Home Blog Page 2824

সুনামগঞ্জে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত

0

ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় বন্যা দেখা দিয়েছে।

শনিবার সকাল ৯টায় সুরমার পানি বিপদসীমার ৫৪ সে. মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৩৩ মিলিমিটার। সুরমার পাশাপাশি সীমান্ত নদী যাদুকাটার পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জ জেলা শহরের কাজির পয়েন্ট, ষোলঘর, নবীনগর, উকিলপাড়া ও সাহেববাড়িঘাটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। এদিকে ১১ উপজেলায় বন্যা তথ্য কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। সব উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দিয়েছে।

ভারতের মেঘালয়ে গত ৯ জুলাই থেকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পাউবো। তাছাড়া সুনামগঞ্জেও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সুরমার পানি বিপদসীমার ৭.৮০ সেন্টিমিটার অতিক্রম করে ৮.৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা দেখা দিয়েছে। জেলা শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

পাউবো সূত্র আরো জানায়, ৯ জুলাই থেকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা তিনদিন ভারী বর্ষণ হচ্ছে। এতে পাহাড়ি ঢল সুনামগঞ্জে চাপ সৃষ্টি করেছে। যার ফলে নতুন করে সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ সীমান্ত নদীগুলোতেও পানি বেড়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

উল্লেখ্য গত ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জে বন্যা হয়। জেলা শহর নিমজ্জিত হয়। ৬৪টি ইউনিয়নে বন্যা দেখা দেয়। তবে ২৯ জুন থেকে পানি নেমে যায়। এতে রাস্তাঘাট ও মৎস্যখাতের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এবারের বন্যায়ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। তাই আবারও বন্যার সৃষ্টি হয়েছে। সুরমার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতও বেড়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রতিটি উপজেলায় বন্যা তথ্য কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রয়েছে।

সফল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন : স্বরাষ্ট্রমন্ত্রী

0

প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুনকে একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগ্রামী নেতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে বিভিন্ন ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

আজ শনিবার সকাল ১১টায় বনানী কবরস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে পুলিশ বাহিনীর জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন একজন সংগ্রামী নেতা। তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে বিভিন্ন ভূমিকা রেখেছেন। আমরা তাঁকে হারিয়ে শোকাহত।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের বাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।

বনানীতে মায়ের কবরে সমাহিত হলেন সাহারা

0

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর বনানী মসজিদ প্রাঙ্গণে সাহারা খাতুনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেলা পৌনে ১২টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়।

জানাজায় প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

তারও আগে আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাইতুশ শরফ জামে মসজিদে সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট বিএস২১৪-এ তাঁর ঢাকায় পৌঁছায় সাহারা খাতুনের মরদেহ।

গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন। তাঁর মৃত্যুতে দলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজনরা।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সাহারা খাতুনের মৃত্যুতে বাংলাদেশের জাতীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি আওয়ামী লীগের কঠিন সময়ে দলের পরীক্ষিত একজন নেতা ছিলেন।’ তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিত রাজনীতিবিদকে হারাল।’ রাষ্ট্রপ্রধান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ‘সাহারা খাতুনের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারাল। আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে।’ প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ২ জুন বার্ধক্যজনিত নানা জটিলতায় সাহারা খাতুনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত ৬ জুলাই সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে মারা যান সাহারা খাতুন।

সাহারা খাতুন দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যু পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। হাতে গোনা যে অল্পসংখ্যক নারী নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পেয়েছিলেন, সাহারা খাতুন তাঁদের অন্যতম। একেবারে মাঠ পর্যায় থেকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই নারী আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে জায়গা করে নেন।

১৯৪৩ সালের ১ মার্চ ঢাকায় জন্মগ্রহণকারী সাহারা খাতুন ১৯৯১ সালে প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ঢাকা-৫ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার পরাজিত হলেও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হন সাহারা খাতুন। এরপর আরো দুই মেয়াদে সংসদ সদস্য হন তিনি।

আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহারা খাতুন আলোচিত এক-এগারোর রাজনৈতিক পরিস্থিতির সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আইনজীবী হিসেবে কাজ করেন। আওয়ামী লীগের সেই দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর মৃত্যুতে আরো শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

করোনা আক্রান্ত চিত্রনায়িকা তমা মির্জা

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তার সঙ্গে পুরো পরিবারও এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য চিত্রনায়িকা তমা মির্জা পরিবার সদস্য সবাই করোনায় আক্রান্ত। তমা ও তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।’

এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর কাজ করেছেন ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ সিনেমায়।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

সবশেষ সাদাত হোসেনের ‘গহিনের গান’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৯ সালের ৬ মে ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন তিনি।

এমপি আতাউর রহমানকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

0

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আতাউর রহমান খানকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান আজ শুক্রবার সকালে পরীক্ষা-নিরীক্ষা করে আতাউর রহমান খানের হৃদরোগ, রক্তে লবনাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে অবস্থার অবনতি হলে আজ রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌঁনে ৮টার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও টাঙ্গাইল-৩ আসনের সাবেক আলোচিত এমপি আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন।

