Home Blog Page 2823

রবিবার রাজধানীতে গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

0

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন এভিনিউ’য়ের উভয়পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা আয়ারল্যান্ডের

0

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন কার্টিস ক্যাম্পার ও জোনাথান গার্থ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি স্টুয়ার্ট টম্পসন ও শেন গেটকেটের। চোটের জন্য ছিটকে গেছেন ডেভিড ডেলানি। এই দলে ৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে।

ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ জুলাই সাউদাম্পটনের এজেস বোলে শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প। মূল লড়াইয়ের আগে ২১ ও ২৪ জুলাই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এউইন মরগানরা।

সিরিজ শুরু হবে ৩০ জুলাই। পরের দুই ম্যাচ হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সাউদাম্পটনে দর্শকশূন্য গ্যালারিতে। এর আগে বৃহস্পতিবার ২৪ জনের অনুশীলন ক্যাম্পের দল দেয় ইংল্যান্ড।

আগামী ১৮ জুলাই চার্টার্ড বিমানে সাউদাম্পটনে যাবে অ্যান্ডি বালবার্নির দল। সেখানে ২২ জুলাই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৬ জুলাই খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।

আয়ারল্যান্ডের ২১ সদস্যের দল:

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, পিটার চেইস, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথান গার্থ, টাইরন কেইন, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‌্যানকিন, সিমি সিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।

ইংল্যান্ড আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি:

১ম ওয়ানডে- ৩০ জুলাই, সাউদাম্পটন

২য় ওয়ানডে- ১ আগস্ট, সাউদাম্পটন

৩য় ওয়ানডে- ৪ আগস্ট, সাউদাম্পটন

অনলাইনে কেনা কোরবানির পশুর হাসিল থাকবে না: মেয়র আতিক

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনে অনলাইনে কেনা কোরবানির পশুর জন্য কোন হাসিল থাকছেনা বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১১ জুলাই) ভার্চুয়াল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিকে করোনার কারণে এরইমধ্যে পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। হাটের সংখ্যা এবং পরিসর কমবে সারা দেশেই। তারপরও অনেকেই হাটের মত জনাকীর্ণ জায়গায় যাওয়ার ঝুঁকি এড়াতে চাইবেন। এসব বিষয় মাথায় রেখেই এবছর অনলাইন পশুর হাট আরও জমজমাট হচ্ছে। অনলাইন মার্কেট প্লেসগুলো এরইমধ্যে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে কয়েকগুণ ঠিক করেছে।

শুধু পশু বিক্রিই নয়, ক্রেতাদের আকৃষ্ট করতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করে দেয়ারও অফার দিচ্ছে বেশ কিছু অনলাইন পোর্টাল। কিন্তু প্রান্তিক কৃষক ও খামারিরা ঠিকমতো জানেন না অনলাইন পশু হাটের কথা। তবে খামারিরা যেন সহজেই তাদের পশু অনলাইনে বিক্রি করতে পারেন সেজন্য সরকারিভাবেও নেয়া হচ্ছে নানা ব্যবস্থা।

আইসিটি বিভাগ সারা দেশেই চালু করছে অনলাইন হাটের। কৃষকদের এ বিষয়ে সচেতন করতেও নেয়া হচ্ছে ব্যবস্থা। এছাড়া প্রাণিসম্পদ অফিসগুলোও এরই মধ্যে বিভিন্ন উপজেলায় অনলাইনে কোরবানির পশু বিক্রি কার্যক্রম শুরু করেছে।

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের ভেতরের হাটগুলোকে এভোয়েট করার জন্য বলেছি। আমরা মনেকরি করোনা যতদিন থাকবে করোনাকে মেনেজ করেই সামনের দিকে আগাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে অনেকেই গরুর হাটে যাবেন না তাদের জন্য এই অনলাইন পশু হাটের সিস্টেম।’

সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে মালিকদের আহ্বান : তথ্যমন্ত্রী

