Home Blog Page 2804

এফডিসিতে টানটান উত্তেজনা, পুলিশ মোতায়েন

0

চিত্রনায়ক জায়েদ খানকে বয়কটের প্রতিবাদে আজ শিল্পী সমিতির সংবাদ সম্মেলন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) বিকেল সাড়ে ৪ টায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনস্থলের নিকট অবস্থান নিয়েছেন ১৮৪ জন সদস্যপদ বঞ্চিত শিল্পী।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও সভাপতি মিশা সওদাগরের পদত্যাগ চেয়ে রবিবার সকালে রাস্তায় নামেন সদস্যপদ হারানো শিল্পীরা।

অন্যদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও সভাপতি মিশা সওদাগরের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে চত্বরে টানটান উত্তেজনা বিরাজ করছেন। নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ১১টার দিকে শতাধিক সদস্যপদ হারানো শিল্পী বিএফডিসির গেটের সামনে মানববন্ধন করেন। যে নেতারা শিল্পীদের সম্মান করেন না, তাঁদের পদত্যাগ চান বলে স্লোগান তোলেন তাঁরা। পাশাপাশি ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিও জানান।

বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও তাঁরা এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে অবস্থান করছিলেন।

গত ১৫ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দেয় চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এ বিষয়ে শিল্পী সমিতির আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা আজ বিকেলে।

কিছুতেই করোনা পরীক্ষা করাবেন না রেখা

0

কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না রেখা! প্রবীণ বলিউড অভিনেত্রীর এমন কাণ্ডে হতবাক মুম্বাই পুরসভা। অবশেষে মাঠে নামতে হলো মুম্বাইয়ের মেয়রকে। রেখার কাণ্ড দেখে মেয়র কিশোরী পেড়নেকর স্বয়ং অভিনেত্রীকে আবেদন জানিয়েছেন যে, চিন্তার বিষয়, আপনি প্লিজ সোয়াব টেস্ট করান!

অভিনেত্রী রেখার বান্দ্রার ‘সি স্প্রিংস’ বাংলোর নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হওয়ায় গত রবিবারই গোটা এলাকা সিল করে দিয়েছে মুম্বাই পুরসভা। তার দিন দুয়েক পরে আবার অভিনেত্রীর বাড়ির আরও দুই গৃহ পরিচারকের শরীরে মিলেছে মারণ ভাইরাসের উপস্থিতি।

বর্তমানে রেখার বাংলোর মোট ৪জন কর্মী করোনা আক্রান্ত। প্রত্যেকেই চিকিৎসাধীন। স্বাভাবিকবশতই কভিড টেস্ট করানোর কথা অভিনেত্রীর। কিন্তু, প্রবীণ অভিনেত্রী নাছোড়বান্দা! কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না। তাঁর দাবি, আমার শরীরে কোনও অসুবিধে হচ্ছে না। তাই করোনা পরীক্ষা করাতে চাইছি না এক্ষুণি।

তবে অনেক করোনা আক্রান্তই তো উপসর্গহীন। কারও বা আবার মৃদু উপসর্গ ফুটে উঠছে রিপোর্ট পজিটিভ আসার দিন কয়েক পর। অতঃপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছুটতে হচ্ছে। তাই রেখার এই কভিড টেস্ট থেকে পালিয়ে বেড়ানোর বিষয়টি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মুম্বাই পুরসভার কাছে।

জানা গেছে, এবার নাকি রেখাকে সোয়াব টেস্টের জন্য রাজি করাতে মেয়র নিজেই নেমে পড়েছেন ময়দানে!

উল্লেখ্য, গত সপ্তাহে ৪ কর্মী করোনা পজিটিভ হলেও মুম্বাই পুরকর্মীদের তিনি বাংলোয় ঢুকতেই দেননি স্যানিটাইজেশনের জন্য। ঘটনায় হতবাক হয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা! গত দু’দশক ধরেই অভিনেত্রী রেখা ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন।

খুব ঘনিষ্ঠ কেউ না হলে ইন্ডাস্ট্রির হাইপ্রোফাইল পার্টি কিংবা অনুষ্ঠানেও পা রাখেন না! তবে এই মারাত্মক করোনা আবহেও যে অভিনেত্রী এরকম একটা পদক্ষেপ করবেন! তা বোধহয় কেউ কল্পনাও করেননি! চারদিকে যখন এমন করোনা আবহ, তখন এই পরিস্থিতিতেও তাঁর মতো একজন কিংবদন্তি অভিনেত্রী কী করে একাজ করতে পারেন?

