Home Blog Page 2811

চলমান বন্যায় দেশে ৮ জনের মৃত্যু : ত্রাণমন্ত্রী

0

এ পর্যন্ত দেশের ১৮টি জেলায় বিস্তৃত হয়েছে বন্যা। পানিবন্দী ৪ লাখ ৮৭ হাজার ৩৭৬টি পরিবারের ২২ লাখ ৪৬ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মারা গেছেন ৮ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব তথ্য জানান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন উপস্থিতি ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, মোট ৯২টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। বন্যা আক্রান্ত ইউনিয়নের সংখ্যা ৫৩৫টি। বন্যায় জামালপুরে ৪ জন এবং লালমনিরহাট, সুনামগগঞ্জ, সিলেট ও টাঙ্গাইলে একজন করে মোট ৮ জন মারা গেছেন।
যতটা মনে করা হয়েছিল এই বন্যা ততটা দীর্ঘস্থায়ী হবে না আশাবাদ ব্যক্ত করে এনামুর রহমান বলেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলে আমরা আশা করছি। কারণ নদ-নদীর পানি কমতে শুরু করেছে, যেসব নদীন পানি বাড়ছে সেগুলোর পানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমতে শুরু করবে বলে পূর্বাভাস রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল রয়েছে। অপরদিকে যমুনা নদীর পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করবে এবং যমুনা নদীর পানি স্থিতিশীল হবে।
গঙ্গা-পদ্মার নদীর পানি বাড়ছে জানিয়ে এনামুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনার প্রধান নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। অপরদিকে গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর ও নওগাঁ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী ও ঢাকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
বেশি বন্যাক্রান্ত ১২ জেলায় এক হাজার ৫৪৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সেখানে ৩০ হাজার ৭০৫ জন মানুষ এবং ৫৬ হাজার ৩১টি গবাদিপশু আশ্রয় নিয়েছে। ৫৯৬টি মেডিকেল টিম গঠন করা হলেও এর মধ্যে ১৯৭টি টিম কাজ করছে। আশ্রয়কেন্দ্রে আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিরা কাজ করছেন।
তিনি আরও বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্র খোলা ১২ জেলায় রান্না করা খাবার দেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই খাবার তৈরি ও বিতরণের কাজে সহায়তা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
সব জেলায় ধান কাটা শেষ হওয়ায় বন্যায় ধানের ক্ষতি হয়নি জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, পাট, ডাল ও শাকসবজির ক্ষতি হয়েছে। আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি মন্ত্রণালয় উঁচু জায়গায় আমনের বীজতলা করে কৃষকদের বিনামূল্যে তা সরবরাহ করবে।
বন্যাকবলিত এলাকায় ৪ হাজার ৮৫০ টন চাল বিতরণ করা হয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন, বন্যাদুর্গত জেলাগুলোতে নগদ বরাদ্দ দেয়া হয়েছে এক কোটি ৯১ লাখ টাকা। শুকনা খাবার বিতরণ করা হয়েছে ৩৫ হাজার ৮২২ প্যাকেট। শিশুখাদ্য কেনা বাবদ ২১ লাখ ও গো-খাদ্য কেনা বাবদ ২১ লাখ টাকা খরচ হয়েছে।