0

সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় সংবাদ কর্মীদের ছাটাই না করারও আহ্বান জানান তিনি। করোনা পরিস্থিতি নিয়ে সরকার যেখানে ভালো অবস্থায় আছে, সেখানে বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে হাস্যকর করে তুলছে নিজেদের বলেও মন্তব্য করেন তিনি।

সমালোচনাকে বিবেকহীনদের মতো আচরণ উল্লেখ করেছেন তিনি। অন্ধের মতো সমালোচনা পরিহারের আহবান জানান তথ্যমন্ত্রী। প্রতিদিনই সরকারের সমালোচনা করে হাস্যকর করে তুলছে নিজেদের।

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৩০৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৮৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৪৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৮৬ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী পাঁচজন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব ১২ জন, সত্তরোর্ধ্ব তিনজন ও ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। এদের ১৩ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের, তিনজন খুলনা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।
বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। তবে পৌনে ৭৪ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

‘সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত’

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোনো সুযোগ নেই।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কেশবপুর আবু শারাফ সাদেক অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ জুলাই যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনা আছে, আরও অনেক দিন থাকবে। এর জন্য সব কিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এর মধ্যেই করতে হবে।
এ জন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

বাতিল ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

0

করোনাভাইরাস মহামারীতে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিল হওয়া ট্রেন যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, শুক্রবার বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া সংক্রান্ত পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের টাকা ফেরত চেয়ে নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব/চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে। প্রমাণ হিসেবে টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট কিনে থাকলে প্রিন্টেড কপির সঙ্গে এনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে।
১০ জুলাই থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে।
গত ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৪ মার্চ সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেন চলাচল। করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন নামানো হয়। ১৭ দিনের মাথায় যাত্রী সংকটে দুটি রুটে ট্রেন সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ।

আগ্রাসী চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই : যুক্তরাষ্ট্র

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে চীনের আগ্রাসী তৎপরতার প্রতিফলন ঘটছে ভারত-চীন সীমান্তে। তাঁর ঘনিষ্ঠজনদেরও একই মত। চীনের আগ্রাসী কর্মকাণ্ড ঠেকানোর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের চরম দ্বন্দ্বের মধ্যে গত ১৫ জুন লাদাখে সেনা সংঘর্ষে উভয় পক্ষের সদস্য হতাহত হয়। ভারত তাদের ২০ সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করলেও চীন কোনো সংখ্যার কথা জানায়নি। উত্তেজনা বাড়ার এক পর্যায়ে চীনের ৫৯টি বহুল ব্যবহৃত মোবাইল ফোন অ্যাপসের ব্যবহার ভারতে নিষিদ্ধ করে দিল্লি সরকার। এরপর অবশ্য লাদাখ সীমান্ত থেকে ভারত-চীন উভয় পক্ষ পিছু হটতে শুরু করে। কিন্তু এখনো ওই ইস্যুর দিকে সতর্ক নজর রাখছে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। ওই মুখপাত্র জানান, মার্কিনপ্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, বিশ্বজুড়ে চীনের আগ্রাসনের প্রতিফলন ঘটেছে ভারত সীমান্তে।

এ ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সব সময় ভারত-চীন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান চায় এবং সে কথা বহুবার বলেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও নিজেও শান্তিপূর্ণ সমাধানের কথা বহুবার বলেছেন। গত সোমবার তিনি চীনের ব্যাপারে বলেন, ‘ঘরে-বাইরে সব জায়গায় বেইজিংয়ের ক্রমেই আগ্রাসী হয়ে ওঠার ধরনটা একেবারে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে, যা খুবই উদ্বেগজনক।’

পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেন, ‘আমরা এমন এক চীনা কমিউনিস্ট পার্টির মোকাবেলা করছি, যেটা নিজ জনগণকে দমন করতে চায় এবং প্রতিবেশীদের পীড়ন করতে চায়।’ তিনি আরো বলেন, ‘বেইজিংয়ের আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ব্যবস্থা নেওয়াই এসব উসকানি ঠেকানোর একমাত্র পথ।’ ব্যবস্থা নেওয়া বলতে তিনি ভারতে চীনের ৫৯টি মোবাইল অ্যাপস নিষিদ্ধ করার কথা বুঝিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে ওই সব অ্যাপস নিষিদ্ধ করার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এসব অ্যাপস কোনো কোনো ক্ষেত্রে চীনের নজরদারির কাজে ব্যবহার করার সুযোগ ছিল। অ্যাপসগুলো নিষিদ্ধ করার মধ্য দিয়ে ভারতের সার্বভৌমত্ব জোরদার হলো বলে তিনি মনে করেন।

পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে ঠিক কী বুঝিয়েছেন, তা স্পষ্ট না হলেও যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনবিরোধী পদক্ষেপ নিয়েছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়।

আন্তর্জাতিক অঙ্গনের সমালোচনা ও হংকংবাসীর বিক্ষোভ-প্রতিবাদ সত্ত্বেও গত ১ জুলাই জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে চীন সরকার। পশ্চিমা সরকারগুলোর মতে, নিরাপত্তা নিশ্চিত করার নামে ওই আইন বলবৎ করে চীন সরকার আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করেছে।

চীনের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীনের যেসব কর্মকর্তা সেখানকার সংখ্যালঘু নৃতাত্ত্বিক উইঘুর সম্প্রদায়ের ওপর নিপীড়নে জড়িত, তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক বিলে স্বাক্ষর করে সেটাকে আইনে রূপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ ছাড়া করোনাভাইরাস বিস্তারের জন্য চীনকে দায়ী করে ক্ষতিপূরণ আদায়ের বিষয় নিয়েও মার্কিন কংগ্রেসে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর সহযোগীরা। এ বিষয়ে গত মার্চে একটি প্রস্তাব উত্থাপন করেছেন মিসৌরি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জশ হ্যাওলে। ওই প্রস্তাবে মহামারির জন্য চীনকে দায়ী করা হয়েছে এবং মহামারিতে ক্ষতিগ্রস্ত সব দেশকে চীনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। এ দাবির পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, মহামারির শুরুর দিনগুলোয় চীন সরকার তথ্য গোপন করার কারণে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ দাবি করে মিসৌরি অঙ্গরাজ্যের সরকার এরই মধ্যে চীনের বিরুদ্ধে মামলা করেছে।

চীন তথ্য গোপন করার কারণেই সময়মতো মহামারি রোধে ব্যবস্থা নেওয়া যায়নি, এ অভিযোগ তো আছেই, সেই সঙ্গে মহামারি পরিস্থিতির সুযোগ নিয়ে চীন আগ্রাসন আরো বাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

নভেম্বরের আগেই অভিবাসন নীতি ও ভিসা সংস্কার করবেন ট্রাম্প

0

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং ভিসা সংস্কারের পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেধাভিত্তিক অভিবাসন পদ্ধতি চালু করার জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এক্সিকিউটিভ নির্দেশের বিষয়ে কাজ করছেন। এই পদ্ধতির মাধ্যমে আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার জন্য যে আবেদন করতে হয় সেই বিষয়টিও থাকছে।

ট্রাম্প জানান, এই নীতি চালু হলে নাগরিকত্ব পাওয়া সহজ হবে এবং তরুণ অভিবাসীদের আইনগত সুরক্ষা দেওয়ার বিষয়টিও এই বিলের অন্তর্ভুক্ত করা হবে। অভিবাসনে নীতিতে ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডিএসিএ) নামে পরিচিত নীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্রাম্প বলেন, “এটা খুব, খুব বড় একটা বিল হতে চলেছে। খুব ভালো একটা বিল। মেধাভিত্তিক অভিবাসনে অন্তর্ভুক্ত করা হচ্ছে ডিএসিএ-কে। আমার মনে হয় জনগণ খুব খুশি হবে।”

সম্প্রতি ট্রাম্প প্রস্তাবিত অভিবাসন নীতির বিরুদ্ধে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালত জানায় ৬ লাখ ৫০ হাজার তরুণ অভিবাসীদের আইনগত সুরক্ষা দেওয়া বন্ধ করার যে প্রচেষ্টা করেছিল প্রশাসন তা প্রত্যাখ্যান করা হচ্ছে। এছাড়া আদালত এই অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার যে অনুমোদন রয়েছে তা বহাল রেখেছে।

অপ্রাপ্তবয়স্ক অবস্থায় নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় নথি ছাড়াই যুক্তরাষ্ট্রে ছিলেন সাড়ে ছয় লাখ অভিবাসী। বর্তমানে তাঁরা যুক্তরাষ্ট্রেই থাকছেন। ২০১২ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট পদে থাকাকালীন তাঁদের নাগরিকত্ব না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার আইনি অনুমতি দিয়েছিলেন।

২০১৬ সালে নির্বাচনী প্রচারে এই সব অভিবাসন নীতির বিরুদ্ধে প্রস্তাবকে হাতিয়ার করেই প্রেসিডেন্ট পদের জন্য প্রচার চালান ট্রাম্প। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

“এরদোয়ান ধর্মীয় বিপ্লবকে সামনে আনতে সোফিয়াকে মসজিদ ঘোষণা দিয়েছেন”

0

৮৬ বছর পর শুক্রবার আজানের ধ্বনিতে মুখরিত হয়েছে তুরষ্কের আয়া সোফিয়া। এর আগে ওইদিনই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এটিকে মসজিদ বানানোর এক ডিক্রিতে সই করেন। তুরষ্কের বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে এরদোয়ান এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ।

ইউনোস্কো এর আগে সোফিয়ার বিষয়ে তুরষ্ককে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে অনুরোধ করেছিল। তুরষ্কের এ সিদ্ধান্ত দেশটির অর্থনৈতিক সংকট সমাধানে প্রেসিডেন্টের কৌশল বলছেন বিশেষজ্ঞরা। জুনে পরিচালিত এক জরিপে তুরষ্কের শতকরা ৫৫ ভাগ মানুষ বলেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং নির্বাচনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সোনার ক্যাগাপ্তে বলেছেন, তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ বিপ্লবের প্রত্যক্ষ বিরোধিতা করে এরদোয়ান তার ইসলামের ব্র্যান্ড চাপিয়ে দেওয়ার চেষ্টায় এমন করেছেন। তিনি বলেন আতাতুর্ক ৮৬ বছর আগে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য এটিকে যাদুঘরের মর্যাদা দিয়েছিলেন তেমনি এরদোয়ান ধর্মীয় বিপ্লবকে সামনে আনার জন্য আবারো মসজিদ ঘোষণা দিয়েছেন। সোফিয়াকে আবারো মসজিদ করে তোলা প্রমাণ করে যে পুনরায় দেশের হাল ধরার ইচ্ছা রয়েছে তার।

এদিকে এরদোয়ান এরই মধ্যে ইস্তাম্বুলে দুইট মসজিদ নির্মাণের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছেন। ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্যকে পিছনে রেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ক্যাগাপ্তে বলছে, এই ঘোষণার পিছনে অবশ্যই কোন উদ্দেশ্য আছে।

অন্যান্য বিশেষজ্ঞদের সাথে ক্যাগ্যাপ্তে বিশ্বাস করেন যে এরদোগান এই ঘোষণার পরে যে তুরষ্কের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের হার কমিয়ে আনতে পারবেন। গেল বছর হাজিয়া সোফিয়া দেখতে ৩৭ লাখ মানুষ আসে তুরষ্কে। অনেকের মতে, এরদোয়ানের এই সিদ্ধান্ত পর্যযটন শিল্পে মারাত্বক প্রভাব ফেলবে।