Home Blog Page 2791

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫২০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জন।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১ হাজার ৪৮০টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে ২ হাজার ৫২০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২১ হাজার ১৭৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৮৭৪ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৯০ জনে।
শনিবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৭ লাখের মতো রোগী।

অর্থনীতির চাকা সচলে মৎস্য খাতকে সমৃদ্ধ করতে হবে : স্পিকার

0

অর্থনীতির চাকা সচল রাখতে মৎস্য খাতকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার (২৫ জুলাই) জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান স্পিকার।

স্পিকার বলেন, মৎস্য খাতকে আরো উন্নত করতে মৎস্য চাষিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করতে হবে। এর মাধ্যমে দেশীয় পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, সংসদীয় কমিটির সদস্য মোছলেম উদ্দিন আহমদ প্রমুখ।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। করোনা পরিস্থিতির মাঝেও নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান তিনি।

স্পিকার বলেন, বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। মাছের উৎপাদন আরো বৃদ্ধি করার মাধ্যমে অর্থনীতিকে আরো বেগবান করতে হবে। মাছের উৎপাদন বাড়ানোর জন্য মৎস্য চাষিদের প্রশিক্ষণের ‌ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে স্পিকার সংসদ ভবন লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ করেন। এ সময় চার প্রজাতির (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস) ছয় হাজার ৮৮০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর ১০ দিনের রিমান্ডে

0

মেট্রোরেলের ৭৬ শ্রমিকদের ভুয়া রিপোর্ট রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, মেট্রোরেলের ৭৬ জন কর্মী রিজেন্ট হাসপাতালে টেস্ট করলে তাদের মধ্যে তিনজনকে করোনা পজেটিভ রিপোর্ট এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট দেখানো হয়। ওই ঘটনায় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান গত ২০ জুলাই একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমানকে।

মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার টাকা করে নেওয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

জেলা উপজেলা কমিটিতে হাইব্রিডদের বিদায় জানিয়ে দু:সময়ের কর্মীদের মূল্যায়ন করা হবে : লায়ন মো: মজিবুর রহমান হাওলাদার

