Home Blog Page 2814

মাশরাফির ছোট ভাইয়েরও করোনা নেগেটিভ

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পর তার ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সেজারেরও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, মাশরাফি এবং সেজার দুই ভাই চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছে। দু’জনই আল্লাহর রহমতে ভালো আছে।
এসময় তিনি সবার কাছে তার পবিবারের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ২০ জুন মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দু’দিন পরই তার ছোট ভাই সেজার করোনা ভাইরাসে আক্রান্ত হন।
জানা গেছে, ১৮ জুন রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করছিলেন। পরেরদিন শুক্রবার বিকেলে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান তিনি। ২০ জুন বিকেলে মাশরাফির করোনা রিপোর্ট পজেটিভ আসে। নমুনা পরীক্ষা করতে দিলে দু’দিন পর সেজারেরও করোনা রিপোর্ট পজেটিভ আসে। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুমির রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি। তবে মাশরাফিসহ পরিবারের তিনজনই ভালো আছেন।

নিষেধাজ্ঞায় প্রতিরক্ষা খাতে ইরানের উন্নয়ন থেমে থাকেনি: হাতামি

0

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞার কারণে তার দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন থেমে থাকেনি।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক বক্তব্যে ইরানের ওপর বিগত ৪০ বছর ধরে আমেরিকাসহ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
আমেরিকা ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের যে চেষ্টা করছে সে প্রসঙ্গে জেনারেল হাতামি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ হবে।
ইরানের ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টাকে বেপরোয়া ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।তিনি বলেন, এ সংক্রান্ত প্রস্তাব পাস করতে মার্কিন সরকার নিরাপত্তা পরিষদে সহযোগী পেতে ব্যর্থ হবে।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।

যুক্তরাষ্ট্রে শনাক্ত আরও ৬৫ হাজার

0

করোনায় দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে সংক্রমণ বৃদ্ধির হার। মঙ্গলবারও দেশটিতে ৬৫ হাজার ৫৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। দুর্দশার পরও ১৬ লাখের বেশি ভুক্তভোগী সুস্থতা লাভ করেছেন। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায়ে ট্রাম্পের দেশে আরও ৮৯৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জনে ঠেকেছে।
এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ২৯ হাজার ২৭৮ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৩৫ জনের।
ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ২ লাখ ৯২ হাজার ছুঁতে চলেছে। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছুঁই ছুঁই। যেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের।
নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮২ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৬৬২ জনের। ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৭ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে।
অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৩৩৭ জন মানুষ। জর্জিয়ায় আক্রান্ত ১ লাখ ২৪ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৫৪ জনের।
ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১২ হাজারের বেশি। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৪০ জনের। পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ১ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৬ হাজার ৯৮১ জন মানুষ।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।

বিশ্বকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে করোনা : জাতিসংঘ মহাসচিব

0

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, করোনাভাইরাস মহামারি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) থেকে বিশ্বকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার এই আশঙ্কার কথা জানান জাতিসংঘ প্রধান।
গুতেরেস বলেন, মানুষের অতীত-বর্তমান ব্যর্থতার কারণেই করোনাভাইরাস ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এই মহামারির কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন বহু বছর পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি।
এসডিজি হচ্ছে ২০৩০ সালের মধ্যে ক্ষুধা নিরসন, লিঙ্গসমতা, শিক্ষায় সমতা, চাকরির নিশ্চয়তা, অর্থনৈতিক উন্নয়নহসহ মোট ১৭টি লক্ষ্য অর্জনের বৈশ্বিক পরিকল্পনা। জাতিসংঘ মহাসচিব মনে করেন, করোনাভাইরাস আঘাত হানার আগে থেকেই বিশ্ব এই লক্ষ্য অর্জনের সঠিক পথে ছিল না। একসময় আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল।
গুতেরেস বলেন, কোভিড-১৯ আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পেছনে নিয়ে যেতে পারে। দেশগুলোকে বিশাল আর্থিক ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই সংকট আমাদের এসডিজি থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব মনে করিয়ে দিয়েছেন, করোনাভাইরাস এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব আগে থেকেই অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন, অব্যাহত লিঙ্গবৈষম্য এবং অর্থায়নে বিশাল ব্যবধানের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে।
তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে- আমি এটা বলতে আসিনি। আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। করোনা সংকট আমাদের অতীত ও বর্তমান ব্যর্থতার জন্যই ধ্বংসলীলা চালাচ্ছে।
গুতেরেস বলেছেন, পৃথিবী আর কখনও আগের সেই কথিত স্বাভাবিক অবস্থায় ফিরবে না। এসডিজি অর্জনে বিশ্বনেতাদের প্রতি কঠোর ও প্রয়োগযোগ্য সমাধান খোঁজার আহ্বান জানান তিনি।