আজই আসতে পারে বিশ্বকাপ বাতিলের ঘোষণা

0

জুনেই দু’বার বৈঠকে বসেছিল আইসিসি। কোনোবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়, জুলাই মাসের ১০ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিশ্বকাপ সম্পর্কে। আজই সেই কাঙ্খিত দিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির বোর্ড সভা। এই সভাতেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য।
তবে, চূড়ান্ত সিদ্ধান্তটি কি আসতে পারে, সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা সবার মধ্যেই তৈরি হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি বিরাজমান, তাতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে স্থগিত হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আইসিসির সভায় সেটাই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজ।
অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা সংক্রমণের ঢেউ বেড়েছে। যে কারণে ৬ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে। যেখানে বিশ্বকাপের ফাইনালসহ অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই শহরের যখন এই অবস্থা, তখন বিশ্বকাপ সেখানে আয়োজন করার চিন্তাটা স্রেফ কল্পনা।
তবে আইসিসির ওপর বিশ্বকাপ বাতিল কিংবা স্থগিত করার বিষযে তুমুল চাপ বাড়িয়ে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, বিশ্বকাপ বাতিল হলে বিসিসিআই আইপিএল নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে পারবে। অর্থ্যাৎ, তাদের সামনে আইপিএল আয়োজনের পথ পরিস্কার হয়ে যাবে। বিসিসিআইয়ের পরিকল্পনা আগামী সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরেই আইপিএল অনুষ্ঠিত হবে।
আজকের বৈঠকে শুধু বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণই নয়, একইসঙ্গে আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়াও ঠিক হওয়ার কথা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভসের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিরও।
কিন্তু গ্রেভস বা সৌরভ, কেউই সরাসরি নির্বাচনে যেতে চান না। দু’জনই চান, কোনো ভোটাভুটি ছাড়াই আইসিসির সর্বোচ্চ পদের ব্যাপারে সিদ্ধান্ত হোক। প্রসঙ্গতঃ বিদায়ী চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। চেয়ারম্যান নির্বাচনে আইসিসির ভোট মোট ১৭টি। ১২টি পূর্ণ সদস্য দেশ, তিনটি সহযোগী সদস্য (মালয়েশিয়া, স্কটল্যান্ড, সিঙ্গাপুর) ও স্বাধীন মহিলা ডিরেক্টর মিলিয়ে ১৬টি ভোট। একটি ভোট বিদায়ী চেয়ারম্যানের।

মালদ্বীপ থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

0

করোনাভাইরাসের কারণে মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

ইউএস বাংলা এয়ারলাইনসের জিএম (জনসংযোগ) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মালেতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় মালে থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।’

ইতিমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

নিম্ন আদালতের ৩৫ বিচারকের করোনা জয়

0

করোনা জয় করলেন সারা দেশে দায়িত্বরত নিম্ন আদালতের ৩৫ বিচারক। এসব বিচারকদের মধ্যে ৩৩ জন নিজ নিজ বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। একজন (ভোলার জেলা জজ) ঢাকার একটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরেকজন (মাগুরার জেলা জজ) বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক এ ৯ জুলাই রাত দশটা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। আজ শুক্রবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিম্ন আদালতে করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৫১ জন বিচারক এবং ২১৭ জন কর্মচারী। আক্রান্ত বিচারকদের মধ্যে একজন (লালমনিরহাটের জেলা জজ) মারা গেছেন। ৩৪ জুন সুস্থ হয়ে বাসায় রয়েছেন। মাগুরার জেলা জজ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলেও তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন। বাকীরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
আর আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন, মারা গেছেন ১ জন। এ ছাড়া ১৩৩ জন হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। আর নওগাঁ জেলা জজ আদালতের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

রাষ্ট্রপতির ছোট ভাই করোনায় আক্রান্ত

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সিএমএইচ’এর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শুক্রবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ব্যথানাশক টাপেন্টাডলকে মাদকদ্রব্য ঘোষণা

0

মাদকসেবীরা ব্যথানাশক টাপেন্টাডল জাতীয় ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত করে গত ৮ জুলাই গেজেট প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাবমতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারা অনুযায়ী ওই আইনে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে টাপেন্টাডলকে তফসিভুক্ত করা হলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারায় বলা আছে, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে তফসিল সংশোধন করে কোনো মাদকদ্রব্যের নাম অন্তর্ভুক্ত বা বাদ দিতে পারবে।

টাপেন্টাডলকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করায় ওষুধ কম্পানিগুলো এ উপাদানটি ব্যবহার করে আর ট্যাবলেট উৎপাদন করতে পারবে না। ধরন ও ব্যাপকতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের মাদককে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ শ্রেণিতে ভাগ করে সেগুলোকে সময়ে সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত করা হয়।

বাংলাদেশে গ্লোব ফার্মাসিটিউক্যালস লিমিটেড, এসকেএফ বাংলাদেশ লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড বিভিন্ন নামে এই ট্যাবলেট উৎপাদন করে। কম্পানিভেদে একেকটি ট্যাবলেটের দাম ১২ টাকা থেকে ১৭ টাকা।

দাম কম হওয়ায় এবং সহজে পাওয়া যায় বলে এ ধরনের ব্যথানাশক ট্যাবলেট নেশার সামগ্রী হিসেবে ব্যবহারের খবর গত দুই-তিন বছর ধরেই সংবাদ মাধ্যমে আসছিল।