাগ নিয়েও আলাদা করে তদন্ত প্রয়োজন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার সময় এই আঘাতগুলি কীভাবে এলো, তা নিয়েও প্রশ্ন করেছেন ওই চিকিৎসক। ড. মিশ্রার ওই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এমনকী সুশান্তের গলায় যে দাগ দেখা গেছে। তাও সাধারণত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না বলেও মনে করছেন ওই চিকিৎসক। আবার অভিনেতার হাঁটুতে আঘাতের চিহ্ন যে রয়েছে, তাও পেন দিয়ে ভিডিওতে চিহ্নিত করেন তিনি।

এমনকী মুম্বাই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ওই চিকিৎসক। তাঁর কথায় আত্মহত্যার ক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞরাই ঝুলন্ত লাশ উদ্ধার করতে পারেন। এক্ষেত্রে তা না করে প্রমাণ নষ্টের চেষ্টা করেছে মুম্বাই পুলিশ। উল্লেখযোগ্য, ড. মীনাক্ষি মিশ্রার ওই ভিডিও টুইটারে শেয়ার করেছেন সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। প্রসঙ্গত, শুরু থেকেই সুশান্ত মামলায় সিবিআই তদন্ত দাবি করে এসেছেন তিনি।

গত দেড় মাস ধরে অভিনেতার মৃত্যু নিয়ে তদন্ত চালিয়ে সম্প্রতি মুম্বাই পুলিশ জানিয়েছে, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত। সে জন্য তাঁর চিকিৎসাও চলছিল। খাচ্ছিলেন ওষুধও। এমনকী মৃত্যুর আগে বার বার নিজের নাম গুগল করেন সুশান্ত। যন্ত্রণা সহ্য না করে কীভাবে নিজেকে শেষ করে দেওয়া যায়, ইন্টারনেটে সেই প্রশ্নের উত্তরও খুঁজছিলেন তিনি।

মুম্বাই পুলিশের হাতে যে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে, তাতে বলা হয়েছে, গলায় ফাঁস লাগানোর কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। কিন্তু সুশান্তের ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। রহস্য দানা বেঁধেছে এখানেই। তবে রিপোর্টে যাই থাকুক, তদন্তে কোনও ফাঁক রাখা হবে না বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

এই কারণে, অভিনেতার ভিসেরার নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে রাসায়নিক বিশ্লেষণের জন্য। এদিকে, মহারাষ্ট্রের যে চিকিৎসকরা সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করার কথা বিহার পুলিশের তদন্তকারীদের। এইসময়

‘তোমার চুলের এই অবস্থা কেন?’ বিচারকের প্রশ্নে অপু চুপ

0

সোমবার সোশ্যাল অ্যাপ লাইকির জনপ্রিয় মুখ ‘অপু ভাই’কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড চাওয়া হয়। তবে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছেন অপুকে।

এর আগে, দুপুরে আদালতে বিচারক অপুকে তার চুলের রঙের বিষয়ে জানতে চেয়ে বলেন, ‘তোমার চুলের এই অবস্থা কেন?’ অপু তখন পুরো নীরব ছিলেন। কোনও উত্তর দেননি। তবে তার আইনজীবী উত্তর দিয়ে বলেন, ‘অভিনয় করা জন্য এমন কালার করতে হয়।’

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।’

মামলায় দণ্ডবিধি ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৯ ও ৩৭৯ ধারায় অপরাধ করার উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ধারা ১৪৩ বেআইনি সমাবেশ করার অপরাধে, ৩৪৩ অন্যায়ভাবে কাজে বাধা প্রদানের জন্য, ধারা ৩২৩ কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোঁতা অস্ত্র দ্বারা আঘাত করায়, ধারা ৩২৫ কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোঁতা অস্ত্র দ্বারা ‘গুরুতর’ আঘাত করার সাজা, ধারা ৩২৬ কোনো ব্যক্তিকে (শুধুমাত্র) ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা এবং ধারা ৩৭৯ ঘরের বাইরে বা খোলা জায়গা থেকে মালামাল চুরি করার অপরাধে মামলা দেয়া হয়েছে।

উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল তালুকদারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ড্র করাই হবে পাকিস্তানের জয় : আফ্রিদি

0

বুধবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে পাকিস্তান। ইংল্যান্ডে সর্বশেষ দুই সফরে দুটি সিরিজই ড্র হয়েছিল। এবারও যদি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করতে পারে তবে তা পাকিস্তানের জন্য জয়ের সমান হবে বলে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলকে আফ্রিদি বলেন, ‘টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কন্ডিশন সব সময়ই কঠিন। এশিয়ার দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জের হয়ে থাকে। পাকিস্তানের জন্যও এবারের সিরিজটি কঠিন হবে। তবে আমি মনে করি, দল যদি সিরিজটা ড্রও করতে পারে, তাহলে এটি হবে জয়ের সমান। সেখানকার কন্ডিশনে শক্তিশালী ইংল্যান্ড দলের বিপক্ষে ড্র করা অনেক বড় ব্যাপারই বটে।’

সিরিজটি কঠিন হলেও পাকিস্তান দলের উপর আস্থা রাখছেন আফ্রিদি। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে মানসিক দিক থেকে অনেক এগিয়ে থাকবে ইংল্যান্ড। নিজেদের হোম কন্ডিশনের সুবিধার সাথে, সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। তবে পাকিস্তান দল নিয়েও আমি আশাবাদি। তরুণ এই দলটি মাঠে পারফরমেন্স করতে মুখিয়ে আছে। এছাড়া আজহার-বাবর-রিয়াজের মতো অভিজ্ঞরাও দলে রয়েছে। তারা জ্বলে উঠতে পারলে, সাফল্য পেতে সমস্যা হবে না পাকিস্তানের।’

পাকিস্তানের কোচিং প্যানেল নিয়ে আফ্রিদি বেশ খুশি। কোচিং প্যানেলে যারা আছেন, তাদের অভিজ্ঞতা দলকে সাফল্য এনে দিতে পারবে বলে মনে করেন তিনি, ‘কোচিংয়ে যারা আছেন তারা অনেক বেশি অভিজ্ঞ। আমার মতে, এই ম্যানেজমেন্টের উপস্থিতিটা আমাদের জন্য বড় পাওয়া। এসব সাবেক মহারথীরা বর্তমান ক্রিকেটারদের সঠিকভাবে এগিয়ে নিতে পারবে বলেই আমার বিশ্বাস।’

ধাপে ধাপে অনুশীলন ক্যাম্পে রিপোর্ট করবেন ফুটবলাররা

0

পবিত্র ঈদুল আজহার ছুটির পর কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগামীকাল বুধবার থেকে ধাপে ধাপে রিপোর্ট করতে শুরু করবেন জাতীয় ফুটবল স্কোয়াডের সদস্যরা। ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ ও এশিয়া কাপের বাছাই পর্বের বাকি চার ম্যাচের জন্য জাতীয় দল গঠনের লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

আগামীকাল সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে প্রথম ব্যাচে কাল রিপোর্ট করার কথা রয়েছে ১২ ফুটবলারের। তাঁরা হলেন- মো. পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, এম এস বাবলু, মো. সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মো. মানিক হোসেন মোল্লা, এস এম মঞ্জুরুর রহমান মানিক, মো. আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান।

পরদিন অর্থাৎ বৃহস্পতিবার রিপোর্ট করবেন আরো ১২ জন খেলোয়াড়। তাঁরা হলেন- আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, মো. রবিউল হাসান, মো. আরিফুর রহমান, মো. শহিদুল আলম, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. ইব্রাহিম, মো. রহমত মিয়া, রিয়াদুল হাসান, রকিব হোসেন ও মো. টুটুল হোসেন বাদশা।

আগামী শুক্রবার রিপোর্ট করার কথা রয়েছে ৭ ফুটবলারের। এরা হলেন- তৌহিদুল আলম সবুজ, তপু বর্মণ, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, মো. রায়হান হাসান, মো. ইয়াসিন খান ও নাবিব নেওয়াজ জীবন। ক্যাম্পের জন্য প্রথমিকভাবে ৩৬ জনের স্কোয়াডে ডাক পাওয়াদের বাকি পাঁচ ফুটবলারের মধ্যে অধিনায়ক জামাল ভুইয়া ও তারিক রায়হান যোগ দেবেন কিছুটা বিলম্বে।

