Home Blog Page 2816

রিজেন্ট কলেজ-বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেটও দিতেন শাহেদ: র‌্যাব

0

রিজেন্টের চেয়ারম্যান শাহেদকে গ্রেফতার করতে দেশের সব জায়গায় অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র‌্যাব সদর দফরে ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
এসময় তিনি জানান, শাহেদের মত প্রতারণায় অন্য যারা জড়িত তাদেরও আনা হবে আইনের আওতায়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, ‘প্রতারণার জগতে শাহেদ আইডল। প্রতারণাকে কিভাবে ব্যবহার করে সরল সাধারণ মানুষের সাথে ঠকবাজি করে কিভাবে একটা পর্যায় আসা যায় তার অনন্য দৃষ্টান্ত শাহেদ।’
তিনি আরো বলেন, ‘নতুন করে অনেক অভিযোগই আমাদের কাছে আসছে, সর্বশেষ আমাদের কাছে যে অভিযোগ এসেছে রিজেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনেক জাল সার্টিফিকেট দিয়েছেন শাহেদ। যাতে পালিয়ে যেতে না পারে এজন্য সারাদেশসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।’

শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেক দেশ এখনও ভুল পথে হাঁটছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। যা করোনাভাইরাসকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বেশ কিছু দেশ করোনা সতর্কতা মেনে চলছে না। ফলে সেখানে করোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এখনও নিয়ম পালন না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

করোনাভাইরাস এখনও জনগণের এক নম্বর শত্রু উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সংক্রমণের ৮০ ভাগই হচ্ছে মাত্র দশটি দেশে। এরমধ্যে ৫০ শতাংশ দুটি দেশের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

যুক্তরাষ্ট্র প্রায় ৩৫ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার মানুষের। নিউ ইয়র্কের পরে এ বার ফ্লোরিডায় সংক্রমণ লাফিয়ে বাড়ছে। হিউস্টনের অবস্থাও বেশ খারাপ। অভিযোগ, করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কোনও পদক্ষেপই সময়ে নেননি ট্রাম্প। তারই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

শুধু উত্তর অ্যামেরিকা নয়, দক্ষিণ অ্যামেরিকার পরিস্থিতিও ভয়াবহ। এখনও পর্যন্ত সেখানে এক লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার অর্ধেকই ব্রাজিলে। ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ, ব্রাজিলের বিরুদ্ধেও সেই একই অভিযোগ। সময়ে ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফল এখন ভুগছে দেশ। আক্রান্ত স্বয়ং প্রেসিডেন্ট বলসোনারো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, লকডাউন ছাড়া কোনও উপায় নেই। অ্যামেরিকায় যেখানে যেখানে লকডাউন খোলা হয়েছে, সেখানে সেখানেই ভাইরাস দ্রুত সংক্রমিত হতে শুরু করেছে। ভারতেও একই ঘটনা ঘটেছে। ডাব্লিউএইচও-র বক্তব্য, গোটা দেশকে দীর্ঘ দিন লকডাউনের মধ্যে রাখা সম্ভব নয়। কিন্তু এলাকা বেছে বেছে লকডাউন চালিয়ে যেতেই হবে। নইলে এই ভাইরাসকে ঠেকানো অসম্ভব।

শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার হাত থেকে মুক্তি কবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি ডাব্লিউএইচও। তাদের বক্তব্য, অতীতে মানুষ যে ভাবে বেঁচেছে, অদূর ভবিষ্যতে তেমন দিন ফিরে আসার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছে না ডাব্লিউএইচও। সামাজিক দূরত্বের নীতি বহু দিন পালন করে যেতে হবে বলেই তাদের বক্তব্য। শুধু তাই নয়, সামাজিক অনুষ্ঠানও আপাতত অসম্ভব বলেই তাদের অভিমত।

ডাব্লিউএইচও-র বক্তব্য, করোনার টিকা দ্রুত আবিষ্কার হওয়ার কোনও সম্ভাবনা নেই। বিভিন্ন দেশে পরীক্ষানিরীক্ষা চলছে। তবে আগামী বছরের আগে বাজারে টিকা আসার কোনও সম্ভাবনা নেই। আর ভাইরাসও প্রকৃতি থেকে এমনি এমনি মিলিয়ে যাবে, এমন ভাবারও কোনও কারণ নেই। ফলে ধরেই নিতে হবে, আরও বেশ কিছু দিন ভাইরাসকে সঙ্গে নিয়েই চলতে হবে সকলকে। এবং তার জন্য সতর্কতাও অবলম্বন করতে হবে।