0

এখন আর কেউ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শ নিয়ে, শহীদ শেখ রাসেলের স্মৃতি কে অম্লান রাখার জন্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ করে না। সবাই এখন ক্ষমতার ও টাকার শিশু কিশোর পরিষদ করে।
সুনামগঞ্জ জেলা. চাঁপাইনবাবগঞ্জ জেলা, নারানগঞ্জ জেলা, বরিশাল জেলা, চুয়াডাঙ্গাজেলা ও গোপালগঞ্জ জেলার নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ষ্ট্যাটাস দিয়েছে ।
শুধু ৬টি জেলাই নয়, এখন সমগ্রহ বাংলাদেশের সকল জেলা – উপজেলায় সংগঠন চলছে এমপি ছেলে , তাদের আত্নিয়স্বজন ও টাকা বিনিময় নেতা তৈয়ার করা ।
সংগঠনের সাধারন সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার এক গনমাধ্যম কে বলেন, ২০০৯ হইতে ২০২০ইং পর্যন্ত আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারনে অনেক জায়গায় বিশেষ বলয় সৃষ্টি হয়েছে। ইতিমধ্য শেখ রাসেল জাতীয় শিশু কিশের পরিঁষদের প্রধান পৃষ্ঠপোষক সভানেত্রী শেখ হাসিনা এ বলয় ভেঙ্গে ত্যাগী ও পরীক্ষিত নেতা- কর্মিদের মূল্যায়নের নির্দেশ দিয়েছেন । আগামী অক্টোবর ২০২০ ইং মাস থেকে হাইব্রিডদের বিদায় জানিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করা হবে ।
দল টানা ক্ষমতায় থাকায় গত ১২ বছরে নিজ বলয় শক্তিশালী করতে স্থানীয় এমপি – মন্ত্রী ও জেলা – উপজেলার শীর্ষ নেতারা বি এন পি – জামাত থেকে লোকদের নিয়ে অথবা আত্মীয়স্বজনদের নিয়ে গড়ে তুলেছেন শক্তিশালী বলয় । তারা গড়ে তুলেছেন লুটে পুটে খাওয়া শক্তিশালী বাহিনী ।
শুধু তাই নয় , বার বছরে শত শত অনুপ্রবেশকারীকে দেওয়া হয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পদ – পদবিও । কেউ কেউ উরে এসে জুড়ে বসেছেন শীর্ষ পদেও । এ সব হচ্ছে বিপুল টাকার বিনিময় । সর্বত ঐ সমস্ত হাইব্রিডদের দাপটে কোণঠাসা সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীরা । কোথাও কোথাও সংগঠনের ত্যাগী নেতা কর্মিরা ব্যবসা থেকে বন্ব্জ্ঞিত । এমপি পরিবারের বিশেষ সদস্যরা নিয়ন্ত্রণ করছে ব্যবসা বানিজ্য, পদ- পদবি নির্ধারণ করাসহ সব কিছুই ।
হাইব্রিডদের দাপটে ১৯৯১ থেকে শুরু করে ২০০৮ সালের আগে যারা সংগঠনে সক্রিয় ছিলেন , ঝুঁকি নিয়েছেন তারা নিষ্ক্রিয় হতে শুরু করেছেন ।
বিষয়টি মাননীয় সভানেত্রী , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসায় এই বলয় ভাঙ্গার নির্দেশ দিয়েছেন ।
শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ শাখা দেশের বাহিরে বিশেষ করে আমেরিকা, সৌদি আরব , ইউরোপীয় কান্ট্রিসহ অনেক দেশেই ক্ষমতার সময় অবৈধ ভাবে ও টাকার বিনিময় কমিট গঠন করা হয়েছে। ঐ সমস্ত কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের সংগঠনকেও হাইব্রিড অনুপ্রবেশ করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছে ।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিঁষদ সমাজ সেবা অধিদপ্তরে নিবন্ধনের অনুমতির পরই ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন উপলক্ষ্যে ব্যাপক কর্ম সূচী পালন করা হয় । আমরাই প্রথম বাংলাদেশে বনানী কবরস্থানের সামনে সচেতনামূলক কর্মসূচী হতদরিদ্রদের মাস্ক ও হ্যান্ড সেনেটাইজেশনের মাধ্যমে জনগনকে সচেতনামূলক কর্মসূচী পালন করেছি ।
পরবতিতে টুঙ্গীপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার কথা থাকলেও মহামারী করোনা ভাইরাসের কারনে কোন কর্মসূচী পালন করা সম্ভব হয়নি । সকল কর্মসূচী বন্ধ ঘোষনা করা হয় । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সকল জেলা – উপজেলাকে আওয়ামীলীগ নেতাদের সাথে কাজ করার কেন্দ্রীয় ভাবে নির্দেশ দেওয়া হয় ।
আগামী ১৮ অক্টোবর ২০২০ শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠান প্রস্ততি নেওয়ার জন্য ঈদ উল আযাহার পর পরই কেন্দ্রীয় কমিটির সাধারন মিটিং এর আহব্বায়ন করা হবে এবং সমগ্রহ বাংলাদেশের সকল জেলা – সকল উপজেলা নতুন কমিট গঠন করা হবে । হাইব্রিডদের বিদায় দিয়ে ত্যাগী ও দু:সময়ের নেতা কর্মিদের নিয়ে নতুন কমিটি দেশে এবং বিদেশে গঠন করা হবে। জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু !!