শুক্রবার থেকেই গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে এই কন্ডিমনিং ক্যাম্প। ক্যাম্পে যোগ দেওয়ার আগে নিজ নিজ এলাকা থেকে কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। এরপর ক্যাম্পে যোগ দেওয়ার পর বাফুফের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে ফের পরীক্ষা করানো হবে তাদের কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। ওই টেস্টের ফলাফল হাতে আসার পর ছোট ছোট গ্রুপে অনুশীলনের উদ্যোগ নেবে বাফুফে। একেক গ্রুপে থাকবে চার থেকে ৫ জন ফুটবলার। পরবর্তী দুই সপ্তাহ তারা একে অপরের সান্নিধ্যে আসতে পারবে না। এ সময় গ্রুপের সদস্যরাই একে অফরের ফিটনেস অনুশীলনে সহায়তা করবে। গোটা অুনশীলন পরিচালিত হবে প্রধান কোচ জেমি ডের তত্ত্বাবধানে।

১৪ দিনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে শেষ হওয়ার পর ৩৬ ফুটবলারের সবাইকে ৬ সপ্তাহের পূর্ণাঙ্গ অনুশীলনের আওতায় আনা হবে। ২১ আগস্ট থেকে জেমি ডে সরাসরি এই অনুশীলন পরিচালনা করবেন। এক মাসের মধ্যেই কোচ ৩৬ জনের স্কোয়াডটিকে ২৫ জনে নামিয়ে আনবেন। এরপর গঠন করবেন ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর। এসব ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।

প্রতিষ্ঠানের নিজস্ব জমি না থাকলে ভবিষ্যতে এমপিও প্রদান করা হবে না

0

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, সেসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না। এরই মধ্যে ভাড়াবাড়িতে স্থাপিত যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও প্রদান করা হয়েছে, তাদের আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০-এর ওপর আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই ভার্চুয়াল মিটিংয়ে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় মন্ত্রী বলেন, কোনো ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে। এরকম যেসব প্রতিষ্ঠান এরই মধ্যে এমপিওভুক্ত হয়েছে; ট্রাস্ট যদি না চায় তাহলে সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। ওই সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করতে হলে ট্রাস্টের পূর্বানুমোদন নিতে হবে।

‘জাতির পিতার স্বপ্ন পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে’

0

উপকূলীয় চরাঞ্চলে বনায়নের মাধ্যমে সৃষ্ট সবুজ বেষ্টনী দেশের আয়তন বৃদ্ধিসহ প্রাকৃতিক বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা পালন করছে। পরিবেশ সুরক্ষা এবং বন বৃদ্ধি ও সংরক্ষণসহ জাতির পিতার স্বপ্ন পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের ১৫ আগস্ট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করছে। দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারিকালে দেশের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

পরিবেশমন্ত্রী বিশেষ এ পরিস্থিতিতে যথাযোগ্য মর্যাদা ও স্বাস্থ্যবিধি মেনে তার মন্ত্রণালয় ও এর অধীন সব দফতর/সংস্থাকে নির্ধারিত কর্মসূচি পালনের আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি আগস্টেই

0

করোনা মোকাবেলায় বিশেষ বিসিএসসের মাধ্যমে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে চলেছে পিএসসি। আর চলতি মাসেই ৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার। এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ৪২তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে নিয়োগবিধি সংশোধন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বিধি সংশোধন হওয়ার পর আগস্ট মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অমিত শাহ হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর

0

করোনায় আক্রান্ত হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অমিত শাহকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।

আজ মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় আসাদুজ্জামান খা‍ন কামাল বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে, আমরা সবাই একসঙ্গে আমাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ও এই বিপদকে পরাস্ত করতে সক্ষম হব।

বার্তায় ভারতে করোনা মোকাবেলা ও নিয়ন্ত্রণে অমিত শাহর দক্ষতারও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।