Home Blog Page 2800

ঈদে বিশেষ ট্রেন বাড়ানো হবে না : রেলমন্ত্রী

0

এবারের ঈদে বিশেষ কোনো ট্রেন বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না।
আজ মঙ্গলবার (২১ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই তা হলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করব না।
তিনি বলেন, ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও সেভাবে ট্রেন চলবে। যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন।
মন্ত্রী বলেন, আমরা যদি বাড়তি ট্রেন যোগ করি তা হলে সেটা বিপরীত হয়ে যাবে। একদিকে বলছি, বাড়ি যাবেন না, অন্যদিকে সুযোগ করে দিচ্ছি, সেই বিপরীতমুখী কাজ করবে না রেল। মহামারী হ্রাস না পাওয়া পর্যন্ত যেভাবে ট্রেন চলছে, সেভাবেই চলবে। কোনো ভাড়াও বাড়ানো হবে না।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৭০৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১০ হাজার ৫১০ জন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি নমুনা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ১৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৮৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৭ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১০ হাজার ৫১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭০৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪১ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৩৯৯ জনে।
গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী সাতজন। এদের মধ্যে ২১ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব সাতজন এবং ৮০ বছরের বেশি বয়সী দুইজন ছিলেন। তাদের ১৫ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, পাঁচজন রাজশাহী বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত রোগী বিবেচনায় এ পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।
বুলেটিনে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা। তিনি বন্যা পরিস্থিতিতে অন্যান্য সতর্কতা মেনে চলতেও দেশবাসীকে পরামর্শ দেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসেবিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৪ কোটি সাড়ে ৪৮ লাখের বেশি। মৃতের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। ৮৯ লাখ ১২ হাজারের মতো রোগী সুস্থ হয়েছেন।

ডেসটিনি চেয়ারম্যান জামিন চাইলেন ভার্চুয়াল আদালতে

0

মানিলন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জামিন আবেদন করেছেন হাইকোর্টের ভার্চুয়াল আদালতে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে আজ মঙ্গলবার (২১ জুলাই) কার্য তালিকাভুক্ত রয়েছে তার জামিন আবেদন।

একই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

২০১৪ সালের ৫ মে এসব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জের করোনা জয়

0

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন করোনা জয় করে কাজে যোগদান করেছেন।

গত ২০ জুন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তার করোনা নেগেটিভ আসলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকেন।

সুস্থ হয়ে গত ১৮ জুলাই তিনি খিলক্ষেত থানায় যোগদান করেছেন।

আজ শুরু জাতীয় মৎস্য সপ্তাহ, কাল মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী

0

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রখে আজ মঙ্গলবার (২১ জুলাই) শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০। চলবে ২৭ জুলাই পর্যন্ত।

এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, ৩০ জুলাই হজ

0

পবিত্র ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ। আজ চাঁদ দেখার খবর পাওয়া গেলে আগামীকাল থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। সে হিসাবে ঈদ হবে আগামী ৩১ জুলাই। আর আজ চাঁদ দেখা না গেলে ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। প্রতি বছর ১০ জিলহজ পালিত হয় পবিত্র ঈদুল আজহা।

এদিকে গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামীকাল বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে।

সে হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি ১৪৪১ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এর সভায় নির্ধারণ হবে পবিত্র ঈদুল আজহার তারিখ। গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭; ফ্যাক্স : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

ভ্যাকসিনের দ্বারপ্রান্তে বিশ্ব

0

সুখবরটা অনুমিতই ছিল, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল বিশ্ব। অবশেষে সেই ঘোষণা দিল ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। গতকাল সোমবার অক্সফোর্ডের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনটি (টিকা) এখন পর্যন্ত সফল। এটি মানবদেহের জন্য নিরাপদ এবং অ্যান্টিবডি তৈরি বা রোগ প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করে তুলতে পারে।

একই দিনে ভ্যাকসিন নিয়ে চীনও সুখবর দিয়েছে। দেশটি জানিয়েছে, তাদের তৈরি একটি ভ্যাকসিনও করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি ও ‘টি-সেল’ তৈরিতে সক্ষম।

