Home Blog Page 2779

লঞ্চে গাদাগাদি ভিড়ে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা

0

কয়েক দিন আগেও লঞ্চে যাত্রীর ভিড় ছিল না। ঈদ যাত্রার শুরু থেকেই গতকাল বৃহস্পতিবার ভিড় বেড়ে গেছে। সকাল থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীরা সদরঘাট লঞ্চ টার্মিনালে হাজির হচ্ছে। দুপুরের পর এই ভিড় আরো বাড়তে থাকে। গাদাগাদি করে, স্বাস্থ্যবিধি না মেনে ডেকে চেপে ভ্রমণ করছে যাত্রীরা। ঝুঁকিপূর্ণ এমন ভ্রমণে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাইকে মাস্ক ব্যবহার করতে বলা ছাড়া যাত্রীদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি লঞ্চ কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ লঞ্চ ভরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ছাড়ার ব্যবস্থা করছে।

গতকাল বিকেল ৩টায় লঞ্চ টার্মিনালের সামনের চিত্তরঞ্জন এভিনিউয়ে তীব্র যানজট দেখা গেছে। ভোলার লালমোহনে যাবেন রিফাত হোসেন নামের এক যাত্রী। তিনি শ্রীনগর-৩ লঞ্চে ভ্রমণ করছেন। এই যাত্রী বলছিলেন, ‘গুলিস্তান থেকে সদরঘাট আসতে এক ঘণ্টার বেশি লেগেছে। তবে লঞ্চে উঠতে সমস্যা হয়নি। কিন্তু ভয় পাচ্ছি মানুষের ভিড় দেখে। এত মানুষ, গায়ে গা লাগিয়ে বসেছে সবাই। কারো মুখে মাস্ক নেই। কেউ সুরক্ষাসামগ্রী ব্যবহার করছে না।’

ঢাকা থেকে বরগুনাগামী সপ্তপর্ণা-১০ লঞ্চে দেখা গেল, ডেক থেকে কেবিনের বারান্দা কোথাও দাঁড়ানোর জায়গা নেই। ডেকে বসে থাকা যাত্রীদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই। অনেকে ভিড়ের মধ্যে বসেই খাবার খাচ্ছে। বিকেল সোয়া ৩টার দিকে দেখা গেল লঞ্চটিতে আরো যাত্রী তোলা হচ্ছে।

জানতে চাইলে লঞ্চটির কর্মচারী সোহরাব হোসেন বলেন, ‘আমরা তো হ্যান্ড স্যানিটাইজার রাখছি; কিন্তু কেউ ব্যবহার করে না।’ বাইরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) দুই কর্মী বললেন, এখনই লঞ্চটিকে ঘাট ছাড়তে বলা হয়েছে। দেখা গেল বিআইডাব্লিটিএ এবং নৌ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ঘাট পরিদর্শনে রয়েছেন। শেষমেশ কর্তৃপক্ষ ও নৌ পুলিশের চাপের মুখে সপ্তপর্ণা-১০ লঞ্চটি বিকেল ৩টার দিকে ঘাট ছেড়ে যায়।

বিকেল ৫টার দিকে বরিশালগামী একটি লঞ্চের যাত্রী সাইফুল ইসলাম বলছিলেন, ‘গতকাল (বুধবার) সদরঘাটে এসেছিলাম, এত যাত্রী ছিল না। লঞ্চওয়ালার আজ মনমতো যাত্রী ওঠাচ্ছে। সিট ফাঁকা রেখে বসার কোনো ব্যবস্থা নেই।’

বিকেলে ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বেতুয়া, কলাপাড়া, রাঙ্গাবালী, হিজলা, মুলাদী, আমতলী, বোরহানউদ্দিন, লালমোহন, চাঁদপুরসহ অনেক রুটের লঞ্চে ভিড় দেখা গেল।

পটুয়াখালীর কুয়াকাটা লঞ্চের কেবিনের যাত্রী আবু রায়হান ও তাঁর স্ত্রী মুনতা হেনা জানালেন, করোনার কারণে গত রোজার ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি তাঁরা। এবার যাচ্ছেন। তবে সদরঘাটে এসে ভিড় দেখে তাঁরা আতঙ্ক বোধ করছেন। লঞ্চে মাইকে নামাজ পড়তে বলা ছাড়া কর্তৃপক্ষ কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থাই করেনি। লঞ্চ কর্তৃপক্ষের কারণে অতিরিক্ত যাত্রী হয়ে যারা ডেকে বা এদিক-সেদিক বসে যাচ্ছে তাদের মধ্যে কোনো সচেতনতা নেই।

মুম্বাই পুলিশের কেউ রিয়াকে সাহায্য করছেন, অভিযোগ সুশান্তের পরিবারের আইনজীবীর

0

মুম্বাই পুলিশের কেউ একজন ক্রমাগত সাহায্য করে যাচ্ছেন রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে এবার এমনই বিস্ফোরক দাবি করলেন প্রয়াত অভিনেতা পরিবারের আইনজীবী বিকাশ সিং।
তিনি বলেন, রিয়া চক্রবর্তীদের বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের হওয়ার পরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া। পাটনা থেকে ঘটনার তদন্ত যেন মুম্বাইতে নিয়ে আসা হয়, সেই দাবিতেই রিয়া শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। এর থেকে প্রমাণিত হয় য়ে মুম্বাই পুলিশের কেউ একজন রিয়া চক্রবর্তীদের সাহায্য করছেন। তবে কে রিয়াকে সাহায্য করছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সুশান্তের বাবার আইনজীবী।
এদিকে বুধবার বিকেলে তড়িঘড়ি বৈঠকে বসেন মহারাস্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় সিবিআই তদন্ত করা হবে কি না, তা নিয়ে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কয়েক ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর অনিল দেশমুখ স্পষ্ট জানি দেন, সুশান্তের ঘটনায় সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই।
মঙ্গলবার পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। ভালবাসার নাম করে সুশান্তের কাছ থেকে কোটি কোটি আদায় করে নেওয়া এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। রিয়ার পাশাপাশি তাঁর বাবা, মা ভাই এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন কে কে সিং।

রিয়ার সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন সুশান্ত অভিনেত্রী বান্ধবী!

0

সুশান্তকে রীতিমত ব্ল্যাকমেইল করতেন রিয়া চক্রবর্তী। একপ্রকার বাধ্য হয়েই রিয়ার সঙ্গে সম্পর্কে বয়ে নিয়ে যাচ্ছিলেন সুশান্ত। সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য সুশান্তের পরিবারের কাছে তুলে দেয় তাঁর এক বান্ধবী। যিনি নিজেও একজন অভিনেত্রী। তবে রিয়ার বিরুদ্ধে অভিযোগ আনলেও সুশান্তের ওই অভিনেত্রী বান্ধবী নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি। পিপিংমুন- এর প্রতিবেদন সূত্রে সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।
পিপিংমুন-এর প্রতিবেদনে প্রকাশ, সুশান্তের ওই অভিনেত্রী বান্ধবী সম্প্রতি দুবার পাটনায় গিয়ে অভিনেতার পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাঁদের হাতে বেশকিছু তথ্য প্রমাণ তুলে দিয়েছেন তিনি। সুশান্তের সঙ্গে হওয়া হোয়াটসআপ চ্যাটও অভিনেতার পরিবারকে দেখিয়েছেন ওই অভিনেত্রী। একপ্রকার অসহায় হয়েই সুশান্ত তাঁকে হোয়াটসআপে এতকথা জানিয়েছিলেন বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রী। তাঁর দাবি, শুধু রিয়াই নয়, তাঁর বাবা, মা ও ভাই একপ্রকার সুশান্তকে নিজেদের জালে জড়িয়ে দিয়েছিল ও তাঁকে বদ্ধ করে ফেলেছিল। এখানেই শেষ নয়, সুশান্তের বাড়িটি একপ্রকার রিয়ার পরিবার দখলই করে ফেলেছিল। দীর্ঘ সময় রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী এসে সেখানে থাকতে শুরু করে দেন। রিয়ার মায়ের উপস্থিতিতে সুশান্তের একপ্রকার দমবন্ধ হয়ে উঠেছিল। রিয়ার সঙ্গে সম্পর্ক থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন সুশান্ত, তবে একথা তিনি জানালেই তাঁকে ব্ল্যাকমেইল করা হত। সংবাদমাধ্যমের সামনে সুশান্তকে অপদস্ত করার ভয় দেখানোও হত।
এখানেই শেষ নয়, নাম প্রকাশে অনিচ্ছুক সুশান্তের ওই বান্ধবী জানিয়েছেন, ”সুশান্তের ফোন পুরোপুরি রিয়ার হেফাজতে ছিল। তাই আমার সঙ্গে কথা বলার পরও সুশান্ত চ্যাট ডিলিট করে দিত। এমনকি আমার নম্বর, ডিটেলস রিয়ার থেকে লুকিয়ে রাখত সুশান্ত। ওর ক্রেডিট কার্ড রিয়াই ব্যবহার করত, এমনকি সেটা দিয়ে ৪ লক্ষ টাকা দামের তিনটে ফোন কিনেছিল ও। যার মধ্যে দুটো ফোন রিয়া ফ্ল্যাট ছেড়ে যাওয়ার সময় নিয়ে যায়।”
সুশান্তের অভিনেত্রী বন্ধু জানিয়েছে, ”সুশান্ত আমায় জানিয়েছিল, ওর আর কোনওকিছুর উপরই নিয়ন্ত্রণ নেই, সবকিছুই রিয়ার হেফজতে। এমনকি বাড়ির পরিচারক, পরিচারিকা থেকে শুরু করে সবকিছুই। রিয়ার মা তাঁর বাড়ির সমস্ত পরিচারকদের রাতারাতি বদলে দিয়েছেন। তিনি কিছু বলতে গেলেই রিয়ার মা একপ্রকার তাঁকে চুপ করিয়ে দিতেন, বলতেন, রিয়াই সবকিছু ঠিক করবে।”

স্বপরিবারে করোনায় আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি

0

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি এবং তার গোটা পরিবার। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজামৌলি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর টুইটারে জানিয়ে রাজামৌলি লেখেন, ”কিছুদিন ধরে আমি ও আমার গোটা পরিবার জ্বরে ভুগছিলাম। জ্বরটা যদিও ভয়ানক কিছু নয়, তবুও আমার কোভিড টেস্ট করাই। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।”

আরও একটি টুইটে ‘বাহুবলী’ পরিচালক লেখেন, ”করোনার জন্য ভয়ঙ্কর কোনও উপসর্গ আমাদের দেখা দেয়নি। ডাক্তারের নির্দেশ মতো চলছি। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি। যাতে আমরাও অন্যের চিকিৎসার প্রয়োজনে প্লাজমা দিতে পারি। ”

এরপরই পরিচালক ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভক্তরা।

আমরা শান্তিপ্রিয় দেশ, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব : পররাষ্ট্রমন্ত্রী

0

চীন-ভারত সীমান্তের সাম্প্রতিক বিরোধের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা শান্তিপ্রিয় দেশ এবং সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নাই। মিডিয়া ইচ্ছা করে অবান্তর জিনিস রটাচ্ছে, যাকে রাবিশ বলা যায়।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের কাছে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘‌ভারত বা চীন কেউই আমাদের কিছু বলেনি এবং আমরা বিষয়টি ঠিক জানিও না। আমাদের মিডিয়া যখন প্রশ্ন করেছিল তখন আমরা বলেছিলাম আমরা চাই শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থা। আমরা চাই আলোচনার মাধ্যমে সমাধান হলে ভালো হয়। আমরা কারো অভ্যন্তরীণ বিষয়ে কখনও নাক গলাই না। এটি আমাদের সব বিষয়ে অবস্থান।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় কয়েকজন মারা গেছে একটি যুদ্ধে এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন কেউ এক ইঞ্চি জমিও দখল করেনি। ভারতীয় সরকার আমাদের কোনও নোট ভার্বালও পাঠায়নি যে তাদের কোনও লোক মারা গেছে। ফলে স্বাভাবিকভাবে আমরা কোনও বক্তব্য দেই নাই।’
ভারতীয় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন না মিডিয়ার এমন খবরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিডিয়া বলেছে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে চার মাস সাক্ষাৎ করতে পারেননি। আমার তথ্যমতে উনি ২২ জুলাই একটি সাক্ষাৎ চেয়েছেন এবং তিনি অনেক সময় দিয়েছেন। তিনি সম্ভবত যাবেন সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমে। এরমধ্যে একটি সাক্ষাৎ চেয়েছেন।’
করোনার জন্য প্রধানমন্ত্রী এখন কারও সঙ্গে দেখা করছেন না এবং কেবিনেট মিটিংও ভার্চুয়ালি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এরমধ্যে বেশ কয়েকজন বিদেশি দূত ফেরত গেছেন এবং প্রধানমন্ত্রী কারও সঙ্গে দেখা করেননি। যে তথ্যটা বেরিয়েছে সেটি ডাহা মিথ্যা ও বানোয়াট।’

‘বিদেশগামী সবার করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়’

0

বিদেশগামী প্রত্যেক যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক হলেও সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বিদেশগামী যাত্রীদের জন্য বর্তমানে করোনা-নেগেটিভ সনদ বাধ্যতামূলক আছে। এই ব্যবস্থায় আংশিক সংশোধন করে যে সকল দেশ যাত্রীদের জন্য করোনা-নেগেটিভ সনদ চাইবে, কেবলমাত্র সে সকল দেশের যাত্রীদের জন্য করোনা-নেগেটিভ সনদ গ্রহণ বাধ্যতামূলক হবে। তবে বিমানবন্দরে বিদেশগামী সকল যাত্রীর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে হবে। এই বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘‘বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য সরকার অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)’ সমূহ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা যাচাই করে প্রয়োজনীয় সংখ্যক প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। নির্বাচিত ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদান করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সভায় জানান, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে সিলেট ও চট্টগ্রাম বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাব প্রতিষ্ঠা এবং বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের সুযোগ সৃষ্টি করা হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।

সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা

0

ঈদের আগে কর্মদিবস শেষ করে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছুটছেন ঘরমুখো মানুষ। তাতে টার্মিনালসহ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়েছে। মূলত আরামদায়ক ভ্রমণ, ঝক্কি না থাকা ও তুলনামূলক খরচ কম হওয়ায় বাহন হিসেবে লঞ্চের দিকে আগ্রহ বেশি থাকে লোকজনের।
এ অবস্থায় লঞ্চগুলোও সুযোগ বুঝে বাড়তি যাত্রীবোঝাই করে সময়ের আগেই ছেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সদরঘাট ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ রাজধানী ছাড়ায় টার্মিনালে তিল ধারনের জায়গা নেই। সব জায়গাতেই মানুষের ভিড়। তবে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ছাড়া কাউকে টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, বেশিরভাগ লঞ্চেই যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা দেখা যায়নি। মাস্ক পরতে দেখা যায়নি অনেক যাত্রীকে। এছাড়া লঞ্চের ডেকে গাদাগাদি করে বসতে দেখা গেছে। যেন স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না লঞ্চ যাত্রায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে দেখা যায়, করোনা সংক্রমণরোধে সদরঘাট টার্মিনালের প্রবেশপথে ছয়টি জীবাণুনাশক টানেল থাকলেও সচল আছে একটি। তিন–চারটি লঞ্চে যাত্রীদের হাত স্যানিটাইজের ব্যবস্থা দেখা গেলেও বেশিরভাগ লঞ্চেই তা দেখা যায়নি। ভোলা, হুলারহাট, হাতিয়া, পটুয়াখালী, বেতাগী, দেওয়ানবাড়ি ও চরফ্যাশনগামী লঞ্চের ডেকে যাত্রীরা গাদাগাদি করে শুয়ে-বসে আছেন। অধিকাংশ যাত্রীর মুখে ছিলা না মাস্ক।
ডেকে গাদাগাদি করে বসে থাকতে দেখা যায় বেতুয়া-চরফ্যাশনগামী ফারহান-৫ লঞ্চে। গাদাগাদি করে কেন বসেছেন জানতে চাইলে রাজধানীর ফকিরাপুল থেকে আসা মুদি দোকানি জাফর করিম (৫১) জাগো নিউজকে বলেন, লঞ্চ ছাড়বে ৬টায়। কিন্তু লঞ্চ ছাড়ার চার ঘণ্টা আগে এসেও ডেকে জায়গা পাইনি। বাড়ি তো যেতে হবে। বাধ্য হয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ডেকের একপাশে অবস্থান নিয়েছি।
ফারহান-৫ এর কর্মচারী জসিম মিয়া বলেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে বসতে বললেও তারা শোনেন না। ঘেঁষাঘেঁষি করে বসতে বার বার বারণ করা হলেও কোনো কথাই তোয়াক্কা করেন না যাত্রীরা। তারা না শুনলে আমাদের কী করার।
ডেকে গাদাগাদি করে বসার দৃশ্য দেখা যায় ভোলাগামী গ্লোরী লঞ্চেও। গাদাগাদি করে বসে রয়েছেন বাড্ডা থেকে আসা সুমা বেগম (৩০)। তার কোলে তিন বছরের কন্যাশিশু। এভাবে কেন গাদাগাদি করে বসছেন জানতে চাইলে তিনি বলেন, ভোলায় যাব পরিবারের সঙ্গে ঈদ করতে। লঞ্চ ছাড়বে সাড়ে ৫টায়। স্বামীসহ দুপুর ১টায় লঞ্চঘাটে এসেছি। কোথাও জায়গা না পেয়ে এখানে বসেছি।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এ বছর ঈদ উদযাপনে সদরঘাট হয়ে ঘরে ফিরবেন প্রায় অর্ধকোটি মানুষ। এজন্য ৪৩টি রুটে যাত্রী পরিবহন করছে প্রায় ২০০টি লঞ্চ। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে সময়ের আগেই ছেড়ে দেওয়া হয়েছে কয়েকটি লঞ্চ। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে গেছে ২৫টি লঞ্চ। অপেক্ষায় আছে আরও ৪০টি।
সদরঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌ-পুলিশের একাধিক দল নদীতে ও টার্মিনালে দায়িত্ব পালন করছে। রয়েছেন অতিরিক্ত পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা। মাঝ নদী থেকে যাত্রীরা যেন লঞ্চে উঠতে না পারে সেজন্য নৌপুলিশ তৎপর রয়েছে।
এদিকে লঞ্চের কেবিনের ভাড়া বাড়ানো নিয়ে অভিযোগ করেছেন অনেক যাত্রী। অগ্রদূত লঞ্চের যাত্রী মোমিন বলেন, ঢাকা-ভাণ্ডারিয়া রুটে ডাবল কেবিন ভাড়া ২ হাজার টাকা। আমি সাড়ে ৩ হাজার টাকায় কেবিনের টিকিট সংগ্রহ করেছি। ডেকের ভাড়া ২৫০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সুন্দরবন লঞ্চের মালিক অসিম রায় বলেন, গত এক মাস তেলের খরচও তুলতে পারিনি। আজ থেকে কিছুটা চাপ বেড়েছে। অন্যান্য সময়ে ঈদে প্রতি ট্রিপে তৃতীয় শ্রেণিতে দেড় হাজার থেকে ২ হাজার যাত্রী বহন করা হতো। সেখানে এখন প্রতি ট্রিপে সামাজিক দূরত্ব মেনে ৭০০ যাত্রী নেওয়া হচ্ছে। কারো কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, লঞ্চে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করছে কি না, তা মনিটরিংয়ে বিআইডব্লিউটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দফায় ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন : তথ্যমন্ত্রী

0

গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেওয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি এ কথা জানান।
এসময় তথ্যমনাত্রী বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে, অনলাইনগুলোর রেজিস্ট্রেশন দেয়া হবে। রেজিস্ট্রেশন দেয়ার জন্য আমরা দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে সবগুলো অনলাইনের তদন্তের দায়িত্ব দিয়েছিলাম। তারা অনেকগুলো অনলাইনের ব্যাপারে রিপোর্ট দিয়েছে আমাদের কাছে। আমরা বলেছিলাম ঈদের আগে অনলাইনগুলো রেজিস্ট্রেশনের ব্যাপারে ঘোষণা দেব।
ইতোমধ্যে আমরা ৫০টি অনলাইনের ব্যাপারে পজেটিভ রিপোর্ট পেয়েছি। সেগুলো আজকে রাতে ওয়েবসাইটে আপলোড হবে। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পরে রেজিস্ট্রেশন করে নেবন, বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, আরও অনেক অনলাইনের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসেছে, যাদের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের জানিয়ে দেয়া হবে।
তথ্যমন্ত্রী বলেন, আজকে অবাধ তথ্য প্রবাহের যুগে যখন দেশ জিজিটাল হয়েছে, তখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়ে গেছে। তখন মানুষ ব্যাপকভাবে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন পত্রিকাগুলো পড়ে।
কিন্তু প্রায়শ দেখতে পাই, কারো কারো, সবার ক্ষেত্রে নয়; সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশন করার যে প্রতিযোগিতা সেটি করতে গিয়ে অনেক সময় ভুল সংবাদ পরিবেশিত হয়, অনেক সময় অসত্য সংবাদ পরিবেশিত হয়। একই সাথে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিছু অনলাইন পোর্টাল উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব-সন্ত্রাসী কাজে লিপ্ত হয়। অনেকের চরিত্র হনন এবং সাম্প্রদায়িক উস্কানি দেয়ার কাজে লিপ্ত হয়, বলেন তথ্যমন্ত্রী।
এ বিষয়গুলো মাথায় রেখেই তদন্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যারা এগুলো করেছেন তাদের ব্যাপারে সেই ধরনের রিপোর্টই এসেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা রেজিস্ট্রেশনের কাজ করছি।
ড. মাহমুদ আরও বলেন, ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না, তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভ তা নয় কিন্তু। এটি চলমান প্রক্রিয়া, যেহেতু তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য তাদের নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। প্রতিষ্ঠিত অনলাইনগুলোর ব্যাপারে রিপোর্ট এলে তারা সবাই রেজিস্ট্রেশন করতে পারবে।
‘এজন্য কারো কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ, সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ৫০টির আজকে নাম আপলোড হবে। আরো অনেকগুলো ধীরে ধীরে আপলোড হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। এগুলো করতে আমাদের কয়েক মাস সময় লাগবে। ’
তথ্যমন্ত্রী বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে অনলাইনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং মানুষের হাতে হাতে সংবাদ পরিবেশনে বিরাট ভূমিকা পালন করছে। এটি একটি বড় ইতিবাচক দিক।
বাছাইয়ের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেনি দাবি করে তথ্যমন্ত্রী বলেন, কোনো বিবেচনা, কোনো সুপারিশ কাজ করেনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, সবাই চাইলে নেগেটিভ নামগুলো প্রকাশ করা হবে। যাদের নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে এবং বন্ধ করাও একটা ব্যবস্থা, তাদের বন্ধ করাটাও শুরু হবে।
যারা ভুল সংবাদ প্রকাশ করছে তাদের সংশোধন করে নিতে বলেন তথ্যমন্ত্রী

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

0

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে অভিযুক্ত করে অস্ত্র মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রে আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল এই চার্জশিট দাখিল করেন।
আদালতের জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, অস্ত্র মামলার ক্ষেত্রে ১৫ দিনের বাধ্যবাদকতা রয়েছে, আমরা এর মধ্যেই করেছি। অস্ত্র পজিশনে পাওয়া গেলে সেটা দণ্ডনীয় অপরাধ, সেটা তিনি যদি ব্যবহার নাও করেন তাও অপরাধ। অস্ত্র মামলায় সাজা নিশ্চিত করতে যে ধরনের তথ্য-প্রমাণাদি দরকার আমরা সবকিছুর সত্যতা নিশ্চিত করেছি এবং তা সত্য প্রমাণিত হয়েছে। এখন আদালত বিচার করে এর রায় দেবেন।
আব্দুল বাতেন আরও বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের একটি অস্ত্র মামলা আমরা তদন্ত শেষ করেছি। দুজন সাক্ষীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সাহেদ যখন আমাদের রিমান্ডে ছিলেন, তখন ভাষ্যমতে তার ব্যবহার করা গাড়িটি আমরা জব্দ করি এবং গাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ করি।
এদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনা তদন্তের জন্য সাহেদকে সাতক্ষীরায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি টিম সাহেদকে নিয়ে সাতক্ষীরার দেবহাটার উদ্দেশে রওনা হয়। দেবহাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন সাহেদ।
উল্লেখ্য, গত ১৫ জুলাই (বুধবার) ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা সাহেদকে নিয়ে ১৮ জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

ঢাকা নিয়ে আর ‘ছেলেখেলা’ নয় : মেয়র তাপস

0

ঢাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে দক্ষিণ সিটি করপোরেশন ‘মহা পরিকল্পনা’ হাতে নিয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, এই উন্নয়ন হবে সব সংস্থার মধ্যে সমন্বয় করে, ঢাকা নিয়ে আর কাউকে ‘ছেলেখেলা’ করতে দেব না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।
ঢাকায় সেবাদানকারী অন্যান্য সংস্থার উদ্দেশে মেয়র বলেন, যে কোনো প্রকল্প হাতে নিলে আগে ডিএসসিসির সঙ্গে সমন্বয় করে নেবেন। যত্রতত্র অন্য কোনো সংস্থাকে ঢাকাকে নিয়ে ছেলেখেলা করার সুযোগ দেওয়া হবে না। নতুন অর্থবছরের জন্য ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের ১৩৬ শতাংশ বেশি।
গত অর্থবছরে দক্ষিণ সিটির সংশোধিত বাজেটের আকার ছিল ২৫৮৫ কোটি ৩১ লাখ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র তাপস বলেন, এবারের বাজেটে ‘বটম-আপ পলিসিকে’ গুরুত্ব দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কাউন্সিলর ও সংসদ সদস্যদের উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১৯টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিএসসিসি মেয়র বলেন বলেন, বাজেটে মহা পরিকল্পনার অংশ হিসেবে কামরাঙ্গীরচরে একটি ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’ করা হবে। একটি শহরের চারদিকে নদী বেষ্টিত, এমন শহর পৃথিবীতে বিরল। কিন্তু বুড়িগঙ্গার সন্তান, আমাদের সকলের প্রাণের এই ঢাকা শহরের জনগণকে নাগরিক সুবিধা দেওয়ার প্রচেষ্টা থাকলেও তা সবসময় প্রদান করা সম্ভব হয়নি। তাই সহজতর ও কার্যকর উপায়ে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে আমরা মহাপরিকল্পনার আওতায় কামরাঙ্গীর চরে একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট করতে চাই।
উন্নয়নের নামে অপরিকল্পিত কর্মযজ্ঞ বন্ধের ওপর জোর দিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বয়হীনতায় শিল্পায়নের নামে অপরিকল্পিত কর্মযজ্ঞ বাস্তবায়নের মাধ্যমে এই নগরকে আমরা দিনে দিনে এক রুগ্ন স্বত্ত্বায় পরিণত করে চলেছি। এটা সত্যি যে, দেশের অর্থনৈতিক এবং সামগ্রিক উন্নয়নে শিল্পায়ন অতীব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।কিন্তু বেঁচে থাকতে হলে মানুষের যেমন শিরা-উপশিরায় রক্ত প্রবাহ ও অক্সিজেন সঞ্চালন অত্যাবশ্যকীয়, তেমনি একটি শহরের বেঁচে থাকা নির্ভর করে তার নর্দমা ব্যবস্থাপনা, শহরের বুক চিরে বয়ে চলা খাল, নদ-নদীর প্রবাহ নিরবচ্ছিন্ন রাখা এবং দূষণ-দখল প্রতিরোধের ওপর।
তাপস বলেন, শিল্পায়ন ও নাগরিক সুবিধার নামে আমরা এই শহরের নদ-নদীগুলো দখল, দূষণ ও ভরাট করে চলেছি। জলাধারগুলো নিশ্চল-নিথর করতে সম্পন্ন করেছি সকল আয়োজন। যত্রতত্র ফেলছি ময়লা-আবর্জনা, গতি রোধ করছি নর্দমাগুলোর। এভাবে চলতে দেয়া সমীচীন নয়।
এই সমন্বয়হীনতার দেয়াল ভেঙ্গে দখল-দূষণের বিরুদ্ধে ‘প্রতিরোধ গড়ে’, জলাশয়গুলোকে ‘সচল করে’, অপরিকল্পিত শিল্পায়নের বিরুদ্ধে ‘সরব হয়ে’ পরিবেশ-প্রতিবেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান দক্ষিণের মেয়র।
তিনি বলেন, নগরকে সবুজে ঢেকে দিতে জন-দুর্ভোগ বিবেচনায় নিয়ে উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে গুরত্বারোপ করার সময় এখন।
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘সফল হয়েছে’ দাবি করে তাপস বলেন, আমি আড়াই মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যপক কার্যক্রম হাতে নিয়েছি। আমি এখন বলতে পারি, আমরা অনেক অংশে সফল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এইডিস মশার প্রাদুর্ভাব বেশি থাকে। আমরা এখনও পর্যন্ত ঢাকাবাসীকে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মুক্ত রাখতে পেরেছি।
তারপরও মশা নিধনে নানা কর্মকাণ্ড চলছে জানিয়ে মেয়র বলেন, এই শহরে অনেক জলাশয় রয়েছে যা মশার প্রজনন ও বংশবিস্তারের ‘আঁতুড়ঘর’। এসব জলাশয় দখল-দূষণে নিশ্চল-নিথর হয়ে পড়ে আছে। ফলে জলাশয়গুলো আমাদের জন্য আশীর্বাদ হওয়ার বদলে অভিশাপে পরিণত হয়েছে। কিন্তু অধিকাংশ জলাশয় সিটি কর্পোরেশনের মালিকানাধীন নয়। এগুলোর মালিক সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা। নানা আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে সেসব ‘মশক-অভয়ারণ্যে’ আমাদের কার্যক্রম বাস্তবায়ন।
ঢাকার রাস্তায় কোনো ময়লা ফেলা যাবে না জানিয়ে তাপস বলেন, রাস্তায় ময়লা ফেরার কোনো সুযোগ থাকবে না, এমনকি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে সব ময়লার কনটেইনার ছিল, সেগুলোও রাখা হবে না। তার যুক্তি, কনটেইনারে বর্জ্য রাখা হলে তার পাশে রাস্তার ওপরেও ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যায়।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতে অন্তর্বর্তীকালীণ বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেশ কয়েকটি ওয়ার্ডে জায়গা নির্ধারণ করা হলেও নানা জটিলতায় তা আটকে ছিল। আশা করছি এই ডিসেম্বরের মধ্যে আমরা ৩১টি ওয়ার্ডে এসটিএস নির্মাণে সফল হব। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে আমি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।
তিনি জানান, রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র থেকে আবর্জনা নিয়ে যাওয়া হবে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিল)। রাত ৯টা থেকে পরিচ্ছন্নকর্মীরা ঢাকা শহরের রাস্তাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করবেন।