করোনা সংকট কাটিয়ে আমরা আবার এগিয়ে যাব : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস আমাদের সকল অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। আমি আশা করি জনগণ এ থেকে বেরোতে পারবে, আবার আমরা এগিয়ে যাব। এই সমস্যা শুধু বাংলাদেশের না, বিশ্বব্যাপী। কাজেই সবাই যেন এই সমস্যা কাটিয়ে তুলতে পারে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আজ সকালে গণভবন চত্বরে তিনটি গাছের চারা রোপণ করে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে ১ কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তেঁতুল, ছাতিয়ান এবং চালতা তিনটি গাছের চারা রোপণ করেন এবং একই সঙ্গে তিনি ‘জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি ২০২০’এর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমবার ’৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন দেশে বনভূমির পরিমান ছিল মাত্র ৭ শতাংশ। যা আজকে আমরা ১৭ শতাংশে উন্নীত করতে সমর্থ হয়েছি। আমাদের লক্ষ্য সারাদেশে ২৫ শতাংশ বনায়ন করবো। যে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমি সবাইকে আহ্বান করবো, আপনারা যে যেখানে আছেন, আপনার যতটুকু জায়গা আছে, সেখান আপনি যা পারেন গাছ লাগান। যারা শহরে থাকেন তারা ব্যালকনিতে টবে হলেও গাছ লাগান।’
গাছ লাগালে মনটাও যেমনি ভাল লাগবে তেমনি সেটি আপনার অর্থনৈতিক সচ্ছলতাও আনবে এবং নিজের গাছের একটি ফল বা কাঁচা মরিচ খেলেও কিন্তু ভাল লাগে কাজেই আমি সেভাবেই সবাইকে আহ্বান করবো-আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, বলেন তিনি।
আমাদের দেশটা একটা ব-দ্বীপ বিধায় এদেশে বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে রক্ষার পাশাপাশি উন্নত করায় এ সময় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ যেমন রক্ষা করা দরকার তেমনি জনগণের খাদ্য ও পুষ্টির দরকার। সে কারণেই আমাদের এই বৃক্ষরোপন করাটা অত্যন্ত দরকার।’
‘আমি শুরু থেকেই সিদ্ধান্ত দিয়েছি প্রত্যেককে একটি ফলদ, একটি বনজ এবং একটি ভেষজ এই তিনটি করে গাছ লাগাতে হবে। কাজেই আজকে আমি লাগিয়েছি একটি তেঁতুল গাছ, একটি চালতা গাছ এবং একটি ছাতিয়ান গাছ,’ যোগ করেন তিনি।
শেখ হাসিনা তাঁর লাগানো গাছগুলোর উপযোগিতা তুলে ধরে বলেন, ছাতিয়ান গাছ খুব বড় এবং কান্ড মোটা হয় যেটি কাঠ হিসেবে খুব ভাল, সেজন্য এটা লাগানো হয়েছে। আর তেঁতুলের কথা শুনলেই জিবে যেমন পানি আসে তেমনি ছোটবেলার কথাও মনে পড়ে যায়। এটা শরীরের জন্যও খুব উপকারী। কারো উচ্চরক্তচাপ রোগ থাকলে তারজন্য, তাছাড়া শরীরকে ঠান্ডা রাখার জন্য তেঁতুল খুবই উপকারী। আর চালতা গাছের পাতা ও ফুল যেমন সুন্দর দেখতে তেমনি চালতা গাছেরও অনেক গুণ রয়েছে।
বনায়নের পাশপাশি যেন সবুজ বেষ্টনীর সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখেই সারাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। তাঁরই স্মরণে আমরা এই কর্মসূচি পালন করছি এবং প্রতিবছরই এই কর্মসূচি আমরা পালন করে থাকি।’
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৮৪ সাল থেকে প্রতি বছর পহেলা আষাঢ় সারাদেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ উদ্যাগ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। যাতে মূল সংগঠনসহ সকল সকল সহযোগী সংগনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে থাকেন।
এদিন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনকালে গণভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পরিবেশ ও বন সচিব জিয়াউল হাসান এবং প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১২ জুলাই ভার্চুয়াল বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর এই কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিটি জেলা ও উপজেলায় তিনটি চারা-একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা আনুষ্ঠানিক ভাবে লাগানো হবে।’
পরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম বজায় রেখে কর্মসূচি উদ্বোধনের দিন থেকে ১৫ সেপ্টেম্বর চলতি বৃক্ষরোপণ মৌসুমে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫ টি চারা রোপণ করা হবে বলেও শাহাব উদ্দিন জানান।

ওয়ারীতে আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ তাপসের

0

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ওয়ারীতে আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগর ভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির ২য় পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দের। ডিএসসিসি মেয়র এ সময় লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ এই লকডাউন কার্যকরে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

করোনা মহামারির সময় ব্যবসা মুখ্য উদ্দেশ্য হতে পারে না, জনগণকে ন্যূনতম সেবা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

এ সময় লকডাউনকৃত এলাকায় অবস্থিত প্যাসিফিক ফার্মাসিউক্যালসহ অন্যান্য সরকারি-বেসরকারি কার্যালয় এবং ৩টি সুপারশপের মধ্যে যৌক্তিকতা বিবেচনায় যেকোনো একটি সুপারশপ খোলা রেখে বাকি দুটো বন্ধ করারও নির্দেশনা দেন। এছাড়াও ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে খাদ্য সরবরাহকারী ব্যক্তিদের সুনির্দিষ্ট নামের তালিকা প্রদান করতে বলেন এবং অন্যান্য সকল ব্যক্তির যাতায়াত বন্ধ করারও নির্দেশনা দেন। একই সাথে, স্বতঃস্ফূর্তভাবে স্যাম্পল দিতে আরও বেশি সচেতন হওয়ার জন্য তিনি জনগণকে আহ্বান জানান।

প্রায় লক্ষাধিক লোকের এলাকায় গত ১১ দিনে মাত্র ১৪৮ জন লোকের স্যাম্পল প্রদান বাস্তবিক চিত্রের প্রতিফলন হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণকে আরও বেশি পরিমাণে স্যাম্পল দিতে সচেতন করুন, উদ্বুদ্ধকরণ কারণ। কারণ, প্রাপ্ত তথ্য-উপাত্ত বলছে, লকডাউন শুরুর সময়কার সংক্রমণের হার এবং বর্তমান সংক্রমণের হার প্রায় একই, যা কোনভাবেই কাম্য হতে পারে না। তাই, যেসব বাসা-বাড়িতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত রোগী রয়েছে, সে সব বাড়ির বাসিন্দারা যাতে বাড়ির বাইরে যেতে না পারেন, সেটাও নিশ্চিত করতে হবে।’

এ সময় ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো ও আইইডিসিআর এর প্রতিনিধি সভায় জানান, এলাকার জনগণকে উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার থেকে ২৮টি টিম বাড়ি বাড়ি গিয়ে জনগণকে স্যাম্পল প্রদানের আহ্বান জানাবে এবং এই স্যাম্পল প্রদানে সরকার নির্ধারিত ফি ২০০ টাকাও জনগণকে দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এলাকার লোকজন স্যাম্পল নিরীক্ষা করা হচ্ছে।

সভায় আরও জানানো হয়, লকডাউন শুরুর সময়কার সংক্রমণের হার ছিল ৪০ শতাংশ বর্তমানেও তা প্রায় ৪০ শতাংশ। এছাড়া স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন ৬০০ লোককে প্রতিদিন তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে এবং প্রতিদিন সকালবেলা প্রায় ৩০০ পরিবারের মাঝে বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

সবার অনার্স-পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি সরকার কারিগরি, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর খুব জোর দিচ্ছে। সবার জন্য অনার্স, মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে ড্যাফোডিল পরিবার ও এটুআইয়ের যৌথ আয়োজনে এক অনলাইন আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে মাদরাসা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, ইংলিশ মিডিয়াম, কওমি ও সাধারণ শিক্ষার ধারাসহ ভিন্ন ভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা চালু আছে। সাধারণ শিক্ষা ইংলিশ ও বাংলা ভার্সন। শিক্ষার সব ধারাই কিছু আবশ্যিক দক্ষতা অর্জন করতে হয়। কিন্তু অনেক সময় লক্ষ করা যাচ্ছে, আমাদের শিক্ষাব্যবস্থায় এই আবশ্যিক দক্ষতা অর্জিত হচ্ছে না। সরকার আবশ্যিক দক্ষতা উন্নয়ন এবং সব ধারার শিক্ষাব্যবস্থায় দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য একটি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করতে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীর স্বপ্ন ও তার পড়াশোনার মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য কাজ করছে সরকার। আমরা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার জীবন ও জীবিকার স্বপ্ন পূরণে সক্ষম হবে। পাশাপাশি রাষ্ট্রীয় স্বপ্নও অর্জিত হবে।

ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, এটুআই প্রকল্পের ফিউচার অব ওয়ার্ক ল্যাবের প্রধান আসাদ উজ জামান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, মুনীর হাসান প্রমুখ

জনপ্রশাসনের থেমে থাকার সুযোগ নেই: ফরহাদ হোসেন

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেমে থাকার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর, সংস্থা এবং বিভিন্ন অনুবিভাগের প্রধানদের সঙ্গে ‘ভার্চুয়াল’ আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে। মন্ত্রণালয়সমূহ অনেক কাজেই এ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। তাছাড়া করোনাকালে কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে কাজ হলেও আমাদের অধিক সর্তকতা ও গতিশীলতার সঙ্গে কাজ করতে হয়েছে। এ সংকটকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে হয়েছে। জনপ্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গতিশীল মন্ত্রণালয়, তাই এ মন্ত্রণালয়ের থেমে থাকার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা নিজেদেরকে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ এর সঙ্গে অভ্যস্ত করতে পেরেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন হয়েছে, ফলে আমরা এ সংকটকালেও অনেক নিরাপদে থেকে কাজ করে যেতে পারছি। তিনি বাংলাদেশকে এ সক্ষমতার জায়গায় আনতে পেরেছিলেন বলেই আজ আমরা প্রতিকূলতার মাঝেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছি। সারা বিশ্ব যখন একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত সাবলীলভাবে কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী ভবিষ্যতে জনগণকে আরও দ্রুত ও কার্যকরভাবে সেবা প্রদানের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অর্থবহভাবে ও সক্রিয়তার সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) এর মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না: তথ্যমন্ত্রী