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এক হাজার ৭৭ জন স্বেচ্ছাসেবকের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে, বেশির ভাগ স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিনটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এটি ‘টি-সেল’ উৎপন্ন করে। ‘টি-সেল’ হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা, যেটা করোনাভাইরাসকে চিহ্নিত ও প্রতিহত করতে পারে।

ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে গতকাল বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়েছে চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে। সেখানে বলা হয়েছে, এটি প্রয়োগের পর মানুষের শরীরে প্রয়োজনীয় ‘টি-সেল’ তৈরি হতে সর্বোচ্চ ১৪ দিন সময় লাগে। আর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে গড়ে ২৮ দিন।

গবেষকরা বলছেন, ভ্যাকসিনটি প্রয়োগের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তবে সেটা মারাত্মক কিছু নয়। ৭০ শতাংশের হালকা জ্বর ও মাথা ব্যথা হতে পারে। তবে সেটা প্যারাসিটামল দিয়েই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অক্সফোর্ডের এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে ‘সিএইচএডিওএক্স১’ নামের একটি ভাইরাস দিয়ে। এটি ফ্লুজাতীয় ভাইরাসের একটি দুর্বল সংস্করণ। সাধারণত শিম্পাঞ্জি এই ভাইরাসে বেশি সংক্রমিত হয়। তবে ভ্যাকসিন তৈরির জন্য এই ভাইরাসে জিনগত কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে এটি দেখতে অনেকটা করোনাভাইরাসের মতো হয় এবং মানবদেহকে সংক্রমিত করতে না পারে।

ভ্যাকসিনটি উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া অক্সফোর্ডের অধ্যাপক সারাহ গিলবার্ট গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ভ্যাকসিনটি করোনা মহামারি নিয়ন্ত্রণে সক্ষম—এমনটা নিশ্চিত করে বলার আগে অনেক কাজ করতে হবে। তবে প্রাথমিক ফলের ভিত্তিতে বলতে পারি, ভ্যাকসিনটি অনেক অনেক সম্ভাবনাময়।’

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজির অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ভ্যাকসিনটি সম্পর্কে যতটুকু জানা গেছে তা আশার আলো দেখাচ্ছে। তবে এটি এখনো বিশ্বের সব দেশের মানুষের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে কি না, সেই প্রশ্নের সমাধান হয়নি। আমি আশা করব সম্ভব হলে বাংলাদেশে এই ভ্যাকসিনের একটি ট্রায়ালের ব্যবস্থা করার। এটা করতে পারলে আমরা নিশ্চিত হতে পারব, আমাদের দেশের মানুষের শরীরে এই ভ্যাকসিন কিভাবে কতটুকু কার্যকর হবে। কারণ অনেক ভ্যাকসিনই দেশভেদে মানুষের শরীরে বিভিন্ন মাত্রায় কার্যকর হয়।’

জানতে চাইলে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, ‘অক্সফোর্ডের গবেষণালব্ধ বহুল আলোচিত ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ফলাফল ল্যানসেটে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে, যাদের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে, তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নিরাপত্তার পর্যায়টিও ভালোভাবে অতিক্রম করেছে। তবে এখন পরবর্তী ধাপের ফলাফলের অপেক্ষায় আমাদের থাকতে হবে। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক, তবে এখনো চূড়ান্তভাবে বলার মতো পর্যায়ে যায়নি। এ ক্ষেত্রে আরো এক থেকে দেড় মাস সময় লাগতে পারে পরবর্তী ধাপ পার হতে।’

অক্সফোর্ডের ভ্যাকসিনটির নাম ‘এজেডডি-১২২২২’। ভ্যাকসিনটি উৎপাদন ও বাজারজাত করবে ব্রিটিশ ওষুধ কম্পানি অ্যাস্ট্রাজেনেকা। এর প্রি-ক্লিনিক্যাল পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয় গত মার্চে। কয়েকটি বানরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করে সাফল্য পান গবেষকরা। ক্লিনিক্যাল পর্যায়ের প্রথম ধাপও শুরু হয় একই মাসে। পরের মাসে প্রায় এক হাজার ১০০ স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হয় এটি। এরপর গত মাসের শেষ দিকে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় শুরু হয় ক্লিনিক্যাল পর্যায়ের তৃতীয় ধাপ। এই দুই দেশের প্রায় ১০ হাজার মানুষের শরীরে প্রয়োগ করা হয় ‘এজেডডি-১২২২২’।