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ এর মাস্টার তিনদিনের রিমান্ডে

0

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নৌ পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ঘাট নৌ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, রবিবার (১২ জুলাই) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা ‘মর্নিং বার্ড’ লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ‘ময়ূর-২’ লঞ্চটি ধাক্কা মনিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ওই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৪২৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

করোনার নমুনা পরীক্ষা নিয়ে অনিয়ম সহ্য করা হবে না : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস পরীক্ষা নিয়ে আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। করোনা পরীক্ষার ভুয়া সনদ যেমন উদ্বেগ বাড়িয়েছে, তেমনি বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এ ধরনের অপকর্ম নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনলাইন ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে। আবার পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রান্তের শতকরা হার বেশি। মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মাঝে সমন্বয়ের অভাব আছে বলে গণমাধ্যমের খবর বেরিয়েছে। সে অনুযায়ী করোনার চিকিৎসা, সংক্রমণ রোধ এবং অন্যান্য রোগের চিকিৎসা অব্যাহত রাখতে সুসমন্বয় প্রতিষ্ঠা জরুরি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই দুর্যোগে অসহায় মানুষকে সহায়তা করে আসছে। সে ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৫ জেলায় বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া অন্যান্য জেলায়ও বন্যা ছড়িয়ে পড়তে পারে। বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল, গবাদি পশুসহ অন্যান্য সম্পদ নষ্ট হচ্ছে। সরকার পানিবন্দি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্গত এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার সরবরাহ এবং মানবিক সহায়তায় প্রশাসনকে সহযোগিতার জন্য আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের।
বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ক্রেতা-বিক্রেতার অবাধ বিচরণ এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলায় পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পশুরহাটের ইজারা গ্রহীতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগসহ সবার প্রতি পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর কঠোরতা প্রদর্শনের অনুরোধ রইল।

ঢাকাসহ ১৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

0

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, নঁওগা, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও রংপুর জেলার বন্যা পরিস্থিতির আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে।
কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় প্রধান নদ-নদীগগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদী আরিচা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। অপরদিকে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৪টির, হ্রাস পেয়েছে ৩৪টির, অপরিবর্তিত হয়েছে ০৩ হয়েছে ও বিপদসীমার উপরে ২৩টির।
গত ২৪ ঘণ্টায় দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, কুড়িগ্রাম ১৫৫ মিলিমিটার, নোয়াখালী ১০৭ মিলিমিটার, টেকনাফ ৯২ মিলিমিটার, কক্সবাজার ৫৮ মিলিমিটার, ডালিয়া ৫৪ মিলিমিটার, চিলমারী ৫২ মিলিমিটার।

৪-৬ সপ্তাহের মধ্যে করোনার টিকা উৎপাদন শুরু হচ্ছে

0

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে অংশীদারত্বে থাকা প্রতিষ্ঠানগুলো গ্রীষ্মের শেষেই ভ্যাকসিন উৎপাদন শুরুর পথে রয়েছে বলে জানা গেছে। সিএনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪-৬ সপ্তাহের মধ্যে উৎপাদন কাজ শুরু করবে তারা। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সিএনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন চারটি কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিকে অপারেশন র‌্যাপ স্পিড প্রোগ্রামের আওতায় আর্থিক সহায়তা করেছে। প্রশাসনের পক্ষ থেকে উৎপাদন কারখানার সুবিধা বাড়ানো ও কাঁচামাল সংগ্রহে কোম্পানিগুলোকে সাহায্য করা হচ্ছে। তাদের লক্ষ্য, আগামী বছর নাগাদ ৩০ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি করা।
সোমবার অনলাইন কনফারেন্স কলে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কবে নাগাদ ভ্যাকসিনের বিভিন্ন উপাদান উৎপাদন ও প্রস্তুতের কাজ শুরু হবে, সে সম্পর্কে বলতে গেলে বলা যায়, চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। এর মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। তবে পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে গ্রীষ্মের শেষে।’
কয়েক মিলিয়ন থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রিজেনেরন ফার্মাসিউটিক্যাল নামের একটি কোম্পানির সঙ্গে কোভিড-১৯ থেরাপি উদ্ভাবনের জন্য ৪৫ কোটি ডলারের চুক্তি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এর পরীক্ষামূলক প্রয়োগের ফল পাওয়া যাবে।
ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেছেন, দ্রুতগতিতে ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে চলছে, যা ইতিহাসে আগে কখনো হয়নি। থেরাপি আরও দ্রুত উদ্ভাবন হচ্ছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানে ভ্যাকসিন তৈরির জন্য তহবিল জোগাবে মার্কিন প্রশাসন।