বিমান বাংলাদেশকে ১ কোটি টাকা জরিমানা করল সৌদি আবর

0

সৌদি আরব সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিটি এয়ারক্রাফটের ভেতরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। তাদের সেই বিধি না মেনে সৌদি বিমান বন্দরে যাওয়ার অপরাধে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রায় ১ কোটি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের স্বাস্থ্যবিধি ভেঙে দেশটির বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদির বিমান অফিস সূত্রে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ফ্লাইটের দিন তারিখ উল্লেখ করা হয়নি।
বিমান জানায়, দেশটির সরকার ৪ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেছে, যা বাংলাদেশি প্রায় ১ কোটি ২ লাখ টাকার সমান।
এ বিষয়ে বিমানের কেউ মুখ না খুললেও দায়ীদের খুঁজতে একটি কমিটি গঠন করেছে বিমান। বিমানের প্রশাসন বিভাগের পরিচালক জিয়াউদ্দিন আহমদ ৩ সদস্যের এই কমিটি গঠন করে দেন।
কমিটিতে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্ট সার্ভিসেস) মো. গোলাম সারওয়ার আহ্বায়ক, নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মাছুদুল হাছানকে সদস্য সচিব এবং সদস্য করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশাআবি) অর্থ বিভাগের উপ-ব্যবস্থাপক প্রণব কুমার বড়ুয়াকে।
কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাসহ ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেজন্য সুপারিশ দিতে বলা হয়েছে।

বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল সাহেদ : র‌্যাব

0

সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ একজন উচ্চমানের প্রতারক। তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। আজ বুধবার (১৫ জুলাই) ভোরে বোরকা পরে ছদ্মবেশে সে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে। তখনই তাকে র‌্যাবের বিশেষ দল গ্রেফতার করে বলে জানায় র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তেজগাঁও পুরাতন বিমানবন্দরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বুধবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, সাতক্ষীরায় সাহেদের গ্রামের বাড়ি। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোয় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি ছিল। তারই ধারাবাহিকতায় আজ ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ বোরকা পরে নৌকায় করে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমাদের গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম তার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সাহেদ অত্যন্ত উঁচুমানের একজন প্রতারক। ফলে তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। সে সব ধরনের প্রতারণার কৌশল অবলম্বন করে বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবর্তন করে সাতক্ষীরায় চলে যায়। ভোররাতে সে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। সাহেদ অত্যন্ত উঁচুমানের একজন প্রতারক। যার ফলে তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। সে সব ধরনের প্রতারণার কৌশল অবলম্বন করে বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবর্তন করে সাতক্ষীরায় চলে যায়। ভোররাতে সে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে।
তার কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৩টায় র‍্যাবের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তার বিষয়ে তথ্য জানানো হবে।

ঢাকায় আনা হয়েছে সাহেদকে

0

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় আনা হয়েছে। সাতক্ষীরা থেকে র‌্যাবের অভিযান দলের সাথে হেলিকপ্টার যোগে বুধবার সকাল ৯টার দিকে তাকে ঢাকায় আনা হয়।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ সম্পর্কে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া ইউংয়ের পরিচালক আশিক বিল্লাহ বলেছেন, তিনি (সাহেদ) ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আমাদের কাছে গোপন তথ্য ছিল। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করি। তার বাসা সাতক্ষীরায়। কিন্ত তিনি তারই জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন।
তাকে গ্রেফতারে এত দেরি হলো কেন, এ প্রশ্নের জবাবে মিডিয়া ইউংয়ের পরিচালক বলেন, আমরা তার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলাম। সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। তাই সময়ে লেগেছে।
তিনি জানান, প্রথমে তাকে র‌্যাব সদর দফতরে নেয়া হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি কোথায় অভিযান চালানোর প্রয়োজন হয় চালানো হবে।