দুর্যোগ মোকাবেলায় বেশি করে গাছ লাগাতে হবে : কৃষিমন্ত্রী

0

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

তিনি বলেছেন, বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বৈশ্বিক উঞ্ষতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এ ঝুঁকি আরো বেড়েছে। সে জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থে সবুজ-শ্যামল রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

কৃষিমন্ত্রী রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষ্য বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ বছরও তিনি সবাইকে দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। পরে মন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে একটি গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

করোনা উদ্ভুত পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে করোনা মহামারি মহাদুর্যোগ হিসেবে এসেছে। ধনী-গরিব-নির্বিশেষে সব দেশে মহাসংকট তৈরি করেছে। এটি মোকাবেলায় এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শিতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করে অত্যন্ত সফলভাবে এ সংকট মোকাবেলা করে যাচ্ছেন। এর ফলে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেকটা ভালো অবস্থায় আছে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্য সারা দেশে তিন লাখ বৃক্ষ রোপণ করবে। এ সময় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানসহ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ৫৯০ বার জিন পরিবর্তন করেছে করোনা : বিসিএসআইআর

0

বাংলাদেশে মহামারী করোনাভাইরাস ৫৯০ বার জিন পরিবর্তন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

আজ রবিবার বিসিএসআইআর কর্তৃক গৃহীত করোনাভাইরাসের ৩০০ নমুনার জিনোম সিকোয়েন্সিং প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ১৭১টি কেসের সিকোয়েন্স বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। ভাইরাসটি প্রোটিন লেভেলে ২৭৩ বার মিউটেশন করেছে এবং ৩৮টি স্পাইক পরিবর্তন করেছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠনাটি ২২২টি জিনোম সিকোয়েন্সের তথ্য বিশ্লেষণ করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

বাংলাদেশে সংক্রমণের প্রধান কারণ ডি৬১৪জি করোনাভাইরাস বলেও শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। ভাইরাসটি মানুষের শরীরের উপকারি ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করে দেয়।

বিসিএসআইআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ৬৭ হাজার ৫২৪ এর বেশি করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স ডাটা বিশ্বজুড়ে গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (গ্যাসএইড)-তে প্রকাশ করেছেন। এরমধ্যে বাংলাদেশ থেকে ১৭৩টি করোনা ভাইরাসের জীবনরহস্য তথ্য পাঠানো হয়েছে। এগুলো থেকে বোঝা যায় যে, বাংলাদেশের করোনাভাইরাসটি ইতালির ভাইরাসটির সঙ্গে বেশি নিবিড়।

পরিষদের জিনোমিক রিচার্স ল্যাবরেটরি ইনচার্জ ও গৃহীত প্রকল্পের পরিচালক মো. সেলিম খান বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসে ইতোমধ্যে তার জিনেমিক লেভেলে ৫৯০টি ও প্রোটিন লেভেলে ২৭৩টির অধিক পরিবর্তন ঘটিয়েছে। অর্থাৎ সবগুলো জিন পরিবর্তন হলেও সবগুলো প্রোটিন পরিবর্তন হয়নি, যা ফুসফুসে একটি ভূমিকা রাখছে। ফলে সেকেন্ডারি লেভেলে সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে। পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে, নতুন নতুন অস্বাভাবিক সব জিন আমাদের সামনে আসছে, যা গবেষণার ক্ষেত্রকে আরও বিস্তৃত করছে।

রিজেন্টের এমডি মাসুদের ভায়রাসহ দুজন কারাগারে

0

মাদক আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার প্রাইভেটকার চালক মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালত কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে একদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গত শুক্রবার দুপুরে তাদের দুজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াস ও তার গাড়িচালক মাহমুদুল হাসানকে আটক করে র‌্যাব-১। এ সময় গিয়াসের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ অ্যাভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা এবং রিদম ট্রেডিংয়ের নামে ডাচ-বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই পাওয়া যায়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২৯-৫০১৫) তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও দুই হাজার ১২০ পিস ইয়াবা পাওয়ায় চালক মাহমুদুল হাসানকে আটক করা হয়।পরে রাতে র‌্যাব-১-এর কর্মকর্তা সুবেদার কিরণ চন্দ্র সরকার বাদী হয়ে মাদক আইনে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