লায়ন মো: মজিবুর রহমান হাওলাদার
সাধারন সম্পাদক
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ

করোনা বিষয়টা আমরা শুরুতে বুঝতে পারিনি : জনসন

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সাত মাস ধরে বিশ্বে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই ভাইরাসটির ধরনই বুঝে উঠতে পারছেন না। বার বার রূপ পরিবর্তন করে চলছে কোভিড-১৯। করোনাভাইরাস সম্পর্কে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি বলেছেন, শুরুতে এটা সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা ছিল না। সে কারণে কিভাবে কি করতে হবে বুঝতে পারিনি।
শুক্রবার (২৪ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন যে, শুরুতে করোনাভাইরাসের বিষয়টি ভালোভাবে বুঝতে পারেনি তার সরকার। তিনি মনে করছেন করোনা রুখতে তারা যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো ভিন্নভাবেও নেওয়া যেত।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪৫ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৯১৪ জন মানুষ। স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও আক্রান্ত হয়েছিলেন।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে যুক্তরাজ্যে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত কি দেরিতে নেওয়া হয়েছিল? এমন প্রশ্নের জবাবে জনসন বলেন- এ ধরনের প্রশ্ন মাঝে মাঝেই শুনতে হচ্ছে আমাকে। আসলে আমরা তো বিজ্ঞানী ও গবেষকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের কাছে তখনও করোনাভাইরাস নতুন ছিল। শুরুতে এটা সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণাও ছিল না। সে কারণে কিভাবে কি করতে হবে বুঝতে পারিনি।
তিনি আরও বলেন, প্রথম কয়েক সপ্তাহ কিংবা প্রথম মাসটা ছিল আতঙ্কের। শুরুতে ভাইরাসটি আস্তে আস্তে ছড়াচ্ছিল। তাদের মধ্যে অনেকেরই কোনো লক্ষণ ছিল না। কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হচ্ছিল। এর পর দ্রুত ছড়ায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সত্য কথা বলতে কি শুরুতে আমরা করোনাভাইরাসকে যেভাবে মোকাবেলা করার চেষ্টা করেছি সেটা হয়তো যথাযথ ছিল না। কিন্তু এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। করোনা রুখতে আমরা শুরুতে যা করেছি, সেটা হয়তো ভিন্নভাবেও করা যেত।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

0

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৭০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে এবং ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মোট ৭৩ হাজার ৭৯৫ জন আক্রান্ত এবং ১ হাজার হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৫ হাজার ৩২৪ জনে দাঁড়াল । যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ থেকে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র কখনোই তাদের দেশের করোনা আক্রান্তের প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পারেনি। দেশটিতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আলাবামা ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোতে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এতে এ দুই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ ফের জোরদার করা হয়েছে।
গত ১১ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রাত্যহিক হিসাবে নতুন আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত তিন থেকে চার সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর মৃত্যু হার বেড়ে গেছে বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন।
জুনের শেষের দিকে প্রতিদিনের মৃত্যু সংখ্যা ৫শ’র ঘরে থাকার পর গত তিন দিন ধরে প্রাত্যহিক মৃত্যু ১ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

0

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শের আলী (৩০) নামে ১২ মামলা এক আসামি নিহত হয়েছে।
র‌্যাবের দাবি, শের আলীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা।
নিহত শের আলী (বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল এলাকার বাসিন্দা।
র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বলেন, রাতে সরল ব্রিজের কাছে একদল জলদস্যু ডাকাতির জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর পেয়ে র‌্যাবের টহল দল ওই পথে যাওয়ার সময় জলদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। দুপক্ষের গোলাগুলির পর জলদস্যুরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ শের আলীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিজস্ব দল তৈরি করে সাগরে ট্রলার ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত শের আলী। জেলে অপহরণ, ট্রলার ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আছে তার বিরুদ্ধে।

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় শুধু সরকারের নয় : নতুন ডিজি

