Home Blog Page 2801

সাহাবুদ্দিন হাসপাতালের এমডি ফয়সাল গ্রেফতার

0

সাহাবুদ্দিন হাসপাতাল মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলাম (৩৪) রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ সোমবার তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল সাহাব উদ্দিন মেডিকেলে কলেজ হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে।

এর আগে র‌্যাব রাজধানীর গুলশান থানায় রাতে ফয়সালসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করে। মামলাটি করেন র‍্যাব ১ এর নায়েব সুবেদার ফজলুল বারী। মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল রোববার সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় দুই কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসনাত, কর্মকর্তা সাহরিজ কবির সাদিকে আটক করা হয়।

অভিযান শেষে র‌্যাব জানায়, করোনাভাইরাস পরীক্ষায় সরকার কর্তৃক র‌্যাপিড টেস্টের অনুমোদন না থাকলেও তারা সেটা করেছে। পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দিয়েছে। করোনাভাইরাস নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি করেছে।হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ এক বছর আগে উত্তীর্ণ হওয়ার পর তা নবায়ন করা হয়নি বলেও র‌্যাবের অভিযোগ। এছাড়া হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ১০ বছর আগে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী-ওষুধ পাওয়া গেছে।

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ছাড়াল

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ছাড়াল। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০। এর মধ্যে ৬ লাখ ১৩ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯। মৃত্যু হয়েছে এক লাখ ৪৩ হাজার ৮৩৪ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২১ হাজার ৬৪৫। এর মধ্যে ৮০ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে।

ভারতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫৪ হাজার ৯১৭। এর মধ্যে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৬৯৩। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।

আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো, পৃথিবীতে এমন কেউ নাই

0

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (১৪ জুলাই) এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে, জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট। তাকে নিয়ে কেউ কাজ করবে না।

এর প্রতিবাদে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করেছেন। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। সংবাদ সম্মেলনে ডিপজল বলেন, ‘আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।’

মিশা ও জায়েদ শিল্পী সমিতির জন্যই কাজ করেছেন উল্লেখ করে ডিপজল বলেন, ‘অরা (মিশা-জায়েদ) তো কোনো দলাদলি করে নাই, অরা তো না জাতীয় পার্টি না, বিএনপি, না প্রযোজক সমিতি না শিল্পী সমিতি- অরা তো কাজ করছে শিল্পীদের নিয়া। অরা কোথায় আছে কী করছে না করছে, সেসব দেখছে। শিল্পীরা কী খাচ্ছে না খাচ্ছে, অদের দায়িত্ব এইটা। অরা পুরণ করছে আমার মনে হয়। কী করছে?’ এসময় সকলে সমস্বরে বলে ওঠেন করছে।

ডিপজল বলেন, ‘আগামীতেও করবে। এই যে সামনে একটা ঈদ। এই ঈদে লড়চড়া কইরা সরায়ে দিলো যাতে আপনাদের পাশে থাকতে না পারে। সরকারের থাক থেকে শিল্পীদের জন্য টাকা আসবে। মোটামুটি ৯৮ পার্সেন্ট কমপ্লিট। এইটারে একটু খোঁচাখুঁচি কইরা বন্ধ কইরা দেওয়ার চেষ্টা করলো আর কি।’

চাচ্চু খ্যাত এই অভিনেতা বলেন, আমি সুস্থ থাকলে কোনো শিল্পী না খেয়ে থাকবে না। অনন্ত জলিল ৫ লাখ টাকা দিলেন। কাঞ্চন ভাই দিলো। এরপর যা লাগবো আমি তো আছি। যখন যা লাগবো আমি তো দিমুই। কোনো চিন্তা নাই। আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।

সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ শিল্পীরা।

লন্ডনে শুটিং করতে গিয়ে যোগব্যায়ামে ব্যস্ত মৌনী

0

শুটিং করতে গত সপ্তাহেই দুবাই থেকে লন্ডন পৌঁছেছেন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। চার মাস দুবাইতেই আটকে ছিলেন তিনি। আটকে থাকার পর সেখান থেকেই সোজা লন্ডনের উদ্দেশ্যে উড়ে গেছেন মৌনী।

লন্ডনে গিয়ে করোনাকে দূরে রাখতে যোগ ব্যায়ামের ওপরই ভরসা রেখেছেন মৌনী। সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই বাঙালি নায়িকা। যেখানে যোগের নানারকম পোজে ছবি তুলেছেন তিনি।

এদিকে, ১৪ দিনের সম্পূর্ন কোয়ারেন্টিন নিয়ম না মেনে কিভাবে পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছেন মৌনী, সেই নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। এই নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেননি তিনি।

নিউ নর্মালের সঙ্গে সমঝোতা করার প্রস্তুতি শুরু করেছেন মৌনী। হিন্দুস্তান টাইমসকে তিনি জানিয়েছেন, লড়াইয়ের জন্য তৈরি তবে শুটিংয়ের মজাটা একটু কমে যাবে। ট্রাভেল করাটাও এখন বড় চ্যালেঞ্জ জানিয়েছেন মৌনী। লকডাউনের পর প্রথমবার বিমানে চেপেই তা ভালোই বুঝেছেন তিনি।

শাহরুখের বাড়ি প্লাস্টিকে মুড়ে ফেলা হলো

0

করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার গোটা বাংলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ খান। কভিড ১৯-এর সংক্রমণ থেকে বাঁচতেই বাংলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন কিং খান। শাহরুখের বাংলোর ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর হইচই শুরু হয়েছে।

প্রসঙ্গত মান্নাতে এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শাহরুখ খান। আরিয়ান খান থেকে সুহানা খান, আব্রাম খান এবং গৌরী খানের সঙ্গে রয়েছেন শাহরুখ। পরিবারকে যাতে কোনওভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেন শাহরুখ।

এদিকে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্য। অমিতাভ এবং অভিষেক সমক্রমিত হওয়ায় গত শনিবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাড়িতে থেকেই ঐশ্বরিয়া এবং আরাধ্যার চিকিতসা করানো হবে বলে জানান অভিষেক।

তবে করোনায় সমক্রমিত হওয়ার পর সম্প্রতি নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বরিয়া এবং আরাধ্যকে। জানা যায়, ঐশ্বরিয়ার শ্বাসকষ্ট দেখা দেওয়াতেই তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএমসির পক্ষ থেকে জানানো হয় ওই তথ্য। তবে বচ্চন পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। জিনিউজ

বিশ্বকাপ পেছানোয় সবচেয়ে বড় লাভ হলো ভারতের

0

অনুমিতভাবেই পিছিয়ে গেল এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই আসর এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘোষণায় বড় লাভ হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। কারণ করোনার কারণে এবছরের আইপিএল এখনো তারা আয়োজন করতে পারেনি। বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আইপিএলের জন্য দরজা খুলে গেল। ওই ফাঁকা সময়টিতে তারা এখন হাজার কোটি টাকার এই টুর্নামেন্ট আয়োজন করতে পারে।

রেভিনিউ নিয়ে গত কয়েকমাস ধরে আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আইসিসির সদ্য বিদায়ী সভাপতি শশাঙ্ক মনোহর শক্ত হাতে ভারতের দাদাগিরি প্রতিহত করতেন। এর মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের দ্বন্দ্ব চরমে ওঠে। বিসিসিআই চাইছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি যেন পিছিয়ে দেয়। কারণ আইপিএল বাতিল হয়ে গেলে বিসিসিআইয়ের হাজার কোটি টাকা ক্ষতি হবে। আইসিসি সিদ্ধান্ত নিতে দেরি করায় বিসিসিআইয়ের কর্মকর্তারা ক্ষোভও প্রকাশ করেছিলেন।

অন্যদিকে বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া চাইছিল চলতি বছরের শেষে ভারত যেন তাদের দেশে সফরে যায়। ভারতের মতো দল গেলে তাদের বিপুল পরিমাণ আয় হবে, যা দিয়ে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। ভারত শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করেছে। তবে তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল যে, তাদের পক্ষে এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। এসব বিষয় মিলিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দাবি করেছেন, বিশ্বকাপ পেছানোর পেছনে কলকাঠি নেড়েছে ভারত।

দিন দুয়েক আগেই খবর বেরিয়েছিল যে, এবারর আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আয়েজনে সবুজ সংকেত দিয়েছে ভারত। কারণ ভারতে এখন করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। আরব আমিরাত কর্তৃপক্ষ আইপিএলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ভারত এখন বিশ্বকাপের ফাঁকা উইন্ডোতে আইপিএল আয়োজন করতে পারে। এতে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আর্থিক ধাক্কা থেকে রেহাই পাবে। আর ভারতকে আতিথ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পিছিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

0

সকল জল্পনার অবসান ঘটিয়ে পিছিয়ে গেল এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ সোমবার আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে তা শেষ পর্যন্ত পিছিয়েই গেল। ক্রিকেট অস্ট্রেলিয়াই এই টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতি জানানোয় এই স্থগিতাদেশ অনুমিতই ছিল।

আজকের সভায় করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসির বড় ইভেন্টগুলোর সূচি নতুন করে ঠিক করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে। ফাইনালের সম্ভাব্য তারিখ ২০২১ সালের ১৪ নভেম্বর। এরপর পরের বছর একই সময় ভারতে অনুষ্ঠিত হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর।

ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওই বছর অক্টোবর নভেম্বরে। ওই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ নভেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোয় সবচেয়ে বড় লাভবান হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ ওই সময়ে তারা আইপিএল আয়োজন করতে পারবে।

পাকিস্তানের নতুন হাইকমিশনার রুহুল আলম সিদ্দিক

0

সরকার বর্তমানে পর্তুগালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিককে পাকিস্তানের হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণলয়ের সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।

রুহুল আলম ১১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সিঙ্গাপুর, বার্লিন, নয়া দিল্লি ও করাচিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি অস্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও ব্যাবসা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে রুহুল আলম সিদ্দিক বিবাহিত।

জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই

0

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে।

সে হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, সপ্তাহে দুই দিন লকডাউন পশ্চিমবঙ্গে

0

গত কয়েকদিন ধরেই প্রতিদিনই প্রায় দু’হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। এমন পরিস্থিতিতে গবেষকদের ধারণা করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে রাজ্যে। আর সোমবার মমতা ব্যানার্জির সরকার জানিয়েছে, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ জানান, এবার রাজ্যবাসীকে আরো বেশি সতর্কতা নিতে হবে। পরিস্থিতি মোকাবেলায় চলতি সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে ২ দিন লকডাউন থাকবে।

চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন করা হবে। আগামী সপ্তাহে বুধবার পুরো লকডাউনের কথা ঘোষণা করেন আলাপন। তিনি আরো জানান, প্রত্যেক সপ্তাহের শুরুতেই উচ্চপর্যায়ের কমিটি বৈঠক করে ঠিক করবে; সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট কোনো দু’দিনে লকডাউন হবে এমন নয়।