Home Blog Page 2793

‘দুই দেশই লাভবান হবে’

0

বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রানজিটের নতুন দিগন্ত শুরু হয়েছে। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার পণ্য নিয়েছে ভারত। পণ্যের মধ্যে রয়েছে ডাল ও রড। এর আগে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে পণ্য নেয় ভারত।

এভাবে পণ্য পরিবহনের সুযোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখমন্ত্রী বিপ্লব কুমার দেব। ট্রানজিটের নতুন এ পথের মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী ওপারে উপস্থিত থেকে পণ্য গ্রহণ করেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যবোঝাই চারটি টেইলর বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে। ভারতীয় জাহাজ ‘এমভি সেঁজুতি’ মঙ্গলবার সকাল ১০টায় ওই চারটি টেইলর নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। ১৪ জুলাই জাহাজ ভারতের কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ভারতের জাহাজ মন্ত্রণালয়ের মন্ত্রী মনসুক মান্ধাভিয়া ওই দিন এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পতাকা নাড়িয়ে জাহাজের যাত্রা উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজে দুটি কনটেইনারে ৫৩.২৫ মেট্রিক টন রড ও আলাদা দুটি কনটেইনারে ৪৯.৮৩ মেট্রিক টন ডাল আনা হয়। পণ্য পরিবহনে সাত ধরনের ফি বেঁধে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, যা পণ্য পরিবহনকারী সংস্থা পরিশোধ করবে।

বাংলাদেশের ম্যাংগু লাইন নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত খেকে পণ্যটি পাঠাচ্ছে ডার্সেল নামে একটি প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করবে কেজি শিংপিং ইন্টারন্যাশনাল।

রপ্তানিতে পোশাক খাতের সঙ্গে আরো চার পণ্যে সম্ভাবনা

0

দেশের রপ্তানিতে প্রধান পণ্য পোশাক খাতের পাশাপাশি আরো চারটি পণ্যে নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই খাতগুলো হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, হালকা প্রকৌশল এবং তথ্য ও প্রযুক্তি (আইটি)। গতকাল বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘কভিড-১৯ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিসার্স অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ইআরএফ কর্মশালার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. আবদুর রাজ্জাক।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আমরা আশা করি অবশ্যই সেই লক্ষ্য অর্জন করতে পারব। কারণ রপ্তানির প্রধান পণ্য পোশাক খাতের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, হালকা প্রকৌশল এবং আইটি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

অনেক দেশ চীন থেকে বিনিয়োগ প্রত্যাহার করে অন্য দেশে বিনিয়োগ করার কথা ভাবছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধের কারণে চীনকে আর এতটা নির্ভরযোগ্য মনে করছে না বিভিন্ন দেশ। এটি আমাদের জন্য বেশ সম্ভাবনা সৃষ্টি করেছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত নানা উদ্যোগ নিতে হবে। ঢিলেঢালা করলে এসব সম্ভাবনা মিস হয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘আগামী দিনে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে ১২টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার লক্ষ্যে কাজ চলছে। এর মধ্যে ভুটানের সঙ্গে আগামী এক মাসের মধ্যে চুক্তি হতে পারে।’

ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। বক্তব্য দেন অনুষ্ঠানের গেস্ট অব অনার বিল্ডের চেয়ারম্যান আবুল কাশেম খান ও ডিসিসিআই সভাপতি সামস মাহমুদ।

ঈদের আগের দিন ৪ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

0

ঈদুল আজহা উপলক্ষে দেশে স্বাভাবিকভাবে চলাচলকারী আন্তনগর ট্রেন চলবে (ঈদের দিন এবং পরের দিন বন্ধ থাকবে)। ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে (ছুটি) বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক টান্সপোর্টেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

চারটি ট্রেন ছাড়া ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে।

এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

দিয়াবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

0

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুরাগ দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের চেকপোস্ট ছিল। ওই দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় র‍্যাব তাদের থামার জন্য সংকেত দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম মাদকের ডিলার, ওমর ফারুক তার সহযোগী। রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা আছে।

ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সব দূতাবাসে হাসিমুখে সেবা দিতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

0

দেশের সব বৈদেশিক দূতাবাসে হাসিমুখে সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সম্প্রতি ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন তিনি।
আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ মিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন সে বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের নির্দেশ দেন ড. মোমেন।
তিনি বলেন, যে কোনো ধরনের কর্তব্যে অবহেলা, সেবা দিতে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় বাংলাদেশের সব দূতাবাসে সেবার গুণগত মান বাড়ানোরও নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী। মিশনগুলোতে চালু করা হটলাইনগুলো ২৪ ঘন্টা চালু রাখাসহ সেবাগ্রহিতাদের সমস্যা ও অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেয়ার বিষয়েও মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন ড. মোমেন।
এ ছাড়া মিশনের কর্মকর্তা-কর্মচারীরা ফোন ধরে না বা সেবা দিতে অনীহা প্রকাশ করে-এ ধরনের অভিযোগ যাতে না আসে সে বিষয়টি নিশ্চিত করতে মিশনপ্রধানদের অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ব্রাজিলে করোনায় প্রাণহানি ৮৪ হাজার ছাড়াল

