Home Blog Page 2809

করোনার অজুহাতে কোরবানির বিধান শিথিল করা যাবে না

0

ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হজরত ইবরাহিম (আ.)-এর মাধ্যমে পবিত্র কোরবানি মুসলিম উম্মাহর ওপর ওয়াজিব করা হয়েছে। কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার ন্যূনতম সুযোগ নেই। করোনার অজুহাতে কোরবানির বিধান কোনো অবস্থাতেই শিথিল হতে পারে না। সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানি আদায় করতে হবে।

আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুৎবাপূর্ব বয়ানে পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হজরত ইবরাহিম (আ.)-এর মাধ্যমে পৃথিবীতে কোরবানি এসেছে। কিয়ামত পর্যন্ত এ কোরবানি চলমান থাকবে ইনশাআল্লাহ। পেশ ইমাম বলেন, আল্লাহ পাক মুসলিম উম্মাহর জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। করোনার অজুহাতে কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রবেশপথে সকাল থেকেই জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে অংশ নেন বহুসংখ্যক মুসল্লি। রাজধানীর অন্যান্য মসজিদেও মুসল্লির সংখ্যা বেড়েছে।

আমার মতো অবস্থার কারণেই সুশান্ত আত্মহত্যা করেছে : হিরো আলম

0

মানুষ কেন আত্মহত্যা করে, আপনারা জানেন কয়দিন আগেই বলিউড অভিনেতা সুশান্ত আত্মহত্যা করেছে। কেন করেছে? কারণ ওকে একের পর এক ছবি থেকে বাদ দিছে। মানুষজন তাকে নানা ভাবে কষ্ট দিছে। এই যে আমাকে অনন্ত জলিল সিনেমা থেকে বাদ দিছে, এর আগে আমাকে পাত্তা দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আমার পেছনে মানুষজন লেগে আছে। ক’দিন পরপর মানুষজন আমার পেছনে লাগে। আমাকে কত অপমান করে কথা বলে। এমন কারণে সুশান্ত আত্মহত্যা করেছে। আসলে মানুষ তো সহ্য করতে পারে না এসব।

কথাগুলো বলছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে এসে এসব কথা বলছিলেন। বলছিলেন, আমি অনেক লাঞ্ছনা সহ্য করেছি। আমি অবশ্য এসব কারণে আত্মহত্যা করবো না। আত্মহত্যা মহাপাপ। সেই পাপের ভাগীদার আমি হবো না। আমিও দেখায়ে দিতে চাই- আমিও পারি। শুধু অনন্ত জলিল একাই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তা না আমিও পারি। আমি দেখায়ে দিবো। সামনে দুইটা বড় মুভির ঘোষণা দিবো।

অনন্ত জলিল হিরো আলমকে সিনেমা থেকে বাদ প্রসঙ্গে বলেন, ‘আমি হিরো আলমকে নিয়ে কোনও সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরৎ নিবনা! সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলম কে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। এবং রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে সিনেমার না বানানোর।’

তিনি বলেন, ‘সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয় গুলোর জন্য । দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে , প্রতিটি সংগঠনই আমাকে সন্মনের চোখে দেখে। তাই এই সন্মন রক্ষার্থে , বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাইন না।’

হিরো আলম শুক্রবার ফেসবুকে বলেন, অনন্ত জলিল আমাকে অপমান করেছে। এটা মোটেও ঠিক করেননি। কাল থেকে সাংবাদিক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বারবার জানতে চাচ্ছে কেন বাদ, কেন বাদ। আমি শুটিং করছি। ব্যস্ত আমি। তারপরেও আমি এজন্য লাইভে আসলাম আজ। আমি বলতে চাই এর বিচার আল্লাহ করবে। আমি কখনো একবারো অনন্ত জলিলকে ফোন দিয়ে বলিনি ভাই আমাকে সিনেমায় নেন। তিনি নিজেই আমাকে নিয়েছেন নিজেই বাদ দিয়েছেন।

হিরো আলমকে ছবিতে নেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেন, ‘হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাঁকে তো আর ছোটখাটো চরিত্রে নেওয়া যাবে না। এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে, তাই তাকে আগামী ছবিতে বড় চরিত্রে নেব। আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেব।’

