Home Blog Page 2813

শোকজের জবাব দিয়েছেন স্বাস্থ্যের ডিজি: স্বাস্থ্য সচিব

0

রিজেন্ট কেলেঙ্কারির জেরে পাওয়া শোকজের জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান একথা জানিয়েছেন।

আগের স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশেই রিজেন্ট হাসপাতারের সঙ্গে চুক্তি হয়েছে বলে জবাবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে, রিজেন্টের সঙ্গে চুক্তির ব্যাপারে সেখানে যথাযথ ব্যাখ্যা আছে কিনা খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যসচিব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা ডেডিকেটেড বিষয়ে চুক্তি করা হয়- স্বাস্থ্য অধিদপ্তরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত রোববার প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে শোকজ করা হয়। এতে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন সে বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদফতর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে। প্রসঙ্গত, যে কোনো হাসপাতালের সঙ্গে চুক্তির আগে সেটি সরেজমিন পরিদর্শন, হাসপাতাল পরিচালনার অনুমতি পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, জনবল ও ল্যাব ফ্যাসিলিটি বিশ্লেষণ করে বিবেচিত হলেই চুক্তি করার সুযোগ রয়েছে।

রিজেন্টের সঙ্গে চুক্তির আগে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল, চুক্তি করার শর্তগুলো প্রতিপালনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কী বোঝানো হয়েছে- এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে প্রদান করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে : নৌ-প্রতিমন্ত্রী

0

ঈদের আগে গণ পরিবহন বন্ধের যে সিদ্ধান্ত জানানো হয়েছিল তা ‘ভুল বোঝাবুঝি’ বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, আজকে বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের ৫ দিন এবং পরে ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যে কোনো পরিবহন বন্ধ থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন আজকে বৈঠক শুরু করেছিলাম তখন আমরাও বলেছিলাম গণপরিবহন ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে ৩ দিন বন্ধ থাকবে।
তিনি বলেন, পরবর্তীতে আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরি চালু থাকবে।
সে ক্ষেত্রে ট্রেন বা বাসও কি চলাচল করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটার সমন্বয় করে নেব। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন-বাসও চলবে।
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকা চায় চলচ্চিত্র পরিবার

0

দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের অবস্থা নাজুক। এর মধ্যে করোনা সংকটে বাংলা চলচ্চিত্র আইসিইউতে থাকা রোগীর মতো অবস্থায় রয়েছে। এমতাবস্থায় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে এবং এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে বুধবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, আপনারা সকলেই জানেন চলচ্চিত্রের বর্তমান অবস্থা করোনার কারণে আরো ভয়াবহ। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আমাদের চলচ্চিত্র শিল্প। চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শন সংক্রান্ত সকল কর্মকাণ্ড গত প্রায় ৫ মাস ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এর ফলে এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছে। তাদের জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিক ধাবিত হচ্ছে। এ অবস্থা চলচ্চিত্রের চলতে থাকলে এর সাথে জড়িত মানুষেরা টিকতে পারবে না, তাদের সাথে আমাদের ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্পও ধ্বংস হয়ে যাবে!

তিনি আরো বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনের সময়ে সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন, জাতির পিতার হাতে গড়া এই চলচ্চিত্র শিল্প এবং এর সাথে জড়িত হাজার হাজার পেশাজীবি এবং তাদের পরিবারকে রক্ষা করতে। তাই আজ আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকার প্রণোদনাসহ সুনির্দিষ্টভাবে ৪টি প্রস্তাব পেশ করছি।’

১৮ সংগঠনের ৪টি প্রস্তাব হলো :

প্রস্তাব ১

দেশের অন্যান্য শিল্প এবং শিল্পের সাথে জড়িত কর্মীদের রক্ষার জন্য যেভাবে সরকারি প্রণোদনা দেয়া হচ্ছে সেভাবে চলচ্চিত্র শিল্প এবং এই শিল্পের সাথে জড়িত কর্মীদের রক্ষা করার জন্য সরকারি প্রণাদোনা দেয়া হোক।

