Home Blog Page 2783

এবার হরমুজ প্রণালীর পশ্চিমে ইরানের মিসাইল উৎক্ষেপণ

0

এবার হরমুজ প্রণালীর পশ্চিমে সামরিক মহড়ার অংশ হিসেবে ইরান মিসাইল উৎক্ষেপণ করেছে। চূড়ান্ত পর্ব শুরু হয়েছে মঙ্গলবার। এই ঘটনায় মার্কিন সেনা সাময়িকভাবে দুটি আঞ্চলিক ঘাঁটিকে সতর্কতা জারি করেছে। এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘প্রোফেট মোহাম্মদ ফোরটিনথ’। মহানবী (সা.) এর নামে নামকরণ হয়েছে এ মহড়ার, যা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।

মার্কিন নৌবাহিনী ইরানের এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া বলে মন্তব্য করে এটিকে ভয় দেখানোর চেষ্টা বলে উল্লেখ করেছেন। উপসাগরীয় জলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখনই এই মহড়াটি চালানো হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী ও আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে এ মহড়া চালাচ্ছে। মহড়ায় উন্নত রাডার, যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, মহাকাশ ও নৌবাহিনীর স্তরে এই অনুশীলনে প্রদর্শিত হয়েছিল, তা সবই আপত্তিজনক ছিল। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে মার্কিন সেনাদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে,।

মার্কিন নৌবাহিনীর বাহরাইন-ভিত্তিক ফিফথ ফ্লিটের মুখপাত্র কমান্ডার রেবেকা রেবারিচ বলেছেন, মার্কিন নৌবাহিনী নৌ-পরিবহণের স্বাধীনতার সমর্থনে আমাদের অংশীদারদের সাথে সামুদ্রিক সুরক্ষা প্রচারের সাথে প্রতিরক্ষামূলক মহড়া চালায়; অন্যদিকে ইরান আক্রমণাত্মক মহড়া পরিচালনা করে, ভয় দেখাতে ও জবরদস্তি করার চেষ্টা করে।

সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

0

এবার সৌদি আরবে হজের চিত্র ভিন্ন। এমন হজ আর কখনো দেখেনি বিশ্ববাসী। প্রাণঘাতী করোনা মোকাবেলায় সল্প পরিসরে বুধবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশী বাসিন্দা এবারের হজে অংশ নিচ্ছে।

সৌদি আরবের নাগরিক ও সেখানে বসবাসরত অন্যান্য নাগরিকসহ মোট ১০ হাজার মানুষ হজে অংশ নিচ্ছে। বুধবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা আর বৃহস্পতিবার কাবা শরীফে গিলাফ পরানো হবে।কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য।

এবার হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। এ কথা আগেই জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। অপরদিকে ভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা। এবার সবার জন্য জমজমের পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হবে সবাইকে।

এছাড়া বিশেষ পরিস্থিতির কারণে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে ভিন্নতা। এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে পাথরটি আগে জীবাণুমুক্ত করে তারপর সরবরাহ করা হবে হাজিদের।

ঢাকাসহ সারা দেশে দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

0

রাজধানী ঢাকাসহ সারা দেশে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শুধু ঈদের সময়েই এই বাড়তি সময়টুকু খোলা রাখা যাবে।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না এলে আগের মতো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে দোকান খোলা রাখার সময় বাড়াতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলাম। গতকাল রাতে এ বিষয়ে মোখিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।’

এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় বিকেল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

বিয়ে করলেন কর্ণিয়া

0

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া বিয়ে করেছেন। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিন তার বর। গতকাল সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। বিয়ের খবরটি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন কর্ণিয়া।

তিনি বলেন, ‘গান করতে গিয়েই নাবিলের সঙ্গে আমার পরিচয়। একটা বন্ধুত্ব তৈর হয় আমাদের কাজের সুবাদেই। একটা সময় মনে হলো আমরা একে অপরের সঙ্গে সারাজীবন থাকত পারবো। দুজনের প্রতি দুজনেরই প্রেম, বিশ্বাস রয়েছে। তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারকে বিষয়টা জানানোর পর তারাই সব আয়োজন করেছে।’

প্রথমে মার্চের শুরুতে বাগদানের সিদ্ধান্ত নেয়া হলেও করোনার কারণে সবকিছুই পেছানো হয় বলে জানান পাওয়ার ভয়েস খ্যাত এ গায়িকা। অবশেষে ২৭ জুলাই পারিবারিকভাবে আকদ হয়েছে।

সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কর্ণিয়া জানান, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করবেন।

কর্ণিয়া বিয়ে পরবর্টি মধুচন্দ্রিমা প্রসঙ্গে বলেন, হানিমুনের জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে আপাতত তা হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন যেতে চান। তার আগে আয়োজন করতে চান বিবাহোত্তর সংবর্ধনা।

২০১২ সালে চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। অডিও ও প্লেব্যাকে বহু গান করেছেন তিনি।

গীতিকার অনুরূপ আইচের স্ত্রী না ফেরার দেশে

0

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার অনুরূপ আইচের স্ত্রী শাহিদা নুশা আইচ শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছেন। আজ (২৮ জুলাই) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নুশা আইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি অনুরূপ আইচ নিজেই ফেসবুকে জানিয়ে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চেয়েছেন।

শ্বাস কষ্ট সহ শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ১০-১১ দিন আগে শাহিদা নুশা আইচ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার উন্নতি হচ্ছিল না।, শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

হাসপাতালে ভর্তির পরপরই অনুরূপ আইচ ফেসবুকে লিখেছিলেন, ‘সংসারের হোম মিনিস্টার যদি এত অসুস্থ থাকে তবে কি আর মাথায় কাজ করে!
সবাই দোয়া করবেন। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো এই পরিস্থিতি ট্যাকেল দিতে দিতে।’

দেশের সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা অনুরূপ আইচ। এরমধ্যে উল্লেখযোগ্য গান হচ্ছে- শহীদ ও শুভমিতার গাওয়া ‘এক জীবন’ আইয়ুব বাচ্চুর ‘দিল’ হাসানের ‘অযুত লক্ষ নিযুত কোটি’ মমতাজের ‘পাংখা’ আরফিন রুমীর ‘বল না কোথায় তুমি’ পড়শীর ‘তোমারই পরশ’ বেবি নাজনীনের ‘মরার কোকিল পার্ট-২’ বিপ্লবের ‘মরলে শহীদ বাঁচলে গাজী’ হাবিবের ‘চলতে চলতে দেখা হল’ আরফিন রুমি ও পুজার ‘তুমি আমার জীবনে সবকিছু’ ইত্যাদি। এ পর্যন্ত তিনি লিখেছেন সহস্রাধিক গান।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন নুসরাত জাহান

0

একুশের লক্ষ্যে দলে বড় ধরণের সাংগঠনিক রদবদল করে তাক লাগিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় কমিটিতে আনছেন একের পর এক নতুন মুখ। সেই ধারাবাহিকতায় বশিরহাট লোকসভা কেন্দ্রের সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে দলের মুখপাত্র করা হয়েছে।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলে বড় সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেক বড় বড় নেতাকে ছাঁটাইয়ের পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ আনেন তিনি। এবার জাতীয় ও রাজ্যস্তরের মুখপাত্রের তালিকায়ও তিনি নতুন মুখ আনলেন। তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্রের তালিকায় কুণাল ঘোষ ও নুসরাত জাহানসহ ১২ জনের নাম রয়েছে।

২০১৩ সালের জুলাইয়ে ছয় বছরের জন্য তৃণমূল থেকে বরখাস্ত হন কুণাল। তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হয় সাত বছর পর। তবে আগেই দলের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। এবার দলে আনুষ্ঠানিক দায়িত্বও পেলেন তিনি। ২০১৯ থেকে দলের সঙ্গে তার নতুন করে যোগাযোগ তৈরি হয়। ওই বছরের ২১ জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশ কর্মসূচিতেও ছিলেন তিনি। শ্যামবাজারে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কর্মসূচিতেও যোদ দেন কুণাল।

দেবাংশু ভট্টাচার্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার পর এবার রাজ্যস্তরের মুখপাত্র হয়েছেন। তবে কুণালের পাশাপাশি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হলো অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

বিভিন্ন কারণে লোকসভা ভোটের পর থেকেই সব সময় শিরোনামে তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কার্যকলাপ, উন্নয়নের খতিয়ান তুলে ধরা, বিরোধীদের পাল্টা জবাব দেয়ায় সর্বদা সক্রিয় থেকেছেন। তারই পুরস্কার হিসেবে নুসরাত জাহানের নাম তৃণমূলের মুখপাত্রের তালিকায় যুক্ত হলো বলে ধারণা রাজনৈতিক মহলের।

সূত্র : সংবাদ প্রতিদিন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাত হাজার মেট্রিক টন চাল বিতরণ

0

সাম্প্রতিক অতিবর্ষণ জনিত কারণে সৃষ্ট বন্যায় দেশের ৩১টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সাত হাজার ১৪৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বিতরণ করা হয়েছে দুই কোটি দুই লাখ ১২ হাজার ৭০০ টাকা। শিশু খাদ্য ক্রয় বাবদ বিতরণের পরিমাণ ৩৪ লাখ ৯৪ হাজার টাকা, গো খাদ্য ক্রয় বাবদ বিতরণের পরিমাণ ৫৭ লাখ ৫৯ হাজার টাকা, শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে ৮২ হাজার ১২ প্যাকেট। এছাড়াও ঢেউটিন বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল এবং গৃহ মঞ্জুরি বাবদ বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

বন্যাকবলিত জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৫৩টি এবং ইউনিয়নের সংখ্যা ৯০৮টি। পানিবন্দি পরিবার সংখ্যা ০৯ লাখ ৮৪ হাজার ৮১৯টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৪৭ লাখ ০২ হাজার ১৭৯ জন।

বন্যাকবলিত জেলা সমূহে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এক হাজার ৬০৩টি। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৮৯ হাজার ৩০০ জন। আশ্রয় কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৭৫ হাজার ৭২০ টি। বন্যাকবলিত জেলাসমূহে এ পর্যন্ত মেডিকেল টিম গঠন করা হয়েছে ৯০১ টি এবং বর্তমানে চালু আছে ৩৮৫টি।

জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান করোনা সংকটকালে জনপ্রশাসন মন্ত্রণালয় দক্ষতা ও সতর্কতার সাথে কাজ করে চলেছে। এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন। তারা সাহসিকতার সাথে জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে চলেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণেই এত প্রতিকূলতার মাঝেও দেশ সফলভাবে এগিয়ে চলেছে। এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনেক দায়বদ্ধতা রয়েছে। তাই মন্ত্রণালয়ের অধীনস্থ সকলকে জনগণের জীবনমান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যদি সকলেই আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সময় মতো পালন করতে পারি, তাহলে যেকোনো সংকট পরিস্থিতি মোকাবেলা করে দেশকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে সক্ষম হবো। জনগণের কাছে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি সফল মন্ত্রণালয় হিসেবে তুলে ধরতে পেরেছি। এই সফলতা ধরে রাখতে হলে প্রতিটি দপ্তর ও সংস্থাকে আরো দ্রুততা, কর্মদক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’র (বিয়াম) মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বন্ধ করে দেওয়া হলো রাজধানীর আরো একটি হাসপাতাল

0

রাজধানীর আরো একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানান অনিয়মের অভিযোগে মঙ্গলবার উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডে গত ২০ জুলাই সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি। এ সময় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম দেখা যায়। প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম, প্যাথলজি কার্যক্রম এবং রক্ত পরিসঞ্চালনের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির কোনো আবেদন করেনি।

চিঠিতে আরো বলা হয়, হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

আমরা হার না মানা জাতি, যুদ্ধ করতে করতে এগিয়ে যাব: আইজিপি

0

বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা হার না মানা জাতি। কভিডের সাথে যুদ্ধ করতে করতে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গুলশান, ধানমন্ডি, চকবাজার এবং উত্তরা এ চারটি শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশ সদস্যদের জন্য নয়, জনগণের কল্যাণে, জনগণের জন্য কাজ করবে, যেন দেশের জনগণ এটিকে তাদের নিজেদের ব্যাংক মনে করে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধু ব্যাংকের সংখ্যা বৃদ্ধির জন্য নয়, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, এই ব্যাংকটি হবে অন্যদের চেয়ে আলাদা, স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। ইনোভেটিভ ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের জনগণের আর্থিক নিরাপত্তা প্রদান এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিশ্বে মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা চাই, ব্যাংকিং জগতেও দেশে-বিদেশে কমিউনিটি ব্যাংক সেরা হবে। ব্যাংকটির সেবা, কাস্টমারদের প্রতি আচরণ, টেকনোলজি হবে আন্তর্জাতিক মানের, যাতে আপনারা গ্রাহকের আস্থা অর্জন করতে পারেন। আমাদের লক্ষ্য হল, ‘সেরাদের মধ্যে সেরা হওয়া’। আমরা খুব দ্রুত সারাদেশে বিস্তৃত হতে চাই।