0

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় শুধু সরকারের নয়, এই দায় সবার- জানিয়ে ব্যক্তিগতভাবে সবাইকে সৎ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় খুরশীদ আলম বলেন, দুর্নীতির কথা যদি বলেন দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে ধরি, সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, কারও পক্ষে সম্ভব না কিছুতেই।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক সামনে কী চ্যালেঞ্জ দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেস করছি, তা দূর করার চেষ্টা করব।
এই মহামারীতে সাংবাদিকদের ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নতুন মহাপরিচালক বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলব, আমরা যদি কোনো ভালো কাজ করি তা হলে সেটিও তুলবেন।
প্রধানমন্ত্রী যে আস্থা নিয়ে দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখতে সচেষ্ট থাকবেন জানিয়ে রবিবার অফিস শুরু করে সংবাদকর্মীদের কাছে কর্ম পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে জানান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি স্থলাভিষিক্ত হন পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদের। খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। তিনি কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজেও চাকরি করেন। ২০১৮ সালে ঢাকা মেডিক্যাল কলেজে যোগ দেন তিনি।
এর আগে, স্বাস্থ্য অদিপ্তরের বিভিন্ন অনয়িম আর দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ২১ জুলাই পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। এর দুই দিন পর বৃহস্পতিবার তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা সংক্রমণের শুরু থেকেই নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডা. আজাদ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যর্থতার পাশাপাশি কেনাকাটা ও নিয়োগে সীমাহীন অনিয়ম-দুর্নীতি সামাল দিতে না পারাসহ নানা অব্যবস্থাপনার দায়ে ডা. আজাদকে নিয়ে সরকারি মহলসহ দেশব্যাপী সমালোচনা চলছিল। লাইসেন্সবিহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তি ও ভুঁইফোড় সংস্থা জেকেজিকে দিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা অনুমতি দেয়ায় বিভিন্ন মহল থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। এর মধ্যেই আগামী বছরের ১৫ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন ডা. আজাদ।

করোনায় আবারও রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব

0

আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে দু’লাখ ৮৯ হাজারের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬০ লাখের মতো। শুক্রবারও ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪২ হাজারের কাছাকাছি।

এদিন ১১শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। রেকর্ড ৭৭ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ৪২ লাখ। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিলও। প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট মৃত্যু ৮৫ হাজারের বেশি।

মেক্সিকোতে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৪২ হাজার মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে; মোট আক্রান্ত সাড়ে ১৩ লাখ। মৃতের সংখ্যা সাড়ে ৩১ হাজার। একদিনে প্রায় ৩শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান ও পেরু।

হাইকোর্টে অবকাশে মামলা শুনানি নিষ্পত্তিতে ১২ বেঞ্চ

0

ঈদুল আজহার সরকারি ছুটি ও সুপ্রিমকোর্টের অবকাশে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১২টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া এ ১২ বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে। ২৬ জুলাই থেকে ৮ আগস্ট অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্টে বিচার কার্যক্রম চলবে।

বেঞ্চসমূহ ও বিচারিক এখতিয়ার: বিচারপতি তারিক উল হাকিম- রিট মামলা, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ – ফৌজদারি মামলা, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ- অধিক্ষেত্রাধীন বিষয়, বিচারপতি মো. রইস উদ্দিন- ফৌজদারি মামলা, বিচারপতি এ,কে,এম আব্দুল হাকিম- রিট মামলা, বিচারপতি এফ.আর.এম নাজমুল আহাসান- ফৌজদারি মামলা, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী- ফৌজদারি মামলা, বিচারপতি শেখ হাসান আরিফ- ফৌজদারি মামলা, বিচারপতি মো. রুহুল কুদ্দুস- দেওয়ানি মামলা, বিচারপতি ফরিদ আহমেদ- ফৌজদারি মামলা,

বিচারপতি সহিদুল করিম- রিট মামলা এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান রিট মামলা শুনানি ও নিষ্পত্তি করবেন।

অপর এক বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সুপ্রিমকোর্টের কর্মকর্তা কর্মচারী, অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাগনসহ সকল কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।