Home Blog Page 2785

ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

0

লেবানন ও ইসরায়েলের বিরোধপূর্ণ দক্ষিণ লেবাননের শেবা ফার্মস সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। ইসরায়েল শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এটিকে হিজবুল্লাহ কর্তৃক হামলা বলে উল্লেখ করেছে। এতে ইসরায়েলের কোনো হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে পত্রিকাটি।

ইসরায়েলের সেনাবাহিনীর উদৃতি দিয়ে টাইমস অব ইসরায়েল বলছে, ‘হিজবুল্লাহ সীমানা অতিক্রম করে ইসরায়েলি এলাকায় হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। সংঘর্ষে শুরু হলে ওই এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়া হয়।’

সিরিয়ায় একজন ইরানি কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার জেরে হিজবুল্লাহ এই হামলা করেছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। তবে কোন কমান্ডার এবং কবে এই ঘটনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

ইসরায়েলের সেনা বাহিনীর মুখপাত্র ব্রি. জে. হিদাই জিলবারমান বলেন, ‘হিজবুল্লাহ প্রথমে হামলা করতে করতে ইসরায়েলের সীমানায় প্রবেশ করে। ইসরায়েলের সেনারা প্রতিরোধ গড়ে তুললে তারা পিছু হটে।’ কোনো ইসরায়েলি আটক বা হতাহত হয়নি বলে জানান তিনি।

হিজবুল্লাহ ইসরায়েলের কয়েকটি সামরিক যান লক্ষ করে মিসাইল ছুঁড়েছে বলেও অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। রয়টার্স এক খবরে বলেছে, হিজবুল্লাহর একজন কমান্ডার গত সপ্তাহে নিহত হওয়ার জেরে যে কোনো সময় নতুন করে সংঘর্ষ বাধতে পারে ইসরায়েল ও লেবাননের মধ্যে। এই হামলাকে সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন বলে মনে করা হচ্ছে।

রবিবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, গত সপ্তাহে সিরিয়ায় তাদের সদস্য আলী কামেল মোহসিনকে বিমান হামলার মাধ্যমে হত্যা করে ইসরায়েল। ওই সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে কঠিন পরিণাতির হুমকি দেন।’

অন্যদিকে, গতকল অন্তত ১৯ বার লেবাননের আকাশ সীমা লঙ্ঘণ করে ইসরায়েলে গোয়েন্দা ড্রোন। এসম হিজবুল্লাহ গুলি করে একটি ড্রোন ভূপাতিত করে। এতে উত্তেজনা বাড়ে লেবানন-হিজবুল্লাহ শিবিরে। এসবের জবাবে হিজবুল্লাহ এই হামলা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, হিজুল্লাহর পক্ষ থেকে এই খবর লেখা পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়। সিরিয়া সফলভাবে ইসরায়েলের কয়েকটি ক্ষেপনাস্ত্র আকাশেই ধংস করে দেয়।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন

0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

এরপর রাত দেড়টার দিকে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেই তার মৃত্যু হয়।

হাসপাতালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এর আগে হাসপাতালে দেখতে গিয়েছিলেন হাবিবুর নবী খান সোহেল ও ইশরাক হোসেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

ঈদের আগে তিন দিন ভারি যান চলাচল বন্ধ থাকবে : সেতুমন্ত্রী

0

করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহায় ঘরমুখো মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদের সঙ্গে যে চালেঞ্জটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে করোনা সংক্রমণের কঠিন চ্যালেঞ্জ। পাশপাশি রয়েছে দেশের বন্যা পরিস্থিতি। সরকার জনগণের সার্বিক বিষয়াদি বিবেচনা করে জনস্বার্থে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মহাসড়কের অবস্থা ভালো আছে। অতিবৃষ্টি বা অবিরাম বৃষ্টি না হলে কোথাও যানজটের কারণ হবে না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ, মেয়র সংসদ সদস্য ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। এটা সিরিয়াসলি না মানলে এই যাত্রা অনেকের জন্য অন্তিমযাত্রায় পরিণত হবে।’

ঈদযাত্রায় বগুড়া, শফিপুর, চন্দ্রা করিডোরে ফ্লাইওভারের কাজের কারণে কিছু অসুবিধা হতে পারে- এমন আশঙ্কা ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘এই করিডোর ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে পুলিশ ও সিটি করপোরেশনকে।’