প্রস্তাব ২

চলচ্চিত্র শিল্পকে এই বিপর্যস্ত অবস্থা থেকে রক্ষা করতে সরকারি বাজেট থেকে কমপক্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হোক। এই ৫০০ কোটি টাকা থেকে ১০০ কোটি বিএফডিসির মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের জন্য দেয়া হোক। ১০০ কোটি টাকা দেয়া হোক যারা নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করেন সেসব প্রযােজকদেরকে। বাকি ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হোক নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ ও পুরানো প্রেক্ষাগৃহগুলি সংস্কার করার জন্য।

প্রস্তাব ৩

প্রধানমন্ত্রী গভীরভাবে এই চলচ্চিত্র শিল্পকে জানেন, বোঝেন, ভালবাসেন। চলচ্চিত্রকে নিয়ে তার করা পরিকল্পনাকে আন্তরিকতা ও দক্ষতার সাথে যিনি বাস্তবায়ন করতে পারবেন এমন কাউকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হোক।

প্রস্তাব ৪

স্বাস্থ্যবিধি মেনে অচিরেই সিনেমা হল খোলার অনুমতি প্রদান করার জন্য সরকারকে অনুরোধ করছি। তাহলে মুক্তির অপেক্ষায় থাকা প্রযোজকরা নতুন করে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে উঠবেন।

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৪৫৭ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না : ওবায়দুল কাদের

0

বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না, শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।
আজ বুধবার (১৫ জুলাই) সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তাব্যক্তিদের গ্রেফতারই প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান।
তিনি বলেন, আসন্ন ঈদে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশুরহাট এবং অন্যান্য সমাগম এড়িয়ে চলতে হবে।
মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা তথা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ক্ষণিকের অবহেলা কিংবা শৈথিল্য ঈদের সার্বজনীন আনন্দ বিষাদে রূপ নিতে পারে।
জাপানের রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশের সড়ক পরিবহনখাতে মেট্রোরেলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাপানের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে শিগগির একটি সমন্বয় সভা আয়োজন করা হবে।
প্রতিনিধি দলে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বাংলাদেশ অফিসের প্রধান হায়াকায়া উহো এবং বাংলাদেশস্থ জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব তাকাশি শিরাই উপস্থিত ছিলেন।

ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন বন্ধ থাকবে গণপরিবহন

0

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহার ৫ দিন আগে থেকে এবং ঈদের তিনদিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এমন নির্দেশনার চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে এক বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে।

তিনি বলেন, যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।
আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে আসন্ন ঈদের সময় জনগণের চলাচল সীমাবদ্ধ করতে ঈদুল আজহার ৫ দিন আগে থেকে ও ঈদের তিনদিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কাছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তা নেমে এসেছে হাজার হাজার ইসরায়েলি। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারের সমালোচনার মধ্যে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে এ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।
জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রতিবাদ করে বিক্ষোভকারীরা। মঙ্গলবারের ওই বিক্ষোভে প্রতিবাদকারীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিল। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘নেতানিয়াহুর দুর্নীতি আমাদের অসুস্থ করে তুলছে।’ আরেকটি প্ল্যাকার্ডে ‘নেতানিয়াহু, পদত্যাগ’ এমনটা লেখা ছিল।
এ বিক্ষোভে অংশ নিতে তেল আবিব থেকে এসেছেন লরেন্টে কিজে। তিনি বার্তা সংস্থা এএফপি বলেন, সবচেয়ে ভয়াবহ ভাইরাস কোভিড-১৯ নয়, বরং দুর্নীতি। জানুয়ারিতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তিনটি অভিযোগ গঠন করা হয়েছিল নেতানিয়াহুর বিরুদ্ধে। আগামী ১৯ জুলাই জেরুজালের একটি জেলা আদালতে এই মামলা পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এক বছরের বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল। তবে মে মাসে নতুন একটি ঐক্যমত্যের সরকার গঠন করেন নেতানিয়াহু। তার ভাষায়, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতেই এই অভিযোগ আনা হয়েছে।
ইসরায়েলি আইন অনুযায়ী- ক্ষমতাসীন কোনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তবেই তাকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা ঘটতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে।
খবর আলজাজিরা

আপ নেতার দাবি, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শচীন টেন্ডুলকার!