মুম্বাই পুলিশের সাহায্যার্থে ২৫হাজার ফেস শিল্ড দিলেন সোনু

0

লকডাউনে ভারতে বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুম্বাই পুলিশের পাশে দাঁড়ালেন সোনু সুদ। পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে তাঁদের হাতে ২৫ হাজার ফেস শিল্ড তুলে দিলেন সোনু।

দেশটির মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটে সোনু সুদের এই সাহায্যের কথা প্রকাশ্যে আসে। সোনুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন অনিল দেশমুখ। লেখেন, পুলিশ কর্মীদের জন্য ২৫হাজার ফেস শিল্ড মাস্ক দিয়েছেন। এজন্য সোনু সুদজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

অনিল দেশমুখের টুইটের উত্তরে সোনু সুদ লেখেন, স্যার, আপনার এই সহৃদয় কথার জন্য সম্মানিত বোধ করছি। আমাদের পুলিশ ভাইবোনেরই আসল নায়ক। তাঁরা যে কাজ করছেন, সেটার জন্য তাঁদের প্রশংসা প্রাপ্য। যদি আমি তাঁদের জন্য সামান্য কিছু করতে পারি। জয় হিন্দ।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্ষয় কুমার, সালমান খানরাও মুম্বাই পুলিশের পাশে দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই মুম্বাই পুলিশকর্মীদের জন্য বিশেষ ধরনের ১০০০ রিস্ট ব্যান্ড দিয়েছিলেন অক্ষয়।

যার মাধ্যমে কভিড-১৯ আক্রান্ত কোনও ব্যক্তির কাছাকাছি ঘেঁষলেই সেটি এই ভাইটাল ৩.০ এই রিস্ট ব্যান্ডের স্ক্রিনে ধরা পড়বে। সালমান মুম্বাই পুলিশকর্মীদের জন্য ১ লক্ষ স্যানিটাইজারের বোতল দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আমিরের ঘরে এলো দ্বিতীয় কন্যা

0

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য জন্ম নেয়া কন্যার ছবি দিয়ে এ খবর নিশ্চিত করেন এই পেস তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আমির লিখেছেন, ‘আলহামদুল্লিাহ, অবশেষে আল্লাহর রহমতে পৃথিবীতে এলো জয়া আমির। স্ত্রী নারগিস খান এবং দ্বিতীয় সন্তান সুস্থ আছেন।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আমির। তার ঘরে সন্তানের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন আমিরের সতীর্থ হাসান আলী, সোহেল তানভীর, জুনায়েদ খান, উমরগুলসহ অনেক ক্রিকেটার।

আগস্ট থেকে রাজস্ব আদায় হবে অনলাইনে

0

রাজস্ব আদায়ে আগামী আগস্ট থেকে প্রাথমিকভাবে এক লাখ পিস ইলেক্ট্রনিক ফিসকেল ডিভাইস, ইএফডি মেশিনের ব্যবহার শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। বৃহস্পতিবার (১৬ জুলাই) ই-ভ্যাট কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আগামীতে সবকিছু অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। এছাড়া ব্যক্তি করদাতাদের সুবিধায় ই-ট্রেজারী বা ই-চালান কার্যক্রমও শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।

অনলাইনের টিন ও ভ্যাট সার্টিফিকেট করাসহ বিভিন্নভাবে করদাতাদের সুবিধা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এবার করদাতাদের আরো সহজভাবে কর পরিশোধ করতে অনলাইনে নতুন সেবার সংযোজন হলো ই-ভ্যাট। বৃহস্পতিবার সেগুনবাগিচায় এনবিআর ভবনে আনুষ্ঠানিকভাবে ই-ভ্যাট কার্যক্রমের উদ্বোধন কোরে চেয়ারম্যান রহমাতুল মুনিম বলেন,

এখন থেকে ব্যাংকের মাধ্যমে নিজস্ব একাউন্ট ব্যবহার করেই অনলাইনে কর পরিশোধ করতে পারবেন করদাতারা। ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, আইভাস প্রকল্পের মাধমে পাইলটিং শেষে এ কার্যক্রম শুরু করেছে এনবিআর। প্রাথমিকভাবে এইচ.এস.বিসি, প্রাইম ও মিডল্যান্ড এই তিনটি ব্যাংকের মাধ্যমে ই-পেমেন্ট করতে পারবেন করদাতারা।

এনবিআর এর চেয়ারম্যান, আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে সারা বিশ্বে অটোমেশনের দিকে গেছে। এটি যেমন আমাদের রাজস্ব আদায়ের খরচ কমাবে অন্যদিকে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়াবে। সুতরাং আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সব ধরণের ডিজিটাল পদ্ধতি চালু করার জন্য সক্রিয় আছি।

এদিকে করোনার কারণে কাজ বন্ধ থাকায় আগামী আগস্ট মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে এক লাখ ইএফডি মেশিন ব্যবহার শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।

এনবিআর এর চেয়ারম্যান আরও বলেন, প্রথম দফায় আমরা অল্প কিছু সংখ্যক মেশিন দিয়ে শুরু করব। এবং সেই অল্প কিছু সংখ্যক মেশিন দেব আমরা বিভিন্ন ধরনের বিজনেসে। কিছু হইতো মুদি দোকানে, কিছু হইতো ডিপার্টমেন্টাল স্টোরে এবং কিছু খাবারের দোকানে। এভাবে বিভিন্ন সেক্টরে এই ইএফডি মেশিনটা দিয়ে প্রথমে শুরু করব।

আইভাস প্রকল্পের আওতায় ইতোমধ্যে রেজিট্রেশন, রিটার্ন ও ট্যাক্সপেয়ার একাউন্ট মডিউল তিনটি বাস্তবায়ন করা হয়েছে। এসব সুবিধা ব্যবহার করে ইতোমধ্যে প্রায় দেড় লাখ করদাতা অনলাইনে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর ও রিটার্ন দাখিল করেছেন ৪২ হাজারের বেশি করদাতা।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

0

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে বিদ্বেষ কমাতে হবে বলেও মত দিয়েছেন তিনি। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামীতে পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চায়। পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ ও অশান্তি কমাতে হলে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে একে অপরের প্রতি বিদ্বেষ কমাতে হবে।

তিনি আরও বলেন, হিংসা-বিদ্বেষের কারণে পৃথিবীতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হওয়ার কারণও হিংসা-বিদ্বেষ।

ড. মোমেন বলেন, তথ্য-প্রযুক্তি খাতে বিশ্বে কর্মসংস্থানের বাজার উন্মুক্ত রয়েছে। এ ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ লাখ তথ্য প্রযুক্তিখাতে দক্ষ জনবল আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশ এ খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা এ এন এম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা।

ডা. সাবরিনা ফের দুই দিনের রিমান্ডে

0

করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার দুপুরে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে ডা. সাবরিনাকে দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে আদালতের হাজত খানায় রাখা হয়।
গত ১৩ জুলাই আলোচিত এ চিকিৎসককে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় গ্রেফতার করে পুলিশ।
এদিনই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের চিকিৎসক সাবরিনা চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

নিউইয়র্কে ফাহিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন আটক

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেধাবি উদ্যোক্তা, পরিশ্রমী এবং স্বপ্নবাজ প্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাত ৮টায় এক ব্যক্তিকে নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করেছে। সিটি থেকে গ্রেফতারের পর ঐ ব্যক্তিটি এমন আচরণ করে যে, সে মানসিকভাবে অসুস্থ। এজন্য তাকে মানসিক হাসপাতালে নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ সংবাদ লেখার সময় জানা গেছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য এরই মাঝে আটক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জেরে ফাহিম সালেহকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার (১৪ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ড মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার মরদেহের পাশে ইলেক্ট্রিক করাতও পাওয়া যায়।
একদিন পর বুধবারই (১৫ জুলাই) ভবনের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করার কথা জানা যায়। বৃহস্পতিবার তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এনওয়াইপিডির বরাত দিয়ে নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ‘আই উইটনেস নিউজ চ্যানেল সেভেন’ জানায়, আটক ব্যক্তি ফাহিমের সঙ্গে কাজ করতেন।
বাংলাদেশি অভিবাসী মিলিয়নিয়ার ফাহিম সালেহর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সংবাদ পরিবেশিত হচ্ছে। এ হত্যাকাণ্ডকে হাইপ্রোফাইল মামলা হিসেবে বিবেচনা করছে নিউইয়র্ক পুলিশ।
পুলিশের ধারণা, ফাহিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়। অটোপসি প্রতিবেদনে দেখা গেছে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ টুকর টুকরো করা হয়েছে।

করোনায় আরও ৫১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৩৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬হাজার ৭৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩হাজার ৩৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬২ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭২৫ জনে।
বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৩৯ লাখ ৫৩ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ৯৩ হাজার প্রায়। তবে পৌনে ৮৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

চীনের ব্যাংকগুলোকে ডলার ব্যবহার করতে না দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

0

হংকংয়ে নতুনভাবে চীন জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ফলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে দিয়েছে মার্কিন প্রশাসন। সে কারণে চীনের ব্যাংকগুলো চরম বেকায়দায় পড়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার হংকংয়ের অগ্রাধিকারমূলক সুবিধার ইতি টানতে নির্বাহী এক আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এতদিন হংকং যে বিশেষ সুবিধা পেত, এখন থেকে তা আর পাবে না।

একইসঙ্গে হংকং অটোনমি অ্যাক্টের অধীনে চীনা বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হংকংয়ের ওপর নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ঘটনায় সেখানে অধিকারকর্মীদের বিরুদ্ধে চীনের যেসব কর্মকর্তা নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

তাতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তার সঙ্গে বাণিজ্য করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া যেসব ব্যাংক নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, তারা মার্কিন ব্যাংক থেকে ঋণ পাবে না। বিদেশি কারেন্সি এবং ব্যাংকে লেনদেন, কিংবা অর্থ লগ্নি করাটাও অপরাধ। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ মার্কিন প্রশাসন বাজেয়াপ্ত করতেও পারে।

নিষেধাজ্ঞা কেবল চীনের প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ নয়। হংকং অটোনমি অ্যাক্টের খসড়া তৈরি করা হয়েছিল ব্যাংক অব চায়না (বিওসি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার কথা মাথায় রেখে।

হংকং অটোনমি অ্যাক্টের খসড়া তৈরির সময় রিপাবলিকান সিনেটর প্যাট টমি বলেছিলেন, অদূর ভবিষ্যতে চীনের অর্থনীতি মার্কিন ডলারের লেনদেনের ওপর নির্ভর করবে। যখন ব্যবসায়ী এবং আর্থিক স্বার্থগুলো বুঝতে পারে যে এটি এমন একটি সরঞ্জাম যা মোতায়েন করা যায়, সেক্ষেত্রে আমি মনে করি চীন সরকারের ওপর পুরোপুরি নতুন স্তরের চাপ তৈরি করা সম্ভব হবে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ‘রিজার্ভ মানি’তে অংশ হারিয়ে ফেলা অনেক বেশি ঝুঁকির। চীনের রাষ্ট্রায়ত্ত্ব অন্তত চারটি ব্যাংক ২০১৯ সালের শেষের দিকে এসে এক দশমিক এক ট্রিলিয়ন ডলার বঞ্চিত হওয়ার দায়বদ্ধতা রয়েছে।

এই প্রতিষ্ঠানগুলো কেবল চীনের বাণিজ্যিক লেনদেনই পরিচালনা করে না, বেইজিংয়ের বেল্ট এবং রোড অবকাঠামোগত উদ্যোগের জন্য অর্থের উৎস হিসেবেও কাজ করে।

জাপানের নমুরা রিসার্চ ইন্সটিটিউটের অর্থনীতিবিদ তাকাহিদে কিউচি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে যেসব চীনা কম্পানি বিদেশে বাণিজ্য করে, তারা মার্কিন ডলার লেনদেন করতেই পারবে না। চীনের বাণিজ্য স্বাভাবিকভাবেই হ্রাস পাবে। সে কারণে ডিজিটাল ইয়েন আন্তর্জাতিকীকরণ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।

আর যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : এশিয়ান রিভিউ