যুক্তরাজ্য সরকার এরই মধ্যে ১০ কোটি ভ্যাকসিনের জন্য অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে তারা অন্তত দেড় কোটি ভ্যাকসিন তৈরি করবে। আরো দেড় কোটি তৈরি করবে আগামী জানুয়ারির মধ্যে।

বাংলাদেশের স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান গতকাল দুপুরে সচিবালয়ে এক সভা শেষে গণমাধ্যমকে বলেন, ‘প্রটোকল অনুযায়ী অক্সফোর্ডের এই টিকা সফল হলে বাংলাদেশের মতো দেশগুলো বিনা মূল্যেই তা পাওয়ার কথা। আমাদের জায়গা থেকে আমরা সেই লক্ষ্যে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছি।’

একটি ভ্যাকসিন সাধারণত সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা গড়ে তোলে। আর ভ্যাকসিন তৈরিতে মূলত অ্যান্টিজেন (সংশ্লিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়ার অংশ) ব্যবহার করা হয়। একটি ভ্যাকসিন বিশেষ ধরনের নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থও সরবরাহ করে, যেন সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে শরীর একটা প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারে। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, এটি মানবদেহের জন্য নিরাপদ কি না। কারণ একটি ভ্যাকসিন কোটি কোটি সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করা হয়।

চূড়ান্ত অনুমোদনের আগে একটি ভ্যাকসিনের সাধারণত দুই ধরনের পরীক্ষা হয়ে থাকে। একটি প্রি-ক্লিনিক্যাল, আরেকটি ক্লিনিক্যাল। প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে ভ্যাকসিনটি মানুষের পরিবর্তে অন্য প্রাণীর শরীরে প্রয়োগ করা হয়। এই পর্যায়ে দেখা হয়, ভ্যাকসিনটি সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারে কি না। এতে সাফল্য মিললে শুরু হয় ক্লিনিক্যাল পর্যায়, অর্থাৎ মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

ক্লিনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে এটি অল্পসংখ্যক মানুষের শরীরে প্রয়োগ করা হয়। এ ক্ষেত্রে গবেষকরা জানার চেষ্টা করেন, এটি মানবদেহের জন্য নিরাপদ কি না এবং সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে কতটুকু কার্যকর। দ্বিতীয় ধাপে এটি প্রয়োগ করা হয় কয়েক শ মানুষের শরীরে। এই ধাপে গবেষকরা বোঝার চেষ্টা করেন, এই টিকা কী মাত্রায় মানুষের শরীরে প্রয়োগ করতে হবে। এরপর তৃতীয় ধাপে টিকা প্রয়োগ করা হয় হাজার হাজার মানুষের শরীরে। এই ধাপে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও কার্যকারিতাসহ অন্যান্য বিষয় যাচাই করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হালনাগাদ (ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, করোনার ভ্যাকসিন উদ্ভাবনে ১৭০টির বেশি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে আছে ১৪০টি। ক্লিনিক্যাল পর্যায়ের প্রথম ধাপে রয়েছে ১৯টি। দ্বিতীয় ধাপে রয়েছে ১১টি। আর তিনটি ভ্যাকসিন রয়েছে তৃতীয় ধাপে। সাধারণত তৃতীয় ধাপ সম্পন্নের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললে একটি ভ্যাকসিন বাজারে ছাড়া হয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, তৃতীয় বা চূড়ান্ত ধাপে থাকা তিনটি ভ্যাকসিনের মধ্যে এগিয়ে রয়েছে ‘এজেডডি-১২২২২’। বাকি দুটি হলো চীনের ক্যান সিনো বায়োলজিকসের ‘এডি৫-এনকভ’ এবং মার্কিন প্রতিষ্ঠান মডার্নার ‘এমআরএনএ-১২৭৩’। এর মধ্যে ‘এডি৫-এনকভ’ ভ্যাকসিনটি চীনের সেনাবাহিনীতে প্রয়োগের জন্য বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে।