যানজট এড়াতে এবং সড়ক পরিষ্কার রাখতে এরমধ্যে ফ্লাইওভারসহ সড়কের সব উন্নয়নকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘ঈদের আগের দুদিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজেএমইর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে তিন দিন ভারি যান চলাচল বন্ধ থাকবে এবং কোনো অবস্থায় ইজিবাইকের মতো তিন চাকার গাড়ি ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক বিষয়গুলো মনিটরিং করছেন বলেও জানান সেতুমন্ত্রী।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বন্যা দেশের উত্তরাঞ্চলে থেকে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন। এরমধ্যে প্রধানমন্ত্রী দুর্গত এলাকার মানুষের জন্য মানবিক সহায়তার নির্দেশনা দিয়েছেন। এসব এলাকায় খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছে।’

ঐশ্বরিয়া-আরাধ্যার করোনা নেগেটিভ

0

দুই সপ্তাহ আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে। কয়েক দিন পর একই হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া ও আরাধ্যা। এবার ভক্তদের জন্য সুখবর এলো। ঐশ্বরিয়া ও তাঁর কন্যা আরাধ্যার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দ্রুতই হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন তাঁরা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন অভিষেক বচ্চন। ভক্ত ও অনুরাগীদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক। তবে তাঁর বাবা ও তিনি হাসপাতালে থাকবেন।

করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর ঐশ্বরিয়া ও আরাধ্যা কিছুদিন বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তবে পরে জ্বর ও গলাব্যথা দেখা দিলে দ্রুত ননবতী হাসপাতালে ভর্তি হন। এখন ঐশ্বরিয়ার ভক্তদের জন্য সুংবাদ, এই গর্জিয়াস ডিভা ও তাঁর মেয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন। দ্রুত অমিতাভ ও অভিষেক বচ্চন সুস্থ হবেন, এ প্রত্যাশা অগণিত অনুরাগীর।

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

0

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সংস্থাটির ওয়েবসাইটে গতকাল রোববার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। সে হিসেবে পরীক্ষা-হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগ্রহীরা ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে; যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (http://http://www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষায় দিয়ে অকৃতকার্য হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে সরকার সংশোধনী প্রদান করলে কেবল সেইক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তাঁরা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

পপিকে শিল্পী সমিতির কারণ দর্শানো নোটিশ

0

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানের জন্য পপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া শিল্পীদেরকে দালাল বলার গুরুতর অভিযোগ এনে তাকে শিল্পী সমিতির প্যাডে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে দেখা যায়, গত মার্চ মাসে এটি ইস্যু করা হয়েছে। তাতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের স্বাক্ষর রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো সেই নোটিশে সাধারণ সম্পাদকের ঘরে চলচ্চিত্র শিল্পী সমিতি থাকার কথা থাকলেও সেখানে চলচ্চিত্র পরিচালক সমিতি লেখা।

চিত্রনায়িকা পপি নোটিশের কপি পোস্ট করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জানান, সংগঠনকে নয়, একজন ব্যক্তিকে দালাল বলেছেন। এছাড়া তিনি প্রশ্ন রেখেছেন এটা কি জায়েদ খানের ব্যক্তিগত না সংগঠনের নোটিশ?

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সদস্যকে দালাল ও এই সংগঠন নির্বাচন, পিকনিক ছাড়া অন্যকিছু বোঝে না বলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এজন্য আমরা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই নোটিশ ইস্যু করা হয়। তিনি সমিতিকে অসম্মান করেছেন, তাই শিল্পী সমিতির গঠনতন্ত্র মোতাবেক তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।’

পপি বলেন, ব্যক্তিগত আক্রোশে জায়েদ খান আমাকে এই নোটিশ পাঠিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অবস্থায় এবং গেল দুবছরের সব হিসাব নিকাশ করেই আমি জায়েদ খানকে দালাল বলেছি। কিন্তু অন্য কোনো শিল্পী আমি তা বলেনি। ওই কথাটি ঘুরিয়ে সবার দিকে টার্ণ করে নিয়ে আমাকে সে আক্রমণ করছে।

আমার প্রথম কাজ মহামারি সামাল দেওয়া: নতুন ডিজি

0

‘আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেওয়া’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য দায়িত্ব নেওয়া মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

দুর্নীতি কমানো নাকি মহামারি দূর করা-কোনটাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রথম কাজ হবে মহামারি সমাল দেওয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি মানুষের আস্থা ফেরানোর বিষয়ে নতুন ডিজি বলেন, এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব।

স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেওয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।

বন্যা শেষে কার্যকর পুনর্বাসন কর্মসূচি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

চলমান বন্যা শেষে সময় মতো কার্যকর পুনর্বাসন কর্মসূচি নেয়ার উপর সংশ্লিষ্টদের জোর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ জুলাই) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে বন্যা নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘নির্ধারিত বিষয়ে বন্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহোদয় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। উনি আমাদের জানিয়েছেন বন্যা যদি দীর্ঘস্থায়ী হয়, সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে মোকাবিলা করব। এজন্য ফিল্ড লেভেলে ইন বিল্ড (মাঠ পর্যায়ে তৈরিই আছে) একটা ম্যাকানিজম আছে তারপরও একটা এক্সটা এফোর্ড দেয়া হচ্ছে, বিশেষভাবে দৃষ্টি দেয়া আছে, কারণ হলো— একটা উদ্বেগ আছে যে পানি নামতে একটু দেরি হতে পারে। যদিও এখন পানি নেমে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের প্রেডিকশন আছে যে, বিশ্বে জলবায়ু পরিবর্তনের দৃশ্যপট আছে তাতে বঙ্গোপসাগরসহ কতগুলো সাগরের কথা বলেছে, সেখানে পানির উচ্চতা এই সময়টাতে বেড়ে যাচ্ছে। সাগরের পানির উচ্চতা বেড়ে গেলে সেক্ষেত্রে পানির নামার ফ্লো কমে যাবে। সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন রাখতে হবে।’

‘প্রধানমন্ত্রী আমাদের ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রকমের সাহায্য সহযোগিতা মানুষের দরকার সবগুলো করতে হবে। কোভিডের এই সময় যেহেতু বন্যা তাই একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। অলরেডি প্রত্যেকটি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে যে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন তারা অবশ্যই সেখানে থাকবেন।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পুনর্বাসন প্রোগ্রামগুলো যেন খুব ভাল হয়, খুব ইফেক্টিভলি হয়, টাইমলি হয়— সেটার বিষয় মন্ত্রিসভা বিশেষ করে প্রধানমন্ত্রী জোর দিতে বলেছেন।’

বন্যায় আমনে ক্ষতি হলেও পলির কারণে বন্যার পরের সুফলটা নিতে কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারদের নির্দেশনা দেয়ার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উঁচু এলাকায় আমনের ফলন ভাল হবে বলে মনে হচ্ছে। কৃষিমন্ত্রী এটা ডিটেইলস এক্সপ্লেইন করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিশেষ করে ইন্সট্রাকশন দিয়েছেন, রোপা আমনে যেন আমরা খুব অ্যাটেনটিভ থাকি। এর পুরো সুযোগটা যদি আমরা নিতে পারি তবে বোরোতে যে এক্সেস প্রোডাকশন হয়ে গেছে, আশা করা যাচ্ছে আমন ও রোপা আমন মিলে আমাদের উৎপাদন ভাল হলে সেক্ষেত্রে আমাদের জন্য একটা বড় হাতিয়ার হবে। খাদ্যদ্রব্যে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি।’

‘যেখানে যেখানে বন্যা আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত নয় সেখানে আমি নিজে নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের বলেও দিয়েছেন ওই এলাকাতে স্কুল, কলেজ, মাদ্রাসায় লোকজন আশ্রয় নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘বন্যা দুর্গত এলাকায় স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিশেষ করে করে গরু বাছুরকে যে ভ্যাকসিন দেয়ার সেগুলো যেন সব রেগুলার দেয়া হয়। এগুলো অলরেডি সুপারভিশন করা হচ্ছে, ইন্সট্রাকশন দেয়া হচ্ছে।’

কোভিডের কারণে ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রস্তুতি ছিল জানিয়ে খন্দকার আনোয়ার বলেন, ‘সবকিছু ওপেন করে দেয়ায় ত্রাণের চাহিদা কমে গেছে। ভাল একটা রিলিফ আমাদের কাছে মজুদ আছে।’

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্যায় ৩১ জেলার প্রায় ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিলি বন্দরে বাণিজ্য বন্ধ থাকবে ৬ দিন

0

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা ছয় দিন এ বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারী সংগঠনগুলো যৌথভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।’

এ বিষয়টি ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ আগস্ট বুধবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বন্দরের কাস্টমস কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শুধুমাত্র ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ-কর্ম শুরু হবে। এ সময় ব্যবসায়ীরা চাইলে রাজস্ব পরিশোধ করে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। তিনি বলেন, ‘আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই।’

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

0

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বেসরকারি পদ্মা ব্যাংক থেকে নেয়া ঋণের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

সোমবার সকালে, কমিশনের সমন্বিত জেলা কার্যালয় -১ এ মামলা করা হয়। মামলার বাদী কমিশনের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, তার ছেলে রাশেদুল হক চিশতি এবং ইব্রাহিম খলিল। এজাহারে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে সাহেদ এক কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। পরে সুদসহ ব্যাংকের পাওনা দাঁড়ায় ২ কোটি ৭১ লখ টাকা।

এর আগে, ২১শে জুলাই এনআরবি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।