Home Blog Page 2777

শুরু হলো শোকের মাস আগস্ট

0

জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল এ মাসে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

আজ ১লা আগস্ট। শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। এ মাসেরই ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠপুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল শিকার হন।

‘৭৫ সালের ১৫ আগস্ট নরপিচাশ রূপি খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়। ’

এ শোকের মাসেই আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্ম হয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে ২৪ জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণ : তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য অপসারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তাপস বলেন, দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসি মেয়র বলেন, কোরবানির পরে যে বর্জ্য তা দুপুর ২টা সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। ইনশাল্লাহ এ সময়ের মধ্যে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে পারবো।

তিনি জানান, রাত ১২টা এক মিনিট থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে হাট কেন্দ্রীক সব বর্জ্য অপসারণ হচ্ছে।

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কোরবানির মাহাত্ম্য ধরে রেখে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে আত্ম নিয়োগ করার আহ্বান জানিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ টেলিভিশন ও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত রেকর্ড করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির এই খারাপ সময়ে এই ঈদ সকল প্রকার অন্ধকার কাটিয়ে আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’

তিনি বলেন, ‘আসুন আমরা পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’

তিনি দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী কভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

‘ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তিনি বার্তাটি শেষ করেন।

এর আগে প্রধানমন্ত্রী একটি অডিও বার্তায় দেশের জনগণের কাছে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। যা একটি মোবাইল ফোনের মাধ্যমে দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইলফলক

0

বাংলাদেশ-ভারতের মধ্যে গত সপ্তাহ থেকে রেল কন্টেইনারে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন শুরু হয়েছে। দুই দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কে এটি নতুন গতি ও স্থিরতা নিয়ে আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। রেল কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহনের এই সূচনাকে একটি গেম চেঞ্জার হিসাবে উল্লেখ করে ‘Sheikh Hasina at helm, India-Bangladesh economic cooperation sets a new milestone এ শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। কারণ হিসেবে তারা বলেছে, এটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গতি এবং টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অভিজ্ঞজনেরা। তাদের মতে, এতে উভয় দেশের মধ্যে বাণিজ্য যেমন সহজ হবে, তেমনি সরকারেরও বিপুল পরিমাণে রাজস্ব আসবে।

২৬জুলাই প্রথম কনটেইনার ট্রেনটি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ সময় কাস্টমস কমিশনার আজিজুর রহমান ফিতা কেটে সাইড ডোর কনটেইনারে আমদানি বাণিজ্যের সূচনা করেন।

প্রথম কনটেইনার ট্রেনটি ভারত থেকে ২৫টি ফ্ল্যাট ওয়াগনের মাধ্যমে ৫০ কনটেইনারে আটজন আমদানিকারকের ৬৪০ টন ইলেকট্রনিক্স, গার্মেন্ট, কসমেটিকসহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। কনটেইনার পণ্য আমদানিকে ব্যবসায়ীরা বাণিজ্যের নতুন একটি সহজতম পদ্ধতি বলে মত প্রকাশ করেছেন।

ঢাকা এবং নয়াদিল্লিতে অবস্থিত কূটনীতিকদের মতে, কন্টেইনার ট্রেনগুলো কেবল ভারতের প্রয়োজনীয় পণ্য রফতানি করতে নয়, বরং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, সময় সাশ্রয় ও ওভারহেড ব্যয় ছাড়াই উল্লেখযোগ্যভাবে কম ব্যয়ে বাংলাদেশে পণ্য রপ্তানিতে সহায়ক হবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ২২ মার্চ থেকে বেনাপোল বন্দরের রেল ও স্থলপথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। হঠাৎ এমন সিদ্ধান্তে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে প্রায় পাঁচ হাজার ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে থাকে। বেনাপোল বন্দরেও ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে রফতানি পণ্যবাহী ট্রাক। টানা আড়াই মাস ধরে আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা লোকসানের কবলে পড়েন। অবশেষে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তরিকতায় বিকল্প মাধ্যম হিসেবে সাইড ডোর কনটেইনার পণ্য আমদানি আলোচনা হয়, যার পরিপ্রেক্ষিতে ভারত থেকে কনটেইনারে করে এসব পণ্য আমদানি করা হয়।

ভারতীয় কর্মকর্তারা এটাকে মাইলফলক হিসাবে বর্ণনা করে বলেছেন, রেল কনটেইনারের মাধ্যমে এই পণ্য পরিবহনের ধারণা ট্রান্স-ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে ত্রিপুরায় পণ্য পরিবহন শুরুর যে পরিকল্পনা রয়েছে সেটাকে আরো ত্বরান্বিত করবে। ভারত ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের যে স্তরটি ছিল এটা সেটিকে আরো উপরে নিয়ে গেল। শুধু ভারত-বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাণিজ্য যোগাযোগের ক্ষেত্রেও এটা নতুন দিগন্তের সূচনা করবে।

২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এবং ২০১৪ সালে ভারতে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পরে উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতের সঙ্গে সিট মহল বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তখন এই দুই নেতা ইতিহাস গড়েন। মোদির প্রথম ঢাকা সফরে ৪১ বছর ধরে চলা স্থলসীমা বিরোধের সমাধান হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি ছিল।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেও শান্তি বজায় রাখতে সহায়তা করেছিলেন, যারা ভারতীয় বাহিনীর উপর হামলা চালিয়েছিল।

গত বছর নয়াদিল্লিতে শেখ হাসিনার সফরকালে, এই দুই নেতা তাদের অংশীদারিত্বের ভিত্তিতে একটি সোনালী অধ্যায়ের সূচনা করেন।

সোমবার (২৭ জুলাই) একটি অনুষ্ঠানে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই অনুভূতির প্রতিধ্বনি করেন। যেখানে ভারত বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশকে ১০টি ব্রডগেজ রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিন সরবরাহ করছে। ভারতের এই উদ্যোগ বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এবং নতুন সরবরাহ চেইন তৈরির জন্য সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের উভয় পক্ষের প্রতিশ্রুতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

শেখ হাসিনা টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশের জিডিপি ৮.২% হারে বৃদ্ধি পেয়েছে, যা এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধির হারের রেকর্ড করেছে। ২০১৮-১৯ সালে দেশের চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা ৯% এরও কম করে দেশকে একটি উত্পাদনকেন্দ্রে পরিণত করেছেন। শেখ হাসিনার বাণিজ্য ও উন্নয়নের দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও এগিয়ে নিতে সহায়তা করেছে। বাংলাদেশের মাথাপিছু আয় এখন পাকিস্তানের চেয়েও বেশি।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

পদ্মার তীব্র ভাঙন, শিমুলিয়া ফেরিঘাট বন্ধ

0

ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি এবং পদ্মার তীব্র ভাঙনের কারণে শিমুলিয়া ফেরিঘাট বন্ধ করে দিয়েছেন বিআইডব্লিউটিএ। এজন্য বিকল্প পথ পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব‍্যবহারের অনুরোধ করেছে সংস্থাটি।

আজ শুক্রবার সন্ধ্যার পর শিমুলিয়া ঘাটের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানায় বিআইডব্লিউটিএ। এজন্য বিকল্প পথ পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব‍্যবহারের অনুরোধ করেছে সংস্থাটি।

কাল বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ পড়বেন রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল শনিবার সকালে বঙ্গভবন দরবার হলে তাঁর পরিবারের সদস্যরা এবং কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

কভিড-১৯ মহামারির কারণে চলমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে কাল পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথাগত পবিত্র ঈদের নামাজ আদায় কর্মসূচি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় বঙ্গভবন দরবার হলে তাঁর পরিবারের সদস্যরা ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

তিনি আরো বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদ জামাতে ইমামতি করবেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণের ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার চির শান্তি এবং সারা দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বঙ্গভনের মুখপাত্র আরো বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না।

শোলাকিয়ায় এবার ঈদ জামাত হচ্ছে না

0

করোনা পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে হচ্ছে না ঈদুল আজহার জামাত। শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী একথা জানান।

তিনি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। করোনার ভয়াবহতাও দিন দিন বাড়ছে। তাই মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ১৯৩তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

তিনি জানান, ঈদুল আজহার জামাত বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে করোনাভাইরাসের কারণে প্রথমবার গত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার ১৯৩তম ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।

উল্লেখ্য, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

ঈদুল আজহার মর্মবাণী ধারণ করে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান।

তিনি বলেন, ‘এবার আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদযাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ বিপদে মানুষের ধৈর্য্য পরীক্ষা করেন। এসময় সকলকে অসীম ধৈর্য্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। এই বিপদের সময় আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, ব্যাংকার ও পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী এই মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানান।