চীনের সাফল্য : ভ্যাকসিনটি পরীক্ষা চালিয়েছে জিয়াংসু প্রভিনশিয়াল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তাদের গবেষণা প্রতিবেদনও গতকাল ছাপা হয় ল্যানসেট সাময়িকীতে। সেখানে বলা হয়েছে, পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবককে দুটি দলে ভাগ করে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। একটি দলের সদস্যদের দেহে অধিক মাত্রায় ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। আরেকটি দলের সদস্যদের দেওয়া হয় কম মাত্রায়। কিন্তু উভয় দলের স্বেচ্ছাসেবকদের দেহেই অ্যান্টিবডি ও ‘টি-সেল’ তৈরি হয়। গবেষণাপত্রে বলা হয়েছে, এই ভ্যাকসিন মানবদেহের ফ্লুজাতীয় দুর্বল একটি ভাইরাস দিয়ে তৈরি করা হয়েছে। এই ভ্যাকসিনেও হালকা জ্বর ও মাথা ব্যাথা ছাড়া আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।

যেকোনো টিকা বাজারজাত করা দীর্ঘ সময়ের ব্যাপার। কয়েক দশকও লেগে যেতে পারে। যেমন কয়েক দশকের চেষ্টার পর এইচআইভির ভ্যাকসিন এখন তৃতীয় ধাপে রয়েছে। ইতিহাসে সবচয়ে কম সময়ে অনুমোদন পেয়েছে মাম্পসের (পনসিকা) টিকা; চার বছরের মাথায়। তবে অনেকেই বিশ্বাস করে, উন্নত প্রযুক্তি, বিপুল অর্থ বিনিয়োগ এবং ব্যাপক গুরুত্ব পাওয়ায় ১২ থেকে ১৮ মাসের মধ্যেই করোনার টিকা বাজারে আনা সম্ভব। আর সেই সম্ভাবনাকে এবার অনেকটাই বাস্তবিক করে তুলল অক্সফোর্ড।

মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই

0

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে।

সে হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সংসদ ভবন এলাকাসহ মিরপুরে গ্যাস থাকবে না আজ

0

আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকাসহ, আশপাশের এলাকা ও প্রায় পুরো মিরপুরে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এলাকাগুলো হচ্ছে সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শ্যাওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর ১০ থেকে মনিপুরীপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে। এসব এলাকার আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

করোনা ঠেকাতে অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর

0

করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের জন্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে গবেষণা চালিয়ে যাচ্ছে আজ সেই পরীক্ষার প্রথম ফলাফল প্রকাশ করা হয়েছে। ভ্যাকসিনটি নিরাপদ ও রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে ভ্যাকসিনটির প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রায় ১,০৭৭ মানুষের ওপর পরীক্ষার পর দেখা গেছে, এই টিকার ইনজেকশন তাদের শরীরে অ্যান্টিবডি এবং হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকা তৈরি করে, যা শরীরের ভেতর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। একে একটি বড় রকমের প্রতিশ্রুতিশীল আবিষ্কার হিসেবে বর্ণনা করা হচ্ছে। তবে এটি পুরোপুরি সুরক্ষা দিতে পারবে কি-না, তা বলার সময় এখনও আসেনি। এ নিয়ে ব্যাপক আকারে পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে।
বিজ্ঞানীদের দাবি, তাঁদের তৈরি টিকা চ্যাডস্ক-১ এনকোভ-১৯ নিরাপদ এবং করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। চ্যাডক্স-১ এর তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগও চলছে। এই পর্বে সফল হলেই সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন পাবে অক্সফোর্ডের এই টিকা।

গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, অক্সফোর্ডের তৈরি টিকার ফল নিয়ে। বিজ্ঞানী-গবেষকেরাও অপেক্ষায় ছিলেন। প্রথম ও দ্বিতীয় ধাপে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল আশানুরূপ— এমন গুঞ্জন ছড়িয়েছিল এবং চিকিৎসাবিজ্ঞান মহলে আশাও বাড়ছিল। অবশেষে সোমবার ব্রিটিশ পত্রিকা ‘দ্য ল্যানসেট’-এ তার ফলাফল প্রকাশিত হতেই সেই আশা আরও বেড়ে গিয়েছে। অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলে স্পষ্ট, এই টিকা শুধুমাত্র করোনার রুখে দিতে পারবে তাই নয়, এটি সম্পূর্ণ নিরাপদ।

ক্লিনিক্যাল ট্রায়ালের গবেষণাপত্রে অক্সফোর্ডের বিজ্ঞানীরা লিখেছেন, ‘‘চ্যাডক্স-১ এনকোভ-১৯ তেমন বড় কোনও পাশ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করেনি। তৈরি করেছে অ্যান্টিবডি এবং টি-সেলস। অ্যান্টিবডির কাজ হল, কোনও ভাইরাসের সংক্রমণ হলে তার বিরুদ্ধে লড়াই করা। আর টি-সেলস অনেকটা ‘মেমরি চিপ’-এর মতো। অর্থাৎ টিকা প্রয়োগ করলে ওই ভাইরাসের সমস্ত বৈশিষ্ট্য টি-সেলস শরীরে ধরে রাখে। ভবিষ্যতে কখনও ফের সেই ভাইরাসের সংস্পর্শে এলে ওই টি-সেলস ফের সক্রিয় হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে লড়াই করে ভাইরাসকে প্রতিহত করে। টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডি শরীরে দীর্ঘ দিন না থাকলেও টি-সেলস অনেক বছর ধরে শরীরে থেকে যায়।

গবেষণাপত্রের নেতৃত্বে থাকা বিজ্ঞানী অ্যান্ড্রু পোলার্ড লিখেছেন, ‘‘আমরা আশা করি যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, তা ওই ভাইরাসকে মনে রাখবে, যাতে এই টিকা সাধারণ মানুষকে বহু দিন সুরক্ষা দেয়।’’ অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, এই পরীক্ষামূলক প্রয়োগে সবচেয়ে ভাল প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে ১০ জন স্বেচ্ছাসেবকের একটি দলের মধ্যে, যাঁদের দু’টি ডোজ প্রয়োগ করা হয়েছিল। তাই দু’টি ডোজই কৌশলগত ভাবে বেশি কার্যকরী বলে মনে করেন অ্যান্ড্রু পোলার্ড।

অত্যন্ত দ্রুততার সঙ্গে এই টিকা তৈরির কাজ হয়েছে বলে আগেই জানিয়েছিলেন অক্সফোর্ডের বিজ্ঞানী দলের নেতৃত্বে থাকা সারা গিলবার্ট। তিনি বলেছিলেন, কার্যত ছ’বছরের কাজকে ছ’মাসে শেষ করার জন্য রাত-দিন এক করে ফেলেছেন তাঁরা। এই প্রতিষেধকের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল একসঙ্গে হয়েছে। তার ফলেও যে উল্লেখযোগ্য সাড়া মিলেছে, সে কথাও জানিয়েছিলেন তিনি। ‘দ্য ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত ফলাফলেও তাঁর সেই কথারই পুনরাবৃত্তি।

অন্য দিকে চ্যাডক্স-১ এর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। ব্রিটেন ছাড়াও আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে এই প্রতিষেধক। সেই প্রক্রিয়াও শেষের পথে। তৃতীয় ধাপের এই পরীক্ষার ফল পাওয়ার পর তা বিশ্লেষণ করেই সাধারণ মানুষের উপর প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞানীদের অনুমান, আগামী দু’-তিন মাসের মধ্যেই সব পদ্ধতিগত প্রক্রিয়া শেষ করে সাধারণ মানুষের উপর প্রয়োগ করতে সক্ষম হবে অক্সফোর্ডের এই টিকা।

এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশের পর ‘দ্য ল্যানসেট’-এর প্রধান সম্পাদক রিচার্ড হর্টন অক্সফোর্ডের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, এই ফল অত্যন্ত আশাপ্রদ। তিনিও লিখেছেন, এই টিকা নিরাপদ, সহনশীল ও ইমিউনিটি বাড়াতে সক্ষম।