Home Blog Page 2818

সাহেদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

0

এবার রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মাইক্রোক্রেডিট ও এমএলএম ব্যবসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ, বহুমাত্রিক জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এর আগে কমিশনের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন্ উৎস হতে মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সংগ্রহ করে। এসব তথ্য-উপাত্তসহ অভিযোগ কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল কমিশনে উপস্থাপন করলে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এই অভিযোগটি অনুসন্ধান করা হবে। কমিশনের উপপরিচালক মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যেরে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এ দলের অন্য সদস্যরা হলেন মো.নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি

0

ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ বসার পর এ অভিমত ব্যক্ত করেন তিনি।

ভার্চুয়াল আদালত কার্যক্রম সফল হলে সপ্তাহের পাঁচ দিনই আপিল বিভাগ বসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এসময় আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতিও তাঁদের অভিমত তুলে ধরেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় যুক্ত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন।

বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চুয়াল আপিল বিভাগ বসেছে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ও করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত চার মাস বন্ধ ছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের বিচার কাজ। এ অবস্থায় নিয়মিত আদালত খুলে দিতে আইনজীবীদের অব্যাহত দাবির প্রেক্ষাপটে আজ সোমবার সকালে বসল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ। এই বেঞ্চে আজকের কার্যতালিকায় ২০টি মামলা রাখা হয়েছে।

সর্বশেষ গত ১২ মার্চ স্বশরীরে বসেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। পরদিন ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টে শুরু হয় অবকাশকালীন ছুটি। এই ছুটি শেষ হওয়ার আগেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। এ অবস্থায় গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ হয়ে যায়।

এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশিত হয়। ওই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার করার ক্ষমতা দেওয়া হয়।

পরদিন ১০ মে সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর ১১ মে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়।

প্রথমে কেবল সীমিত আকারে নির্দিষ্ট কিছু আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হয়েছে।

আপিল বিভাগের চেম্বার জজ আদালতসহ সারা দেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ভার্চুয়ালি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসল।

২০ জুলাইয়ের পর আসছে ১০ ব্রডগেজ রেল ইঞ্জিন

0

চলতি জুলাই মাসের ২০ তারিখের পর বাংলাদেশ রেলওয়েতে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)। ভারত থেকে এ ইঞ্জিনগুলো আনা হচ্ছে।

আজ সোমবার (১৩ জুলাই) রেলপথ মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ব্রডগেজ ইঞ্জিনগুলো আসার নির্দিষ্ট দিন বলতে পারছি না। তবে ২০ জুলাইয়ের পর যেকোনো দিন ইঞ্জিনগুলো ভারত থেকে দেশে আসবে। জুলাইয়ের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন সংকট থাকায় বেশ কিছুদিন আগেই ভারত থেকে ১০টি ব্রডগেজ ইঞ্জিন আনার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

চলতি মাসেই নিউজ পোর্টালের নিবন্ধন শুরু : তথ্যমন্ত্রী

0

চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজ পোর্টালের রেজিষ্ট্রেশন শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটি পিছিয়ে যায়। আমরা ইত্যোমধ্যেই গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। রিজেন্ট হাসপাতালের সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের বিছানা থেকেই ব্লগ লিখলেন করোনা আক্রান্ত অমিতাভ

0

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন আপাতত ভর্তি রয়েছেন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। এই সুপারস্পেশ্যালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বিগ বি’কে। যদিও কোভিড-১৯ পাল্টাতে পারল না শাহেনশার রোজনামচা। ট্রাডিশন বজায় রেখে নিজের ‘বর্ধিত’ পরিবারে সদস্যদের হাসপাতালের বিছানা থেকেই রবিবার রাতে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। গুলাবো সিতাবো তারকা এদিন রাতে ব্লগ লেখেন নিয়মমাফিক। গত ১২ বছর ধরে যে কাজটি অবিরামভাবে করে চলেছেন বিগ বি।
ছোট ব্লগে অমিতাভ জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর দুই অনুরাগীকে। লেখেন, ‘শুভ জন্মদিন মনোজ কুমার ওঝা…তরণ ঘানতাসালা…সোমবার ১৩ই জুলাই…তোমাদের দুজনেই জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা…আজীবন খুশি থাকো’।
পাশাপাশি বচ্চন পরিবারের মঙ্গলকামনায় জন্য দেশ-বিদেশ থেকে যে পরিমাণে শুভেচ্ছাবার্তা আসছে তাতে আপ্লুত বিগ বি। তিনি অনুরাগীদের টুইট বার্তায় ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, সকলকে ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভবকর নয়। তবে তাঁর,অভিষেক,ঐশ্বর্য,আরাধ্যার জন্য সকলে যে চিন্তা,ভালোবাসা এবং শুভকামনা জাহির করেছেন তা সত্যিই অভাবনীয়…মন থেকে সকলের কাছে কৃতজ্ঞ তিনি।

চীনের ২৭ প্রদেশে বন্যা, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

0

টানা কয়েক দিনের ভারি বর্ষণে চীনের ২৭টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এতে সে সব অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ বন্যাকবলিত হয়েছে পড়েছেন। একই সঙ্গে নিখোঁজ ১৪১ জনের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইয়াংজি নদী সংলগ্ন এলাকাগুলোতে ভারী বর্ষণ চলতে থাকায় রবিবার দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে দেশটি। এ বছর সেদেশে বন্যাজনিত কারণে মারা যাওয়া বা নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা ১৪১ জনে দাঁড়িয়েছে। বন্যায় ৩৫ দশমিক ৩ লাখ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে ২৮ হাজার ঘরবাড়ি। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইয়াংসির নদীর অববাহিকায়। দেশটির সবচেয়ে বড় মিঠাপানির হ্রদ পয়াংয়ের উপচেপড়া পানি ইয়াংসি নদীর সঙ্গে যুক্ত হয়ে বহু শহর ও গ্রাম ডুবিয়ে দিতে পারে বলে। এমনটি আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়াংসির তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় জিয়াংসু ও জিয়াংশি প্রদেশ সবচেয়ে বেশি বন্যাকবলিত হয়েছে। চীনে বন্যা নিয়ন্ত্রণের জন্য ৪ স্তরের জরুরি সতর্কতা ব্যবস্থা আছে। এর মধ্যে প্রথম স্তর সবচেয়ে মারাত্মক বন্যা পরিস্থিতি বোঝায়।
চীনের পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জুলাইয়ের প্রথম দিক থেকে ৪৩৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ৩৩টি নদীর পানি স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা অতিক্রম করেছে।
ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে শনিবার চীনের ন্যাশনাল অবজার্ভেটরি দক্ষিণাঞ্চলীয় হুনান, মধ্যাঞ্চলীয় হুবেই, দক্ষিণপশ্চিমের চংকিং এবং সিচুয়ান প্রদেশে নতুন করে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। বন্যাকবলিতদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

ইরানে দ্বিতীয় দফা সংক্রমণ, বাড়ছে মৃত্যু

0

করোনাভাইরাস সংক্রমণে ইরানে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড ছুঁয়েছে এবং হু হু করে বাড়ছে নতুন করে সংক্রমণের সংখ্যাও। যদিও সংক্রমণ কমে আসার প্রবণতা দেখে দেশটি মধ্য এপ্রিলে নানা বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছিল।
এখন দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহজুড়ে ব্যাপক বেড়েছে সংক্রমণ। মধ্য জুন নাগাদ মৃতের সংখ্যা একশ ছাড়ায়, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ এবং এরপর থেকে সংখ্যাটা বাড়ছেই।
গত ৯ জুলাই একদিনে মারা গেছে সর্বোচ্চ ২২১ জন। গত ৪ই জুন দেশটিতে শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৭৪ জন। এখন এর চেয়ে দিনে অন্তত দুই হাজার করে বেশি মানুষ শনাক্ত হচ্ছে। এর আগে সর্বোচ্চ ৩ হাজার ১৮৬ জন শনাক্ত হয়েছিল গত ৩০ মার্চ।
সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছিল।

২৭ বছরেই ‘আত্মহত্যা’ করল এলভিস প্রিসলির নাতি বেঞ্জামিন!

0

রবিবার মৃত্যু হয়েছে এলভিস প্রিসলির একমাত্র নাতির। সংবাদ সংস্থা এএফপিকে এই খবর নিশ্চিত করেছেন এলভিস কন্যা লিজা মেরি প্রিসলির ম্যানেজার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আত্মহত্যা করেছেন ‘কিং অফ রক অ্যান্ড রোল’ প্রিসলির নাতি বেঞ্জামিন কিওঘ।তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর!
জানা গেছে লস অ্যাঞ্জেলসের কাছে কালাবাসাসে গুলি করে আত্মহত্যা করেছেন বেঞ্জামিন। পুলিশ সূত্রে তেমন খবর পেয়েছে টিমএমজেড।
লিজার ম্যানেজার রজার উইন্ডনাওস্কি সংবাদমাধ্যমকে বেঞ্জামিনের মৃত্যু নিয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি। শুধু জানিয়েছেন, এলভিস প্রিসলির একমাত্র কন্যা লিজ মেরি প্রিলসি বিধ্বস্ত,তিনি ভেঙে পড়েছেন পুত্রশোকে। ছেলে অন্ত প্রাণ লিজা, তবে মেয়েদের জন্য শক্ত থাকবার চেষ্টা চালাচ্ছেন তিনি।

আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার পথে ভারত

0

এখনও উত্তপ্ত পূর্ব লাদাখের সীমান্ত পরিস্থিতি। তারইমধ্যে আমেরিকা থেকে বাড়তি ৭২ হাজার সিগ সয়ার অ্যাসল্ট রাইফেল কেনার তোড়জোড় করছে ভারতীয় সেনা। গতকাল রোববার একথা জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
এক আধিকারিক জানান, গত বছর আমেরিকাকে ৭২,৪০০ টি অ্যাসল্ট রাইফেলের বরাত দেওয়া হয়েছিল। ২০১৯ সালের গোড়ার দিকে ৭০০ কোটি টাকার সেই চুক্তি সই করেছিল ভারত। প্রতিরক্ষার সরঞ্জাম কেনার নিয়মের আওতায় ‘ফাস্ট ট্র্যাক প্রসিডিওর (এফটিপি)’-এর মাধ্যমেই সেই বরাত দেওয়া হয়েছিল। এবারও জরুরি প্রয়োজনীয়তা মেটাতে অস্ত্র কেনার নিয়মের একটি গুরুত্বপূর্ণ ধারা প্রয়োগ করে রাইফেল কেনার তোড়জোড় করা হচ্ছে।

দ্বিতীয় আধিকারিক জানিয়েছেন, সেনার আট লাখ অ্যাসল্ট রাইফেলের চাহিদা পূরণের জন্য সিগ সয়ার কেনা হচ্ছে। নয়া রাইফেল ভারতের হাতে এলে ধাপে ধাপে একাধিক সীমাবদ্ধতা থাকা ৫.৫৬ এমএম ইনসাস রাইফেল তুলে নেওয়া হবে। যা ২২ বছর আগে ব্যবহার করা শুরু করেছে সেনা। বাকি চাহিদা মেটানো হবে আমেঠির করওয়াতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি একে-২০৩ অ্যাসল্ট রাইফেলের মাধ্যমে। তৃতীয় আধিকারিক জানান, সেই রাইফেল কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপাতত দাম নিয়ে আলোচনা চলছে।
সিগ সয়ার অ্য়াসল্ট রাইফেল কেনার পাশাপাশি বন্দুকের জন্য আমেরিকা থেকে এক্সক্যালিবার নির্ভুল অস্ত্রের বরাত দিয়েছে ভারত। একইসঙ্গে গত মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মস্কো সফরে দ্রুত অস্ত্র এবং গোলাগুলি পাঠানোর আশ্বাস দিয়েছে রাশিয়া।
ভারত-চিন সামরিক বৈঠক
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চলতি সপ্তাহে ফের বৈঠক করতে পারে ভারতীয় এবং চিনা সেনা। আধিকারিকরা জানিয়েছেন, আপাতত বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে। কোর কমান্ডার পর্যায়ের সেই বৈঠকে গুরুত্বরপূর্ণ ফিঙ্গার এরিয়া এবং ডেসপ্যাং এলাকা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা। তারপর সেনা সরানোর পরবর্তী পর্যায় শুরু হতে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।

কলকাতার অমিতাভ মন্দিরে ‘করোনা আক্রান্ত দেবতা’র জন্য যজ্ঞ

0

ভক্তদের কাছে তিনি আক্ষরিক অর্থেই ‘দেবতা’। কলকাতায় বলিউডের শাহেনশার নামের একটি মন্দিরও রয়েছে। সেখানে আরাধ্য হন তিনি। শনিবার ‘দেবতা’ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই চরম উদ্বিগ্ন অমিতাভ বচ্চনের ভক্তরা।
গোটা দেশের পাশাপাশি এদিন কলকাতাতেও অমিতাভ বচ্চনকে স্মরণ করে হোম-যজ্ঞ চলল দিনভর।করোনা মুক্ত হয়ে দ্রুত সুস্থ হবেন তাঁর প্রিয় সুপারস্টার প্রার্থন বিগ বি ভক্তদের। অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাশোশিয়েশনের তরফে এদিন আয়োজন করা হয়েছিল শিবপুজোর।

২০০১ সালে এই মন্দিরটি তৈরি হয় কলকাতায়।বন্ডেল গেটে ক্যালকাটা কেমিক্যালের মার্গো ফ্যাক্টরির ঠিক পাশে রয়েছে এই মন্দির। নিয়ম মেনে প্রত্যেক দিন সকাল-সন্ধ্যা হয় আরতি হয় মন্দিরে, বিতরণ হয় প্রসাদও। নানারকম সামাজিক কল্যাণমূলক কাজেও নিজেদের যুক্ত করেছেন অমিতাভের অনুরাগীরা।