সাহাবউদ্দিন মেডিক্যালের ওটিতে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী

0

অনুমতি না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে সাহাবউদ্দিন মেডিক্যালে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে সাহাবউদ্দিন মেডিক্যালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোউত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার রয়েছে। আমরা একটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব পেয়েছি। এগুলোর একটির ২০০৯ সালে, দুটি ২০১১ সালে এবং একটি ২০২০ সালের এপ্রিলে মেয়াদোত্তীর্ণ হয়। এসব টিউব সাধারণত অপারেশনে অ্যানেসথেশিয়া দেওয়ার সময় রোগীর শ্বাসনালিতে ঢোকানো হয়।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব ব্যবহারে রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে অনেক সময় রোগীর মৃত্যুও হতে পারে।

এর আগে রবিবার (১৯ জুলাই) বিকেলে হাসপাতালটিতে অভিযান শুরু করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি এখনো চলছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মিরপুর ও উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে র‌্যাব দেখতে পায়, করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিত রিজেন্টের উত্তরা শাখা। অভিযানে অসংখ্য ভুয়া করোনা রিপোর্টসহ নানা নথি জব্দ করা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে অতিরিক্ত বিলসহ নানা অভিযোগেরও সত্যতা মেলে।

চীনের করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন

0

করোনাভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। ফলে এ ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে যাচ্ছে।
আজ রবিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছন বিএমআরসি পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান।
তিনি বলেন, চীনের তৈরি করা ভ্যাকসিনের পরীক্ষা বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল দেশটি। এ বিষয়ে গঠিত জাতীয় কমিটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
ডা. মাহমুদ-উজ-জাহান জানান, প্রাথমিকভাবে সরকারি সাত-আটটি কোভিড হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করার কথা রয়েছে।

ফের স্বাস্থ‌্য অধিদপ্তরে দুদকের অভিযান

0

পাঁচ দিনের ব‌্যবধানে ফের স্বাস্থ‌্য অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধান টিম প্রধান মো. আবু বকর সিদ্দীকের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছে।
আজ রোববার (২৯ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে অভিযান শুরু হয়।
এর আগে গত ১৫ জুলাই স্বাস্থ‌্য অধিদপ্তরে অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতাল সম্পর্কিত কিছু নথি জব্দ করে দুদক।

‘ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য অপরিহার্য’

0

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ছাত্র-ছাত্রীদের জন্য অপরিহার্য। ইন্টারনেট খরচ নয় এটা শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ।
তিনি ডিজিটাল অবকাঠামোর বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে মেধাভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা কাজে লাগাতে তরুণ শিক্ষার্থীদেরকে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
শনিবার রাতে ডিজিটাল প্লাটফর্মে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ আয়োজিত স্টার্টআপ অপরচুনিটিস ইন আইসিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে থাকা কৃষিভিত্তিক একটা দেশ ডিজিটাল করাটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ প্রযুক্তিতে শত শত বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত এগারো বছরের বাংলাদেশ বিশ্বের দৃষ্টান্ত স্থাপনকারি দেশ হিসেবে গৌরব অর্জন করেছে।
তিনি মোবাইল ফিন্যান্সিয়াল সেবায় বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয়তম উল্লেখ করে বলেন জনগণের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সেবা ডিজিটাল করা হয়েছে। ২০০৮ সালে বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের কথা বলেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডিজিটাল শিল্প বিপ্লবের কথা বলেছে ২০১৬ সালে।
ইংল্যান্ড আমাদের এক বছর পর, ভারত ২০১৪ সালে, মালদ্বীপ ২০১৫ সালে তাদের দেশকে ডিজিটাল ঘোাষণা করেছে এবং পাকিস্তান ২০১৯ সালের ডিসেম্বরে ডিজিটাল পাকিস্তান ঘোষণা করেছে।

ডিএসসিসির ৭ কর্মী কর্মচ্যুত

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ/দপ্তরে কর্মরত পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৬ জুলাই ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতজনকে কর্মচ্যুত করা হয়।

এরা হলেন, পরিচ্ছন্নতাকর্মী উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তারা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মীদের বয়স ইতিমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে কর্মচ্যুত করা হলো।

জনস্বার্থ জারিকৃত এই অফিস আদেশ ১৭ জুলাই ২০২০ তারিখ হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বিদায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরণের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।