0

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি আরও বলেন, সরকারি প্রনোদনা পেতে যারা রিজেন্ট কিংবা অন্য কোথাও থেকে করোনা পজেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়েছে তাদের বিষয়ে তদন্ত হবে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া সার্টিফিকেট নেয়ার বিষয়টি প্রমাণ হলে শাস্তি পাবেন তারা।
সরকারের প্রণোদনা নিতে জেকেজি ও রিজেন্ট হাসপাতাল থেকে ভুয়া সার্টিফিকেট নিয়েছে, এ রকম একটা খবর শোনা যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, রিজেন্ট এবং জেকেজি ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকেন অসৎ উদ্দেশ্যে, তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ এ ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবেন, সরকার সেটি কখনো করবে না। যদি কেউ এটা করে থাকে, তদন্তে বেরিয়ে আসে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ৭৩৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৮৯৬ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৮০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৮৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ ৯৩ হাজার ২৯১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৩৩ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৪০ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ছয় হাজার ৯৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩১ জন পুরুষ, আটজন নারী। এদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৫ জন, সত্তরোর্ধ্ব চারজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। ১৮ জন ছিলেন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, তিনজন সিলেট বিভাগের, তিনজন রংপুর বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন ছিলেন রাজশাহী বিভাগের।
আজ বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। আর রোগী শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।
বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

জালিয়াতির কথা পুলিশের কাছে স্বীকার করলো সাহেদ

0

করোনা পরীক্ষায় জালিয়াতির কথা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।
বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যে রিপোর্ট দেয়া হয়েছিলো তার বেশিরভাগ ভুয়া।
আব্দুল বাতেন বলেন, করোনার ওইসব রিপোর্ট তৈরিতে কম্পিউটারসহ যে মেশিনগুলো ব্যবহার করা হয়েছিল তা আগেই সরিয়ে ফেলা হয়েছিলো। সেই মেশিনগুলো উদ্ধারে অভিযান চালানোর কথা জানান আব্দুল বাতেন।
এছাড়া জেকেজি গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরীনা ও আরিফের প্রতারণার বিষয়ে তাদের দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

লাদাখ ছাড়বে না চীন কিছুতেই, আবারও ব্যর্থ সেনা বৈঠকে

0

নাছোড়বান্দা চীন। কিছুতে প্যাংগং ছাড়তে রাজি হচ্ছে না চীনা সেনারা। ভারতীয় সেনা বৈঠকের দীর্ঘ ১৪ ঘন্টার আলোচনাও ফলপ্রসূ হয়নি বলে খবর ওয়ান ইন্ডিয়ার।
ভারতের সাথে ৪র্থ সেনা পর্যায়ের বৈঠকে ১৪ ঘণ্টার লম্বা আলাচোনার পরও মাটি কামড়ে নিজেদের অবস্থানে অনড় চীন। আলোচনার মাধ্যমে সেখান থেকে সরে আসতে রাজি নয় বেইজিং। লাদাখে চতুর্থ সেনা পর্যায়ের বৈঠকে এই বার্তাই দিয়েছে চীন সেনারা।
সমস্ত ফ্ল্যাশপয়েন্ট থেকে চীন নিজেকে সরিয়ে নিতে চাইলেও, প্যাংগং এর ফিঙ্গার পয়েন্ট থেকে পিছু হটবে না চীন। তাই লাদাখে উত্তেজনা প্রশমন করা কার্যত ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে।
লাদাখের পেট্রোলিং পয়েন্ট ১৭ এ ভারতের সেনারা ভিনটেজ পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারে। আর সেই আশংকা থেকেই পেট্রোলিং পয়েন্ট ১৭ থেকে সরছে না চীন।
লাদাখে এ সে পর্যায়ের বৈঠকটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয় ও বুধবার রাত ২টার পর গিয়ে তা শেষ হয় বলে জানা যায়। উল্লেখ্য, গত ১৫ জুন এই এলাকাতেই ভারতীয় সেনার সঙ্গে তীব্র সংঘর্ষ বাঁধে চীনা বাহিনীর। এরপর থেকেই উত্তেজনা বাড়তে থাকে দুই দেশের এই সীমান্তে।

সীমান্ত থেকে সরতে নারাজ চীন, অস্ত্র কেনার হুমকি ভারতের

0

টানা ১৪ ঘণ্টার বৈঠকের পরও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা সরানো নিয়ে উদাসীন চীন। উল্টো দিকে ওই দাবিতে অনড় ভারত।
আগামী ১৭-১৮ জুলাই লাদাখ এবং জম্মু-কাশ্মীর পরিদর্শনে যাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের গোড়াতেও লাদাখ যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। পরে তা বাতিল হয়।
এ দিনই আবার ৩০০ কোটি টাকা পর্যন্ত মূল্যের জরুরি অস্ত্র ও সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সশস্ত্র বাহিনীকে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চলতি মাসের গোড়ায় রাজনাথের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকেই সশস্ত্র বাহিনীকে এ ব্যাপারে বিশেষ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ দিন সে প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এর ফলে ছ’মাসের মধ্যে অস্ত্র-সরঞ্জামের অর্ডার দিতে পারা যাবে।