যেসব কুকর্মে আটক হলেন সাহেদ

0

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গত সপ্তাহের সোমবার থেকে প্রকাশ্যে আসে সাহেদের পৃষ্ঠপোষকতায় রিজেন্ট হাসপাতালের একের পর এক অনিয়ম।
র‍্যাবের অভিযানে জানা গেছে, গত ২৩ মে’র পর করোনার কোনো নমুনা পরীক্ষা করেনি রিজেন্ট। বরং নমুনা ফেলে দিয়ে নিজেদের কম্পিউটারের মাধ্যমে ভুয়া ইউনিক আইডি তৈরি করে মনগড়া রিপোর্ট দিতো রিজেন্ট। পাশাপাশি রিপোর্টে জালিয়াতি করে আইইডিসিআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন- নিপসমের প্যাড-সিল ব্যবহার করত তারা।
* করোনা টেস্টে অননুমোদিত কিট
অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের অননুমোদিত কিট পেয়েছে র‌্যাব। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা বাংলাদেশ সরকার যে কিট ব্যবহারের অনুমোদন দেয়নি, সেটি দিয়েই টেস্ট করছিল রিজেন্ট।
* বিনামূল্যের পরীক্ষা করার জন্য দুই দফায় টাকা নিত রিজেন্ট
সরকারের সাথে চুক্তি অনুযায়ী কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল হিসেবে রিজেন্টে করোনা রোগীদের নমুনা সংগ্রহের কোনো টাকা নেয়ার কথা না। তবে টেস্টে প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার টাকা করে নিত তারা। এছাড়া করোনা পজেটিভদের কাছে থেকে পুনঃরায় টেস্টের জন্য এক হাজার টাকা নেয়ার প্রমাণ পেয়েছে র‍্যাব।
* রোগী থেকেও টাকা নিয়েছে, সরকার থেকেই ক্ষতিপূরণ চেয়েছে
করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে করোনা রোগীদের কাছ থেকে কোনো ফি নেয়ার কথা না। তবে র‍্যাব অভিযানে গিয়ে দেখেছে, রিজেন্ট রোগী প্রতি দেড়লাখ, দুইলাখ ও সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিল আদায় করত। পাশাপাশি ‘রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছে’ এই বাবদ সরকারের কাছে এক কোটি ৯৬ লাখ টাকার ক্ষতিপূরণ বিল জমা দিয়েছে রিজেন্ট হাসপাতাল। অধিদফতর হয়ে সেই বিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে প্রায় অনুমোদনের প্রক্রিয়ায় ছিল। তবে এখনও কোনও অর্থ ছাড় হয়নি।
* অপরাধ ধামাচাপা দিতে অভিনব কৌশল
গত কয়েকদিন ধরে এই অভিযোগগুলো প্রকাশ্যে আসতে থাকলে নিজেদের অপরাধ ঢাকতে নতুন কৌশল নেয় রিজেন্ট। অভিনব এই কৌশলের বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রিজেন্টের বিরুদ্ধে যখন সবাই অনিয়মের অভিযোগ করছিল তখন রিজেন্ট কর্তৃপক্ষ এটাকে গোপন করার জন্য গত পরশু একটা প্রেস কনফারেন্স করে।
সেখানে তারা বলে, হাসপাতাল কর্তৃপক্ষ এসবে দায়ী না। রিজেন্ট হাসপাতালের ৩ জন কর্মী এর সঙ্গে দায়ী।
সারোয়ার আলম বলেন, নিজেদের নিরপরাধ প্রমাণ করতে রোববার ১ মাস ৭ দিন আগের ব্যাকডেট দিয়ে ৩ কর্মচারীকে বরখাস্ত করে রিজেন্ট। তাদের বিরুদ্ধে থানায় একটা সাধারণ ডায়েরিও করেছে রিজেন্ট। অথচ ওই ৩ কর্মী গত দেড়মাস অফিস করেছে, হাজিরা দিয়েছে।
রিজেন্ট কর্তৃপক্ষ ফ্লুইড দিয়ে তাদের হাজিরাখাতার সাক্ষরগুলো মুছে দিয়েছে, যাতে সে প্রমাণ করতে পারে যে আগেই তাদের বরখাস্ত করা হয়। শুধু তাই না রিজেন্ট কর্তৃপক্ষ এই ৩ কর্মচারীদের বলেছে যে, আপনারা চাকরি করেন কোনো সমস্যা নেই, আমরা আপনাদের আবার ফিরিয়ে নিয়ে আসব। তার মানে কর্তৃপক্ষ স্টাফদের ঘাড়ে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করেছে। এই সমস্ত অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ চেয়ারম্যান নিজে করত।
* চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
করোনা আক্রান্ত রোগীদের আবেগ নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করায় গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করে র‌্যাব।
এর আগে, গত ৬ জুলাই সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের দুটো শাখায় (উত্তরা ও মিরপুর) অভিযান চালায়। বিভিন্ন অভিযোগের কারণে শাখা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ৭ জুলাই বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

0

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে আনুমানিক ৫.০০ থেকে ৫.৩০ এর দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলো। সকাল নয়টার দিকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।
এরআগে করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে গত ৮ জুলাই মামলা করে র‌্যাব। উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
গত ৬ জুলাই সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের দুটো শাখায় (উত্তরা ও মিরপুর) অভিযান চালায়। বিভিন্ন অভিযোগের কারণে শাখা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ৭ জুলাই বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব।

প্রতারক রিজেন্ট শাহেদ অস্ত্রসহ গ্রেফতার, হেলিকপ্টারে আনা হবে ঢাকায়

0

ঢাকা: করোনা পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতালের ভয়াবহ প্রতারণার দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ করিমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।