0

খেলা ছাড়ার পর শচীন টেন্ডুলকারকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় দেখা যায়। কোটি কোটি অনুরাগীদের আগ্রহের জন্যই নেটদুনিয়ায় প্রায়শই ট্রেন্ড হন মাস্টার ব্লাস্টার। তবে হঠাৎ করে কোনও কারণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় কেউ চর্চায় চলে এলে অবাক হওয়াই স্বাভাবিক। এই মুহূর্তে সেরকমই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে চমকে যেতে পারেন টেন্ডুলকার নিজেও। সৌজন্যে, ভারতের আম আদমি পার্টির সাবেক নেতা আশুতোষের মুখ ফস্কে বলে ফেলা কয়েকটা কথা।
মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে মনোমালিন্যের জেরে রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ইন্ডিয়া টুডের বিশেষজ্ঞ প্যানেলে আলোচনা চলছিল। লাইভ শোয়ের মাঝেই আপ নেতা বলে ওঠেন ‘গেহলট অতীত, শচীন টেন্ডুলকার হলেন ভবিষ্যৎ।’ একাধিকবার সচিন পাইলটকে শচীন টেন্ডুলকার বলে উল্লেখ করেন আশুতোষ।

শুরু হচ্ছে মডার্নার করোনা টিকার শেষ পর্যায়ের হিউম্যান ট্রায়াল!

0

আগের সবকটি ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ও নিরাপদ প্রমাণিত হওয়ার পর এ বার শুরু হচ্ছে মার্কিন সংস্থা মডার্নার বিজ্ঞানীদের তৈরি করোনা টিকার শেষ পর্যায়ের হিউম্যান ট্রায়াল!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে, করোনা মোকাবিলায় প্রায় ১০০টি প্রতিষেধকের ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। এগুলির মধ্যে ২টির ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য সবচেয়ে বেশি। এই ২টি প্রতিষেধকের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি টিকার (ChAdOx1 nCoV-19) পরেই উল্লেখযোগ্য ভাবে সাফল্যে দিকে এগোচ্ছে মডার্না আরএনএ ভ্যাকসিন।
মডার্না জানিয়েছে, দুই দফায় মোট ৪৫ জন স্বেচ্ছাসেবকের উপর এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন বিজ্ঞানীরা। এই ৪৫ জনের শরীরেই করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে বলে দাবি করেছেন সংস্থার বিজ্ঞানীরা। এ বার তৃতীয় পর্যায়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই প্রতিষেধক প্রয়োগ করবেন বিজ্ঞানীরা। সংস্থা জানিয়েছে, এদের ৫০ শতাংশ স্বেচ্ছাসেবককে ১০০ মিলিগ্রাম প্রতিষেধকের ডোজ দেওয়া হবে, অন্যদের সাধারণ ওষুধ (placebo)। মডার্নার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই থেকে এই আরএনএ ভ্যাকসিনের শেষ পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে।
মডার্নার গবেষকদের দাবি, কোভিড-১৯ -এর জেনেটিক কোড কাজে লাগিয়েই এই mRNA-1237 ওষুধটি তৈরি করেছে মোদার্না। সংস্থার দাবি, mRNA-1237 ওষুধটি সরাসরি ভাইরাসকে ধ্বংস না করলেও শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলে করোনার সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সংস্থার বিজ্ঞানীদের দাবি, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের শরীর থেকে সংগৃহিত অ্যান্টিবডির চেয়েও বহুগুণ শক্তিশালী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এই mRNA-1237 প্রতিষেধক। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ওষুধের মাঝারি ক্ষমতার ডোজেই সবচেয়ে ভাল ফল মিলেছে।

ইউনাইটেডে আগুন : ৪ পরিবারকে ৩০ লাখ করে দেয়ার নির্দেশ

0

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ৪ পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার হাসান এম এস আজিম, ব্যারিস্টার মুনতাসির আহমেদ ও রিটকারী নিয়াজ মুহাম্মদ মাহবুব।
ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান।
পরে নিয়াজ মাহবুব বলেন, গত ২৯ জুন আদালত সমঝোতা করতে বলেছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে চিঠি দেয়। সবাই যাওয়ার পরে তারা যে অর্থ দিতে চেয়েছিলো এতে ৪ পরিবার রাজি হয়নি। শুধু মনিরু হোসেনের পরিবার ২০ লাখ টাকায় সমঝোতা করে। আজ শুনানি শেষে আদালত বাকি ৪ পরিবারকে ৩০ লাখ টাকা করে ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন।