Home Blog Page 2822

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

0

ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিযুক্ত করতে যাচ্ছে ভারত। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এদিকে রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। তার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

রীভা গাঙ্গুলি দাশ ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিদের ‘ভাইরাস বোমা’ বলেননি: পররাষ্ট্র মন্ত্রণালয়

0

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে কোনো বাংলাদেশিকে ‘ভাইরাসা বোমা’ হিসেবে অভিহিত করেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইউএনবি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ে এমন সংবাদ প্রচার না করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানায়।

মন্ত্রণালয় জানায়, ইতালির প্রধানমন্ত্রী কখনোই একটি স্পানিশ টিভি চানেলেরর সঙ্গে সাক্ষাৎকারে কোনো জনগোষ্ঠীকে ‘ভাইরাস বোমা’ বলে অভিহিত করেননি। গণমাধ্যমের জন্য কোনা সংবাদ প্রচারের আগে এর সত্যতা যাচাই করা অবশ্যই জরুরি যেখানে দুই দেশের সম্পর্ক এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ জড়িত।

৭ জুলাই বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ইতালি।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশিদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রোমে যাওয়ার পর বিমানটিকে ফেরত পাঠায় ইতালি কর্তৃপক্ষ।

তখন বাংলাদেশসহ ১৩ দেশের যাতায়াতে বিধি নিষেধ আরোপ করে ইতালি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইতালির প্রধামন্ত্রী।

তমা মির্জার শারীরিক অবস্থার অবনতি

0

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার (১১ জুলাই) সময় সংবাদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তমা জানান, তার কথা বলতে কষ্ট হচ্ছে। সঙ্গে রয়েছে কাশি আর প্রচণ্ড গলা ব্যথা। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তমা মির্জার গত ১০ জুলাই করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার সঙ্গে পুরো পরিবারও এই ভাইরাসে আক্রান্ত।

এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর কাজ করেছেন ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ সিনেমায়। পরিবারের অন্য সদস্যদের থেকে তার অবস্থা ভালো না বলে জানান।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সবশেষ সাদাত হোসেনের ‘গহিনের গান’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৯ সালের ৬ মে ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন তিনি।

নিজ শহরে সুশান্ত সিং রাজপুতের নামে রাস্তা

0

সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া মেনে নিতে পারে‌ননি কেউ। তাই তার নিজের শহরেই সুশান্ত সিং রাজপুতকে মনে করে রাখতে একটি রাস্তার নামকরণ করা হল সুশান্তের নামে। আর সেই নামকরণের অন্ষ্ঠুানের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

সুশান্ত সিং রাজপুত পূর্ণিয়া জেলার মালদিহার আদি বাসিন্দা। এ শহরের মেয়র সবিতা দেবী সুশান্তকে একজন প্রতিভাবান, মহান অভিনেতা উল্লেখ করে একটি রাস্তার নাম সুশান্তের নামে করার প্রস্তাব দেন। মধুবনী থেকে মাতা চক পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, সেটির নামকরণ সুশান্তের নামে করার কথা বলেন তিনি। এছাড়া একটি মোড়ও সুশান্তের নামে করা হবে তিনি জানিয়েছেন।

এদিকে, জুলাই মাসের ২৪ তারিখে সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তি পাচ্ছে ডিজনি+‌হটস্টার–এ। ২০১৪ সালের হলিউড রোম্যান্টিক ছবি ‘‌দ্যা ফল্ট ইন আওয়ার স্টার’‌ ছবির অফিসিয়াল রিমেক এই ‘‌দিল বেচারা’‌। আর পাঁচটা ছবির মতো এটিরও হল রিলিজের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের পর লকডাউনের কারণে সেটি সম্ভব হচ্ছে না বলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি।

প্রসঙ্গত, গত ১৪ই জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের এই অভিনেতাকে। হত্যা, আত্মহত্যা, নাকি বলিউডি নেপোটিজমের নির্লজ্জ শিকার? সুশান্তের মৃত্যু নিয়ে বাদানুবাদ অব্যাহত। সুশান্তের এই অকাল মৃত্যু রাতারাতি চাকচিক্যের পর্দা টান মেরে সরিয়ে দিয়েছে টিনশেল টাউনের।

সুশান্তকে খুন করেছে দাউদের গ্যাং, দাবি সাবেক গোয়েন্দা কর্মকর্তার!

0

“আত্মহত্যা নয়, সুশান্ত সিং রাজপুতকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ্যাং!” বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা। তার দাবি, খুব ঠান্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছে অভিনেতাকে। কোনও পেশাদার খুনি ছাড়া একাজ অসম্ভব! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যখন সুশান্ত মৃত্যুরহস্যের কিনারা করতে সিবিআইকে চাইছে, ঠিক তার মাঝেই দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার এনকে সুদ বিস্ফোরক দাবি তুললেন যে, দাউদের দলই সুশান্তকে খুন করেছে।
প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের সঙ্গে গ্ল্যামার জগতের সম্পর্কের কথা অনেকেই জানেন। অতীতেও বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্বরা দাউদের নামে কাঁপতেন বলে প্রচার রয়েছে। সেকথাও অবশ্য কারও অজ্ঞাত নয়! কাজেই এনকে সুদের এই বিস্ফোরক দাবিকে কেউ নস্যাৎও করছেন না! তার কথায়, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে গভীরভাবে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে।
এনকে সুদের দাবি, “দাউদের কোনও শাগরেদের হাতেই সুশান্ত খুন হয়েছেন। কারণ, গত কয়েক মাস ধরেই সুশান্তকে হুমকি দেওয়া হচ্ছিল। এজন্য তিনি প্রায় ৫০ বার সিমকার্ড বদলে ফেলেছিলেন।” কেউ তাঁকে খুন করে ফেলতে পারে, এই আশঙ্কায় নাকি অভিনেতা গাড়িতে ঘুমোতেন বলেও দাবি করেন তিনি।
এই প্রাক্তন গোয়েন্দা আধিকারিকের সন্দেহ, পেশাদার খুনিই সুশান্তকে খুন করেছে। তার যুক্তি, “অভিনেতার মৃত্যুর আগের দিন সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, ডুপ্লিকেট চাবি হারিয়ে যাওয়ার মতো অনেক তথ্যপ্রমাণ রয়েছে, তা দেখিয়ে দেয় যে, কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় সুশান্তের খুনের ছক কষেছে।”
দিনি দাবি করেন, বলিউডের রাশ যে এখনও দাউদের হাতেই রয়েছে সেকথাই জানান দিচ্ছে সুশান্তের মৃত্যুর ঘটনা। পেশীবল, অর্থ ও উচ্চপদে আসীনদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে দাউদ এখনও মুম্বাইয়ের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দিন কয়েক আগেই তো পাকিস্তানে দাউদের করোনায় মৃত্যুর খবর শোনা গেছে। তাহলে?

‘স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে হাট বসাতে হবে’

0

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচাকেনার জন্য করোনা প্রতিরোধে বৃহৎ পরিসরে লোকসমাগম কমিয়ে হাট আয়োজন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশু অনলাইনে বিক্রির প্লাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী, ডিজিটাল হাট থেকে প্রথম কোরবানির পশু ক্রয় করে অনলাইনে কেনাবেচারও উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, শহর অঞ্চল ছাড়াও গ্রামগঞ্জে একটি বা দুইটি জায়গায় কোরবানির পশু বেচাকেনা করার জন্য নির্ধারণ না করে একটি ওয়ার্ডে বা ইউনিয়নে বিস্তৃত স্থানে আয়োজন করলে করোনা সংক্রমণের বিস্তার রোধে ভূমিকা রাখবে। এতে করে একদিকে যেমন পশু কেনা বেচার ওপর কোনো প্রভাব পড়বেনা অন্যদিকে সাধারণ মানুষকে করোনার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

কোরবানির পশুর বেচাকেনার জন্য যেখানেই হাট বসানো হোকনা কেন সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বসহ সরকারের অন্যান্য নির্দেশনা মেনেই বসাতে হবে এবং এ লক্ষ্যে তার মন্ত্রণালয় একটি প্রাথমিক বৈঠক করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি বা যে এলাকাগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় পশুর হাট বসানো বর্জন করার আহ্বান জানান মো. তাজুল ইসলাম।

করোনা সংকটে ডিজিটাল পদ্ধতিতে গবাদি পশুকেনাবেচার গুরুত্ব তুলে ধরে এটি দেশে নতুন মাত্রা যোগ করবে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, করোনার সংকট থেকে মুক্তি হওয়ার পরেও অনলাইনে গবাদি পশুছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার মন্ত্রী অনলাইনে কেনাবেচায় লেন-দেন, পণ্যের মানসহ বেশকিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, এই প্লাটফর্মে বেচাকেনার জন্য সাধারণ মানুষের আস্থা নিশ্চিত করার বিকল্প নেই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ অনলাইনে অংশগ্রহণ করেন।

‘ডিজিটাল হাট’ থেকে গরু কিনলেন ৩ মন্ত্রী

0

কোরবানির পশু ঘরে বসে কিনতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে উদ্বোধন করা হলো ‘ডিজিটাল হাট’। আজ শনিবার উদ্বোধনের পরপরই ‘ডিজিটাল হাট’ থেকে গরু কিনেছেন তিন মন্ত্রী।

ডিজিটাল এ হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। উদ্বোধনের পর অনলাইনে গরু কেনেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের গরুর মূল দাম এক লাখ ২৮ হাজার ৬০০ টাকা। বাসায় পৌঁছানো, গরু জবাইসহ অন্যান্য খরচ মিলিয়ে এই গরুর দাম পড়েছে এক লাখ ৬০ হাজার ২৩ টাকা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ৭৯ হাজার ৯০০ টাকা দিয়ে একটি গরু কেনেন। অন্যান্য চার্জসহ গরুর দাম পরে এক লাখ ১২২ টাকা।

ডিজিটাল হাটে শুধু পশুই কেনা নয়, রয়েছে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে নিজের কিংবা আত্মীয়ের বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুযোগ। তবে এতে পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরো ২৩ শতাংশ ও বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১৫০০ টাকা চার্জ দিতে হবে।

উল্লেখ্য, আজ থেকে যে কেউ যেকোনো সময় https://http://digitalhaat.net/ এ ঠিকানা থেকেই কোরবানির পশু কিনতে পারবেন।

দেশে সুন্দর স্বাস্থ্য সেবার কারণে মৃত্যুর হার অনেক কম: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আমাদের দেশে সুন্দর স্বাস্থ্য সেবার কারণে মৃত্যুর হার অনেক কম। কোভিড-১৯ কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একই অবস্থা।

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় এমন মন্তব্য করেন তিনি। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’। পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে এই অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদফতরের শ্রেষ্ঠ কর্মী ও মিডিয়াকর্মীদের ফেলোশিপ প্রদান করা হয়।

মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ এর কারণে কিছুটা হলেও স্বাস্থ্য সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠকর্মীদের চলাফেরা ব্যাহত হচ্ছে, এতে প্রজনন স্বাস্থ্য সেবা ব্যাহত হয়েছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারি কিছুটা কমেছে এটি উদ্বেগের। লকডাউন থাকা এবং যানবাহন না পাওয়ায় অনেকে আসছেন না। আমরা চাই না একজন মা সেবার অভাবে মৃত্যুবরণ করুক।

তিনি বলেন, আমাদের দেশে সুন্দর স্বাস্থ্য সেবার কারণে মৃত্যুর হার অনেক কম। কোভিড-১৯ কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একই অবস্থা। মাঠ পর্যায়ের কর্মকর্তা, ডাক্তার নার্স, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবায় আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছিল। অনেক পুরস্কার পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। গড় আয়ু বেড়েছে। মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। ভ্যাকসিন হিরো হিসেবে খেতাব পেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সকলে মিলে অর্জন করেছি। সকলে মিলে এই সাফল্য ধরে রাখবো। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারি সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, আপনারা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন। কোভিড-১৯ এর এখনও ভ্যাকসিন আবিষ্কার হয় নি। সুনির্দিষ্ট চিকিৎসাও নেই। তবে চিকিৎসার কিছুটা উন্নতি হয়েছে। এতে আমরা ফল পাচ্ছি।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এফডব্লিউএ এফডব্লিউপি এসব কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোভিডের মধ্যেও তারা বাড়ি বাড়ি যাচ্ছে সচেতন করছে। অর্থনৈতিক চাপের কারণে বাল্য বিয়ে হয়। আপনারা জানেন ৫০ হাজার পরিবারকে আড়াই হাজার করে টাকা দেওয়া হয়েছে। যাতে অর্থনৈতিক চাপ কমে যায়। সব মিলিয়ে আমি মনে করি কোভিড দীর্ঘ হলেও আমরা বাল্য বিয়ে রোধ করতে সক্ষম হবো।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, জাতির জনকের শতবার্ষিকী উপলক্ষে ১০০ উপজেলায় মাতৃমূত্যু শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন। নবজাতক মৃত্যু ও বাল্য বিয়ে রোধে অসাধারণ কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদফতর। মানুষের গড় আয়ু বেড়ে ৭২ হয়েছে, গত কয়েক বছরে এই অর্জন সম্ভব হয়ছে।

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু বলেন, সক্ষম দম্পতিরা যাতে এই সময়ে সন্তান গ্রহণ না করেন যে জন্য ব্যাপক ক্যাম্পেইন করা হয়েছে। নবজাতক ও মায়েরা যাতে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেন। প্রসূতি মায়ের সেবা নিশ্চিত করার জন্য, চব্বিশ ঘণ্টা সপ্তাহে সাতদিন সেবা দিয়ে যাচ্ছে। করোনা কালেও এই সেবা অব্যাহত রাখা হয়েছে। কিশোর কিশোরীদের সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে। ফোন কলের মাধ্যমে এই সেবা সম্প্রসারণ করা হয়েছে। ফোন কলের মাধ্যমে সেবা গ্রহীতার হার অনেক বেড়েছে। ৬ হাজার ৪০০ সেবা কেন্দ্রে কিশোর কিশোরীদের সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে। করোনার কারণে বাড়িতে গিয়ে সেবা প্রদানের বিষয়টি চ্যালেঞ্জ হয়ে পড়ায় ৩৫৩২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। তারা পাহাড়ি ও দূর্গম অঞ্চলে এই সেবা অব্যাহত রাখা হয়েছে।

তিনি বলেন, করোনার শুরুতেই মার্চের প্রথম দিকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। প্রথম দিকে স্থায়ী পদ্ধতি প্রয়োগের পরিমাণ কমে গেলেও। এখন সেটি স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সক্ষম হয়েছি। আমরা এই সময়ে গর্ভধারণে নিরোৎসাহিত করেছি। প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ানোর জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। ১০৫টি ডেডিকেটেড হটলাইন রয়েছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানিক ডেলিভারি সেবার বিষয়ে পরামর্শ নিতে পারছেন। ৩৫টি জোনে অডিও ভিজিওয়ালের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। আমরা নিবেদিত হয়ে সেবা সম্প্রসারণ করবো। সাধারণ জনগণের প্রতি অনুরোধ, আপনারা আমাদের সেবা গ্রহণ করুন। বাল্য বিয়ে বন্ধ করুন, পরিকল্পিত পরিবার গড়ে তুলুন।

সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর। আইইএম’র পরিচালক ড. আশরাফুন্নেছা সভা পরিচালনা করেন। তিনি বলেন, যে কোনো দুর্যোগে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হন। করোনাও তেমনি একটি রোগ। তবে আমরা শক্তহাতে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। প্রথমে লকডাউনের কারণে পেনিক সৃষ্টি হয়। পরে অল্প অল্প করে ছুটি বাড়ানোয় ধীরে ধীরে সব স্বাভাবিক হয়।

ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ‘টেস্ট ডাবল’ স্টোকসের

0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস। বেন স্টোকস প্রথমবারের মতো অধিনায়কত্ব নিয়েছেন কাঁধে। আর অধিনায়ক হিসেবে দলকে সর্বোচ্চটাই দিচ্ছেন।

এরই মধ্যে দারুণ এক মাইলফলক গড়ে ফেলেছেন স্টোকস। শুক্রবার ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অলরাউন্ডার হিসেবে ‘টেস্ট ডাবল’ পূর্ণ করেছেন। ৪ হাজার রানের সঙ্গে ছুঁয়েছেন ১৫০ উইকেটের এলিট ক্লাব।

ইংল্যান্ডের ধ্বসে পড়া প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন স্টোকস। পরে বল হাতেও দলের সেরা পারফরমার। ওয়েস্ট ইন্ডিজের বড় লিড আটকে দিয়েছেন। ৪৯ রানে নিয়েছেন ৪ উইকেট।

আর আলজেরি জোসেফকে আউট করে দ্বিতীয় দ্রুততম অলরাউন্ডার হিসেবে ‘টেস্ট ডাবল’ ছুঁয়েছেন স্টোকস। ৪ হাজার রানের সঙ্গে ১৫০ উইকেটের এই মাইলফলক ছুঁতে ইংলিশ অলরাউন্ডারের লেগেছে ৬৪ ম্যাচ। তার চেয়ে এক ম্যাচ কম খেলে এই ক্লাবে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্স।

এমন রেকর্ড আছে মোট ৬ জনের। স্টোকসের স্বদেশি সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম তার মধ্যে একজন। এছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ভারতের কপিল দেব এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি আছেন এই তালিকায়।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার জ্যাক চার্লটনের মৃত্যু

0

ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা ফুটবলার জ্যাক চার্লটন আর নেই। শুক্রবার কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৫ বছর। ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি।

জ্যাক চার্লটন ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটনের ভাই। চার্লটন ভাইয়ে নৈপুণ্যেই ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।

ক্লাব ফুটবলে লিডস ইউনাইটেডের কিংবদন্তি জ্যাক চার্লটন। ইংলিশ ক্লাবটির জয়ে ১৯৬৯ সালে লিগ শিরোপা ও ১৯৭২ সালে এফএ কাপ শিরোপা জেতেন এই ডিফেন্ডার।

কোচ হিসেবেও সফল ছিলেন জ্যাক চার্লটন। দীর্ঘদিন আয়ারল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তার হাত ধরে দ্‌ুইবার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফাইনাল খেলে আইরিশরা।

আইরিশ ফুটবল দলকে একের পর এক সাফল্যের পথ দেখানোয় সম্মান হিসেবে ১৯৯৬ সালে জ্যাক চার্লটনকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় আয়ারল্যান্ড সরকার।

শুক্রবার বিবৃতিতে চার্লটন পরিবার থেকে জানানো হয়, “১০ জুলাই, শুক্রবার খুব শান্তভাবে মৃত্যুবরণ করেছেন জ্যাক। মৃত্যুকালে তিনি পরিবারের সঙ্গে নর্থাম্বারল্যান্ডের বাড়িতে ছিলেন।”

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে লিডস ইউনাইটেড, “কিংবদন্তি জ্যাক চার্লটনের মৃত্যুতে লিডস ইউনাইটেড শোকে ভারাক্রান্ত।”

“খেলোয়াড় হিসেবে ২৩ বছরে চার্লটন লিডসের হয়ে ৭৭৩টি ম্যাচ খেলেছিলেন। ওয়ে ওঠেন ছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার।”

শোক জানিয়ে বিবৃতি দিয়েছে, জ্যাকের ছোট ভাই ববি চার্লটনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও, “স্যার ববি চার্লটনের ভাই জ্যাক চার্লটনের ভাই ও ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যের চলে যাওয়ায় আমরা খুবই শোকাহত।”

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন। তার হাত ধরে ভিন্ন উচ্চতায় চলে যায় আয়ারল্যান্ড জাতীয় দল। তার অধীনে ১৯৮৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড। ১৯৯০ ও ১৯৯৪ টানা দুটি বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলে তার দল। জ্যাক চার্লটনের মৃত্যুতে কিংবদন্তি গ্যারি লিনেকারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ আরও অনেকে।