করোনায় প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এমদাদুল হক মারা গেছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস লাইভস্টক ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা এমদাদুল প্রাণিসম্পদ অধিদফতরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমদাদুল হক করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সচিব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, এমদাদুল হক একজন সৎ, বিনয়ী ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। করোনা সংকটেও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জিজ্ঞাসার মুখে কখনো সরব, কখনো মৌন উদাস

0

দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে ডা. সাবরিনাকে। গতকাল সোমবার রাত থেকে তেজগাঁও থানা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। সেখানে নানা প্রশ্নের কখনো জবাব দেন, কখনো নিরুত্তর মৌনতার ভূমিকায় থাকেন। প্রশ্নের ফাঁকে ফাঁকে উদাসও হয়ে পড়েন মাঝেমধ্যে।

জানা গেছে, তিন দিনের রিমান্ডে নিয়ে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। প্রশ্নের মুখে পড়ে তিনি কিভাবে প্রতারণার ফাঁদ পেতে করোনা নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিতেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তবে সেসব জবাব মোটেও সহজে হচ্ছে না। একজন চিকিৎসক হয়ে চিকিৎসা নিয়ে এমন প্রতারণা তিনি কিভাবে করতে পারলেন- এমন প্রশ্নের জবাবে তিনি অস্বীকার করছেন অভিযোগ। কিন্তু জিজ্ঞাসাবাদে নিয়োজিতরা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হাজির করলে তিনি নিরুত্তর থাকছেন। মৌনতাই সম্মতির লক্ষণ হিসেবে পুলিশ তা বিবেচনা করছে।

ডা. সাবরিনাকে গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্টারের দায়িত্ব পালন করে আসা ডা. সাবরিনা জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীর স্ত্রী। সে কারণে সাবরিনা আরিফ চৌধুরী নামেই তিনি পরিচিত। করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে এক মামলায় গ্রেপ্তার হয়ে সাবরিনার স্বামী আরিফুল বর্তমানে কারাগারে।

জেকেজির কোনো ট্রেড লাইসেন্স নেই। এর পরও কিভাবে প্রতিষ্ঠানটি করোনা নমুনা সংগ্রহের অনুমতি পেল তার তদন্ত চলছে। সাবরিনার মোবাইল ফোন চেক করে সাতটি মেসেজ পাওয়া গেছে। প্রতিটি মেসেজে সাবরিনা বিভিন্ন মানুষকে ফোন করে কখনো জেকেজির চেয়ারম্যান, কখনো সমন্বয়ক আবার কখনো আহ্বায়ক পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। তাঁকে সহযোগিতাকারী অনেক প্রভাবশালীর নাম জানা গেছে।

তেজগাঁও থানা সূত্র জানিয়েছে, জেকেজির বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতারণার এবং আরেকটি থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছে। প্রথম মামলাটি দায়ের করেন কামাল হোসেন নামে এক ভুক্তভোগী। সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়া ও জীবন বিপন্নকারী রোগের সংক্রমণের মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয় এজাহারে।

ওই মামলায় গত ২৩ জুন আরিফুলকে গ্রেপ্তারের পর জেকেজি কর্মীরা তেজগাঁও থানায় গিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে এবং তাতে জেকেজির ১৮ কর্মীকে গ্রেপ্তার করা হয়। আরিফের গ্রেপ্তারের খবর পেয়ে দুজন ব্যবসায়ী একই থানায় আরো দুটি মামলা করেন। এর একটিতে ১২টি ল্যাপটপ ভাড়া নেওয়ার নামে আত্মসাৎ করা এবং অন্যটিতে দুটি আর্চওয়ে এবং ২০টি ওয়াকিটকি কিনে টাকা না দেওয়ার অভিযোগ আনা হয়।

এর মধ্যে আরিফকে তিনটি প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর সাবরিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রথম মামলায়। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রমাণ পাওয়া গেলে প্রতারণার বাকি দুই মামলায়ও তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এর আগে রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ির তত্ত্বাবধায়কের অভিযোগের সত্যতা পেয়ে গত ২২ জুন জেকেজি হেলথকেয়ারের সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ন কবির হিরু ও তাঁর স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে প্রতিষ্ঠানটির সিইও আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী কামালের অভিযোগ, তাঁর বাড়ির মালিক ও স্ত্রীর জ্বর, সর্দি হওয়ায় কভিড-১৯ পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে জেকেজির পক্ষে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা দুজন ছাড়াও তাঁদের ছেলে, গাড়িচালক, গৃহপরিচারিকার নমুনা তিন দফায় বিজয় সরনি মোড়ে হুমায়ুনের লোক এসে নিয়ে যায়। এ জন্য ৪৫ হাজার টাকা দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের দিনই জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ডা. সাবরিনাকে বরখাস্ত করার অফিস আদেশ জারি করা হয়। এর ঘণ্টাখানেক পর সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়, ডা. সাবরিনা শারমিন হুসাইন সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়া এবং অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর নমুনা পরীক্ষার জন্য জেকেজিকে দায়িত্ব দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে ডা. সাবরিনার কথাই বলা হতো। কিন্তু জুনের শেষ দিকে জেকেজির দুর্নীতির খবর প্রকাশ পাওয়ার পর সাবরিনা দাবি করেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে গত দুই মাস ধরে তাঁর কোনো সম্পর্ক নেই।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ঢাকার তিতুমীর কলেজ মাঠে প্রথমে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকার অন্য এলাকাসহ আরো অনেক জেলা থেকেও নমুনা সংগ্রহ করে জেকেজি। জেকেজির গুলশান কার্যালয়ে গত ২৪ জুন অভিযান চালিয়ে আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করে তাঁদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁরা এ বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

সাবরিনার প্রতারণার শেষ নেই জানিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি এক রোগীর নামে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করে সেটি প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন। রিমান্ডে জানতে চাইলে সাবরিনার দাবি, ওই সিম কার নামে নিবন্ধিত তা তিনি জানতেন না। তবে পুলিশ বলছে, অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করা বড় ধরনের অপরাধ। কারণ এই সিম ব্যবহার করে বড় ধরনের অপরাধ করে তার দায় অন্যের ওপর চাপানো যায়। বিষয়টি যাচাই করতে সাবরিনার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক বছর ধরে সাবরিনা এই সিম ব্যবহার করছেন। জালিয়াতির মামলায় গ্রেপ্তার আরিফুলের বিষয়ে প্রশ্ন করা হলে রিমান্ডে সাবরিনা দাবি করেন, দুই মাস আগে তাঁদের তালাক হয়ে গেছে।

পুলিশ জানায়, জেকেজি হেলথকেয়ার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার রোগীকে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের নমুনা আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০টি প্রতিবেদন তৈরি করা হয় জেকেজি কর্মীদের ল্যাপটপে।

রোগীর নামে সিম ব্যবহার করতেন সাবরিনা

0

সাবরিনার প্রতারণার শেষ নেই এমনটাই জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে তিনি এক রোগীর নামে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করে সেটি প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন।

রিমান্ডে জানতে চাইলে সাবরিনার দাবি, ওই সিম কার নামে নিবন্ধিত তা তিনি জানতেন না। তবে পুলিশ বলছে, অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করা বড় ধরনের অপরাধ। কারণ এই সিম ব্যবহার করে বড় ধরনের অপরাধ করে তার দায় অন্যের ওপর চাপানো যায়। বিষয়টি যাচাই করতে সাবরিনার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক বছর ধরে সাবরিনা এই সিম ব্যবহার করছেন। জালিয়াতির মামলায় গ্রেপ্তার আরিফুলের বিষয়ে প্রশ্ন করা হলে রিমান্ডে সাবরিনা দাবি করেন, দুই মাস আগে তাঁদের তালাক হয়ে গেছে।

পুলিশ জানায়, জেকেজি হেলথকেয়ার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার রোগীকে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের নমুনা আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০টি প্রতিবেদন তৈরি করা হয় জেকেজি কর্মীদের ল্যাপটপে।

সরকারের কাছ থেতে বিনা মূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নেওয়া এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরীর মোবাইল ফোন চেক করে নানা ধরনের অনেক মেসেজ পেয়েছে পুলিশ।

প্রতিটি মেসেজের শুরুতেই সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান দাবি করেন বলে তাঁকে জিজ্ঞাসাবাদকারী ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানিয়েছেন।

হারুন অর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, তিন দিনের রিমান্ডে নিয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এরই মধ্যে তিনি কিভাবে প্রতারণার ফাঁদ পেতে করোনা নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিতেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ডা. সাবরিনাকে গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।