Home Blog Page 2775

কুয়েতে ফ্লাইট বাতিল করল বিমান

0

কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত শনিবার (১ আগস্ট) থেকে দেশটিতে ফ্লাইট‌ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছিল রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।

বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বিমান।

জানানো হয়েছে, ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবত থাকবে। কুয়েতগামী বিমান যাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেলফ লাইন বা কল সেন্টার +৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে গতকাল রবিবার (২ আগস্ট) ৩১টি দেশে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক ফ্লাইট বন্ধের এ তথ্য জানান।

এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা। এসব দেশের বড় আকারের বিমান যোগাযোগ রয়েছে কুয়েতের সঙ্গে। তালিকায় চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাকও রয়েছে।

‘শুধু উন্নয়ন নয়, সুশাসন প্রতিষ্ঠায়ও সরকার কাজ করছে’

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত সোনার বাংলার আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি সুখের দেশ গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আজ রবিবার বিকেলে সিংড়া উপজেলা মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বর হত্যাকাণ্ডের শিকার স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি বেঁচে থাকলে অনেক আগেই সুখী সমৃদ্ধ সোনার বাংলার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেত দেশ। সোনার বাংলা প্রতিষ্ঠাকে প্রতিহত করতেই ষড়যন্ত্রকারীরা সপরিবারে তাঁকে হত্যা করেছে। এমনকি তাঁর হত্যার বিচারকে বাধাগ্রস্ত করতে সংসদকে কলংকিত করে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল।

তিনি বলেন, শেখ হাসিনা ৩৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার করে দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত করেছেন। মানবতার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশকে মধ্যম আয়ের পর্যায়ে উপনীত করার মধ্য দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই। শুধু উন্নয়ন নয় সুশাসন প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবেলায়ও যুগপৎভাবে কাজ করে যাচ্ছে সরকার।

পলক আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের কাজ করে যেতে হবে। করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মানুষকে সংগঠিত করা, বানভাসি বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে সাহস যোগানো দলের নেতাকর্মীদের উচিৎ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সিংড়া উপজেলায় এক লক্ষ গাছের চারা রোপণ কার্যক্রমকে সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ৬৪ বাংলাদেশি

0

লেবাননের ডিটেনশন সেন্টার থেকে ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরছেন। আজ রবিবার (০২ আগস্ট) এসব নাগরিক রাতে ঢাকায় ফিরবেন। লেবাননের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে দেশে ফিরে আসছে। প্লেনটি ইতোমধ্যেই বৈরুত এয়ারপোর্ট থেকে রওয়ানা দিয়েছে।

এ ছাড়া চলতি সপ্তাহে লেবানন থেকে ধাপে ধাপে আরো বাংলাদেশি নাগরিক ফিরে আসবেন বলেও জানানো হয়েছে।

২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ, কথা রাখলেন আতিকুল

0

কোরবানির প্রথম দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার বিপুল পরিমাণ বর্জ্য ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই অপসারণ করা হয়েছে। ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম সাইদুর রহমান আজ দুপুরে এক ভিডিও বার্তায় একথা জানান।

তিনি বলেন, ডিএনসিসি এবার ২৫৬টি পশু জবাইর স্থান নির্ধারণ করা করেছিল। নির্ধারিত স্থানে গত বছরের তুলনায় এবার পশু জবাই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে বিভিন্ন সুবিধাদি বিশেষ করে কোরবানির মাংস বাসায় পৌঁছে দেওয়ার কারণে পূর্বের তুলনায় অনেকে উসাহিত হয়ে নির্দিষ্ট স্থানে কোরবানি দিয়েছে। তবে আগামী বছর প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী গাবতলীতে একটি অত্যাধুনিক স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ডিএনসিসি’র পরিচ্ছন্ন কর্মী এবং পিডব্লিউসিএসপি’র কর্মীরা পশু জবাইয়ের স্থান এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএস এবং কন্টেইনারে জমা করে প্রতিটি ওয়ার্ডকে বর্জ্যমুক্ত করেছে।

গতকাল বিকাল ৫টা থেকে রাত্র ১০ টার মধ্যে ওয়ার্ড নং ৩১, ২৭, ০৮, ০১, ১৭, ১৯, ২০, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৩, ০৯, ১০, ১১, ৩৯, ৪০, ৪১, ৫২, ৫৩ ও ৫৪ এর সম্মানিত কাউন্সিলররা তাদের নিজ নিজ ওয়ার্ড বর্জ্য মুক্ত ঘোষণা করেছেন। এরপর ক্রমান্বয়ে অন্যান্য ওয়ার্ডকেও বর্জ্য মুক্ত ঘোষণা করা হয়েছে। এসটিএস এবং নির্ধারিত স্থানে কন্টেইনারে বর্জ্য জমা হওয়ার পরপরই তা ল্যান্ডফিলে পরিবহনের কাজ শুরু হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোরবানি বর্জ্য অপসারণে নিজস্ব ২ হাজার ৬৬৭ জন পরিচ্ছন্নকর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনাসহ সর্বমোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নকর্মী নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে বর্জ্য মুক্ত করেছেন। সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বর্জ্য অপসারণের কাজে জড়িত ছিলেন। সকল কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদেরকে তিনি মেয়রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

কমডোর এম সাইদুর রহমান বলেন, এ বছর কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে পরিলক্ষিত হয় যে অনলাইন ডিজিটাল পশু বেচাকেনা ব্যাপক সাড়া পাওয়া গেছে; জনগণ আগের চেয়ে সচেতন ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ; বর্জ্য ব্যাগ, ব্লিচিং পাউডার এবং স্যাভলন ব্যবহার বেড়েছে।

তিনি বলেন, একটি বিশেষ অ্যাপস তৈরি করে বর্জ্য ব্যবস্থাপনার মনিটরিং করা হয়েছে। এবার ডিএনসিসি’র সক্ষমতা বৃদ্ধি পেয়েছে; তবে অনেকেই ডিএনসিসি’র নির্ধারিত স্থানে না গিয়ে নিজ বাড়ির সামনের রাস্তার উপর কোরবানি করেছেন যা অপ্রত্যাশিত ছিল। আগামী কোরবানিতে রাস্তার উপর পশু জবাই করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কোরবানির পশুর বর্জ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার দুপুরে ভাটারা সাইদ নগরে কুরবানির পশুর বর্জ্য অপসারণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেছিলেন।

খাদ্য নিরাপত্তায় ২০২ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

0

খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশকে ২০ কোটি ২০ লাখ টাকা (২০২ মিলিয়ন ডলার) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের বোর্ড এই ঋণ অনুমোদন করে।

আজ রবিবার (০২ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫ লাখ পরিবারের জন্য বাংলাদেশের জাতীয় কৌশলগত শস্য মজুদ সক্ষমতা বাড়িয়ে ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টনে উন্নীত করার লক্ষ্যে গৃহীত আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পে অর্থায়নের অংশ হিসেবে এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পটি বাংলাদেশকে জলবায়ুজনিত দুর্যোগ বা বর্তমানের কভিড-১৯ মহামারির মতো দুর্যোগের সময়ে খাদ্য নিরাপত্তাহীনতার চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে বলেও সেখানে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই প্রকল্প চাল ও গম সংরক্ষণের জন্য আশুগঞ্জ, মধুপুর ও ময়মনসিংহে নির্মাণাধীন তিনটি সাইলোসহ দেশের ৮ জেলায় ৮টি স্টিলের সাইলো নির্মাণে সহায়ক হবে। বিশ্বব্যাংকের ঋণের অর্থ নির্মাণাধীন তিনটি সাইলোসহ ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে তিনটি চালের সাইলো এবং চট্টগ্রাম ও মহেশ্বরপাশায় দুটি গমের সাইলো নির্মাণে ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।

এতে বলা হয়, এই প্রকল্প বাস্তবায়ন হলে সরকারি খাদ্য সংরক্ষণাগারে খাদ্য শস্য মজুদের ক্ষেত্রে অপচয় অন্তত ৫০ শতাংশ কমবে এবং একইসঙ্গে নতুন মজুদ করা খাদ্যের পুষ্টিমান বর্তমানের ৬ মাসের পরিবর্তে ২ বছর পর্যন্ত বজায় থাকবে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিশ্বব্যাংকের দেয়া এই ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর। এর ৫ বছর থাকবে গ্রেস পিরিয়ড হিসেবে। অর্থাৎ এই ৫ বছরে কোনো সুদ গুনতে হবে না বাংলাদেশকে।

সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আনিস বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ জনগোষ্ঠী গ্রামীণ অঞ্চলে বাস করে। জলবায়ুর ঝুঁকি এসব মানুষের জীবন-জীবিকা ও খাদ্য সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দেয়। আধুনিক সাইলো খাদ্য নিরাপত্তাতে নিশ্চিত করতে পারে। বর্তমানে করোনা মহামারির মতো সঙ্কটের সময় খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়নাধীন আটটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা সাইলোর নির্মাণকাজ চলছে ঢিমেতালে। সাড়ে চার বছরেও স্টিলের সাইলোর নির্মাণ কাজ আরম্ভ করা হয়নি। ২০২০ সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা। কিন্তু সাড়ে চার বছরে অগ্রগতি ৩৯ শতাংশ।

সরকারের সফলতার দুর্গে ফাটল ধরাতে মরিয়া বিএনপি : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় যখন সরকার সফলতা দেখাচ্ছে, তখন একটি কুচক্রী মহল এ সফলতার দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে।

জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আজ রবিবার (২ আগস্ট) ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হয়ে কৃষকলীগ আয়োজিত স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা জয় করে মহাদুর্যোগের এ সময়ে জনগণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তার নির্দেশে দলীয় নেতা-কর্মীরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তখন মিডিয়ার কল্যাণে টিকে থাকা বিএনপি সরকারের সমালোচনায় লিপ্ত হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তায় থাকে পুরো জাতি, তার নিরাপত্তা নিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এ আগস্ট মাসে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল। ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তার নিরাপত্তা নিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো দুর্যোগ এড়িয়ে না গিয়ে শেখ হাসিনা সুদক্ষ নাবিকের মতো হাল ধরেন। করোনা ভাইরাসের শুরু থেকে তার সুদক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার পরিপেক্ষিতে সংকট ঘনীভূত হয়নি। বন্যার শুরু থেকে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন, কেউ যেন না খেয়ে মারা না যায়। শেখ হাসিনার সরকার সব প্রতিকূলতা জয় করে কাজ করে যাচ্ছে। এ জন্য একটি মহল ঈর্ষান্বিত হয়েছে।

এ সময় তিনি করোনা মহামারির মধ্যে শোকের মাস আগস্টের শুরুতে রক্তদান ও প্লাজমা সংগ্রহ কর্মসূচি শুরু করায় কৃষকলীগকে ধন্যবাদ জানান।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।

মৃত্যু তালিকায় আরো ২২ জন, শনাক্ত ৮৮৬

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১৫৪ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

আজ রবিবার (২ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এঁরা ১৭ জন পুরুষ এবং পাঁচজন নারী। এঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১৫৪ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৪৭৯ জন এবং নারী ৬৭৫ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৩৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯০৯ জন এবং ষাটোর্ধ এক হাজার ৪৬২ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ২২ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের চারজন, বরিশাল বিভাগের দুইজন, রংপুর বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় দুইজন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৫০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৬৫ জন, রাজশাহী বিভাগের ১৯০ জন, খুলনা বিভাগের ২২৯ জন, বরিশাল বিভাগের ১২৬ জন, সিলেট বিভাগের ১৫২ জন, রংপুর বিভাগের ১১৯ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬৮ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে তিন হাজার ২১৩টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে তিন হাজার ৬৮৪টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৮৮৬ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩২৪ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৩ হাজার ৮৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭২০ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন ৯৯২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৩৯ হাজার ১৩৩ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৭৬৪ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ৩৬৯ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৪৯ হাজার ৮৪০টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ৪৩২ জন। এ পর্যন্ত এক লাখ ৫৪ হাজার ১৯৯ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন : মমতা

0

মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘শ্রদ্ধেয়া শেখ হাসিনা জি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

মমতা ব্যানার্জি আরও উল্লেখ করেন, ‘ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদায় পালিত হয়।’

তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরে বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।’

তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন শুভেচ্ছাবার্তায়।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়াল

0

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। আজ রবিবার (২ আগস্ট) সকালে ওয়ার্ল্ডোমিটারের দেওয়া হিসাবে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় তিন লাখের মতো মানুষের দেহে নতুন করে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হচ্ছে। শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ লাখ। দেশটিতে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছে। ব্রাজিলে আক্রান্ত ২৭ লাখের বেশি মানুষের মধ্যে ৯৩ হাজার ৬১৬ জন আর বেঁচে নেই। প্রতিবেশী ভারতেও আক্রান্ত সাড়ে ১৭ লাখ; প্রাণহানি ৩৭ হাজার ৪০৩।

যুক্তরাষ্ট্রে কেবল জুলাই মাসেই প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এই সময়ে ১৮ অঙ্গরাজ্যে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। নতুন করে প্রায় ১৮ লাখ মানুষ শনাক্ত হয়েছেন; যা গত মাসের তুলনায় বেড়েছে ৬৬ শতাংশ। এছাড়া জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১৯ শতাংশ বেড়েছে।

কেবল আক্রান্ত নয়; জুন কিংবা জুলাইয়ের শুরুতেও বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ হাজারের কম। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি থেকে ধীরে ধীরে এই সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। ডব্লিউএইচও এর হাতে আসা তথ্য অনুযায়ী এখন প্রতিদিন প্রায় ৭ হাজার করে কোভিড-১৯ রোগী মারা যাচ্ছে বিশ্বজুড়ে।

দেশে দেশে করোনাভাইরাস প্রতিরোধে জারি কঠোর বিধি-নিষেধগুলো প্রত্যাহার কিংবা শিথিল হওয়ার পর থেকে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে দ্রুত। একের পর এক ভাঙ্গছে দৈনিক আক্রান্তের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত শুক্রবার নতুন করে ২ লাখ ৯২ হাজার রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে।

করোনা মহামারি দীর্ঘদিন ধরেই চলবে বলে সতর্ক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লকডাউন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে। ভাইরাসটি প্রতিরোধে প্রত্যেক দেশকে তার নিজের সীমানার মধ্যে আরও কঠোর হয়ে সংক্রমণ রোধে পদক্ষেপ নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও এর প্রাত্যহিক প্রতিবেদনে, বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের খবর দিয়ে বলা হচ্ছে, এখন বেশিরভাগ রোগীর সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে এসব দেশ।

ভারতে প্রতিদিনই করোনায় আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। টানা কয়েকদিন ধরে দেশটিতে অর্ধ লক্ষাধিক রোগী শনাক্ত হচ্ছে। প্রতিদিন প্রায় আটশো করে মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। তবে ঊর্ধ্বমুখী এই সংক্রমণের মধ্যে ভাইরাসটির বিস্তার ঠেকাতে জারি জারি বিধিনিষেধগুলো প্রত্যাহার কিংবা শিথিল হচ্ছেই।

গতকাল শনিবার নতুন করে আরো ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িছেছে ৫ লাখ ৩ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আট হাজার ১৫৩ জনের।

আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। মহাদেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের অর্ধেকই দক্ষিণ আফ্রিকায়। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া আর ভারতের পর বিশ্বে পঞ্চম সর্বোচ্চ করোনা রোগী রয়েছে দেশটিতে।

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে

0

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি মিখেজি জানিয়েছেন, শনিবার নতুন করে আরো ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িছেছে ৫ লাখ ৩ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আট হাজার ১৫৩ জনের।

আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। মহাদেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের অর্ধেকই দক্ষিণ আফ্রিকায়। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া আর ভারতের পর বিশ্বে পঞ্চম সর্বোচ্চ করোনা রোগী রয়েছে দেশটিতে।

তবে দক্ষিণ আফ্রিকায় করোনায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো অনেক বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণের হার খুব দ্রুত বাড়ছে। বিশেষ করে বর্তমানে রাজধানী প্রিটোরিয়া ও এর আশপাশের এলাকাগুলোতে ভাইরাসটির বিস্তার খুব দ্রুত ছড়াচ্ছে।

দেশটির মোট রোগীর এক-তৃতীয়াংশই বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত গটেংয়ের বাসিন্দা। এছাড়া প্রদেশটি খুব দ্রুত জাতীয়ভাবে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে। আরো এক মাসেও ভাইরাসটির সংক্রমণ চূড়ায় উঠবে অর্থাৎ সংক্রমণ চূড়ায় উঠতে উঠতে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গত এপ্রিল ও মে মাসে কঠোর লকডাউন নিষেধাজ্ঞা জারি করায় ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। জুন থেকে ধীরে ধীরে সব সচল হতে শুরু করে। কিন্তু গত মাসে ভাইরাসটির সংক্রমণ ফের আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করে।

সূত্র : বিবিসি।