তিনি বলেন, আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

প্রধানমন্ত্রী বলেন, হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের লক্ষ্যে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানরা কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষ-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

ঈদুল আজহা’র এ দিনে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।

ডিএসসিসির পরিবহন বিভাগের ছুটি বাতিল

0

কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ড্রাইভার, মেকানিক ও অপারেটরদের সকল ছুটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ শুক্রবার থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত ওই বিভাগের সকল ধরণের ছুটি বাতিল করা হয়েছে।

এ ছাড়া ডিএসসিসি’র সচিব স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশ এর মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোল রুম স্থাপন ও ডিএসসিসি’র মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে।

ঈদের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে আগামী ৪ আগস্ট ২টা পর্যন্ত ডিএসসিসি’র ১০টি ওয়ার্ডের জন্য জন্য গঠিত টিম ১০টি কোরবানির পশুর হাট ও কোরবানি সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ সরেজমিনে মাঠ পর্যায়ে সচিত্র মনিটরিং করবেন এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা প্রতিটি টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণে নগর ভবনের শীতলক্ষ্যা হলে গত ২৯ জুলাই থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বরটি হলো- ০১৭০৯৯০০৭০৫। আগামী ৪ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলমান থাকবে। কন্ট্রোল রুমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ৩ শিফটে দায়িত্ব পালন করবেন। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য সরাসরি ডিএসসিসিকে জানাতে কন্ট্রোল রুমে ফোন করতে অনুরোধ করা হয়েছে।

ডিএসসিসি অধিভূক্ত এলাকার যেকোনো নাগরিক কন্ট্রোল রুমের নম্বরে ফোন করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে তা অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া গণমাধ্যম কর্মীরা নগর ভবনের কন্ট্রোল রুম থেকে সচিত্র কাভারেজ প্রদান করতে পারবেন

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না

0

শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের ঈদ প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ার করেন।

সড়ক পরিবহন মন্ত্রী সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শোকের মাস আগস্ট শুরু হচ্ছে আগামীকাল। এই শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ঈদ ও শোকের মাস এলে একধরনের মৌসুমি চাঁদাবাজের দৌরাত্ম বেড়ে যায়। শেখ হাসিনার সরকার চাঁদাবাজির ব্যাপারে স্পষ্টতই কঠোর অবস্থানে। বঙ্গবন্ধুর নামে কাউকে অনিয়ম করতে দেওয়া যাবে না।

মন্ত্রী করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান।

সেতুমন্ত্রী বিআরটিসিকে লাভবান করতে অনিয়মের দুষ্টক্ষত থেকে প্রতিষ্ঠানটিকে বের করে আনার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, বিআরটিসিকে লাভজনক করতে সরকার একের পর এক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এ প্রতিষ্ঠানটি লোকসানের বৃত্তে ঘোরপাক খাচ্ছে।

বিআরটিসির সেবার মান বৃদ্ধি ও অনিয়ম বন্ধ করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে রুট পরিচালনারও নির্দেশ দেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, রংপুর বিআরটিএ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। আমার কাছেও অভিযোগ আছে। দালালদের দৌরাত্ম বন্ধ করতে হবে। কাউকে ছাড়া হবে না।

ওবায়দুল কাদের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবং মলমপার্টি ও অন্য দুর্বৃত্তদের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, এবারের ঈদে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে। প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে সরকারের দায়িত্ব পালন করতে হবে। এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদ হচ্ছে। একদিকে করোনাভাইরাস আরেক দিকে বন্যা। এজন্য কারো কাজে শৈথিল্য দেখানো যাবে না। প্রয়োজনে ঈদের দিনও কাজ করতে হবে। ঈদ শেষে ফেরার পর সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা রোধে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্টদের রেঞ্জ পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদে মহাসড়কে যান চলাচলে বড় কোন সমস্যা হচ্ছে না। যানজট তৈরি হয়নি। পদ্মায় পানি বাড়ার কারণে ফেরি পারাপারে দেরি হচ্ছে। এ কারণে ঘাটে যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে। আশা করছি, এবারের ঈদ স্বস্তিদায়ক হবে।

রংপুর এলাকার সড়ক অবকাঠামো উন্নয়নকে শেখ হাসিনা সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাসেক-২ এর পাশাপাশি আরও কয়েকটি সড়ক চার লেনে উন্নীতকরণে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

মহাসড়কসমূহ সার্বক্ষণিক চলার উপযোগী রাখার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, সড়কে গর্ত হওয়ার সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে।