Home Blog Page 2780

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, করোনা থেকে মুক্তির দোয়া

0

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। পবিত্র মক্কা-মদিনায় হাজির হওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার (৩০ জুলাই) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন।
‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা’ ধ্বনিতে তারা জানান দিচ্ছেন তাদের উপস্থিতির কথা। সঙ্গে পাপমুক্তির বাসনায় মহান আল্লাহর স্তুতি গাইছেন, ‘হে আল্লাহ তোমার কোনো শরিক নেই’।
‘প্রিয়, মুসলমানরা বিনয়, নম্রতা ও আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন সেই বিশ্বাস নিয়ে তাকে ডাকুন। …হে আল্লাহ, আমরা যে মহামারির মুখোমুখি তাকে দূর করে দিন, অসুস্থদের সুস্থ করে দিন এবং এই রোগের ওষুধ আবিষ্কারে চিকিৎসা ক্ষেত্রে যারা কাজ করছে সেই গবেষকদের সামর্থ্য দিন। হে আল্লাহ, আপনার গোলামদের ওপর আপনার অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করুন। হে আল্লাহ আপনার গোলামদের মধ্যে ভালোবাসা ও অনুরাগের বীজ বপন করে দিন, তাদেরকে আপনার আদেশ-নিষেধ প্রতিপালনের সামর্থ্য দান করুন এবং তাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।’

বৃহস্পতিবার আরাফার নামিরাহ মসজিদে হাজিদের নিয়ে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাতে এই কথাগুলো বলেছিলেন সৌদি রাজকীয় আদালতের উপদেষ্টা শেইখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানিয়া।
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিন হজের ফরজ হুকুম আরাফার ময়দানে অবস্থান করতে সকালেই হাজিরা মিনা থেকে রওনা হয়েছিলেন। আরাফায় হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এর আগে খুতবা দেন শেইখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানিয়া। ইসলামি বিশ্বাসের মূল বিষয় তাওহিদের গুরুত্ব বিষয়ে তিনি খুতবা শুরু করেন। সবশেষে দোয়ায় করোনার বিষয়টি চলে আসে।

চলতি বছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে। করোনা সংক্রমণের কারণে এবার কোনো বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এবার কেবল সৌদি নাগরিকরা হজ করতে পারবেন এবং তাদের সংখ্যা হবে এক থেকে ১০ হাজারের মধ্যে।
হাজিদের বুধবার মক্কায় প্রবেশের আগে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি দেখভালের জন্য প্রতি ৫০ জনের দলে এক জন করে স্বাস্থ্যনেতা নিয়োগ দেওয়া হয়েছে। তারা সব সময় হাজিদের সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরাসহ অন্যান্য বিষয়গুলো দেখভাল করবেন।

করোনা অনেকটাই নিয়ন্ত্রণে বলে আত্মতুষ্টিতে ভোগা যাবে না’

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না। যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেছেন, চলমান শুদ্ধি অভিযান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় মনিটরিংয়ে স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমে এসেছে এবং জনগণের মাঝে আবারও আস্থা সুদৃঢ় হচ্ছে। মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়াই আওয়ামী লীগের ৭ দশকের ঐতিহ্য বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যাণে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহণ অব্যাহত আছে। দেশের প্রতিটি অর্জনের সাথে যেমন রয়েছে আওয়ামী লীগ, তেমনই দেশের প্রতিটি দুর্যোগ-সংকটেও জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সুরক্ষাসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

তিনি আরো বলেন, দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত। দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এভাবেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ঐতিহ্যেবাহী রাজনৈতিক সংগঠনটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

মৃত্যুর মিছিলে আরো ৪৮, শনাক্ত ২,৬৯৫

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৮৩ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৪৮ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩৬ জন পুরুষ এবং ১২ জন নারী। এঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৮৩ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৪২৪ জন এবং নারী ৬৫৯ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৩৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৯০ জন এবং ষাটোর্ধ এক হাজার ৪২৩ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৪৮ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন, ময়মনসিংহ বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাসায় সাতজন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৪৭৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৫১ জন, রাজশাহী বিভাগের ১৮২ জন, খুলনা বিভাগের ২১৯ জন, বরিশাল বিভাগের ১০২ জন, সিলেট বিভাগের ১৫১ জন, রংপুর বিভাগের ১৭৭ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৮ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৯৬০ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬৬৭টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৩৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৬৯৫ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৬৩৫ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৪৯ হাজার ৯৫১ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩১ হাজার ৩৮৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৫৬৮ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন দুই হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৩৪ হাজার ৩৯৭ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ২৭২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৯৭২ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ৪২৫ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭৪ হাজার ৩৬৯টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। বুলেটিনে জানানো হয়, আগামী ৩১ জুলাই থেকে আইইডিসিআর’র কেবল ১০৬৫৫ হটলাইন নম্বরটি ব্যবহৃত হবে এবং অন্য নম্বরগুলো বন্ধ থাকবে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৫৩১ জন। এ পর্যন্ত এক লাখ ৪৮ হাজার ৩১৬ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নিজের ভাতা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

নিজ নির্বাচনি এলাকার (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের প্রাপ্ত মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মধ্যে নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে মোট ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পরপর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেন।

ছয়তলা ভবনের ছাদ থেকে গরু উদ্ধার

0

ছয়তলা ভবনের ছাদ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ভারতের বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। বর্তমানে কেজি হলি পুলিশ স্টেশনে গরুটি রাখা আছে।

প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সুনিল দুগার বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গরুটি ভবনের ছাদে লুকিয়ে রাখা ছিল। গরুটি হত্যা করার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে তিনি দাবি করেন, আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ওই ভবনের ছাদে পৌঁছায়, গরুটির মালিকের দাবি ছিল- গরুটি বড় করার জন্য কিনেছি।

অবশ্য গরুর মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদ্ধারে নামে পুলিশ। বর্তমানে থানার একপাশে রাখা আছে গরুটি। যদিও এ ব্যাপারে কাউকে গেপ্তার করেনি পুলিশ।

দুগার চান, গরুর মালিকের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগে মামলা নিক পুলিশ। কিন্তু পুলিশ যে মামলা নিয়েছে, তাতে ৬০ রুপি জরিমানা হতে পারে। এজন্য মনঃক্ষুণ্ন তিনি।

সূত্র : বেঙ্গালোর মিরর

দ্বিতীয় ধাপে করোনায় বেশি ঝুঁকিতে কম বয়সীরা

0

করোনাভাইরাসের দ্বিতীয় ঝড়ে সংক্রমিত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে অল্প বয়সীরা। আর এ বছরের শীতে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রথমবারের তুলনায় ভিন্ন ধাঁচের হতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, দুই সপ্তাহের মধ্যে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হতে পারে। এ ব্যাপারে প্রফেসর রজার কিরবি বলেছেন, সংক্রমণের দ্বিতীয় ঝড় শুরু হতে পারে শীতে।

ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেনসহ অন্যান্য দেশগুলোতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ আসন্ন। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ শুরু হলে অল্প বয়সীরা বেশি ক্ষতিগ্রস্থ হবেন এবং করোনা এবার ভিন্নভাবে ধরা দিতে পারে।

প্রফেসর কিরবি বলেছেন, ইউরোপে এখন পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে কতটা জানা গেছে, সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা দরকার। দ্বিতীয়বারের করোনা ঝড়ে ভাইরাসটি যেহেতু অনেকটাই জিনগতভাবে বদলে যাবে, সে কারণে কম বয়সীরা বেশি ঝুঁকিতে পড়তে পারে।

এখন পর্যন্ত বয়স্করা করোনাভাইরাসে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যাদের শারীরিক অবস্থা অপেক্ষাকৃত দুর্বল, তারাও ঝুঁকিতে পড়েছেন। এর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে ৫০ মিলিয়ন মানুষ মারা গেছে।

সূত্র : মিরর

জুলাইয়ে করোনা রোগী দ্বিগুণ হয়েছে আফ্রিকার দেশগুলোতে

0

আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৫০০ শতাংশ বেড়ে গেছে গত দুই মাসে। আর কেবল জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। করোনা আক্রান্তদের শনাক্তের সরঞ্জামাদির স্বল্পতা এবং অন্যান্য উপকরণের অভাবের মধ্যেই মহামারি আরো প্রকট আকার ধারণ করছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) শঙ্কা, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের বিষয়টি এখনো অন্ধকারেই রয়েছে, সরকারিভাবে দেওয়া তথ্যের চেয়ে প্রকৃত করোনা রোগীর সংখ্যা অনেক বেশি।

করোনা পরীক্ষার স্বল্পতা, দেরিতে ফল প্রদান, বিধ্বস্ত স্বাস্থ্য অবকাঠামো এবং শনাক্তদের ব্যাপারে সঠিক পদক্ষেপের অভাবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আইআরসি’র সিনিয়র প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা স্ট্যাসি মেয়ার্নস বলেছেন, যেখানে করোনা পরীক্ষার হার কম, সেখানে অন্ধকারে লড়তে হচ্ছে।

তিনি আরো বলেছেন, আফ্রিকার দেশগুলোতে জুলাই মাসে করোনা রোগী দ্বিগুণ হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু উদ্বেগের। যেসব দেশে আমরা কাজ করছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার তুলনায় পরীক্ষার হার অনেক কম। পরীক্ষা না করলে এই সংখ্যা হয়তো শূন্যতে নেমে আসবে। তার মানে এই নয় যে, ভাইরাস আর নেই।

সূত্র : ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি

করোনায় জার্মান হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জনে ১ জনের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে মধ্য এপ্রিল পর্যন্ত জার্মানির হাসপাতালে চিকিৎসা নেওয়া ২২ শতাংশ রোগী মারা গেছে। নতুন এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, জার্মানির হাসপাতালগুলোর জরুরি সেবা ও জরুরি ওষুধ বিভাগ (ডিআইভিআই) যৌথভাবে পরিসংখ্যানটি চালিয়েছে। তাতে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষ রোগী মৃত্যুর হার ছয় গুণ বেশি।

পরিসংখ্যানে আরো দেখা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর বয়স্কদের মৃত্যুর হার অনেক বেশি। ৭০ থেকে ৭৯ বছর বয়সী রোগীর মৃত্যুর হার ২৭ শতাংশ। তবে ৩৮ শতাংশ মৃতের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

জার্মানির ৯২০টি হাসপাতালে চিকিৎসা নেওয়া ১০ হাজার ২১ জন রোগীর ওপর পরিসংখ্যান চালিয়ে ফলাফল বের করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গড়ে ১৪দিন করে হাসপাতালে থেকেছে রোগীরা। তবে যাদের শ্বাস নিতে কষ্ট হয়নি, তাদের চেয়ে দ্বিগুণ সময় হাসপাতালে থাকতে হয়েছে কৃত্রিমভাবে শ্বাস নেওয়া রোগীদের।

এদিকে জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ আট হাজার আটশ ১১ জন এবং মারা গেছে নয় হাজার দু’শ ১২ জন।

সূত্র : শিনহুয়া

জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

0

জার্মানি থেকে ১১ হাজার নয়শ সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা ৩৬ হাজার থেকে কমিয়ে ২৪ হাজার করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জার্মানি থেকে সরিয়ে নেওয়া সেনাদের মধ্য থেকে পাঁচ হাজার ছয়শ জনকে ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে পাঠানো হবে। অন্যরা ইউরোপের কিছু দেশে এবং যুক্তরাষ্ট্রে ফিরে যাবে।

জানা গেছে, জার্মানি থেকে সরিয়ে নেওয়া সেনাদের মধ্যে স্বল্প সংখ্যক বেলজিয়াম ও ইতালিতেও পাঠানো হবে। অন্যরা পালাক্রমে কৃষ্ণসাগর অঞ্চলে টহল দেবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করে বলেছেন, মার্কিন মিত্ররা প্রতিরক্ষা ব্যয় করিয়ে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে। সে কারণে অন্য দেশে সেনা মোতায়েন করে রেখে খরচের বিপক্ষে তিনি।

যদিও জার্মানি থেকে সেনা কমানোর সিদ্ধান্তে নিজের দলের নেতাদেরই সমর্থন পাননি ট্রাম্প।

সূত্র : আল-জাজিরা

সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়েছেন রিয়া!

0

সুশান্ত সিং রাজপুতের বাবা এফআইআর দায়ের করার পরপরই রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিহার পুলিশ। তদন্তের স্বার্থে বিহার পুলিশের একটি দল মুম্বাইতে রওনা দিয়েছে। ব্য়ান্দ্রা ডিসিপির সঙ্গে কথা বলেই এরপর শুরু হবে তদন্ত। সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং এফআইআর দায়ের করার পরই বিহার পুলিশের ৪ জনের একটি দল মুম্বাইতে রওনা দেয়।

এফআইআরে সুশান্তের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিয়া ১৫ কোটি রুপি সরিয়েছেন। এমনকী, সুশান্তের ডেবিট এবং ক্রেডিট কার্ডও রিয়া ব্যবহার করে অর্থ ব্যবহার করতেন বলে অভিযোগ করেন কে কে সিং। সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের ব্যাঙ্কে গিয়ে তল্লাশি করবে বিহার পুলিশ। পাশাপাশি ব্যান্দ্রা পুলিশের ডিসিপির সঙ্গেও বিহার পুলিশের ওই দলটি দেখা করবে বলে জানা যায়।

প্রসঙ্গত, মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩৪২,৩৮০,৪০৬ এবং ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে কে সিংয়ের অভিযোগ দায়েরের পরপরই অর্ন্তবর্তী জামিনের আবেদন করেন রিয়া চক্রবর্তী। দুঁদে আইনজীবী সতীশ মানশিন্ডে রিয়ার হয়ে মামলা লড়ছেন বলে জানা গেছে।