0

করোনাভাইরাসে চরম বিপর্যয়ে পড়া ব্রাজিলে টানা দ্বিতীয় দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩১৭ জনের প্রাণ গেছে করোনায়। এর আগের দিন মারা যান ১ হাজার ২৯৩ জন। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮৪ হাজার ২০৭ জনে ঠেকেছে।
অপরদিকে, নতুন করে শনাক্ত হয়েছে ৫৮ হাজারের বেশি। ফলে, আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮৯ হাজার ৯৫১ জনে দাঁড়িয়েছে। তবে, সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শুধু ব্রাজিলই নয়, গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনার ভয়াবহতা দেখছে। তবে, পূর্বে তুলনায় দাপট কিছুটা কমতে শুরু করেছে। করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।
কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, এমন অবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।
এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও কলম্বিয়ার মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে।
সংক্রমণের হারে ছয়ে থাকা পেরুতে আক্রান্ত ৩ লাখ ৭১ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৫৪ জন মানুষের।
এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতেও সংক্রমণ ৩ লাখ ৩৯ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৮ হাজার ৮৩৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

৪ মাস পর চালু বাগদাদের বিমানবন্দর

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার পুরোদমে ওই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন যে, বিমানবন্দর খুলে দেওয়া হলেও যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
তিনি জানিয়েছেন, ইরাকে প্রবেশ করা সব যাত্রীকে ফ্লাইটে ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। এতে যাদের ফলাফল নেগেটিভ আসবে কেবল তারাই যাত্রা করতে পারবেন। এছাড়া যারা দেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তাদের অবশ্যই ফ্লাইটের কয়েকদিন আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
এ ছাড়া বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে দেখা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইরাকে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৯ হাজার ৪০৫ জন।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল , নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ।

0

আজ জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ।
২০১৯ সালের এইদিনে স্বাধীনতার চেতনাকে লালন করে সমাজের অসংগতি গুলো দুর করার লক্ষে একঝাঁক সত , নিষ্ঠাবান ও সাহসী তরুণ , তরুণীদের নিয়ে যাত্রা করেছিলো এই অনলাইন পত্রিকাটি ।
দেখতে দেখতে সফল ভাবে এক বছর পার করলো পত্রিকাটি এবং লক্ষনীয় বিষয় হলো অল্প সময়ের মধ্যে পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয় ও ব্যপক জনপ্রিয়তা লাভকরে ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ ও বাহিরের বিভিন্ন দেশ থেকে সম্মানিত পাঠক ও শুভ্যানুদায়ীরা ইমেইল , ফেইসবুক পেজ ও টেলিফোনের মাধ্যমে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ।
নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম পরিবারের প্রতিটি সদস্য গত এক বছরে চলার পথের সকল ভুল ত্রুটি ও ব্যর্থতার দায় শিকার করে , আগামী দিনে আরও ব্যপক ভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সম্মানিত পাঠকদের কাছে তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় ।
নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক , সংবাদ প্রতিনিধি ও সকল কলাকুশলী বৃন্দ অতীতের ন্যায় ভবিষ্যতেও সম্মানিত পাঠক , বিজ্ঞাপনদাতা ও সমগ্র দেশ বাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।
পত্রিকাটি সম্মানিত পাঠকদের অকুণ্ঠ সমর্থন ও গঠনমূলক পরামর্শ নিয়ে সমাজের দর্পণ হয়ে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বরাবরের মতোই অগ্রণী ভুমিকা রাখছে ।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

0

অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নিয়োগের অবসান ঘটিয়ে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, তিনি অনতিবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
নতুন মহাপরিচালক খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।
খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন ২০১৮ সালে।
এদিকে, নানা সমালোচনার মুখে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
মূলত করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিষয়ে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য-সাবেক এই মহাপরিচালক।
বলা যায়, বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরে ‘শুদ্ধি অভিযান’ চালায় সরকার। নতুন করে ঢেলে সাজানো হয় অধিদপ্তরকে। দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদে বদল আনা হয়। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক এবং সহায়ক ভূমিকা রাখবে।
এরপর বৃহস্পতিবারই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আমিনুলকে সরিয়ে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিঞাকে অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ: ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

0

বেসিক ব্যাংকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক আসিফ আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত কার্যালয়-১এ সংস্থার পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসিফ ছাড়াও আসামি করা হয়েছে মেসার্স ইন্টারলিংক পিএলসি ওইন্টারলিংক সেন্টারের মালিক সাদেকুল হক খান মিল্কি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাজ্জাদুল হক খানকে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে এলসি জালিয়াতির মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করেন।